সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যুসাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

বিনোদন সংবাদ : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসার ভাঙছে এমন খবর প্রথম প্রকাশিত হয়েছিল গেল বছরের নভেম্বরে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সেই খবর ডালপালা মেললেও এখনও প্রকাশ্যে রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসেনি।

তবে এর মধ্যেই কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, আবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী। এবারের প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী।

পত্রিকাটি তাদের প্রিন্ট সংস্করণে জানিয়েছে, দুজনের এই সম্পর্কের বয়স খুব বেশি দিন নয়, একমাসের মতো। গত বুধবার দুজনে না কি সম্পর্কের একমাস উদযাপন করতে পার্টিও করেছেন। এতদিন একই আবাসনে থাকলেও টাওয়ার সিক্সের বাসিন্দা শ্রাবন্তীর সঙ্গে অন্য টাওয়ারের অভিরূপের ‘হাই-হ্যালো’র বাইরে আর কোনো সম্পর্ক ছিল না।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নায়িকার ঘনিষ্ঠমহলের দাবি- শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেওয়ার সময় এখনও আসেনি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা অন্য ইঙ্গিতই দিচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যদিও এই প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে তাঁরা।

২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এরপর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। ২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর- এ সংসারও না কি ভাঙতে বসেছে অভিনেত্রীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিদিনই ভাঙছে করোনা শনাক্তের রেকর্ড, আজ মৃত্যু ৫০

দেশের খবর : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল নয় হাজার ১৫৫ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ছয় হাজার ৮৩০ জনের। যা এ পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৩ জন। ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২২৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ২৮ হাজার ১১৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫০ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুই জন, চল্লিশোর্ধ্ব চার জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ৩২ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম সাত জন, রাজশাহীতে দুই জন, খুলনায় তিন জন এবং সিলেট বিভাগে দুই জনের মৃত্যু হয়।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলার খবর : ফুটবল ও ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচে হারের দুঃসংবাদ পেয়ে দেশের ক্রীড়ামোদিরা যখন হতাশায় ডুবছে তখনই সুসংবাদে ভাসালো জাতীয় কাবাডি দল।

ঘরের মাঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যায় পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

খেলায় প্রথমার্ধে অনেক এগিয়েছিল কেনিয়া। ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি।

বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েছিলেন দর্শকরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৮ পয়েন্ট দ্রুত তুলে নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। তারপর একের পর এক পয়েন্ট বাগিয়ে নিয়ে কেনিয়াকে পেছনে ফেলে তারা।

শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে আন্তর্জাতিক ট্রফি উপহার দিল বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা সংক্রমণ : সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। শুক্রবার (২ এপ্রিল) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) করোনা সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা করে জেলা প্রশাসন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘শুক্রবার পর্যটকবাহী কোনো নৌযানকে পাশ দেয়া হয়নি। বন বিভাগ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আক্রান্ত স্বাস্থ্যসচিব আবদুল মান্নান

দেশের খবর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাইদুল ইসলাম প্রধান বলেন, ‘কয়েকিদিন আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তিনি পরীক্ষা করান। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ তিনি উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শারীরিক চেকআপের জন্য গেছেন বলে শুনেছি।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গত বছর ১৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের স্ত্রী কামরুন নাহার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে কয়েকদিন ধরে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় হাজার ৮৩০ জন জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছর দেশে করোনা শনাক্ত হওয়ার পর এটিই একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। এর আগে গতকাল বৃহস্পতিবার ছয় হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল,যেটি ছিল সর্বাধিক। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫০ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। গত বছরের ৩০ জুন একদিনে সর্বাধিক ৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা পরিস্থিতিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

বিদেশের খবর : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর ফলে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। আগামী ৯ই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বিবিসির।

৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না। শুক্রবার ব্রিটিশ সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় এই দেশগুলোকে যুক্ত করার ফলে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা এখন ৩৯ এ দাঁড়াল। ভ্যাকসিন-প্রতিরোধী ভাইরাসের কোনো ধরন যেন যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেয়া নিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার এটি বারবার পরিষ্কার করে করেছে যে, ভাইরাসের সংক্রামণ নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই গন্তব্যগুলি লাল তালিকায় যুক্ত করা হলো।’

এসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে এলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। তবে কোনো ব্রিটিশ নাগরিক এই দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে অবশ্যই হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ব্রিটিশ মন্ত্রীরা ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে রাজি হননি। এসব দেশে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পেলো

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে আজ খুশির দিন। ২০০০ সালে পুরুষ দল টেস্ট মর্যাদা পাওয়ার ২০ বছর পর আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টেস্ট মর্যাদা দিয়েছে আইসিসি। সেইসঙ্গে টেস্ট মর্যাদা পেয়েছে আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দল। এখন প্রশ্ন হলো, বাঘিনীরা তাহলে কবে অভিষেক টেস্ট খেলতে নামবেন?

আসলে তাৎক্ষণিকভাবে এই প্রশ্নের সঠিক জবাব দেওয়া কঠিন। তবে বিসিবির সূত্রগুলো বলছে, আগামী ২০২২ সালেই বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা হয়ে যাবে। এখন প্রতিপক্ষ নির্ধারণের পালা। এখন পর্যন্ত বিশ্বের ১০টি নারী ক্রিকেট দল টেস্ট খেলেছে।অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, এবং আইসিসির দুই সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর সে বছরের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ পুরুষ দল। শচীন-সৌরভ-দ্রাবিড়দের দুর্দান্ত ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ৪০০ রান। প্রথমবার টেস্ট খেলতে নেমে ১৪৫ রানের ইতিহাস গড়া ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৪ রানে অল-আউট হওয়ায় বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হেলিকপ্টার যোগে বিয়ে করলেন- মোখলেছুর “

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নুরনগরে এই প্রথম হেলিকপ্টার চড়ে আকাশে পথে বিয়ে করতে গিয়েছে মোখলেছুর রহমান নামে এক বর।
২রা এপ্রিল শুক্রবার বেলা ২ টার সময় নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের ছেলে মোখলেছুর রহমান। পরিবারের আশা পূরণ করতে ব্যতিক্রম আয়োজনে ছেলের বিয়ে বিয়ে। হেলিকপ্টার দেখতে সকাল থেকে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উৎসুক জনতা স্থানীয় রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় জমান।
হেলিকপ্টারে বিয়ে তাও আবার উপজেলার নুরনগরের রামজীবনপুরে অজোপাড়া গাঁয়ে। গ্রামবাসী এক সময় পালকিতে বিয়ে দেখলেও এ যুগের মানুষের কাছে তা শুধুই ইতিহাস। এই মধ্যে আবার নতুন করে যুক্ত হলো হেলিকপ্টারে বিয়ে।
পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার ২টার দিকে বরবেশে রামজীবনপুর স্কুল মাঠে প্রাইভেট কারে জান মোখলেছুর রহমান।
তার কিছুক্ষণ পর একটি বেসরকারি হেলিকপ্টার হাজির হল স্কুল মাঠে। তাএক নজর দেখতে শত শত গ্রামবাসীর উপচে পড়া ভিড়। সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।
প্রাইভেট থেকে নেমে বর উঠে বসেন হেলিকপ্টারে। মুহূর্তেই হেলিকপ্টার চলে যায় একই উপজেলা কৈখালী ইউনিয়ের কাঁকরঘাটা গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমানের বাড়ি পৌছাই।তারপর কনের বাড়ির বিয়ের আনুষ্ঠানিক শেষে বর-কনে ফিরে হেলিকপ্টার চড়ে আসে। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest