সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

সদা হাস্যোজ্জল পারভেজ সরোয়ার বাবর আর নেই

সর্বদা হাস্যোজ্জল,বিনয়ী, “ভাই বন্ধু আমরাই” ও এস এস সি ৯১‘র সদস্য পারভেজ সরোয়ার বাবর আর নেই। তিনি শনিবার বিকাল ৫টায় করোনায় আক্রান্ত ঢাকায় সিরাজুল ইসলাম মেডিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি কেন্ট হোমিও হলের সত্বাধিকারী ও কে-লাইন হোমিও হলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া মধ্যপাড়া গ্রামের মরহুম ডা: মাহবুবুর রহমানের একমাত্র পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অশংখ্যা গুণগ্রাহি রেখেগেছেন।
তার মৃত্যুতে “ভাই বন্ধু আমরাই” সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সংগঠনের সদস্য মো: নুর ই আলম সিদ্দিকীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা আ’লীগের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজার সড়কে এ মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, লকডাউনে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা স্বভাবতই নিজেদের জীবন-জীর্বিকা নির্বাহ করতে জীবনের ঝুঁকি নিয়ে মাস্ক না পরে বাইরের কাজ করতে বের হচ্ছেন। সম্প্রতি তরুণ ও শ্রমজীবিদের মাঝে করোনাভাইরাস শনাক্তের হার পূর্বের বছরের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নের অগ্রগতি স্বাভাবিক পর্যায়ে রাখতে সকল নাগরিকের মাস্ক পরিধান করা জরুরী।
তিনি আরও বলেন, জেলার প্রায় ৪৬ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। ওই মানুষগুলোর অধিকাংশই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন না। তাদের মাঝে করোনার লক্ষণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের জন্য সকল-শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমূখ।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক : রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৬৬১ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২৪ জন নারী।

এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও পাঁচ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে।

২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

শনিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ০৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।এ সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯ জন। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৩৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন এবং ষাটোর্ধ্ব ৪৪ জন রয়েছেন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় দুইজন, বরিশালে একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে চারজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। চলতি বছরের শুরুর দিকে করোনা ‘প্রায় নিয়ন্ত্রণে’ চলে আসলেও মার্চ মাসের শেষ দিক থেকে সংক্রমণ এবং মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে : মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে ধর্মান্তিরত করে বিয়ে করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে অবিলম্বে প্রধান শিক্ষক শামীম আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের দাবি জানিয়ে শনিবার বিকেল ৪টায় নূরনগর বাজারে এক মানববন্ধন কর্মসুচির ডাক দিয়েছে সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির শ্যামনগর শাখা।
শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের এক মুদি ব্যবসায়ি জানান, ২০১৯ সালে তার মেয়ে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করে। ওই বিদালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ(৪৮) তাকে বিভিন্ন সময়ে বিজ্ঞানের ব্যবহারিক খাতার কাজে সহযোগিতা করতো। আসতো তাদের বাড়িতে। ২০১৯ সালেই কার্টুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়। জন্ম সনদ অনুযায়ি মেয়ের জন্ম ২০০৪ সালের পহেলা ডিসেম্বর। মেয়ে দক্ষিণ হাজীপুর গ্রামের দীঘির পাড়ে শামীম আহমেদ এর বাড়ির পাশে আফসার মাষ্টারের কাছে প্রাইভেট পড়তে যেতো। পড়তে যাওয়া ও আসার পথে মেয়ের সাথে শামীম আহমেদ মেয়েকে নানাভাবে উত্যক্ত করতো। একপর্যায়ে গত ২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ে কলেজে যাওয়ার নাম করে মেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। দুপুর দু’টার দিকে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজে নেমে পড়েন তিনি ও তার স্বজনরা। একপর্যায়ে মেয়ে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল জায়গায় তাকে খুঁজে না পেয়ে পরদিন তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী (১৮২)করেন। ৭ এপ্রিল ফেইসবুকে তার মেয়ে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ খুলনার এক নোটারী পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত এক নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করছেন এমন ছবি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে জানান। একপর্যায়ে ওই রাতেই তিনি শামীম আহমেদ এর বিরুদ্ধে থানায় মেয়েকে অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে একটি এজাহার দাখিল করেন।
আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পলাশ দেবনাথ, আশরাফ হোসেন ও লিটন সরদার জানান, এ প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রধান শিক্ষকের ভাই নুরনগর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বখতিয়ার আহমেদ। বড় ভাই সভাপতি হওয়ায় শামীম আহম্মেদ কয়েক বছর ধরে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে জনসাধারণের হাতে লাঞ্ছিত হয়েছেন। একইভাবে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে নূরনগর নবীন সংঘের মধ্যে তাকে আটকে রেখে গণধোলাই দেওয়া হয়। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি। হজ্ব করার পরও ওই প্রধান শিক্ষকের চরিত্র পরিবর্তন না হওয়ায় তিনটি বিয়ে করার পরও সম্প্রতি তার বিদালয়ের এক সময়কার ছাত্রী হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে করেছেন। এ ধরণের শিক্ষকের প্রতিষ্ঠানে পড়াশুনারত ছাত্রীরা লম্পট প্রধান শিক্ষকের কাছে নিরাপদ না হওয়ায় অনেকেই তাদের মেয়েকে টিসি নিয়ে অন্যত্র ভর্তি করার কথা বলেছেন।
এদিকে নাবালিকা হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের বিষয়টি জানাজানি হলে শনিবার সকাল ১১টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাপতি বখতিয়ার আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক আব্দুস সবুর, পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, সদস্য আব্দুল কাদের, সদস্য শাকির আহম্মেদ, বিদ্যোৎসাহী সদস্য জিএম মঈনুদ্দিন লাভলু, অভিভাবক সদস্য ডিএম রবিউল ইসলাম মুকুল, শিক্ষক সুশান্ত ঘোষসহ কয়েকজন অভিভাবক। সভায় একটি কোএডুকেশন স্কুলে শামীম আহমেদ এর মত শিক্ষক থাকলে ছাত্রীদের পড়ানো নিরাপদ হবে না বলে অনেকেই মতামত পোষণ করেন। সর্বশেষ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তসহ তাকে কেন স্থানীয়ভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ব্যাপারে আশালতা মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠো ফোন ০১৭২০-৫৮৬৮৮০ সিমটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বখতিয়ার আহম্মেদ বলেন, শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে কারণ দর্শাণোর নোটিশের জবাব দেওয়ার পর প্রয়োজনে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠণ করে তাদের প্রতিবেদন অনুযায়ি পরবর্তী ব্যবস্তা নেওয়া হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শামীম আহমেদ এর নাম উল্লেখ করে শুক্রবার রাতে থানায় একটি মামলা (১৬) দায়ের করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক দীপ্তেশ রায়কে আসামী গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দিনে-দুপুরে বন্ধুকে জবাই করে হত্যা

আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর এলাকায় দিন দুপুরে ঘরে ঢুকে নিজের বন্ধুকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে এক দূর্বৃত্ত। আজ শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার পর ঘাতক সাগর হোসেন তার বাবাকে এ খবর জানায় এবং নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ বের করে আনার জন্য বলে।
আত্মস্বীকৃত হত্যাকারী সাগর হোসেন (১৫) শহরের রসুলপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
এদিকে, নিহতের নাম সালাহউদ্দীন আহমেদ (১৪)। সে কাশেমপুর মালিপাড়া গ্রামের শাহজান আলী ওরফে বাবু সরদারের ছেলে।
নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সে তাদের বাড়িতে যেয়ে তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকতো।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত সালাউদ্দিন ও তার ঘাতক বন্ধু সাগর হোসেন দুজনেই ছিল মাদকাসক্ত। তারা মাদক কারবারের সাথেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কোন একটি কারনে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারনা।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ ঘটনার পর ঘাতক সাগর ও তার বাবা পলাতক রয়েছে। তবে, এ ঘটনায় পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ময়নাতদন্তের জন্য নিহত সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পশ্চিমবঙ্গে নির্বাচন : বিজেপি-তৃণমূলের সংঘর্ষে ৪ জনকে গুলি করে হত্যা

বিদেশের খবর : ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ৪৪টি কেন্দ্রে শনিবার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কুচ বিহার জেলায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর এনডিটিভির।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ৭ হাজার ৪৬২ জনের দেহে করোনা আক্রান্ত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে মৃত ৬৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৫৮৪ জনের মৃত্যু হলো। আর নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী। নতুনদের নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে।

এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়। গতকাল বৃহস্পতিবার একদিনে ৭৪ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যা এ যাবৎকালের সর্বোচ্চ। করোনায় মৃত্যুর সংখ্যাটা কমে এসেছে।

এছাড়া সংক্রমণ ধরা পড়ার এক বছর পর এ বছর মার্চের শেষে প্রথমবারের মত দেশে এক দিনে পাঁচ হাজারের বেশি রোগী শনাক্তের খবর আসে। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ৬ লাখ ছাড়িয়ে যায়। এরপর মাত্র এক সপ্তাহে সেই তালিকায় যোগ হয়েছে আরও অর্ধলক্ষ নাম। দৈনিক আক্রান্তের সংখ্যা গতকাল ৭ হাজারের নিচে নামলেও আজ সেই সংখ্যাটা আবারও সাত হাজার ছাড়িয়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৪৩টি ল্যাবে ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি নমুনা।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৪৩ জন পুরুষ আর নারী ২০ জন। তাদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

মৃতদের মধ্যে ৩৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪২ জন, চট্টগ্রামের ১০ জন, রাজশাহীর দুই জন, খুলনার তিন জন, বরিশালের ৪ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে ছিলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ছিল এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সমাজসেবা অফিসার সহিদুরের বদলী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানকে অবশেষে বদলী করা হয়েছে।
গত ৮ এপ্রিল ২০২১ তারিখে সমাজসেবা অধিদপ্তর প্রশাসন শাখা-১ এর ৪১.০১.০০০০.০০৮.১৯.০০৫.১২.১৮৭ নং স্মারকে প্রশাসক ও অর্থের উপ-পরিচালক নূরুল হক মিয়া স্বাক্ষরিত একপত্রে তাকে যশোরের মনিরামপুরে বদলী করা হয়েছে।
কি কারনে বদলী করা হচ্ছে তার কারন জানা না গেলেও তার বিরুদ্ধে সম্প্রতি একটি হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার টাকা ছাড় করাতে অর্থ গ্রহণের অভিযোগ উঠে।
এদিকে, সদর উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান বছরের পর বছর ধরে একই কর্মস্থলে চাকুরি করে আসছিলেন। ইতোপূর্বে কয়েকবার তার বদলী আদেশ হলেও বিভিন্ন উর্দ্ধতন মহলকে ম্যানেজ থেকে যান সাতক্ষীরায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest