সর্বশেষ সংবাদ-
ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেশের খবর : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৮৬ জনে।

এছাড়া, এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬০ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ৩৭ জন নারী। এদের মধ্যে ৮৮ জন হাসপাতালে, ২ জন বাড়িতে ও একজনকে হাসপাতালে আনার পথে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৫৮৮ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৭২৭ জন এবং নারী ২ হাজার ৭৬১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৮, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৭ এবং ১১ থেকে ২০ বছরের একজন রয়েছেন।

এর আগে, গতকাল (সোমবার, ১৯ এপ্রিল) ভাইরাসটিতে ১১২ জনের মৃত্যু হয়। যা দেশে একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যু। এর আগের ৩ দিন ১৬, ১৭ ও ১৮ করোনায় মারা গেছেন যথাক্রমে ১০১, ১০১ ও ১০২ জন। এ নিয়ে টানা ৪ দিন পর ভাইরাসটিতে শতের নিচে মৃত্যু হলো।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৭৯৩ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৬ হাজার ৪০৩ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪২ হাজার ৮৪৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬৭১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১১ লাখ ৯২ হাজার ৯২৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ৫৪২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৫৫০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৪৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৯৬ হাজার ২২২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১ হাজার ১৮০ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ১০ হাজার ৬৯০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫ হাজার ৯২৮ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনীতির খবর : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এই আওয়ামী লীগ এখন পথ হারা আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ অপশক্তির আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এখন অস্ত্রবাজদের আওয়ামী লীগ, আওয়ামী লীগ টেন্ডারবাজ চাকরি বাণিজ্য করে তাদের আওয়ামী লীগ।

এসময় পুলিশ গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ড থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন।

কাদের মির্জা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আজকে অপরাজনীতির হোতারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে। সর্বক্ষেত্রে তাদের ক্ষমতায় থাকার জন্য আজকে হেফাজতের মতো সন্ত্রাসীরা যারা ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ৭১ সালকে হার মানিয়েছে, তাদের সাথে নিয়ে আজকে আওয়ামী লীগ সংসার করছে। তাদের নিয়ে আজ রাজনীতি পরিচালনা করছে। ক্ষমতা এতো বড় আজকে আমরা আদর্শ বিসর্জন দিয়েছি, বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমাদের বিচ্যুত করেছে এটা নির্দ্বিধায় সবাই স্বীকার করবে।

‘সন্ত্রাসী পুলিশেরা আমার সাতজন কর্মী বিশেষ করে মিকন ও আরও একজন ছেলেকে গ্রেফতার করে নির্যাতন করেছে। সকালের দিকে খবর পেয়ে আমি তাদের দেখতে গেছি। তারা শোয়া থেকে উঠতে পারছে না। দেখে ফেরার পথে আমাদের ওপর আক্রমণ করেছে এডিশনাল এসপি। আমার গায়ের ওপর হাত দিয়েছে। আমি ১০ বার বলেছি আমি ডিএস মর্যাদার। তুমি আমার গায়ের ওপর হাত দাও কেন? সে তারপরেও আমার গায়ের ওপর হাত দিয়েছে। ওসি আমার সহকারী সাজুর গায়ের ওপর হাত দিয়েছে। পুলিশেরা গায়ের ওপর হাত দিয়েছে। তাকে মারধর করেছে তার মোবাইল কেড়ে নিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তারপরে আমি আসার পথে এ এডিশনাল এসপি ওসিসহ পুলিশ আমাকে অকথ্য ভাষায় মা ধরে গালি-গালাজ করেছে। আমি কোন দিন থানায় যাইনি। আজকে একদিন গেছি এদের অত্যাচারের কথাটা দেখে আসার জন্য এবং শোনার জন্য। আজকে আমাদের ওপর এ তাণ্ডব চালিয়েছে। গত তিনটা মাস আমার ওপর তাণ্ডব চলছে।’

‘আমার সাতজন নেতাকর্মীকে গতরাতে গ্রেফতার করেছে। আমি যখন শুনলাম থানাতে তাদের নির্যাতন করছে, আমার জীবনে আমি বিরোধী দল করেছি তখন আমার কর্মীদের উপর এতো নির্যাতন হয়নি। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের পুলিশ প্রশাসনসহ সবাই সম্মান করতো, শ্রদ্ধা করতো। আজকে আমি সরকারি দলের মূল সংগঠনে না থাকলেও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নামে একটা প্রতিষ্ঠানে আছি। আজকে আমার অনুসারীদের যেভাবে অত্যাচার করছে, থানায় এটা একাত্তরকে হার মানিয়েছে। আমার যুবলীগের যুগ্ম সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন মিকনকে কালকে রাতে ধরে নিয়ে তাকে এমনভাবে নির্যাতন করেছে। সে শোয়া থেকে উঠে আমার সাথে কথা বলতে পারছে না। এখানে একজন এডিশনাল এসপি অর্থ নিয়ে থাকে। এখানে বসানো হয়েছে আরেকজন জামায়াতের পিটুনী খেয়েছে মাইজদীতে, যাকে একটা হেলিকপ্টারে করে চিকিৎসা করিয়েছে, সেই ঘুষখোর দুর্নীতিবাজ ওসির নেতৃত্বে সন্ত্রাসী পুলিশ আমার সাতজন কর্মী বিশেষ করে আরেকজন ছেলে এরা দুজন শোয়া থেকে উঠতে পারছে না।’

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উনি (আবদুল কাদের মির্জা) যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। গতকালের (সোমবার) ঘটনাকে রাজনৈতিক চরিত্র দেয়ার জন্য ভিন্ন ভিন্ন কথা বলছেন। গায়ে হাত দেয়ার মত কোনো ঘটনা ঘটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রক্ষমতা দখলচেষ্টা করেন মামুনুল : পুলিশ

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী আন্দোলনের নামে সরকার উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছিলেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রিমান্ডে থাকা মামুনুল হক পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশিদ।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন হেফাজত নেতাকর্মীরা। সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ওই সংঘাতে প্রাণ হারান অন্তত ১৮ জন। সেসব ঘটনায় একাধিক মামলা হয়। মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় সোমবার (১৯ এপ্রিল) তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়।

রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক।

তিনি জানিয়েছেন, তিনি কওমি মাদ্রাসার কোমলমতি ছাত্রদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিলো (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার আন্দোলনকে কাজে লাগিয়ে সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করা।

ডিসি হারুন-অর-রশিদ বলেন, হেফাজতের নেতাকর্মীদের উসকানি দিতেন মামুনুল। তিনি বলতেন, শেখ হাসিনার সরকারের পতন হলে হেফাজতের সমর্থন ছাড়া কেউ ক্ষমতা দখল করতে পারবে না।

আরেকটি মামলার বিষয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, গত বছরের ৭ মার্চ (মামলার বাদীকে) মারধরের ঘটনার ভিডিও দেখানো হলে মামুনুল দুঃখ প্রকাশ করেন।

এদিকে, নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলার প্রাথমিক তদন্তে ওই সহিংসতায় মামুনুল হকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে এক বৃদ্ধের মৃত্যু

আসাদুজ্জামান : করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই বৃদ্ধের নাম মীর রায়হান আলী। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত মীর জনাব আলীর ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১১ টার দিকে মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৪০ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৩ জন। এছাড়া জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৯ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ উদ্যোক্তা

অনলাইন ডেস্ক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’। মঙ্গলবার প্রকাশিত উদ্যোক্তাদের এ তালিকায় চলতি বছর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৯ তরুণ। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত অসামান্য কাজের জন্য এই বাংলাদেশিরা এ তালিকায় স্থান পেয়েছেন।

এবারের তালিকায় থাকা বাংলাদেশিরা প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও ই-বাণিজ্যে অবদান রাখায় তালিকাভুক্ত হয়েছেন।
৯ বাংলাদেশি হলেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)। কুয়ালালামপুরভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী (২৬) এবং রিজভি আরেফিন (২৬)। বর্তমানে ২৩টি দেশে এই এনজিওর দেড় হাজার স্বেচ্ছাসেবক আছেন। হাত ধোয়া, জল-পরিস্রাবণ, স্যানিটেশনসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিষয়ক প্রচার চালাচ্ছেন তারা।

তালিকায় আছেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২) ও পিকাবোর সহ-প্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলন্ত ট্রেনের সামনে থেকে শিশু উদ্ধারের ভিডিও ভাইরাল

ভিন্ন স্বাদের সংবাদ : ভারতের মুম্বাই শহরের রেললাইনে পয়েন্টম্যান হিসেবে কাজ করেন ময়ূর শেলখে। সম্প্রতি রেললাইনে চলন্ত ট্রেনের সামনে পড়ে যাওয়া একটি শিশুকে বাঁচিয়ে দেশব্যাপী প্রশংসায় ভাসছেন তিনি।

গত শনিবার রাজ্যের ভাঙানি রেলস্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক নারীর হাত ধরে হেঁটে যাচ্ছিল একটি শিশু। হঠাৎ হাত ছেড়ে দৌড়তে গিয়ে রেললাইনে পড়ে যায় শিশুটি। এরপর নিজে থেকে শিশুটি প্ল্যাটফর্মে উঠতে পারছিল না। তখন যার সঙ্গে শিশুটি যাচ্ছিল তিনিও তাকে তুলতে পারেননি।

তখনই একটি ট্রেন ঢুকছিল ওই লাইন দিয়ে। বিষয়টি দেখতে পেয়েই ছুটে আসেন ময়ূর। ট্রেন চলে আসার আগেই শিশুটিকে লাইন থেকে তুলে নিজে কোনো মতে উঠে আসেন প্ল্যাটফর্মে। তারই তৎপরতায় এ যাত্রায় প্রাণে বাঁচে শিশুটি। খবর আনন্দবাজারের।

সঙ্গে সঙ্গে ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীকালে রেল মন্ত্রণালয়ের তরফ থেকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপরই অতি সাহসিকতার সঙ্গে শিশুটির জীবন বাঁচানোর জন্য দেশব্যাপী প্রশংসিত হন ওই রেলকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও

বিদেশের খবর : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের বাড়ী ঘেরাও করে সোমবার (১৯ এপ্রিল) বিক্ষোভ করেছে নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিপুল সংখ্যক সমর্থক। এতে টিএলপি সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কারণে তিনজন নিহত এবং অনেকে আহত হন।

বিক্ষোভে অংশ নেওয়া একজন আইনজীবী বলেন, ‘লাহোরে টিএলপি সমর্থকদের ওপর পুলিশের যেসব সদস্য হামলা চালিয়েছে, তাদের বরখাস্ত করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদের পদত্যাগ চাই আমরা।’

আরও এক নারী বিক্ষোভকারী বলেন, ‘লাহোরের এতিমখানা এলাকায় নিষ্পাপ লোকদের সরাসরি গুলি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই নামাজ পড়ছিল। এ ধরনের ঘটনার আমরা বিরোধিতা করছি।’

উল্লেখ্য, পাকিস্তানে উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী টিএলপি; পুরো দেশে ব্যাপক অনুসারী রয়েছে তাদের। দেশটি তার সমাজের উগ্রপন্থীদের জন্য চরম মূল্য দিয়ে আসছে। গত ১২ এপ্রিল লাহোরে টিএলপি নেতা সাদ হুসাইন রিজভি আটক হওয়ার পর সহিংস অবস্থানে যায় টিএলপি সমর্থকরা। এ পরিস্থিতিতে গত ১৫ এপ্রিল টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের মন্ত্রিসভা।

এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্থানীয় বহু মানুষ এবং আইনজীবীরা ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। টিএলপি নেতাকে আটকের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭৬১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই সময়ের মধ্যে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা থেকে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশটির বিপর্যস্ত অবস্থার চিত্র সম্পর্কে ধারণা করা যায়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো ভারতে দৈনিক দুই লাখের বেশি সংক্রমণ শনাক্ত হলো। করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

এদিন মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৫১ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ৯৮ হাজারে এবং মোট মারা গেছেন ৬০ হাজার ৮২৪ জন। মোট আক্রান্ত বিবেচনায় মহারাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।

আশঙ্কাজনক সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দিল্লিতে চলছে সপ্তাহব্যাপী লকডাউন। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪০ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৮৬ জনের শরীরে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত থেকে কেরালায় রাত্রিকালীন কারফিউ জারি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৩ হাজার ৬৪৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংক্রমণ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠকে বসার কথা রয়েছে কর্ণাটকের শীর্ষ রাজনৈতিক নেতাদের। বৈঠকের পর কঠোর বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে সরকারের পক্ষ থেকে। বিশেষ করে প্রাদেশিক রাজধানী বেঙ্গালুরুতে কঠোরতম পদক্ষেপ নেয়া হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৫ হজার ৭৮৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার আসামে এখন পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ৩৬৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয় এবং মৃত্যু হয় ৭ জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest