সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

সাতক্ষীরার দরিদ্র ও অসহায়দের মাঝে ড. ইউসুফ আব্দুল্লাহর ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে দেবহাটা দেবহাটায় ১২’ শ অসহায় দরিদ্র মানুষের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরন করা হয়।
সংস্থাটির কো-অর্ডিনেটর মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা।
এছাড়া আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার আরো প্রায় তিন হাজার দরিদ্র মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক ফিফা রেফারি তৈয়ব বাবুর ৫ লক্ষাধিক টাকার ঐতিহাসিক জার্সিটি চেম্বার সভাপতির নিকট হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসানের জার্সি, যেটি পরে ২০১৩ সালে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন তৈয়ব হাসান বাবু। সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার জন্য ঐতিহাসিক জার্সিটি নিলামে তোলেন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়ব হাসান বাবু। সেটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকা। জার্সিটি কিনেছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। সেই জার্সিটি আজ ১২ এপ্রিল বেলা ১১ টার সময় সাজেক্রীস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেম্বার সভাপতির নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজেক্রীস সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খান, অতি. সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুর নিকট হতে ৫ লাখ ৫৫ হাজার টাকায় সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু সর্বোচ্চ দরে জার্সিটি কিনেছিলেন। মানবিক কাজে এরকম অবদানের নজির প্রায়ই রেখে চলেছেন চেম্বার সভাপতি নাছিম ফারুক খান মিঠু। তার এই কর্মকাণ্ড অবশ্যই প্রশংসার দাবি রাখে। অন্যদিকে, জীবনের এমন গুরুত্বপূর্ণ একটি সম্পদকে নিলামে বিক্রি করে সেই অর্থ মানব কল্যাণে ব্যয় করার তৈয়ব হাসান বাবুর উদ্যোগকে মানবতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন অগণিত ফুটবলপ্রেমী তথা বাংলাদেশি।

নাছিম ফারুক খান মিঠু বলেন, জার্সি ক্রয় আমার কাছে মূখ্য বিষয় নয়, মানুষের কল্যাণে অর্থটি ব্যয় হয়েছে এটাই আমার সার্থকতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতর খবর : মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারের দেয়া কঠোর বিধিনিষেধে সব ব্যাংক বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালীন ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেয়া ব্যাংকের সব উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইনের সব সেবা।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর ওই সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালীন সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের সব কর্মকর্তা/কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এতে বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথ খোলা রাখার বিষয়ে বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকিংসেবা প্রদানের ক্ষেত্রে স্ব স্ব ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিতসংখ্যক জনবল দ্বারা খোলা রাখতে পারবে।

সার্কুলারে আরও বলা হয়, এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বুধবার (১৪ এপ্রিল) থেকে কার্যকর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউনে জরুরি চলাচলে পুলিশের ‘মুভমেন্ট পাস’ লাগবে

অনলাইন ডেস্ক : করোনার প্রাদুর্ভাবের মধ্যেও যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। এই পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধুমাত্র জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এ পাস।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ‘মুভমেন্ট পাস অ্যাপস’ উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

পুলিশ সুত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তির বাবা-মা/পরিবারের কেউ যদি অন্য জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে মুর্হূতেই তিনি পাস পেয়ে যাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারাবিতে অংশগ্রহণ করতে পারবেন খতিব-ইমাম-হাফেজ-মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করায় পবিত্র মাহে রমজান উপলক্ষে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

তা হলো-
(ক) মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন;
(খ) তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন;
(গ) জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশগ্রহণ করবেন;
(ঘ) সম্মানিত মুসল্লিদের পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দুয়া করার অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃতের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮২২ জনে।

অন্যদিকে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২০১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে।

সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ৫৪ জন ও নারী ২৯ জন। তাদের মধ্যে ৭৪ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মারা গেছেন।

দেশে এ নিয়ে টানা তিনদিন মৃত্যুর একের পর এক রেকর্ড হচ্ছে। এর আগে শনিবার ৭৭ জনের মৃত্যুর রেকর্ড হয়। পরদিন রোববারই আবার ৭৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সেই সংখ্যা ছাড়িয়েছে, এমনকি ৮০-ও ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যু হয়। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনওই ৫০ এর নিচে নামেনি। বরং বাড়তে বাড়তে এ পর্যায়ে এসে পৌঁছেছে।

এদিকে গত কয়েকদিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এরমধ্যে গত বুধবার রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। মধ্যে খানিক কমলেও নতুন রোগীর সংখ্যা আবার ৭ হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৫২৩ জন। তাদের নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ১১৩ জনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইজিবাইক চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সোহাগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আসাদুজ্জামান : কিশোর ইজিবাইক চালক সালাউদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তার বন্ধু সোহাগ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জিয়ারুল ইসলাম তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।
স্বীকারোক্তি প্রদানকারি আসামী সোহাগ হোসেন (১৪) সাতক্ষীরা শহরের রসুলপুরের শহীদুল ইসলামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আহম্মদ আলী জানান, গত শনিবার বিকেল তিনটায় সাতক্ষীরা সদরের কাশেমপুর মালীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইজিবাইক চালক কিশোর সালাউদ্দিনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যায় শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের পাশ থেকে রসুলপুর গ্রামের সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান সরদার বাদি হয়ে শনিবার রাতেই সোহাগ হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার দুপুর একটার দিকে তাকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নির্দেশে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জিয়ারুল ইসলাম ১৬৪ ধারা মোতাবেক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মাদক কেনার জন্য দেওয়া ২০০ টাকা ফেরৎ না পাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার ভোরে সালাউদ্দিনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বলে কিশোর সোহাগ হোসেন জবানবন্দিতে উল্লেখ করেছে। এদিকে, আসামী সাগর কিশোর হওয়ায় তাকে যশোরের পুলেরহাট সরকারি শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত ঃ গত শনিবার দুপুরে সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর মালিপাড়ার নিজ বসতঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে থাকা ইজিবাইক চালক কিশোর সালাউদ্দিনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় হত্যাকারি সোহাগকে গ্রেপ্তার করলেও করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাকে রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর আ‘লীগের সহ-সভাপতি সরদার নজরুলের মায়ের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলামের মাতা সামছুন নাহার (৮৪) আর নেই। তিনি সোমবার সকালে বার্ধক্য জনিত কারনে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দ্রুত মরহুমের বাড়িতে ছুটে যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান  নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
বাদ যোহর মরহুমের নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest