সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই

বিদেশের খবর : না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রিটেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। খবর স্কাই নিউজের।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিলো ৯৯ বছর।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানি হন।

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোনো রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া সবকিছু

অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে। এই লকডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন।

করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।
ফরহাদ হোসেন বলেন, ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।

শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসিনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিদ্যুতের তারে প্রাণ গেল শিশু রহমানের

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তার ছিড়ে প্রাণ গেল ১০ বছরের শিশু আব্দুর রহমানের। শুক্রবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চুনা ব্রীজ এলাকার আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, গফুর গাজীর বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইনের তার গেছে। সকালে তার পুত্র আব্দুর রহমান বাড়ির উঠানে খেলা করছিল। এসময় হঠাৎ বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে আব্দুর রহমানের গায়ে পড়ে। এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজেপি প্রার্থী শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ‌্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে পর্ণশ্রী থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ছিল প্রচারের শেষ দিন। এদিন শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ।

পরে কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানায় বিক্ষোভ করেন শ্রাবন্তী। তারপর অনুমতি ছাড়াই রোড শো করেন এই অভিনেত্রী। এ কারণে পর্ণশ্রী থানায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের করা হয়। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ‌্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও পাঠিয়েছে পুলিশ।

বেহালা পশ্চিম আসন থেকে নির্বাচনে লড়ছেন শ্রাবন্তী। তার অভিযোগ- পরিকল্পিতভাবে বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক ‘লকডাউন’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি বেড়ে যাওয়ায় সারা দেশে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এমনটা জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার।

তিনি আরও জানিয়েছেন, এদিকে বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

এদিকে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না জানান ওবায়দুল কাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনােকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার তাকে স্বাগত জানান।

২২ এপ্রিল শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তিনি ঢাকায় এলেন। ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুপুর ২টা ১৫ মিনিটে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। মাত্র চার ঘণ্টার সফর শেষে আজই তিনি ঢাকা ত্যাগ করবেন।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যানও বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৩য় শ্রেণির ছাত্রীকে উপর্যুপরি ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

কে এম রেজাউল করিম : দেবহাটায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে (৮) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিরাজুল ইসলাম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার খেজুরবাড়িয়া সংলগ্ন দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে ও পেশায় কাঠের ফার্নিচার মিস্ত্রি।

বৃহষ্পতিবার দুপুরে অভিযুক্ত সিরাজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে বেলা ১২টার দিকে ওই শিশুর বাবা ও মা থানায় উপস্থিত হয়ে তাদের শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০৮।

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ভিকটিম শিশুর বাবা-মা জানান, তাদের মেয়ে প্রতিদিন সহপাঠীদের নিয়ে পার্শ্ববর্তী তার ফুফুর বাড়িতে খেলতে যেতো। খেলার সময় মেয়েটিকে তার ফুফুর প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল ইসলাম গোপনে ডেকে ফার্নিচার তৈরির ঘরে নিয়ে একাধিকবার যৌন নীপীড়ন ও ধর্ষণ করে। প্রতিবারই অপকর্ম শেষে শিশুটিকে হত্যার ভয় দেখাতো সিরাজুল। সর্বশেষ সোমবার কাঠমিস্ত্রি সিরাজুল পুনরায় তার ওপর যৌন নীপীড়ন ও ধর্ষণ করলে শিশুটি বাসায় ফিরে তারা বাবা-মাকে বিষয়টি জানালে তারা থানায় মামলা দায়ের করেন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, শিশুটিকে যৌন নীপীড়ন ও ধর্ষণের ঘটনায় তার মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডি-৮ জোটের সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক : উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনে সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) জোটের বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান সভাপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেন এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেন।

শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই সংগঠনের জন্য তার সবসময়ই একটি বিশেষ দুর্বলতা রয়েছে। ১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠার সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়ও শেখ হাসিনা সভাপতিত্ব করেছিলেন।

উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়।

ডি-৮-এর সব রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীরা, ডি-৮ মহাসচিব প্রতিনিধিরা ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest