সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

চার ট্রাক মেয়াদোত্তীর্ণ কিট জব্দ করেছে র‌্যাব, আটক ৯

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ নানা ধরনের পরীক্ষার রি-এজেন্ট, কিট এবং অননুমোদিত মেডিকেল ডিভাইস জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। জব্দকৃত এসব অবৈধ মালামাল কিছু অসাধু ব্যবসায়ী আমদানি, মজুত ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাজারজাত করে আসছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বসিলাতে র‍্যাব–২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- বায়োল্যাব ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্ত্বাধিকারী মো. শামীম মোল্লা (৪০), ব্যবস্থাপক মো. শহীদুল আলম (৪২), প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল বাকী ছাব্বির (২৪), অফিস সহকারী মো. জিয়াউর রহমান (৩৫), হিসাবরক্ষক মো. সুমন (৩৫), অফিস ক্লার্ক ও মার্কেটিং অফিসার জাহিদুল আমিন পুলক (২৭), সার্ভিস ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা (২৮), এক্সন টেকনোলজিস্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের এমডি মো. মাহমুদুল হাসান (৪০), হাইটেক হেলথ কেয়ার লিমিটেডের এমডি এস এম মোজফা কামাল (৪৮)।

ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কিছু অসাধু প্রতিষ্ঠান অনুমোদনহীন মেডিকেল ডিভাইস আমদানি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ করোনার টেস্টিং কিট ও রি-এজেন্টসহ অন্যান্য রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন রোগের টেস্টিং কিট ও রি-এজেন্ট মজুত এবং বাজারজাত করছে। গতকাল বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর লালমাটিয়ায় বায়োল্যাব ইন্টারন্যাশনাল ও এর সহযোগী প্রতিষ্ঠান বনানীর হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়। মোট চার ট্রাক পণ্য জব্দ করা হয়েছে।

র‍্যাব অধিনায়ক বলেন, প্রতিষ্ঠান তিনটি ২০১০ সাল থেকে একাধিক নামে সংগঠিত হয়ে পারস্পরিক যোগসাজশে অবৈধভাবে ও অসৎ পন্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে স্বল্প মূল্যে বিদেশ থেকে আমদানি, মজুত ও বাজারজাত করত। এসব নকল টেস্ট কিটগুলো সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরবরাহ করত চক্রটি। এসব পণ্য তারা বিদেশ থেকে কম মূল্যে ক্রয় করে অনেক চড়া দামে বিক্রি করত। এসব পণ্যের মধ্যে মেয়াদোত্তীর্ণ প্রেগন্যান্সি টেস্ট কিটও পাওয়া গেছে।

র‍্যাব অধিনায়ক ইমরান বলেন, এসব রি-এজেন্ট বিদেশ থেকে আমদানি করা হলেও স্বাস্থ্য অধিদপ্তর কোনো অনুমতি দেয়নি। আর অধিকাংশ পণ্যের গায়ে মেয়াদ ছিল না। নিজের মতো করে স্টিকার লাগিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এসব পণ্য কাদের কাছে সরবরাহ করা হত, কাদের কাছে বিক্রি করত, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও কারা কারা জড়িত আছে তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

র‍্যাব অধিনায়ক বলেন, বায়োল্যাব ইন্টারন্যাশনালের দুই মূল হোতা ও বাকি দুই প্রতিষ্ঠানের আরও দুই মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে তাদের প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে থেকে সাজানো অবস্থায় এসব পণ্য রি-এজেন্ট ও কিট জব্দ করা হয়। যার মেয়াদ শেষ হওয়ার পরও মেয়াদ বাড়ানো হয়েছে। কিছু ছিল যা মেয়াদোত্তীর্ণ। আবার অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে প্রথম জাতীয় ঐক্যের সরকার গঠন

বিদেশের খবর : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রকামীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। জান্তাবিরোধী আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতারা জাতীয় ঐক্যের সরকার গঠন করেছেন। দেশটির ‌‘ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট’ মান উইন খাইং থানকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির সদ্য ক্ষমতাচ্যুত পার্লামেন্ট সদস্য, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের নেতা ও জাতিগত সংখ্যালঘুদের উক্ত সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় ঐক্যের সরকারের ঘোষণা দিয়ে গণতান্ত্রিক কর্মী মিন কো নাইং ভিডিও বার্তায় বলেন, ‘দয়া করে জনগণের সরকারকে স্বাগত জানান। জনগণের আকাঙ্ক্ষা ছিল জাতীয় ঐক্যের সরকারের।

১০ মিনিটের ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা সামরিক শাসনের মূলোৎপাটনের চেষ্টা করছি, তাই আমাদের বহু আত্মত্যাগ করতে হবে।

ক্ষমতাচ্যুত সংসদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত জাতিসংঘে মিয়ানমারের আইনপ্রণেতাদের দূত ড. সাশা বলেছেন, মিয়ানমারের ইতিহাসে এই প্রথম জাতীয় ঐক্যের সরকার গঠিত হলো।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে পলাতক রাজনৈতিক নেতারা ও সু চির দলের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা নিজেদের সংগঠিত করছেন।

সূত্র: রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কৃষকের ধান কেটে দিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছে। ফলে সমাজে এক শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাদের মধ্য অন্যতম হচ্ছে দেশের মা, মাটি, মানুষের সোনালী সন্তান কৃষকেরা।

মাঠে ঝলমল করছে সোনালী পাকা ধান। তবে কৃষকের মুখে চিন্তার ভাঁজ। কঠোর লকডাউনের ফলে শ্রমিকের অভাবে সোনালী ধান যখন মাঠ থেকে কেটে ঘরে নিয়ে যেতে পারবে কিনা তাই নিয়ে আশংঙ্কায় কৃষকরা। ঠিক তখনি কৃষকের মুখে হাসি ফুটিয়ে পাশে এসে দাঁড়াল স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে একজন দরিদ্র কৃষকের সাড়ে ৪ বিঘা জমির সোনালী ধান কেটে দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, সাতক্ষীরার স্বেচ্ছাসেবক সৌম, হৃদয়, উজ্জল, মুনতাছির, সিমান্ত, আলম, তীর্যক প্রমুখ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউনে সাতক্ষীরা : রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও বাজারগুলোতে ইপচে পড়া ভিড়

আসাদুজ্জামান : সাতক্ষীরায় লকডাউনের তৃতীয় দিনে রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও বাজার গুলোতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব। শুক্রবার সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্নযান চলাচল করতে দেখা গেছে। লকডাউনের প্রথম দিনের তুলনায় দিন যত যাচ্ছে ততই শহরব্যাপী জনসমাগম বেড়ে যাচ্ছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে নেই কোন মাস্ক। শহরের প্রানকেন্দ্রগুলিতে জরুরী ঔষধ ও মুদি দোকান বাদে অন্যান্য দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে।
এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫ টি মামলায় ৬১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধের মৃত্যু

আসাদুজ্জামান : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৬৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৭ জন। শুক্রবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই বৃদ্ধের নাম সামছুর রহমান (৮০)। তিনি শহরের পুরাতনসাতক্ষীরা এলাকার মৃত সেকেন্দার সরদারের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৩ এপ্রিল সামছুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত, বহু আহত

বিদেশের খবর : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডএক্সের একটি স্থাপনায় বন্দুকধারীর হামলায় আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে পুলিশ জানিয়েছে, গুলি করে আটজনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারীও আত্মহত্যা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এ গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ফেডএক্সের ওই স্থাপনায় একাধিক গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন।

পুলিশ বলছে, গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির এ ঘটনা কাছাকাছি বিমানবন্দরের ওপর কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে বিবিসি। জননিরাপত্তার ক্ষেত্রে এখন আর কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

ইন্ডিয়ানাপোলিস পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা জেনেছি একাধিক ব্যক্তি আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে নিজে নিজেই হাসপাতালে গেছেন।’

কেন এ হামলার ঘটনা ঘটেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি পুলিশের ওই মুখপাত্র।

এদিকে এক বিবৃতিতে ফেডএক্স জানিয়েছে, তারা গুলির ঘটনা সম্পর্কে অবগত। কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। ‘নিরাপত্তাই আমাদের শীর্ষ অগ্রাধিকার,’ বলা হয়েছে তাদের বিবৃতিতে।

ফেডএক্সের এক কর্মী জেরেমি মিলার বন্দুকধারীকে গুলি চালাতে দেখার কথা জানিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

‘আমি একজনকে সাব-মেশিনগান বা এ জাতীয় স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালাতে দেখি। তাৎক্ষণিকভাবে আমি মাথা নিচু করে ফেলি। সেসময় আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম,’ বলেন মিলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হন ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। মোট পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।
মৃত ১০১ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে এবং বাড়িতে ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত ১০ হাজার ১৮২ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ এবং নারী ২ হাজার ৬১৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৬৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ৮ এবং ৩১ থেকে ৪০ বছরের ৭ জন রয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ধর্মান্তরিত করে নাবালিকা ছাত্রীকে বিয়ে করা প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে ধর্মান্তিরত করে বিয়ে করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়।
শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের এক মুদি ব্যবসায়ি জানান, ২০১৯ সালে তার মেয়ে নূরনগর আশালতা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করে। বর্তমানে কার্টুনিয়া রাজবাড়ি কলেজে মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। মেয়ে দক্ষিণ হাজীপুর গ্রামের দীঘির পাড়ে শামীম আহমেদ এর বাড়ির পাশে আফসার মাষ্টারের কাছে প্রাইভেট পড়তে যেতো। পথিমেধ্য নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক শামীম আহম্মেদ (৪৮) তাকে উত্যক্ত করতো। জন্ম সনদ অনুযায়ি মেয়ের জন্ম ২০০৪ সালের পহেলা ডিসেম্বর। গত ২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়তে বেরিয়ে দুপুর দু’টোর সময়ও বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় পরদিন তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী (১৮২)করেন। ৭ এপ্রিল ফেইসবুকে তার মেয়ে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ খুলনার এক নোটারী পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত এক নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করছেন এমন ছবি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে জানান। একপর্যায়ে ৭ এপ্রিল তিনি শামীম আহমেদ এর বিরুদ্ধে থানায় মেয়েকে অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে একটি মামলা করেন। পরদিন তার মেয়েকে উদ্ধার ও প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ১০ এপ্রিল শামীম আহম্মেদকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কেন তাকে স্থায়ী বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। শামীম আহম্মেদ ইতিপূর্বে তিনটি বিয়ে করেছেন বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ শুক্রবার বিকেল চারটায় শ্যামনগর থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দুপুর একটার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়ে বাজারের পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ি থেকে প্রধান শিক্ষক শামীম আহম্মেদকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। শামীম আহম্মেদকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে পাঠানো হবে। একই দিনে ভিকটিমকে ২২ ধারার জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest