সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

দেবহাটায় করোনা আক্রান্ত ৩ নারীর বাড়ি লকডাউন

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত তিন নারীর বাড়ি আগামী ১৫ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।

করোনাক্রান্তরা হলেন, উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু’র মেয়ে আয়শা (২৩), জগন্নাথপুর গ্রামের মৃত ওহাব সরদারে স্ত্রী জাহানারা বেগম (৭৮) ও জাহানারা বেগমের ভাইয়ের মেয়ে লিমা (২৮)।

আক্রান্তরা প্রত্যেকেই স্ব স্ব বাড়িতে রয়েছেন এবং উপসর্গ থাকলেও মোটামুটি সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ।

বৃহষ্পতিবার সকালে ইউএনও করোনাক্রান্ত তিন নারীর বাড়ি পরবর্তী পনের দিনের জন্য লকডাউন ঘোষনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়। গত কয়েকদিন আগে ঐ তিন নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ৯ এপ্রিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই তিন নারীর নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে বুধবার তাদের করোনাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, থানার এসআই মিজানুর রহমান, এএসআই মোজাম্মেল উপস্থিত ছিলেন। এব্যাপারে নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, করোনাক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিসহ তাদের পরিবারের কেউ যাতে বাড়ির বাইরে বের না হয় এবং বাইরে থেকে কেউ যেন আক্রান্তদের বাড়িতে প্রবেশ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া উপজেলা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষনিক মোবাইলের মাধ্যমে আক্রান্ত পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

রাজনীতির খবর : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে গোল্ডেন কালারের একটি প্রাইভেট কারে করে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। খালেদা জিয়াকে গাড়ির পেছনের সিটে বাম পাশে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

সিটি স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে তার পরবর্তী চিকিৎসা। তাকে হাসপাতালে ভর্তি করাও লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকীর নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে তিন চিকিৎসকের একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তারা জানান সিটি স্ক্যান করা হবে।

এফ এম সিদ্দিকী বলেন, ‘করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। কোভিডের দ্বিতীয় সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হয়। ম্যাডামের এখন দ্বিতীয় সপ্তাহ চলে। গত তিন দিনে উনার যে রিপোর্ট করা হয়েছে সেগুলো ভালো আছে। এখন উনার দ্রুত একটা সিটি স্ক্যান করতে হবে।’

বেগম জিয়াকে কি বাসায় রেখেই চিকিৎসা হবে না কি হাসপাতালে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোভিডের সময় আসলে আগে থেকে বলা যাবে না কখন হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। খুব দ্রুত সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে হসপিটাল না বাসায় কোথায় চিকিৎসা করাতে হবে।’

এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার জানিয়েছেন, সিটি স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার হাসপাতালে থাকা না থাকা। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তারা সবকিছু প্রস্তুত রেখেছেন বলে জানান ম্যানেজার।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে গত ১০ এপ্রিল নমুনা দেন। রাতেই ফল পজিটিভ আসে। করোনায় আক্রান্ত তার বাসার অন্তত আরো আটজন ।

করোনায় আক্রান্ত হলেও খালেদা জিয়ার জ্বর, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো উপসর্গ নেই। তার চিকিৎসার তদারকিতে রয়েছেন লন্ডনে অবস্থান করা পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তিনি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের কথিত ফর্মা’র নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রাম থেকে বিতাড়িত কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। কালিগঞ্জের ভাড়াশিমলা গ্রামের মোঃ আব্দুস সামাদ বিশ^াসের স্ত্রী ভাড়াশিমলা ইউনিয়নের ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর আলেয়া খাতুন বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তন এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলাম কালিগঞ্জ থানা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে, যা জাতির পিতার সম্মানের প্রতি অবমাননার সামিল। কালিগঞ্জের কামদেবপুর গ্রামের মৃত ছদর উদ্দীনের ছেলে নজরুল ইসলাম পেশায় ভাড়ায় মটর সাইকেল চালকের আড়ালে মাদক সেবন ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত। তার নামে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে তার সহযোগি কিছু দুশ্চরিত্র লোকের সহায়তায় আমার ও থানা পুলিশের সম্মান ক্ষুন্ন করার জন্য গত ১২ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে একটি মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে। কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন সৎ মানবিক ও নিষ্ঠাবান হওয়ায় তার কাছ থেকে কোন প্রকার অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে নজরুল ইসলাম এই মিথ্যে সংবাদ সম্মেলন করেন। সে ওসি’র সুনাম ক্ষুন্ন করার অভিপ্রায়ে এবং আমার ও কালিগঞ্জ থানা পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে এই ঘৃণ্য সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আলেয়া খাতুন বলেন, কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন যোগদানের পর থেকে মাদক সেবন ও ব্যবসা, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই, ডাকাতি, মোবাইলের অপব্যবহার বন্ধ করাসহ জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন। একই সাথে তিনি বুলবুল, অম্ফান, কোভিড-১৯ প্রতিরোধ,ত্রাণ বিতরণে সরকারি নির্দেশনা ও নীতিমালা পালন সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে কালিগঞ্জ থানায় বিগত ৪০ বছরের মধ্যে এক যুগান্তকারি পরিবর্তন এনেছেন। যা সকল মহলে প্রশংসিত হয়েছে এবং তিনি জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। অফিসার ইনচার্জের এই কার্যক্রমে একজন সচেতন মহিলা ইউপি সদস্য হিসাবে আমিহ কালিগঞ্জ উপজেলার সকল নাগরিকগণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি অভিযোগ করে বলেন, কালিগঞ্জ থানার ওসি’র সুনাম ক্ষুন্ন করতে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নজরুলের মত কুচক্রি মহলের এটি একটি অপপ্রয়াস মাত্র। তিনি নজরুল ইসলাম ও তার সহযোগিদেরও আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি অর্কষন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয়ে নানা অভিযোগ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আসাদুজ্জামান : সাতক্ষীরায় টিসিবি’র পণ্য বিক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। খাবার অযোগ্য পঁচা পেঁয়াজ না কিনলে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে না সোয়াবিন তেল, চিনি, ছোলা, খেঁজুরসহ টিসিবির অন্যান্য পণ্য। ফলে বাধ্য হয়েই ক্রেতাদেরকে পঁচা ও খাবার অযোগ্য পেঁয়াজ কিনতে হচ্ছে।এদিকে, টিসিবির পণ্য বিক্রির অন্যতম শর্তহলো করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থবিধি মেনে ক্রয়-বিক্রয় করা। কিন্তু স্বাস্থ বিধির তোয়াক্কা করছেননা কেউই। গায়ে গা মিশিয়ে পণ্য কিনছেন ক্রেতারা। ফলে করোনার ঝুকি বাড়ছে। আর এসব নিয়ে প্রশাসনের কোন ধরনের তদারকি নেই সেখানে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবির ডিলার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী শংকর সাধু এভাবেই সরকারি পণ্য বিক্রি করেন। সরেজমিন গিয়ে এসব অভিযোগের সত্যতা মিলেছে।
ক্রেতারা জানান, পঁচা পেঁয়াজ না কিনলে অন্য কোন পণ্য দেয়া হচ্ছেনা। ডিলার শংকর সাধু ও তার ভাই সাফ জানিয়ে দিয়েছেন, যারা পঁচা পেঁয়াজ না কিনবে তাদেরকে অন্যান্য পণ্য দেয়া হবে না। এছাড়া টিসিবির পন্য ওজনেও কম দেয়ার অভিযোগ করেন ক্রেতারা।
এ ব্যাপারে ডিলার শংকর সাধু জানান, পঁচা পেঁয়াজ আমাদেরকে কিনে আনতে হচ্ছে টিসিবি থেকে। আমরা যা কিনবো তাই বিক্রি করবো। পেঁয়াজ পঁচা হলে আমাদের কিছু করার নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে খোয়াড় ঘরে ৯ বছর বয়সী স্কুলছাত্রীর মৃতদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতবেদক : কালিগঞ্জে সাহারা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে। নিহত স্কুলছাত্রী বাথুয়াডাঙ্গা গ্রামের জাহিদ হাসানের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর পিতা জাহিদ হাসান বলেন, তিনি ভোরে বাড়ি থেকে পাশর্^বর্তী বিলে ধান কাটার উদ্দেশ্যে চলে যান। মেয়েকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে নিজস্ব দোকানে যান। মেয়ে সাহারা খাতুন রোজা রেখেছিল। বেলা ১ টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়ি এসে খোয়াড়ের ঘরে মেয়েকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত: ৪০ মিনিট পূর্বেই মেয়েটির মৃত্যু হয়েছে। তার গলায় ফোলা জখম, ডান হাতে ও বাম পায়ে আঘাতের চিহৃ রয়েছে। তার পায়েও কাদা মাখানো অবস্থায় ছিল।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যেয়ে মরদেহ উদ্ধার করেছে। উপ-পরিদর্শক ওহিদুর রহমান জানান, মেয়েটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেডরুমের যাওয়ার আগে যে তিনটি জিনিস অবশ্যই সঙ্গে নেন কারিনা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ব্যক্তিগত জীবনে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেছেন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান।

এদিকে সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নেন কারিনা। ‘স্টার ভার্সেস ফুড’ নামের এই শো ১৫ এপ্রিল ডিসকভারি প্লাস চ্যানেলে প্রচার হবে। এই শোয়ের এক ফাঁকে নিজের বেডরুম সিক্রেট ফাঁস করেছেন ‘জব উই মেট’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

বেডরুমে যাওয়ার আগে কারিনা কোন তিনটি জিনিস অবশ্যই সঙ্গে নেন- প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘এক বোতল ওয়াইন, ঘুমের পোশাক ও সাইফ আলী খান।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘আমার মনে হয় সঠিক উত্তর দিয়েছি এবং আমিই বিজয়ীর পুরস্কার পাবো।’

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই শোয়ের একটি প্রোমো প্রকাশ করেন কারিনা। ক্যাপশনে লেখেন, ‘কাপুর পরিবারকে যারা চেনেন, তারা জানেন আমরা খাবার খেতে কত পছন্দ করি! ডিসকভারি প্লাসের স্টার ভার্সেস ফুড অনুষ্ঠানের প্রোমো প্রকাশ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। মুখে জল আনা পিৎজা তৈরি ও সেটিতে প্রথম কামড় দেওয়ার অনুভূতি অন্যরকম। ১৫ এপ্রিল ডিসকভারি প্লাসে অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না।’

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হয়েছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিজয়ের মুকুট পরার পর থেকে পুরোনো বিতর্ক ঘিরে ধরেছে তাকে। জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক ছিলো- এ গুঞ্জন অনেক দিন উড়েছে। নতুন করে সামনে এসেছে পুরোনো সেই গুঞ্জন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মিথিলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন মিথিলা। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন- ‘হ‌্যাঁ, অনেক বছর আগে আমাদের রিলেশন ছিলো। কিন্তু এখন এসব বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। কারণ সবার একটা ব‌্যক্তিগত জীবন আছে। সম্পর্ক ছিলো, কিন্তু সে এখন বিয়ে করেছে, সংসার আছে। কিন্তু তারপরও এই বিষয় নিয়ে মানুষ ট্রল করছে। এতে করে ওর ঝামেলা হচ্ছে, আমারও ঝামেলা হচ্ছে। কারণ আমারো একটি ব‌্যক্তিগত জীবন আছে। আমি একটি সম্পর্কে রয়েছি। আমার পরিবার আছে, বন্ধু-বান্ধব আছে।’

এসব বিষয় নিয়ে ট্রল বন্ধ করার আহ্বান জানিয়েছেন মিথিলা। তিনি বলেন- ‘প্রত‌্যেকটি মানুষের জীবনে অতীত থাকে। সবাই কারো না কারো সঙ্গে রিলেশনে থাকে। কিন্তু সেই পুরোনো বিষয়টি নিয়ে এত বছর ধরে ট্রল করা, উত্ত্যক্ত করার কোনো মানে হয় না। সাকিব ন‌্যাশনাল ফিগার। তাকে মানুষ সম্মান করেন। সবাইকে সাবারই শ্রদ্ধা করা উচিত। সেই জায়গা থেকে বলব, এগুলো আসলেই করা উচিত নয়। এগুলো মেন্টাল টর্চার। আমিও কিন্তু মানুষ। আমারো আবেগ আছে, খারাপ লাগা আছে। সবাইকে বলব, প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন।’

গত ৩ এপ্রিল রাতে নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। আগামী ১৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসর। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো- এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে!

বিনোদন ডেস্ক : নায়িকা পপিকে খুঁজে পাচ্ছেন না ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার নায়ক ও পরিচালক রাজু আলীম। আর এ কারণে তার ছবির কাজও বন্ধ আছে কয়েক মাস ধরে।

এদিকে গুঞ্জন উঠেছে পপি নাকি বিয়ে করেছেন। এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে বাতাসে৷ তবে পাত্রের পরিচয় বা বিস্তারিত জানা না গেলেও পপির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন বেশ মজবুত হয়েছে।

এছাড়া সিনেমার পরিচালক তার খোঁজে তাকে ফোন করেছেন, তার বাড়ি গেছেন, কিন্তু কোথাও পাননি তাকে।

এ বিষয়ে রাজু আলী আলীম বলেন, ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিং প্রায় শেষ। অল্প কিছু কাজ বাকি আছে পপির৷ এমন সময়ই পপি নিরুদ্দেশ। কয়েক মাস ধরেই তিনি পপিকে খুঁজছেন। তার ইস্কাটনের বাসায় খোঁজ নিয়েছেন। কিন্তু সেখানে পপি থাকছেন না।

তিনি বলেন, একজন নায়িকার জন্য একটা সিনেমা এভাবে আটকে আছে দিনের পর দিন এ কেমন কথা। পপির কাছে এমন অপেশাদার আচরণ একেবারেই কাম্য নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest