সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

করোনা কেড়ে নিলো পুলিশ ইন্সপেক্টর  রাজিবের প্রাণ

অনলাইন ডেস্ক :
মহামারি করোনা কেড়ে নিলো পুলিশ ইন্সপেক্টর রাজিব হোসেনের প্রাণ। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৬ টায় সিপিএইস কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এপ্রিলের শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি সাতক্ষীরার কালিগঞ্জ থানায় ও কলারোয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে আব্দুর রউফ কমপ্লেক্সের ভবন নির্মাণে মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি !

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ধুলিহরে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স.ম. আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার একাডেমিক ভবন নির্মাণে মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করা হয়েছে। সম্প্রতি এ তথ্য প্রকাশ পাওয়ার পর জেলা পরিষদের ৩৫ লাখ টাকা কিভাবে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে লুটপাট হয়েছে তার খোলনলচে বেরিয়ে এসেছে।

২০১৫ সালের ১২ জুলাই সাতক্ষীরা জেলা পরিষদের এক সমন্বয় কমিটির সভায় ধুলিহরে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স.ম. আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার একাডেমিক ভবন নির্মাণের জন্য ৩৫ লাখ টাকা খরচ অনুমোদন চেয়ে পরদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ওই বছরের ২৮ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে উক্ত এতিমখানার প্রাক্কলন কত? ইতিপুর্বে কতটাকা বরাদ্দ দেয়া হয়েছে? বরাদ্দ অর্থ কি কি কাজ করা হয়েছে? তার সচিত্র প্রতিবেদন প্রেরণ, উক্ত এতিমখানায় কতজন এতিম/অনাথ রয়েছে-এ সম্পর্কে জানতে চাওয়া হয় সাতক্ষীরা জেলা পরিষদের কাছে।

২০১৬ সালের ৬ মার্চ ৪৬.০৪২.০১৪.৪৪.০১.০৪৪.২০১৪. ৬৯৮ নং স্মারকে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে উক্ত এতিমখানার নির্মাণ প্রকল্পের ৩৫ লাখ টাকার অনুমোদন দিতে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়। পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস,এম, মাহবুবুর রহমান স্ক্যানিং এর মাধ্যমে ওই চিঠি হইতে ”অ” শব্দুটি মুছে ফেলে ”স্বীকৃতি জ্ঞাপন করা হলো” মর্মে জাল চিঠিটি পরিষদকে কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন।

২০১৭ সালের ৩১ জুলাই তথ্য অধিকার আইনে জেলা পরিষদের থেকে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারি সচিব জাকির হোসেনের ২০১৬ সালের ৬ মার্চ দেওয়া আইনজীবী এড. সত্যরঞ্জন মন্ডল সম্প্রতি হাইকোর্টে এ চিঠি উপস্থাপন করলে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।

এদিকে ২০১৬ সালের ৬ মার্চ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা পরিষদের আরএডিপি’র ৩৫ লাখ টাকা ব্যয় এ টেন্ডার আহবানের মাধ্যমে নিয়োগকৃত ঠিকাদার সাতক্ষীরা সদরের বলাডাঙার ঠিকাদার সিরাজুল ইসলামের নির্মাণ কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানায় যেয়ে জানা যায়, টাকা অনুমোদনের দু’ মাস আগেই মাহাবুবর রহমানের নির্দেশে ধুলিহরে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স.ম. আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার একাডেমিক ভবন নির্মাণের কাজ যেন তেন প্রকারে শেষ করা হয়।

ঠিকাদারকে ২০১৬ সালের ২৮ মার্চ প্রথম চেক দেওয়া হয়। ওই সালের ২২ আগষ্ট জেলা পরিষদের পক্ষে একজন সাব এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পরিদর্শণ প্রতিবেদন শেষে বকেয়া বিলের চেক দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার একাডেমিক ভবন নির্মাণে ব্যয় দেখানো ৩৫ লাখ টাকার অনুমোদন প্রথমে জালিয়াতি করা হয়েছে। পরবর্তীতে ঠিকাদারের মাধ্যমে লুটপাট করেছেন তৎকালিন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমান।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা পরিষদের তৎকালিন প্রশাসনিক কর্মকর্তা ও বর্তমানে খুলনা জেলা পরিষদে কর্মরত এসএম মাহাববুর রহমান নিজেকে কোন প্রকার অনিয়ম ও দূর্ণীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেই সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘদিন হলো সাতক্ষীরা থেকে বদলী হয়েছেন। তাই কাগজপত্র ছাড়া কোন মন্তব্য করা যাবে না।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সঙ্গে তার মোবাইল ফোনে বুধবার সকালে যোগাযোগের চেষ্টা করলে কথা বলা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আস্থার প্রতিদান দিয়ে মুস্তাফিজের দারুণ বোলিং

খেলার খবর : আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে খুব একটা সাফল্য পাননি বাংলাদেশি তারকা সাতক্ষীরার কৃতি খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। গত সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভার বল করে পাননি কোনো উইকেট। আর খরচ করেছিলেন ৪৫ রান। সেই তিনি দ্বিতীয় ম্যাচে নিজেকে ভালোভাবে চিনিয়েছেন।

রাজস্থান রয়্যালস আস্থা রাখায় এর প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ। আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন। চার ওভার বল করে দুই উইকেট কাটার-মাস্টার। আর ২৯ রান খরচ করেছেন।

প্রথম ওভারে মাত্র ১ রান খরচায় এক উইকেট পান মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরবর্তী দুই ওভারে ২০ রান খরচায় পান এক উইকেট।

মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে তাঁদের প্রতিপক্ষ দিল্লির ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৪৭ রানে। জয়দের উনাদকাট চার ওভার বল করে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন। আর ক্রিস মরিস নেন এক উইকেট।

আইপিএলে এর আগে দুটি দলে খেলেছিলেন মুস্তাফিজ। প্রথম আসরে খেলেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন তিনি। মাঝখানে দুই মৌসুম খেলেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার হেফাজতের সহকারী মহাসচিব মঞ্জুরুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : এবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, বুধবার রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব এবং হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে গ্রেপ্তার করা হয় হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে।

গত কয়েকদিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করে গোয়েন্দা ডিবি। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে ডিবি। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ বছরের শিশু কন্যা অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিক পিতা

এসএম বাচ্চু, তালা : তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজের প্রভাষক ও দৈনিক পত্রদূত পত্রিকার খেশরা(তালা) প্রতিনিধি এসআর আওয়ালের ৩ বছরের অসুস্থ কন্যা সন্তানের জন্য দোয়া চেয়েছেন সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খাীদের কাছে।
প্রকাশ, সাংবাদিক এস আর আওয়ালের ৩ বছরের কন্যা সন্তান নওশীন সুজাত অস্তরার জন্মগতভাবে হার্টের এক স্থানে ছিদ্র রয়েছে। বহু জায়গায় চিকিৎসা সেবা নিলেও তাতে নিরাময় হয়নি। বর্তমানে তিনি তার কন্যা সন্তানকে নিয়ে ভারতের চেন্নাই প্রদেশের ব্যাঙ্গালুরু শহরের শাহীবাবা হাসপতালে চিকিৎসা সেবা নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন।
এস আর আওয়াল বলেন, আমার এক মাত্র কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আমার সন্তান দ্রুত সুস্থ হয়ে আরও ৫ জন ছেলে-মেয়েদের মত স্বভাবিকভাবে জীবন যাপন করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে কবরী

বিনোদন ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন তার পুত্র শাকের চিশতী। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

কবরীর পুত্র শাকের চিশতী জানান, তার মায়ের অবস্থা ভালো না। তিনি বলেন, আম্মার শরীর খুব খারাপ। চিকিৎসকরা বলছেন ক্রিটিক্যাল। দোয়া করবেন।

গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন কবরী৷

প্রসঙ্গত, কোভিড টেস্টের পর গত (৫ এপ্রিল) দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।

জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দ্বিতীয় দিনের লকডাউনে ঢিলেঢালা ভাব, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে কেটে গেল দ্বিতীয় দিনের লকডাউন। মানা হচ্ছে না তেমন কোন সামাজিক দূরত্ব। বৃহস্পতিবার সকাল থেকে প্রধান প্রধান সড়কগুলোতে ইজিবাইক, ভ্যান, রিকশা. প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্নযানে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী চলাচল করতে দেখা গেছে।

লকডাউনের প্রথম দিন বুধবার শহরের অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও আজ তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে। শহরব্যাপী জনসমাগম বেড়েছে। একই সাথে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে ছিল না কোন মাস্ক। যদিও শহরের প্রাণকেন্দ্রগুলিতে জরুরি ওষুধ ও মুদি দোকান বাদে অন্যান্য প্রায় সব দোকানপাট বন্ধ ছিল।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯০ টি মামলায় ৮৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউনে দেবহাটার সিটিগোল্ডের রুলি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ

কে এম রেজাউল করিম, দেবহাটা : কিছু দিন আগে টুং টাং শব্দে মুখরিত হতো দেবহাটা উপজেলার উত্তর সখিপুর সিটিগোল্ডের পল্লীগুলো। সকাল না হতেই বাড়ির মহিলা-পুরুষেরা তৈরি করতো চোখ ধাঁধানো সব হাতের রুলি কিন্তু এই ১৪ ই এপ্রিল থেকে সার্বিক লকডাউন দেয়ার কারনে এখন টুং টাং শব্দ বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রায় ৪০-৫০টি পরিবারের লোকজন এ কাজে নিয়োজিত ছিলো কিন্তু এখন সব বন্ধ।

এই পল্লীতে ৫টি বড় কারখানা আছে। কারখানা থেকে এলাকার মহিলারা কাজ নিয়ে বাড়িতে বসে রুলির উপর নকশা করে থাকে। প্রতি জোড়া রুলি মজুরি হিসেবে পেতো ৬০-৮০টাকা। এক জোড়া রুলি নকশা করতে প্রায় ১ঘন্টা সময় লাগে। এভাবে মহিলা কারিগররা প্রতিদিন ৫-৬ জোড়া রুলি তৈরি করেন। যা তারা মজুরি হিসেবে ৩শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত আয় করতে পারতো কিন্তু এখন তারা এক টাকাও আয় করতে পারছেন না।

এই ব্যাপারে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন প্রথমে ঢাকা থেকে কাসার পাত এনে হাতের মাপ অনুযায়ী বিভিন্ন মাপের রুলির ডিজাইন করা হয়। এরপর এর উপর নকশা তৈরির জন্য কারিগরদের নিকট পাঠানো হতো। কারিগররা নকশা শেষ করলে কারখানায় এটি ভাল করে পরিষ্কার করে এর উপর স্বর্ণ রঙের প্রলেপের তাপ দিয়ে শুকানো হয়, তারপর এটি বাজারজাত করা হতো। ঢাকা, যশোর, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের অর্ডার অনুযায়ী এই রুলি সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু গত ১৪ এপ্রিল থেকে লক ডাউন দেওয়ার কারনে তারা ঢাকা থেকে কাসা আনতে পারছেনা বা রুলি তৈরি করে দেশের কোথাও বিক্রয় করতে পারছেননা।

উল্লেখ্য, ১ কেজি কাষ্টিং পিতল থেকে ৫০ জোড়া রুলি তৈরি করা হয়। প্রতি রুলির উৎপাদন খরচ ১শ’ ৮০ টাকা এবং বাজারে বিক্রি মূল্য ২শ’ ৩০ টাকা থেকে ২শ’ ৫০ টাকা। বর্তমানে উত্তর সখিপুরে ৬-৭ টি এ জাতীয় কারখানা আছে। যার সাথে এলাকার ১শ’ ৫০ থেকে ২শ’ জন কারিগর কাজ করে থাকে। যার উপরে ভর করে এলাকার বেকার যুবক ও মহিলারা স্বাবলম্বী হয়ে উঠেছিলো কিন্তু তারা এখন সব বেকার হয়ে পড়েছে। রুলি ব্যবসায়ী মৃত গোলাপদি মোল্ল্যার পুত্র সেলিম হোসেন প্রতিবেদককে জানান, তিনি এখানে ২০১০ সালে এ কাজ শুরু করেন। বর্তমানে বিভিন্ন বাজারে এ সকল পণ্য বিক্রয় করে তারা সংসারিক ব্যয় নির্বাহ করেন। এর সাথে এলাকার অনেক মানুষ এ পেশায় নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছেন। সরকার যদি তাদের স্বল্প সুদে আর্থিক ঋণ প্রদান করে থাকেন তাহলে তারা আরো বেশি রুলি তৈরি করতে সক্ষম হবেন এবং এলাকার অসংখ্যা বেকার যুবক-যুবতি তাদের কর্মসংস্থান খুঁজে পাবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমরা এ কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কারও পেয়েছি’। তাই তিনি তাদের প্রতি সুনজর দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest