সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

প্রাপ্তবয়স্ক ‘শিশু’ বক্তা রফিকুল মাদানীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

অনলাইন ডেস্ক : প্রাপ্তবয়স্ক হলেও  ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে অশ্লীল পর্নো ভিডিও পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, ‘রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনের ফরেনসিক বিশেষজ্ঞের মতামত পাওয়া গেছে। বিশেষজ্ঞের মতে মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট বা অশ্লীল পর্নো ভিডিও পাওয়া যায়। তিনি পর্নোগ্রাফি ভিডিও নিয়মিতই দেখতেন। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার পূর্বের মামলার সঙ্গে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।’

মোহাম্মদ ইলতুৎমিশ আরও জানান, জেলহাজতে থাকা রফিকুলের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে। ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় মামলা করে র‌্যাব-১ এর ডিএডি আবদুল খালেক। মামলা নং ৫, তারিখ ০৮/০৪/২০২১।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেলহাজতে রয়েছেন।

তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভুয়া’ ডক্টরেট ডিগ্রি নিয়ে মুখ খুললেন মমতাজ

বিনোদন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গত শনিবার বিশ্ববিদ্যালয়টি তাকে ‘ডক্টর অব মিউজক’ পদকে ভূষিত করে। তবে মমতাজের পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে এরই মধ্যে বিতর্ক উঠেছে।

অনেকেই দাবি করেছেন, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। আর প্রতিষ্ঠানটি ‘ডক্টরেট ডিগ্রি’ বিক্রি করে বলেও মন্তব্য করছেন কেউ কেউ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

মমতাজের ডক্টরেট ডিগ্রি পাওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখেছে ‘বিডি ফ্যাক্টচেক’। তাদের অনুসন্ধানে জানা যায়, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে, যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে, যা ভারতের দ্যা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট- ১৯৫৬ অনুযায়ী অবৈধ। এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হলে মমতাজ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় থেকে গত এক বছর আগে আমাকে এই সম্মাননা দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল। করোনার কারণে আমি সময় নিয়েছি। আর এই সময়টা আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর নিয়েছি। আমার কাছে এটি ভুয়া মনে হয়নি। হ্যাঁ, এই নামে অনেক ভুয়া প্রতিষ্ঠান বা ঠিকানার খবর আমিও পেয়েছি। তখন এটি নিয়ে আরও বেশি সতর্ক হয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করি। এটা নিশ্চিত হয়ে বলতে পারি, এই বিশ্ববিদ্যালয়টি সেটি নয়।’

মমতাজ আরো বলেন, ‘আমি নিজে গিয়ে সম্মাননা গ্রহন করেছি। আমি দেখেছি, সেখানে কত লোক উপস্থিত ছিল। এই আ‌য়োজ‌নে চেন্নাইয়ের অনেক গণ্যমান্য ব্যক্তি অতিথি হিসেবে ছিলেন। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবুল কালাম ইনস্টিটিউটের ডিরেক্টর, লোকাল চ্যানেলের মালিক, কমিশনারসহ অনেকই ছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিষ্ঠানটি শুধু আমাকে একাই নয়, তাদের দেশের অনেক গুণী মানুষজনকেও সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেবসহ অনেকে। সেখানে হাজির হয়ে বিষয়টি কোনো ভাবেই ভুয়া মনে হয়নি আমার কাছে।’

এদিকে, গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়, শিল্পী হিসেবে সাতশ’র বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ। সে কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ‘ডক্টর অব মিউজিক’ ডিগ্রি প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল।

মমতাজ তিন দশকের বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতজীবনে সাত শতাধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান করেন তিনি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও সোহেল আজিজের সুরে ‘রিটার্ন টিকিট’ গানটি গেয়েছিলেন সে সময়। এরপরই রাতারাতি সারা দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যান তিনি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন মমতাজ। ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন এই শিল্পী। তার আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন।

গান ও রাজনীতির বাইরেও নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন মমতাজ। দায়বদ্ধতা থেকে ২০০৪ সালের জানুয়ারিতে তিনি প্রতিষ্ঠা করেছেন মমতাজ চক্ষু হাসপাতাল। ২০০৮ সালে সিঙ্গাইরে তার গ্রামে প্রতিষ্ঠা করেছেন ‘মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল’। বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি তিনি। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ২০১০ সাল থেকে। মমতাজ বেগম আন্তর্জাতিক চক্ষু চিকিৎসা সংস্থা অরবিসের দৃষ্টিদূত ও অস্ট্রেলিয়ার একটি শিক্ষাবিষয়ক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্চের বাঘের আক্রমণে এক মৌয়ালীর মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল বুধবার সকালে সাতক্ষীরা রেঞ্জের গহিন বনে বড় হোগল ডুগরীর খালের পাশে মধু আহরন কালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়াল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আজিজ মোল্যার পুত্র হাবিবুর রহমান হাফু মোল্যা।
এসময় সাথে থাকা নিহতের পিতা আজিজ মোল্লা সহ অন্য মৌয়ালরা পাল্টা আক্রমণ করে বাঘের কবল থেকে হাফুমোল্যার (২৭) মৃত্যু দেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
কৈখালী বন কর্মকর্তা মোবারক হোসেন নিশ্চিত করে বলেন, গত ৩ এপ্রিল মধু সংগ্রহের জন্য পাস গ্রহণ করে, হাবিবুল্লাহ এবং তার পিতা আজিজ মোল্লা সহ কয়েকজন একসাথে বনে প্রবেশ করে।
মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, গতকাল সকালে মধু সংগ্রহের জন্য তার পিতার সাথে সুন্দরবনে প্রবেশ করেন ২৪ ঘন্টা যেতে না যেতেই সংবাদ শোনার পর থেকে এলাকায় শোকের মাতম চলছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ধুলিহর ইউনিয়ন শাখার পরিচয়পত্র প্রদান

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন শাখার আয়োজনে গ্রাম ডাক্তারদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুলিহর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সভাপতি গ্রাম ডাক্তার দিনদ্বীপ্তি বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জিন্নাত আমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহারুল বিশ^াস। ধুলিহর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গৌতম কুমার সানার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সাঈদ, মোস্তাক আহমেদ, মফিজুল ইসলাম, উজ্জল কুমার মল্লিক, মিজানুর রহমান, শফিকুর রহমান মুকুল প্রমুখ।
পরিচয়পত্র প্রদানকালে প্রধান অতিথি বলেন, গ্রাম ডাক্তাররা প্রত্যান্ত অঞ্চলের মানুষের দু:সময়ের একমাত্র ভরসা। রাত দিন, বৃষ্টিবাদল সব কিছু উপেক্ষা করে মানবতার বিপদে তারা চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জে বা‌ঘের আক্রম‌ণে মৌয়াল আহত

শ্যামনগর প্রতিনিধি : প‌শ্চিম সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জে বা‌ঘের আক্রম‌ণে এক মৌয়াল আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি শ‌্যামনগর উপ‌জেলার গাবুরা ইউ‌নিয়‌নের সোরা গ্রামের হালিম শেখের ছেলে রবিউল ইসলাম (২০)। মঙ্গলবার (১৩এপ্রিল) পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে এ ঘটনা ঘটে। আহত রবিউলের সঙ্গিরা জানান, গত ১এপ্রিল বুড়িগোয়ালিনি ক্যাম্প থেকে মধুর পাস নি‌য়ে সুন্দরব‌নে মধু সংগ্রহ কর‌তে যান তারা।

মঙ্গলবার বিকেল ৪টার দি‌কে সুন্দরব‌নের আমড়াতলি খাল এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রবিউলের ওপর আক্রমণ ক‌রে বনে টেনে নিয়ে যায়। এ সময় আমরা সবাই জড়ো হয়ে হাঁকডাক কর‌লে বাঘ রবিউলকে ছে‌ড়ে দি‌য়ে চ‌লে যায়। পরে বনের এক কিলোমিটার ভেতরে তাকে জীবিত পাওয়া যায়।

মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। রবিউলের পরিবারের সদস্যরা জানান, তারা খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে হরিনগর এলাকায় অপেক্ষা করছেন। তাকে নিয়ে আসা মাত্র হাসপাতালে নিতে হবে।

বন বিভাগের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা মো. সুলতান আহমেদ ব‌লেন, বিষয়টি শুনেছি, তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হ‌চ্ছে। তাকে নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরের তুচ্ছ ঘটনায় হিন্দুদের বাড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিনিধি: তুচ্ছ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সাতজন নারীপুরুষ আহত হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, স্থানীয় একটি হিন্দু মেয়ের সাথে আরেক পাড়ার তুচ্ছ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল স্থল পরিদর্শন করে। ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। ইতিমধ্যে এএসপি (কালিগঞ্জ সার্কেল) এস এম মোহাইমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী জানান, স্থানীয় এক কিশোরীর সাথে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ গ্যারেজ ও ঈশ্বরীপুরের একদল দূবৃত্ত ফুলতলা গ্রামের সুভাষ বাউলিয়া ও নগেন্দ্রনাথের বাড়ি ভেঙেচুরে তছনছ করে দেয়। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রড ও লাঠিসোঠা নিয়ে শতাধিক হামলাকারী অতর্কিতে হামলা চালায়। স্থানীয়রা বাঁধা দেয়ার চেষ্টা করলেও বৃষ্টির মতো নিক্ষিপ্ত ইটপাটকেলে কাছে কার্যত এলাকার মানুষ অসহায় হয়ে পড়ে। এই হামলায় আহত নগেন্দ্র বাউলিয়া (৬০), সুভাষ বাউলিয়া (৪২), গোবিন্দ বাউলিয়া (৪০), যতীন বাউলিয়া (৩৮), মিলন বাউলিয়া (২০), নিত্যানন্দ (১৮), মমতা বাউলিয়া (২৫) ও তপন বাউলিয়া (৪৮) কে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যতীন বাউলিয়া বলেন, স্থানীয় মেয়েদের সাথে বখাটে পল্লব ও আলীমদের ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় পল্লব, আকবর মেম্বর, আলীম গাজী, আলীম মোড়ল, রবিউল, কুদ্দুস, আলম গাজী, আয়জুল, খোকন, মিলন, ইয়াকুব, সুজন, সাইদুলের নেতৃত্বে শতাধিক বিভিন্ন বয়সী সন্ত্রাসীরা হামলা চালিয়ে শীতলা মন্দির ও রাসমনি মন্দির এবং সুভাষ ও নগেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এঘটনায় শ্যামনগর ও কালিগঞ্জ (একাংশ) এর সাংসদ জগলুল হায়দার, জেলা প্রশাসক মোস্তফা কামাল এলাকাবাসীকে ফোন দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মানবাধিকার কর্মী মোহন কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বারের সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন একজন আইনজীবী

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২০১৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করি। ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত হয়েও অদ্যাবধি সাতক্ষীরার বারে সদস্যপদ না পেয়ে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় গতবছরের ২৬ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করি। উক্ত সংবাদ সম্মেলনের খবরের শেষে এডভোকেট শাহ আলম তার বক্তব্যে বলেন, রুহুল আমিন টাউট তালিকাভুক্ত। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করা কালীন সময়ে তথ্য গোপন করে তিনি বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালে মামলা পেন্ডিং রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাতক্ষীরা বারের সদস্য হতে পারবেন না। সাংবাদিকদের কাছে বারের সভাপতি এডভোকেট শাহ আলম এর দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। শুধুমাত্র বিরোধিতার স্বার্থে তিনি আমার বিরুদ্ধে এভাবে মিথ্যাচার করেছেন। আমি তার উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট রুহুল আমিন আরো বলেন, আমি ল পাশ করার আগে ২০১৪ সালে নবজীবন ইনস্টিটিউটের চাকরি হতে ইস্তফা দেই। ২০১৫ সালের ২ জুন এলএলবি পাস করে ২০১৮ সালে ২৩ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্ত হই। তিনি অভিযোগ করে বলেন, সভাপতি ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিষ্পত্তির না করে বারবার কাল ক্ষেপন করাচ্ছেন এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। এছাড়া আমাকে জরিমানার বিষয় সভাপতিকে মদদদাতা অ্যাডভোকেট শাহেদুজ্জামান আমাকে মোবাইলে কোর্টে যেতে নিষেধসহ দেখলে বেঁধে রাখার হুমকি দেন। তার ষড়যন্ত্রের শিকার আমিসহ বারের অসংখ্যা আইনজীবীগণ। নিজে জেলার আইনজীবী সমিতিতে সদস্য হতে না পেরে আমি নিজেই উচ্চ রক্তচাপসহ জটিল রোগে আক্রান্ত হয়ে স্ত্রী-সন্তান ও মৃত্যুপথযাত্রী বাবা-মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তিনি তার ওপর জুলুম অত্যাচার ও নির্যাতনের জন্য দায়ী অ্যাডভোকেট শাহ আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নিয়ে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না।

মঙ্গলবার (১৩ এপ্রিল) অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য জানতে চাইলে ড. মোমেন সাংবাদিকদের বলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, দেখেও দেখেন না। জেনেও জানেন না। তবে তিনি (অমিত শাহ) যদি সেটা বলে থাকেন, আমি বলবো, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ তাদের দেশ থেকে অনেক এগিয়ে।
ড. মোমেন জানান, ভারতের লোকদের ৫০ শতাংশের ভালো কোনো বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে। তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের লক্ষাধিক লোক বাংলাদেশে চাকরি করে। তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, তারা যদি এ ধরনের চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো, তাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আর তাদের মনে হয় আমরা সঠিক তথ্য জানাতে পারিনি। এটা আমাদের দীনতা। তাদের সঠিক তথ্য জানাতে আমরা সচেষ্ট থাকবো।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতের আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পায় না, তাই ভারতে আসে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest