সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

পুত্রবধুসহ সপরিবারে অসুস্থ মৌসুমী, লক্ষণ করেনার

বিনোদন ডেস্ক : হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী মৌসুমী। ছেলে ফারদিন ও পুত্রবধূ আয়েশাও অসুস্থ। করোনাভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি জানান, আপাতত ঘরে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শনিবার সবার কোভিড–১৯ টেস্ট করানো হবে।

ফেসবুকে দোয়া চেয়ে ওমর সানী লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরো জানান, গতকাল থেকে মৌসুমীর শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ওমর সানী জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তার অসহায় মনে হচ্ছে।

২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও করোনার কারণে আপাতত সেটি হচ্ছে না। ঈদের পর ছেলের বিবাহোত্তর সংবর্ধনা দেবেন নায়িকা মৌসুমী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : আগামী (৫ এপ্রিল) সোমবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার ওষুধ ও খাবারের দোকানের পাশাপাশি পোশাক এবং অন্যান্য শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (০৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা চাচ্ছি লকডাউনে যেন মানুষের চলাচল যতটা সম্ভব বন্ধ করা যায়। কারণ, যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে মানুষের ঘরে থাকা জরুরি। তবে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, এ ছাড়া পোশাক ও শিল্পকারখানাগুলো খোলা থাকবে। কারণ, কারখানা বন্ধ হলে শ্রমিকদের বাড়িতে ফেরার বিষয় থাকে। এতে করোনার ঝুঁকি আরও বাড়বে। তবে কারখানায় শ্রমিকদের একাধিক শিফটে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।

এ ছাড়াও লকডাউনের বিষয়ে আজকালের (শনি ও রোববার) মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

এদিকে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর মহামারি নিয়ন্ত্রণে গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো ‘সাধারণ ছুটির’ ঘোষণা দেয় সরকার। শুরুতে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে কয়েক দফা বাড়ানো হয়। টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের ৩০ মে।

এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কয়েক দিন আগে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশনা দেয় সরকার।

এ ছাড়া মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন না করা, যান চলাচল সীমিত করা, বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করাসহ ১৮ নির্দেশনা জারি করে সরকার।

দেশে এখন পর্যন্ত ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের দেহে করোনাভাইরাসের আক্রান্ত হন। মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এর মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৮৩০ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৫০ জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা প্রতিরোধে সাতক্ষীরায় সরকারি নির্দেশের তোয়াক্কা নেই

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনায়ার দ্বিতীয় ধাক্কায় সারা বিশ^ আবারো থমকে দাঁড়ানোর পর্যায়ে পৌছে গেলেও সাতক্ষীরায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ইতোমধ্যে সরকার সোমবার থেকে সারা দেশে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন।

মোবাইল কোর্ট ও পুলিশের ভয়ে কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও জনসমাগম,সভা-সেমিনার, ধর্মীয় জলসা, কনসার্ট সবই চলছে পুরোদমে।

অথচ গত ১ এপ্রিল ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সকল ধরনের সভা সমাবেশ, জনসমাবেশ, ইসলামী জলশা, সামাজিক, রাজনৈতিক সভা, নামযজ্ঞ, প্যাগোডায় প্রার্থনা আগামী ১৫ দিনের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করেন। অথচ এগুলোর কোনটিই মানা হচ্ছে না সাতক্ষীরায়। ১ এপ্রিল থেকে শহরের মধ্যেই একাধিক ইসলামী জলশাসহ বিভিন্ন ধরনের জনসমাবেশ, কোচিং সেন্টার, বিনোদন কেন্দ্র, খেলাধূলা অব্যাহত রয়েছে।

যদিও সাতক্ষীরা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য একাধিক স্থানে জরিমানা করা হয়েছে। তারপরও মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই বিভিন্ন ধরনের সভা সেমিনারের আয়োজন এবং অংশগ্রহণ করে যাচ্ছেন।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, বলেন, আমাদেরকেও কেন্দ্রীয় থেকে রাজনৈতিক কর্মসূচি ঘরোয়াভাবে করতে নির্দেশ দিয়েছে। সরকার সচেতন করছেন। আমরাও করছি। সচেতন মানুষদের উচিত সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলা।

নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম বলেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। শিক্ষার্থীরা এক বছরের বেশি সময় ধরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তাদের শিক্ষাজীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ প্রতিদিনই শহর-গ্রাম সর্বত্র কোন না কোন স্থানে সভা, ধর্মীয় সভা-সমাবেশ, প্রাইভেট কোচিং চলছেই। প্রশাসনের চোখের সামেনই এসব কমবেশি চলছে বিভিন্ন কৌশলে। অনেকেউ স্বাস্থ্যবিধি মানছেন না বা মানানোর জন্য যে আন্তরিক উদ্যোগ দরকার তা দৃশ্যমান নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য উঠানো-নামানো বন্ধ

আব্দুল জলিল : ব্যবসায়ীরা দুই’বার লেবার বিল দিতে রাজি না হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য উঠানো নামানো বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা পণ্য খালাসে লেবারদের না ডাকায় এ অবস্থা তৈরি হয়।

ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, ট্রাক প্রতি লেবার ঠিকাদাররা তাদের বিল দেন ৩শ’ ৮০ টাকা। প্রায় ৪০ টন পণ্য খালাসে এই টাকা কিছুই না। সংসার চালাতে হিমশিম খেতে হয় শ্রমিকদের। এতদিন ট্রাক প্রতি ৫ থেকে ৭শ’ টাকা বকশিস দিতেন ব্যবসায়ীরা। এই বখশিসের টাকা বন্ধ করে দেয়াতে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। এছাড়া সকাল থেকে তাদের কোন দলকে কাজে ডাকা হচ্ছে না।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতি টন পণ্য খালাসে ৭২ টাকা করে পরিশোধ করতে হয় ব্যবসায়ীদের। এরসাথে লেবারদের ট্রাক প্রতি বকশিস দিতে হয় ৫শ’ থেকে ৮শ’ টাকা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একজন আমদানিকারক বলেন, আসলে লেবার ঠিকাদার এবং বন্দর কর্মকর্তাদের অতিরিক্ত অর্থলোভের কারণেই সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দরে দীর্ঘদিন ধরে লেবার বিল নিয়ে জটিলতা চলে আসছে। প্রকৃত ব্যবসায়ী এবং শ্রমিক উভয়কে ঠকিয়ে তারা অর্থ নিজেরা আর্থিক সুবিধা পেতে চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ রোগটি আরও ভয়ংকর হয়ে উঠছে। মানুষের মনে যেন আতঙ্কই বাড়ছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখের বেশি এবং মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ২৬৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ১৪১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ২৮০ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৬৩ হাজার ৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯৯ হাজার ৬৩৩ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা

দেশের খবর : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা : নিরাপত্তারক্ষীসহ নিহত ২

বিদেশের খবর : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলায় নিরাপত্তারক্ষীর এক সদস্য ও হামলাকারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) এই ঘটনা ঘটে। এরপর ক্যাপিটল ভবন এরিয়ায় লকডাউন জারি করা হয়। খবর রয়টার্সের

খবরে বলা হয়েছে, এক ব্যক্তি দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ক্যাপিটলের নিরাপত্তাবেষ্টনি ভাঙার চেষ্টা করেন। এরপর চালক নেমে নিরাপত্তারক্ষীদের ছুরি দিয়ে হামলা চালান। সেসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন। এরপর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে হামলাকারী নিহত হন।

ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা পিটম্যান বলেন, হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে বলেন, এই হামলাকে এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বলে মনে হচ্ছে না।

ঘটনার পরপরই ক্যাপিটল ভবন এলাকায় আবারও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এর আগে ৬ জানুয়ারির হামলার পরও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।

গত ৬ জানুয়ারি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর শুক্রবার ক্যাপিটল ভবনে এ হামলার ঘটনা ঘটল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন সংবাদ : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসার ভাঙছে এমন খবর প্রথম প্রকাশিত হয়েছিল গেল বছরের নভেম্বরে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সেই খবর ডালপালা মেললেও এখনও প্রকাশ্যে রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসেনি।

তবে এর মধ্যেই কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, আবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী। এবারের প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী।

পত্রিকাটি তাদের প্রিন্ট সংস্করণে জানিয়েছে, দুজনের এই সম্পর্কের বয়স খুব বেশি দিন নয়, একমাসের মতো। গত বুধবার দুজনে না কি সম্পর্কের একমাস উদযাপন করতে পার্টিও করেছেন। এতদিন একই আবাসনে থাকলেও টাওয়ার সিক্সের বাসিন্দা শ্রাবন্তীর সঙ্গে অন্য টাওয়ারের অভিরূপের ‘হাই-হ্যালো’র বাইরে আর কোনো সম্পর্ক ছিল না।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নায়িকার ঘনিষ্ঠমহলের দাবি- শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেওয়ার সময় এখনও আসেনি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা অন্য ইঙ্গিতই দিচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যদিও এই প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে তাঁরা।

২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এরপর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। ২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর- এ সংসারও না কি ভাঙতে বসেছে অভিনেত্রীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest