সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

টিকার ২য় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত ফজলে হোসেন এমপি

রাজনীতির খবর : করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ।

বুধবার (১৪ এপ্রিল) ওয়ার্কার্স পার্টির সিটি ইউনিট সভাপতি লিয়াকাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে তিনি অসুস্থ বোধ করেন। গত ১২ এপ্রিল তিনি ঢাকা আসেন এবং পরদিন আবার রাজশাহীতে ফেরত যান। শরীরে জ্বর থাকার কারণে তিনি নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। বুধবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

ফজলে হোসেন বাদশাকে রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মেডিসিনের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ তাকে পরীক্ষা করেন। তার শরীরে ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আছে, এ ছাড়া তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুয়াড়ি আগারওয়ালকে সাকিবের ফোন নম্বর দিয়েছিলেন হিট স্ট্রিক!

খেলার খবর : বাংলাদেশ ক্রিকেটে এক আতঙ্কের নাম দীপক আগারওয়াল। এ নাম শুনলে টাইগারভক্তদের হৃদয়ে কাঁপন ওঠে।

ভারতের কুখ্যাত এই জুয়াড়ির কারণেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক বছর নিষিদ্ধ ছিলেন।

২০১৮ সালের ২৬ এপ্রিল সাকিবের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করে অনৈতিক প্রস্তাব দেন দীপক আগারওয়াল। আগারওয়ালের সেই প্রস্তাবে কানই দেননি সাকিব। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আইসিসিকে এ বিষয়ে কিছুই জানাননি।

দুই বছর পর প্রশ্ন উঠেছে— কীভাবে কুখ্যাত ওই জুয়াড়ি সাকিবের ফোন নম্বরটি পেল?

সাকিবের নিষেধাজ্ঞার সময় সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছিল— সাকিবের ফোন নম্বর তারই কাছের কেউ আগারওয়ালকে দিয়েছেন। কিন্তু কে সেই ব্যক্তি সেটি তখন খোলাসা করেনি আইসিসি।

এবার জানা গেল, সাকিবের ফোন নম্বরটি আগারওয়ালকে দিয়েছিলেন হিট স্ট্রিকই।

হিট স্ট্রিকের বিরুদ্ধে আনা গুরুতর সব অভিযোগের তদন্তে নেমে আইসিসির কাছে চাঞ্চল্যকর তথ্য আসে, যা শুনলে যে কারও চোখ কপালে উঠবে।

আইসিসি বলছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে আগারওয়াল প্রথম স্ট্রিকের সঙ্গে যোগাযোগ করেন। জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি লিগ আয়োজন করে টাকা আয়ের প্রস্তাবের মাধ্যমে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। স্ট্রিকের কাছে তার দেশের বাইরের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চান আগারওয়াল। তিনি তা দিয়েও দেন। দুজন মিলে টাকা আয়ের জন্য জুয়ার মতো অনৈতিক পথ বেছে নেন। বিভিন্ন দেশে কোচ থাকাকালীন টাকার বিনিময়ে দলের গুরুত্বপূর্ণ তথ্যফাঁস করতেন আগারওয়ালের কাছে। ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময় ক্রিকেটারদের ভেতরের তথ্য আগারওয়ালের কাছে পাচার করতেন হিট স্ট্রিক।

১৫ মাসের মতো জুয়াড়ি আগারওয়ালের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন হিট স্ট্রিক। ওই সময়টায় জিম্বাবুয়ে, আইপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগ দলের কোচ ছিলেন হিট।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০১৭ বিপিএলের সময় হিট স্ট্রিককে দলের অধিনায়ক, মালিক আর ক্রিকেটারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে বলেন দীপক আগারওয়াল। বিনিময়ে স্ট্রিককে প্রচুর অর্থের লোভ দেখান। সেই অর্থ পরে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করা হবে বলেও টোপ দেন আগারওয়াল। এভাবেই হিট স্ট্রিকের কাছ থেকে আগারওয়াল সাকিবসহ অন্যান্য ক্রিকেটার ও বিপিএলের দলের মালিকদের নম্বর নেন। ’

আইসিসির দেওয়া তথ্যমতে, আগারওয়ালকে তিন বাংলাদেশি ক্রিকেটারের ফোন নম্বর ও অন্যান্য মাধ্যমে যোগাযোগের ঠিকানা দেন স্ট্রিক। এদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশ দলের সেই সময়ের অধিনায়ক।

বিপিএল শেষ হওয়ার পর পর ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশে শুরু হয় শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ চলাকালীন জিম্বাবুয়ের কোচ ছিলেন স্ট্রিক।

আইসিসির তদন্তে বেরিয়ে এসেছে যে, সেই সিরিজে হিট স্ট্রিক থেকে নম্বর নিয়ে সাকিবকে মেসেজ পাঠান আগারওয়াল। একই বছর ২৬ এপ্রিল আগারওয়াল আবার সাকিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতির খবর : বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে ব্যাংকিং সেক্টরের আর্থিক খাতে আন্তঃব্যাংক চেক লেনদেনও বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় সার্ভার ডাউন হয়ে গেছে। ‘মাইক্রোসফট ও ভিএমওয়্যার’ প্রযুক্তি টিম সমস্যা সমাধানে কাজ করছে। কখন ঠিক হবে বলতে পারছি না, তবে যেকোনো মুহূর্তে এটি ঠিক হয়ে যাবে।

আর্থিক খাতে লেনদেনের অন্যতম বড় এ দুটি মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে।

আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইএফটি- এই দুটিই ব্যাংকিং সেক্টরের আর্থিক খাতে লেনদেনের অন্যতম বড় দুটি মাধ্যম। ফলে বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুত এই সংকট নিরসন করতে না পারলে ভোগান্তি আরো বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর হিন্দু পল্লীতে বাড়ি-ঘর ও প্রতিমা ভাঙচুর: পরিদর্শনে এমপি জগলুল

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় হিন্দু পল্লীতে জখম, লুটপাট, প্রতিমা ভাঙচুর, অগ্নি সংযোগ, মারপিট নারী পুরষ সহ আহতদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনে সংসদ সদস্য সাতক্ষীরা ৪ এস এম জগলুল হায়দার।
১৩ ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দিকে এই হামলার ঘটনা ঘটে। উত্তর কদমতলা গ্যারেজ এলাকার শ্রীপদ মন্ডলের প্ত্রু পল্লব মন্ডল (১৯) ৭/৮ টা মটর সাইকেলে লোকজন নিয়ে এসে সন্ধ্যায় সন্ত্রাসী হামলা চালায়।

হামলায় ২ টি বসতি ঘর ও দুই মন্দিরের প্রতিমা ভাংচুর সহ টিভি, ল্যাপটপ, মোবাইল সাইকেল নিয়ে যায়, স্থানীয়়রা জানান পল্লব ও আকবর মেম্বরের যোগসাজেশে পার্শ্ববর্তী ইউনিয়ন ঈশ্বরীপুরের আলীম বাহিনীর এই হামলা চালায়।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা হওয়ায় ঘটনায় ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। হামলার স্বীকার হওয়া ব্যক্তিদের শান্তনা দেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রভাষক মোশাররফ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঠোর লকডাউন : রাজধানীতে দীর্ঘ যানজট!

দেশের খবর : মহামারি করোনাভাইরাসে সংক্রমণ রোধে সরকারি ঘোষণায় দেশে ‘কঠোর’ লকডাউন (বিধিনিষেধ) চলছে বুধবার (১৪ এপ্রিল) থেকে। কিন্তু লকডাউনের দ্বিতীয় দিন নানা অজুহাতে ঘর থেকে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। লকডাউন থাকা সত্ত্বেও রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে সৃষ্টি হয়েছে যানজট।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মিরপুর এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।

বিধিনিষেধের লকডাউনে রাজধানীর মোড়ে মোড়ে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার সব কিছুই থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করছেন, কে কোথায় যাবেন। যথাযথ কারণ বলতে পারলে গন্তব্যে যেতে দিচ্ছেন। আর না বলতে পারলে পথ থেকে ফিরিয়ে দিচ্ছেন। দেখতে চাইছেন ‘মুভমেন্ট পাস’।

সরেজমিনে দেখা যায়, কেউ রাস্তায় বের হলেই পুলিশ জানতে চাইছে ‘মুভমেন্ট পাস’ আছে কি না। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইভেটকার, মাইক্রোবাস থামিয়ে জানতে চাইছে কী কারণে বা কি কাজে বের হয়েছেন। যথাযথ কারণ বলতে পারলেই যাতায়াত করতে দিচ্ছে পুলিশ। এছাড়া যদি কেউ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় মোটরসাইকেল, কভার্ড ভ্যান ও পিকআপ ভ্যান বের করলে মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। প্রধান সড়কে কোনো রিকশা যাত্রী নিয়ে এলে, যাত্রী নামিয়ে রিকশা ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

মো. হিমেল ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকেন শেওড়াপাড়ায়। হাঁটতে হাঁটতে চলে এসেছেন মিরপুর ১০ নম্বর গোল চত্বরে। লকডাউনে বাসা থেকে কেনো বেরিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমি টিউশনি পড়াতে যাচ্ছি মিরপুর সাড়ে ১১ নম্বরে। শেওড়াপাড়া থেকে হেঁটে এসেছি পড়াতে যাব বলে। লকডাউনে সপ্তাহে দু’দিন পড়াতে হবে, নাহলে আমার টিউশনিটা চলে যাবে, এজন্যই বাসা থেকে বের হয়েছি।

নাঈমুর রহমান ও শহীদুজ্জামান লকডাউনে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। তারা বলেন, একজন যাবেন বিদ্যুৎ বিল দিতে। অন্যজন মোটরসাইকেল মেরামত করতে বের হয়েছেন। কাজেই বের হয়েছি, তারপরও আমাদের নামে মামলা দেওয়া হয়েছে। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পুলিশ কোনো কথাই শুনবে না। শুধু বলছে, লকডাউনে কেন বের হলেন। এ কাজ তো আপনারা পরেও করতে পারতেন।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, মানুষ লকডাউনে ঘরে থাকছেন। কিছু মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। যথাযথ কারণে ঘর থেকে বের হলে আমরা তাদের যাতায়াত করতে দিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোসাদের স্থাপনায় হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে একটি কেন্দ্রে মঙ্গলবারের ভয়াবহ হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে তিন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ইরাকের কোনো প্রতিরোধকামী সংগঠন মোসাদের স্থাপনায় হামলা চালায়। খবর পার্সটুডের।

জানা গেছে, স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টারে ওই হামলা চালানো হয় যাতে দশজন হতাহত হয়েছে। এরমধ্যে মোসাদের তিন কর্মকর্তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই কেন্দ্রে এসব ইসরায়েলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন।

এদিকে, ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরায়েলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের কেন্দ্রে হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরায়েল ইরানকে দায়ী করে তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাইন : তারাবিতে মসজিদে জায়গা নেই রাস্তায় মুসল্লি

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের আকবর কমপ্লেক্স জামে মসজিদ। বুধবার (১৪ এপ্রিল) তারাবির নামাজে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল এই মসজিদ। জায়গা না পেয়ে শতাধিক মুসল্লিকে নামাজ পড়তে হয়েছে মসজিদের বাইরের রাস্তায়। শুধু এই মসজিদেই নয়, রাজধানীর অনেক মসজিদেরই একই চিত্র। রজমানে তারাবির নামাজে অংশ নিতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।

করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা দিলেও তা মানেননি কেউ। এমনকি সরকারের এসব আদেশ বাস্তবায়নে মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিনদের নির্দেশনা দেওয়া হলেও তার কোনও প্রতিফলন দেখা যায়নি। গত বছর রমজানে মসজিদে মুসল্লি প্রবেশের বিধিনিষেধ মানা হলেও এবার লকডাউন শুরুর দিন থেকেই তা উপেক্ষিত। সরকারের নির্দেশনা ছিল— মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। ২০ জনের উপস্থিতি তো মানাই হয়নি, এমনকি মাস্কবিহীন মুসল্লিদের দেখা গেছে প্রায় সব মসজিদেই। তবে করোনাকালে দূরত্ব মেনে নামাজে দাঁড়ানোর নিয়ম শুধু মানা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

রাজধানীর মিরপুর-১ নম্বরে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ। এই মসজিদের বেশিরভাগ মুসল্লিই আশেপাশে বসবাসকারী সরকারি কর্মচারী। সেখানেও উপেক্ষিত হয়েছে সরকারি নির্দেশনা। শুধু তারাবির নামাজই নয়, অন্যান্য ওয়াক্তের নামাজেও দেখা গেছে মানা হয়নি সরকার ঘোষিত বিধি-নিষেধ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেশের আকাশে হিজরি রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান শুরু হয়েছে বুধবার (১৪ এপ্রিল)। এ কারণেই মঙ্গলবার এশার নামাজের পর থেকে শুরু হয়েছে তারাবির নামাজ। প্রথম তারাবির নামাজেও মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ধর্মবিষয়ক মন্ত্রণালয় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে বিশেষ নির্দেশনা জারি করে। যদিও জুমার নামাজে মুসল্লিদের সংখ্যা নির্ধারণ করা হয়নি। তবে জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের অংশ গ্রহণ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটিতে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড।

এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৯৫২ জনের শরীরে। এ সময়ে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। এমন পরিস্থিতিতে বুধবার থেকে ১৫ দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।

সংক্রমণ বিবেচনায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ।

এদিন দিল্লিতেও সর্বোচ্চ ১৭ হাজার ২৮২ জন শনাক্ত এবং ১০৪ জনের মৃত্যু হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় টিকাদান কর্মসূচি আরও জোরদারের কথা ভাবছে ভারত সরকার। প্রয়োজনে রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক টিকাও আনার পরিকল্পনা রয়েছে তাদের।

বুধবার (১৪ এপ্রিল) পর্যন্ত ভারতে ১১ কোটি ৪৪ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest