সর্বশেষ সংবাদ-
ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগদখল, মারপিটসহ হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক ভোগদখল, মারপিট ও খুন জখম বিভিন্ন হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দূল মোতালেব মিলনায়তনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন কলারোয়া উপজেলার কুমারনল গ্রামের শুকুর আলী সরদারের স্ত্রী শাহিদা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, কলারোয়ার কুমারনল মৌজায় এস এ খতিয়ান ১৩৯, সি আর এস খতিয়ান ২৩৬, এস এ দাগ ৮০,৩৮৪, ৪০০, হাল ৩০৮দাগে.০৭ শতক, ৭১৭ দাগে .০৬ শতক ও ৭১০ দাগে .০২ শতক সম্পত্তির এস এ‘র ৬২ এর রেকর্ডীয় মালিক আমার শ^াশুর মৃত. আফিন উদ্দীন সরদার আর ৯০ সালের রেকর্ডীয় মালিক আমার স্বামী শুকুর আলী। আমার স্বামী নাবালক থাকা অবস্থায় আমার শ^শুর মারা যান। কিছু জমি আমার শ^াশুড়ী ভোগদখল করত। সে সময় হাফেজ সরদার আছির উদ্দীনের কন্যা খালেদা, আরিফা , মোহাম্মদ আলীর পুত্র ফজর আলী, মালেকেরপুত্র মোস্তফা, রেজাউল ইসলাম, আ: আলিম, আ: মালেকের পুত্র আব্দুল করিম, খোকন, জিয়াউর রহমান, সামছুদ্দীন মোল্ল্যার পুত্র কাশেম মোল্যা, আমিন উদ্দীন মোল্লার পুত্র আনার আলী, ইয়ার, অনিল কুমার ঘোষের পুত্র সত্যপদ ঘোষ, বিষ্ণুপদ ঘোষের পুত্র সরবিন্দ ঘোষ, জয়েন উদ্দীন সরদারের পুত্র জমির সরদার, দেরাজতুল্যা‘র পুত্র অজিয়ার রহমান, স্ত্রী আছিয়, ঠান্ডাই সরদারের পুত্র আমিন উদ্দীন, অজিহার রহমানের, মহম্মদ সরদারের পুত্র মো: মানিক সরদার, ফেরাজতুল্যাহ মোল্লার পুত্র মুজিবর রহমান, দেরাজতুল্যার পুত্র আ: মালেক, মোহাম্মদ সরদারের পুত্র মোর্তেজা মোজাম্মেল, মৃত চাঁদ আলীর পুত্র বিশু মোল্ল্যা ও নজরুল ইসলাম সেটেলমেন্ট অফিসারের সাথে যোগাযোগ করে কিছু সম্পত্তি নিজেদের নামে ভ্রমাত্মক রেকর্ড করিয়ে নেয়। আমার স্বামী সম্পত্তি রক্ষার জন্য সাতক্ষীরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতে মামলা চলমান অবস্থায় উক্ত সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে মৃত. হাফেজ সরদারের পুত্র প্রভাবশালী রবজুদ্দিন। ১৪ মার্চ ২১ তারিখে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হাফেজ সরদারের পুত্র রবজুদ্দীন মেম্বর, রিয়াজ সরদার, সাজিদা খাতুন, লাবনী খাতুন, রিক্তা খাতুন, হযরত আলীর পুত্র ইকরামুল ইসলাম, শাহানারা বেগম, লাইলী খাতুন, বজলে সরদারের পুত্র ২নং ওয়ার্ডে মেম্বর আলী মাহমুদগং আমাদের বাড়িতে প্রবেশ করে আমাকে মারপিট শুরু করে এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। তারা আমার পুত্র ও অসুস্থ্য স্বামীকেও মারপিট করে। এ বিষয়ে কলারোয়া থানায় একাধিকবার অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি কলারোয়া থানা পুলিশ। এমনকি বিচারের দাবিতে প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। স্বামীর পৈত্রিক সাড়ে ৫ বিঘা সম্পত্তি তারা না দিয়ে জোরপূর্বক ভোগদখল করে যাচ্ছে। দাবি করায় মারপিট সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করলে জেলা প্রশাসকের কার্যালয় হতে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ৩১টি দাগে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২৫৭টি ল্যাবরেটরিতে ১৮হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

মৃত ১০২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ২২, রাজশাহীতে ৩, খুলনায় ১, বরিশালে ৪ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

মৃত ১০২ জনের মধ্যে পুরুষ৫৯ ও নারী ৪৩ জন। এদের মধ্যে ৯৭ জন হাসপাতালে এবং ৫ জন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৩৮৫ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৯৪ জন এবং নারী ২ হাজার ৬৯১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১০২ জনের মধ্যে ৬৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ১৪ এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার ৫০ বছর উন্নয়ন ও প্রত্যাশা

বাঙ্গালির ইতিহাসের শ্রেষ্ঠ সময় ১৯৭১, শ্রেষ্ঠ ঘটনা স্বাধীনতার যুদ্ধ এবং শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। স্বাধীনতা এসেছিল দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মুক্তিযুদ্ধের সব শহীদদের। গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্বরণ করি সব নারী ও পুরুষকে, যাঁরা নিজ নিজ অবস্থান ও সামর্থ্য অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সম্ভব করে তুলেছিলেন স্বাধীন সার্বভে․ম বাংলাদেশের প্রতিষ্ঠাকে। স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব নেতার স্মৃতির প্রতি আমাদের বিন¤্র শ্রদ্ধা। দীর্ঘ নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে আমরা হারিয়েছি ৩০ লাখ শহীদকে, দুই লাখ মা-বোনের ওপর চলেছিল সীমাহীন বর্বরতা। সেই সব শহীদ- পরিবারের সদস্যরা আজও বয়ে চলেছেন স্বজন হারানোর দূঃসহ বেদনা। তবে বেদনার বিপরীতে গে․রব আর আনন্দও আছে। ২৬ মার্চ থেকে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল নয় মাস পর ১৬ ডিসেম্বর সেই যুদ্ধের সফল পরিসমাপ্তিতে আমরা অর্জন করেছিলাম গৌরবের বিজয়।
বাঙ্গালি জাতি আজও ভুলতে পারে না গোটা জাতি যে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছিল সর্বাত্মক জনযুদ্ধে। সেই হানাদারদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এ দেশের কতিপয় মানুষ। তারা শুধু পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় সহযোগিতা করে ক্ষ্যান্ত ছিল না, নিজেরাও অস্ত্র ধরেছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। রাজাকার, আলবদর, আলশামস বাহিনী সেদিন এই দেশের নিরীহ শান্তি প্রিয় মানুয়ের ওপর চালিয়েছিল মানবতার বিরুদ্ধে নানা অপরাধ। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলমান রাখলেও সংশয়, সন্দেহ দূর হয়নি। দ্রুত বিচারকাজ শেষ হোক, সেটাই সবার প্রত্যাশা।
২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। ২৬ মার্চ ২০২১ সাল স্বাধীনতার ৫০ বছর ইতিহাসের বিচারে এটি দীর্ঘ না হলেও কোনো জাতির অগ্রগতির জন্য একেবারে কম সময়ও নয়। মুক্তিযুদ্ধে এত আত্মদান ও ত্যাগ তিতিক্ষার পেছনে আমাদের যে লক্ষ্য ও স্বপ্ন ছিল, সে সবের কতটা পূরন হয়েছে। আমাদের পুরো মুক্তি সংগ্রামের মর্মকথা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সব ধরনের অন্যায় অবিচার, বৈষম্য থেকে মানুষের মুক্তি। আতœজিজ্ঞাসা? সেই পথে আমার কী বেশিদূর এগোতে পেরেছি? অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের অগ্রগতি নিশ্চয়ই হয়েছে স্বল্পোন্নত দেশেরে তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছি। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার। ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ ডলার, গড়ে ১ লাখ ৭৫ হাজার টাকা অর্থাৎ গড়ে মাসে প্রায় ১৪ হাজার ৬০০ টাকার মতো। মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে ৬৬ পয়েন্টের প্রয়োজন, বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫.৩। অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের অগ্রগতি নিশ্চিত।
স্বাধীনতার পর “তলাবিহীন ঝুড়ির” দেশ আখ্যা দিয়ে যারা অপমান-অপদস্থ করেছিল, সেই তাদের কন্ঠেই বাংলাদেশের অগ্রগতির প্রশংসা। দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের রোল মডেল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয়বৃদ্ধি সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই ক্ষনে সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। প্রযুক্তির নির্ভর জাতীয় ভিত গড়তে আমরা পেয়েছি রাঙ্গামাটির বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট যা পৃথিবীর ৫৭ টি দেশের সমান জাতীয় গৌরবের অংশ। ‘গ্লোবাল স্কীলস ইনডেক্স- ২০১৯’ (জি.এস.আই) অনুযায়ী, প্রযুক্তিগত দক্ষতার দিক থেকে অপারেটিং সিস্টেম, সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে ভালো করছে বাংলাদেশ, ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোট অনুযায়ী চতুর্থ শিল্পবিপ্লবের মোকাবিলায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খতে দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে। বর্তমানে এ খাতের আয় ১০০ কোটি ডলার। ২০২১ সালে এই খাতের আয় ৫০০ কোটি ডলারে উত্তীর্ণ করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে। ২০২১ সালে স্বাধীনতার ৫০ তম বার্ষিকীতে ঢাকায় ডব্লিউ.সি.আই.টি সম্মেলনে বিশ্বের ৮৩ টি দেশের প্রতিনিধিগণ অংশ নেবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ডিজিটাল বাংলাদেশের উন্নতির প্রশংসা ইতিমধ্যে সারা বিশ্ব থেকে আসছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে শেষ স্প্যান বসানোর মধ্যদিয়ে জাতির স্বপ্ন পূরণ ও স্বপ্ন ছুয়েছে প্রমত্ত পদ্মার এপার-ওপার। তিন বছর দুই মাস দশ দিনের মাথায় এলো সেই স্বপ্নের দিন। ২০২০ সালের ১০ ডিসেম্বর সেতুতে শেষ স্প্যান বসানোর পর প্রমত্ত পদ্মার দুই পাড়ে রচিত হলো সেতুবন্ধন। বিশ্বনেতৃবৃন্দ ও বিশ্ববাসীকে তাক লাগিয়ে বিশ্বের ইতিহাসে স্থান নিল এই সেতু। এক মহাকর্মযজ্ঞের সাক্ষী হয়ে অবশেষে মাথা তুলে দাঁড়াল স্বপ্নের সেতু। মুক্ত হলো পদ্মার এপার-ওপার। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, কিন্তু এবারের স্বাধীনতা দিবস আমাদের কাছে একটু অন্যরকম।
বর্তমানে বাংলাদেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। স্কুল-কলেজ দীর্ঘদিন খুলছে না। শিক্ষার্থী ও শিক্ষানবিশদের মাঝে বাড়ছে হতাশা। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অর্থ‣নতিক অবস্থা শোচনীয়। কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে অপরাধ। সরকারের উদ্যোগে এ ধরনের সামাজিক বিষয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানব জাতি এত ভয়াবহ সংকটে আর পড়েনি। প্লেগ, কলেরা, ইনফ্লয়েঞ্জার মতো মহামারিতে ব্যাপক মানুষের মৃত্যু হলেও পৃথিবীজুড়ে এমন শঙ্কা, অনিশ্চয়তা আর কখনও দেখা যায়নি। পৃথিবী আগে কখনও এভাবে স্থবির হয়নি, অবরুদ্ধ হয়নি। এরই মধ্যে টিকা এসেছে এবং তার প্রয়োগ হচ্ছে। অনেক দেশ বলছে, এগুলো কার্যকরও। তবে এ অদৃশ্য শত্রুর আক্রমণের ক্ষত শুকাতে সময় লাগবে অনেক দিন।আরেকটা বিষয়, বাংলাদেশের মানুষ জন্মগতভাবেই বেশ সহনশীল। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই নিজেদের টিকে থাকার পথ বের করে এগিয়ে চলে তারা। বাংলাদেশ নামক দেশটিও জন্মের পর থেকেই নানা সংকট কাটিয়ে আলোর পথে যাত্রা করে এগিয়ে চলেছে। এবারও পিছু হাটবে না। এদিকে করোনাকালে পরিস্থিতি অবনতির আশঙ্কায় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে। বছর জুড়ে মুজিবর্ষের অনুষ্ঠানমালাসহ প্রায় প্রোগ্রামই বাতিল কিংবা সীমিত করা হয়েছে। এছাড়া ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল কাজে লাগিয়ে অনলাইনেও কিছু কিছু অনুষ্ঠানমালার আযোজন করা হচ্ছে। একাত্তরে সংকট উত্তরণে নতুন স্বপ্নের নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর স্বাধীনতার ৫০ বছর পর উনয়নশীল বাংলাদেশের সামনে রয়েছেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এবারও তারুণ্যনির্ভর এই জাতি সব বাধা উপেক্ষা করে ফের বাংলার আকাশে বিজয় কেতন ওড়াবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা দিবসের আলোকউজ্জ্বল নগরীর রাস্তায় দাঁড়িয়ে একজন দরিদ্র সাধারন নাগরিক যদি জিজ্ঞাসা করে এ স্বাধীনতা কার ? তার উত্তর কে দিবে ? স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে এদেশের দৃশ্যমান উন্নয়ন অবশ্যই হয়েছে। কিন্তু উন্নয়নের অন্তরালে জনগনের সমস্যা , দারিদ্র্য, অভাব ও সংকট রয়েগিয়েছে। সন্ত্রাস, দুর্নীতির মূল শিকড় উৎপাটনে সরকারের জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ তবে এর ধারাবাহিকতা অব্যাহিত থাকবে সেই প্রত্যাশা। বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের পর দেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, অস্বাস্থ্য, অনাচার ও শোষন থেকে মুক্ত করার যে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা আমাদের। যেন স্বাধীনতা কার ? প্রশ্নের উত্তর হয় আমার, আমাদের, বাঙ্গালী জাতির। সহ¯্র বছরের রক্তঘাম ও শ্রমের ফসল হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার সংগ্রামে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন, এই অঙ্গিকারে হোক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হোক আগামীর পথ চলা…..

তোফায়েল আমীন(অনিক সাংবাদিকতা প্রশিক্ষণ ও ইন্টার্ণ)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ফসলের ক্ষেতের ড্রেনের পাশে পড়ে থাকা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃতের নাম ফেরদৌসী পারভিন (৪৫)। তিনি পাটকেলঘাটা থানাধীন মিঠাবাড়ি গ্রামের আব্দুর সবুর চৌকিদারের দ্বিতীয় স্ত্রী।
সাতক্ষীরায় ফসলের ক্ষেতের ধারের ড্রেনে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আব্দুস সবুর জানান, ফেরদৌসি পারভিনের প্রথম স্বামী আব্দুল্লাহ তিন বছর আগে মারা যাওয়ার পর একই গ্রামের শেখ পাড়ার গ্রাম পুলিশ আব্দুস সবুরের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমান স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ফেরদৌসির বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। স্থানীয়দের দেওয়া তথ্য মতে রোববার দুপুর একটার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশে সবজি ক্ষেতের ড্রেনের পাশ থেকে ফেরদৌসির লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি কীটনাশকের বোতল পড়ে থাকলেও মুখে কোন বিষের গন্ধ বা ফেনা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করাে হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিনের মৃত্যু

অনলাইন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন আর নেই। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‌‘মহসিন ভাই আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হাসপাতালে।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এমএম মহসিন। ৭৩ বছর বয়সী এই শিল্পী-শিক্ষকের ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল।

এসএম মহসিনের পরিবারের বরাত দিয়ে সালাহউদ্দিন লাভুল জানান- বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই অভিনেতাকে গার্ড অব অনার দিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা প্রয়োজন। সেই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। তা না হলে, আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এসএম মহসিন সর্বশেষ গত মার্চে শুটিং করেন ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ সিনেমার।

এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়ক ওয়াসিম আর নেই

নায়ক ওয়াসিম আর নেই

কর্তৃক Daily Satkhira

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম আর নেই। শনিবার দিবাগত রাত (১৮ এপ্রিল) সাড়ে ১২টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই ওয়াসিম ভাই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’
একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তাঁর। সম্প্রতি ভর্তি করা হয় উক্ত হাসপাতালে।

জায়েদ খান জানান, ওয়াসিম করোনায় আক্রান্ত ছিলেন না।

মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালি পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসাসফল হলে সুপারস্টার হয়ে উঠেন তিনি। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।

তিনি অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। ‘দি রেইন’ সিনেমায় নায়িকা ছিলেন অলিভিয়া। এরপর ‘বাহাদুর’, ‘লুটেরা’, ‘লাল মেম সাহেব’, ‘বেদ্বীন’ সিনেমায় অলিভিয়ার সঙ্গে অভিনয় করেন। ‘রাজ দুলালী’ ছবিতে শাবানার সঙ্গে অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলে। অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয় করেছেন- ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘আবেহায়াত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘পদ্মাবতী’, ‘রসের বাইদানী’সহ বেশকিছু সিনেমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামি সাড়ে ৩ হাজার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গতকাল শনিবার পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিউল কবির দুই মামলার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেদ। এ মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজারজনকে আসামি করা হয়েছে। অপরদিকে, বিদ্যুৎকেন্দ্রে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে অপর মামলাটি করেন এসএস পাওয়ার প্লান্টের চিফ কো-অর্ডিনেটর ফারুক আহমেদ। এ মামলায় ২২ জনকে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাত এক হাজার ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে বিদ্যুৎকেন্দ্রের চীনা ঠিকাদারদের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা গত শুক্রবার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এরই সূত্র ধরে গতকাল শনিবার সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাদের থামানোর করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে ঘটনাস্থলে চারজন শ্রমিক নিহত হন। আহত হন কয়েকশ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এদের মধ্যে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও হাবিব উল্লাহ (৩২)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই আগামিকাল রবিবার ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামিকাল সব বিভাগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।

আগামী সোমবারও আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হবে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest