সর্বশেষ সংবাদ-
ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তালায় সিআইজি সদস্যর মাঝে খড়কাটা মেশিন বিতরণ

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় ২০ জন সিআইজি (কমন ইন্টারেষ্ট গ্রুপ) সদস্যর মাঝে খড়কাটা মেশিন বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে খলিলনগর ইউনিয়নের মহান্দী গাভী পালনকারী সিআইজি সদস্যদের মাঝে ২০ টি মেশিন বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, সংশ্লিষ্ট প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুফল চন্দ্র মন্ডল, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ উপকারভোগি সিআইজি সদস্যবৃন্দ এবং প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইতিপূর্বে উপজেলার পাঁচরোখি ও হরিহরনগর গাভী পালনকারী সিআইজি সদস্যদের মাঝে ৪০ টি মেশিন বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টার ব্যবধানে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৯ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬৩ জন।

সোমবার ভোর রাত দেড় টা থেকে সকাল সাড়ে ৭ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন (৮৬) ও যশোর জেলার ঝিকরগাছা থানার খোরশা গ্রামের কামাল হোসেনের স্ত্রী লিপি খাতুন (৩৫)।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল মোশারাফ নামের ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর রাত দেড়টার দিকে মারা যান।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনটে সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান লিপি নামের ওই নারী। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে। আজও ১১২ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্য করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৪৯৭ জনে। একই সময়ে আরো ৪ হাজার ২১৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে আরও ৬ হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ২১ হাজার ৩০০ জন হয়েছে।

আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ২৬০ টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ১৫২ টি নমুনা পরীক্ষা করা হয়।

আজ মারা যাওয়া ১১২ জন করোনা রোগীর মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৭ জন নারী। তাদের মধ্যে ১০৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তিনজন বাড়িতে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে ৬৪ জন ষাটোর্ধ্ব ছিলেন। বাকিদের মধ্যে ২৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১২ জনের ৪১ থেকে ৫০ এবং ১০ জনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। বিভাগভিত্তিক হিসাবে তাদের ৭১ জন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকিদের মধ্যে ১৯ জন চট্টগ্রাম, ১০ জন খুলনা, ৫ জন রাজশাহী, ৩ জন সিলেট,২ জন রংপুর এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

আজ পর্যন্ত দেশে মারা যাওয়া ১০ হাজার ৪৯৭ জনের মধ্যে ৭ হাজার ৭৬৯৪ জন পুরুষ এবং ২ হাজার ৭২৮ জন নারী।

দেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। সারাবিশ্বের মতো বাংলাদেশেও মাত্র ৩ মাসের মাথায় দৈনিক শনাক্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। এরপর ডিসেম্বর থেকে তা কমতে থাকে। এমনকি একসময় দৈনিক শনাক্ত ৩০০-রও নিচে নেমে আসে। এরই মধ্যে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হলে কিছুটা স্বস্তি নামে। তবে এই স্বস্তি খুব বেশিদিন থাকেনি। দেশে সংক্রমণের যখন একবছর হতে চলেছে, ঠিক সেসময় নতুন করে বাড়তে শুরু করে সংক্রমণ। প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে গত সোমবার থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশ ৩৩তম এবং মৃতের সংখ্যায় ৩৮তম অবস্থানে রয়েছে।

সরকার ফেব্রুয়ারির ৭ তারিখ হতে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশ করোনা মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ব্যবহার করছে, যা ভারতের সেরাম ইন্সটিটিউট হতে সংগ্রহ করা হয়।

বিশ্ব পরিস্থিতি :

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সোমবার সকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ১৭ হাজার ৫৫৫ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ১১ লাখ ২৪ হাজার ৩৭৮ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৮৮০ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৬৭ হাজার ২১৭ জন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। রবিবার দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৩৩৫ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন। দেশটিতে গত দুদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখেরও বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ চোরাকারবারী আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার শিকড়ী সীমান্ত এলাকা থেকে দুটো সোনার বারসহ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে শিকড়ী গ্রামের সরদারবাড়ী এলাকা থেকে সোনা জব্দ ও চোরকারবারী আটকের ঘটনা ঘটে। আটককৃত নুরুল ইসলাম সদর থানার বৈকারী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, কালিয়ানী বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শিকড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত দিকে যাওয়া মোটরসাইকেল আরোহী নুরুল ইসলামকে থামিয়ে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত দুটো সোনার বার জব্দ করা হয় । আটক করা হয় নুুরুল ইসলামকে। সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। জব্দকৃত সোনার ওজন ৩শ’ ৫০ গ্রাম। যার মুল্য প্রায় ২৫ লাখ টাকা। সোনা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। মোটরসাইকেলসহ আটককৃত আসামীকে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি’র অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘লকডাউন’ এক সপ্তাহ বাড়ল

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে রোববার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘কঠোর লকডাউন’ এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

তবে জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এরপরই সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভা থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এলো।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।

এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সার্বাত্মক’ বা কঠোর লকডাউন শুরু হয়। এটি শেষ হবে ২১ এপ্রিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে নির্যাতনের পর গালে বিষ ঢেলে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের পর গালে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে সদর উপজেলার আবাদেরহাট ইন্দিরা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

নিহত গৃহবধূর নাম শম্পা বেগম (২২)। তিনি সদর উপজেলার রাজনগর গ্রামের বাবলু সরদারের মেয়ে ও ইন্দ্রিরা গ্রামের হবি সরদারের স্ত্রী।

নিহত শম্পার চাচতো ভাই আবুল কাশেম জানান, শম্পার স্বামী হবি সরদার একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। দীর্ঘদিন ধরে হবির সাথে পারিবারিক কলহের কারণে তার চাচাতো বোন শম্পা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকালে সে তার স্বামীর বাড়িতে যায়। সেখানে গেলে তার স্বামী তাকে নির্যাতনের পর জোর করে গালে বিষ ঢেলে হত্যা করে। পরে তার স্বামী হবি নিজে শম্পাকে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, এ ঘটনার পর থেকে তার স্বামী হবি পলাতক রয়েছে।

তিনি আরো জানান, শম্পা ও হবির সংসারে রিয়াদ নামের পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা’র সভাপতিত্বে রবিবার রাতে কমিটির এক ভার্চুয়াল সভায় এ সুপারিশ করা হয়। সারাদেশে করোনার উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে উদ্বেগ জানিয়ে চলমান এক সপ্তাহের লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

এর আগে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেয় সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ দিনের রিমান্ডে মামুনুল হক

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest