সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত

আসাদুজ্জামান : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে মঙ্গলবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় উক্ত দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ এবিএম সেলিম, সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আকবর আলী, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্ট, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ নুরুল আমীন, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ আলমগীর আশরাফ, এ্যাডঃ খোরশেদ আলম ডালিম, এ্যাডঃ আমিনুল ইসলাম, এ্যাডঃ শামছুদ্দোহা খোকন, এ্যাডঃ এসএম সালাহ উদ্দিন, এ্যাডঃ লুৎফুন্নেছা রুবী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডঃ খন্দকার ইয়াছিন হাবিব।

দোয়া অনুষ্ঠান থেকে এ সময়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল পর্যায়ের অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা করা হয় এবং মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষ যাতে বাঁচতে পারে তার জন্য পরম করুনাময় আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিদ্ধান্ত বদল, লকডাউনেও খোলা থাকবে ব্যাংক

অর্থনীতির খবর : লকডাউনেও খোলা থাকবে ব্যাংক। তবে পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল বুধবার ব্যাংক বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে ব্যাংকে সব ধরনের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের লক্ষ্যে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়। ওই নির্দেশনার পর গতকালই সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানায়।

ওই নির্দেশনার পর আগামীকাল বুধবার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনে ব্যাংক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দিয়ে ব্যাংক সেবা নিশ্চিতের অনুরোধ জানানো হয়। ওই অনুরোধের পর নতুন করে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাপদাহের তীব্রতা আরও বাড়তে পারে

অনলাইন ডেস্ক : আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের নয়টি অঞ্চল ও এক বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও মেঘলা আবহের কারণে কয়েকদিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা বেড়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আক্রান্ত ও উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে এক নারীসহ দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান : করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘন্টার ব্যবধানে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৭ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬২ জন। মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়
মৃত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী করোনা আক্রান্ত জাহানারা বেগম (৫৫) ও কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর উজারমারী গ্রামের মৃত কিশোরী মোহনের ছেলে মনি মোহন (৬৫)। তিান করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১০ এপ্রিল জাহানারা নামের ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকাল ৫ টার দিকে মারা যান।
এর আগে, করোনার উপসর্গ নিয়ে বিকাল ২ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান মনি মোহন। তিনি জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির লাশ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে।##

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
দেখা গেছে চাঁদ, কাল রোজা শুরু

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে শুরু হচ্ছে রোজা। আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে মসজিদে সর্বোচ্চ ২০ জন তারাবি ও ওয়াক্তের নামাজ পড়তে পারবেন। শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজার রাখার নিয়তে সেহেরি খাবেন।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা হাশেম আলী, আব্দুল জব্বার, জালাল উদ্দীন, নিজাম উদ্দীন প্রমুখ। বক্তারা এ সময় বলেন, বিসিএস ক্যাডার না হয়েও এডহকে নিয়োগ প্রাপ্ত ডাঃ শেখ তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়ীত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারন রুগীদের হয়রানি, সরকারী ঔষধ ঠিকমত রুগীদের না দেয়া, তার অধীনস্ত স্বাস্থকর্মীদের হয়রানি, সরকারী কোয়াটার ও কেবিন ভাড়া দিয়ে অর্থ সরকারী কোষাগারে জমা না করে নিজে আতœসাৎ করাসহ নানা অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, তার অত্যাচারে এ যাবত ৬/৭ মহিলা ষ্টাফ সেখান থেকে অন্যত্র বদলী হয়েছেন। বক্তারা এ সময় ডাঃ শেখ তৈয়েবুর রহমানের অন্যত্র বদলীসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতির খবর : বুধবার (১৪ এপ্রিল) থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, বিশেষে প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ।

সোমবার (১২ এপ্রিল) আটদিনের লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সময়ে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এতে বলা হয়, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে শিল্প-কারখানা খোলা থাকছে।

পরে সোমবার বিকেলে এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারের দেয়া কঠোর বিধিনিষেধে সব ব্যাংক বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালীন ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেয়া ব্যাংকের সব উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইনের সব সেবা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যার পেটে খাবার নেই সে কি লকডাউন মানবে প্রশ্ন মির্জা ফখরুলের

রাজনীতির সংবাদ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা বলছি, অকার্যকর একটা শাটডাউন এটা। যে যেভাবে পারছে যাচ্ছে। পোশাক কারখানা খোলা রাখছে অথচ ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোডম্যাপ নেই। এই যে সাতদিন লকডাউন তারপরে কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই।’

মির্জা ফখরুল প্রশ্ন করেন, ‘যার পেটে খাবার নেই সে কি লকডাউন বা করোনা মানবে? করোনা কি তাঁকে আটকাতে পারবে? সাধারণ মানুষের তো খাবারের ব্যবস্থা করতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিনেতা এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই রমজানে টিসিবি (সরকারের প্রতিষ্ঠান) নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। বরাবরের মতো এবারও সিন্ডিকেট দাম বাড়িয়েছে। আমাদের সময় ছিল না তা বলব না। সবসময় ছিল তবে নিয়ন্ত্রণ করতে হয়। আগে রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করত, সাধারণ মানুষের ক্রয়সীমায় রাখার চেষ্টা করত। এবার সেই টিসিবি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রমজানকে সামনে রেখে সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর, সব কিছুর দাম ক্রয়সীমার বাইরে। সরকার ২০০৮ সালে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আর এখন চালের দাম কত সবাই জানে। এটার একটা উদ্যোগও তারা নিয়েছিল, তবে সাধারণ মানুষ নয় আওয়ামী লীগের লোকজন সেই সুবিধা পেয়েছে।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকারের দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে, একদলীয় শাসনের কারণে প্রশাসনসহ কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। বিএনপির লোকজন, যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দুঃশাসনে নিঃস্ব হয়ে গেছেন।’

মোবাইল অ্যাপভিত্তিক মোটরসাইকেল রাইডারদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যারা ঢাকা শহরে মোটরসাইকেলে রাইডিং করেন তারা গ্রাম থেকে এসেছেন একটু আয়ের আশায়। তাদেরও আজ আয়ের পথ বন্ধ হয়ে গেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘২৬ মার্চের ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করছে। এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন করছে। বাকস্বাধীনতার অধিকার সবার আছে, অথচ সরকার বিরোধী মত দমন করতে একের পর এক আইন করছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোথাও কোনো সরকার টিকে থাকতে পারেনি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা সবসময় খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘করোনা মোকাবিলায় আমরা সবসময় বলছি একটা জাতীয় কমিটি করেন। সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়ে। সেটা সরকার করছে না, করবে না। কারণ এটা করলে তো তাদের যে লুটপাট, দুর্নীতি বন্ধ হয়ে যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest