সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যুসাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

বাংলাদেশের লজ্জাজনক হার, টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ

খেলার সময় : দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষ হলো আরও একটি লজ্জাজনক হার দিয়ে। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও কিউইদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

অকল্যান্ডে আজ (বৃহস্পতিবার) বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ওই ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। পুরো সিরিজেই অফফর্মে থাকা এই ব্যাটসম্যান নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আজ আউট হয়েছেন গোল্ডেন ডাক-এ।

লক্ষ্য ছিল ১৪২ রানের। শুরু থেকেই এই রানের চাপ নিতে পারেনি বাংলাদেশ। রান তাড়ায় নেমে প্রথম ওভারেই টিম সাউদির ফিরতি ক্যাচ হন সৌম্য সরকার। ঝড়ো সূচনা করতে গিয়ে ৪ বলে ২ বাউন্ডারিতে সৌম্য তখন ১০ রানে।

তার ঠিক পরের বলেই সাউদির বলে বোল্ড হন অধিনায়ক লিটন (১ বলে ০)। মোহাম্মদ নাইম কিছুটা চালিয়ে খেলতে চেয়েছিলেন। ১৩ বলে ১ চার আর ২ ছক্কায় ১৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান স্পিনার টড অ্যাস্টল।

ওই অ্যাস্টলের ঘূর্ণিতেই আত্মসমর্পণ করেছেন নাজমুল হোসেন শান্ত (৬ বলে ৮), আফিফ হোসেন ধ্রুব (৬ বলে ৮), মাহেদি হাসানরা (২ বলে ০)। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত একদম আউট হয়েছেন লোয়ার অর্ডারের মতো। অ্যাস্টলের ঝুলিয়ে দেয়া বলটি খুব সহজেই ছক্কা হতে পারতো, সেটি মিস করে দৃষ্টিকটু বোল্ড হন তিনি।

আজই একাদশে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেনের তখন লোয়ার অর্ডার নিয়ে লড়াই করার মতো আর সময় হাতে ছিল না। ৮ বলে ১ ছক্কায় ১৩ রান করে আউট হন তিনি। শেষদিকে নেমে একটি ছক্কা হাঁকান শরিফুল ইসলামও (৩ বলে ৬)। বাংলাদেশের ইনিংস থামে ৭৬ রানে।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল টড অ্যাস্টল ১৩ রানে ৪টি আর টিম সাউদি ১৫ রানে নেন ৩টি উইকেট।

এর আগে টাইগার বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় ১০ ওভারে ৪ উইকেটেই ১৪১ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। দুই ওপেনার মিলেই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন বাংলাদেশি বোলারদের ওপর।

১৯ বলে ১ চার আর ৫ ছক্কায় মার্টিন গাপটিল করেন ৪৪ রান। ফিন অ্যালেন ২৯ বলে করেন ৭৯। যে ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০টি চার আর ৩টি ছক্কায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মৌসুম শুরু

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। প্রতি বছরের মতো আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সাড়ে ৭’শ মৌয়াল বুড়িগোয়ালিনি ফরেস্ট ষ্টেশন থেকে পাস সংগ্রহ করে সুন্দরবনে প্রবেশ করেছেন। প্রতি বছর এই দিনে বন বিভাগ ও বিভিন্ন বেসরকারি সংগঠনরে পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনা মহামারির কারণে তা হয়নি। মধু আহরন চলবে আগামী জুন পর্যন্ত।

বন বিভাগ সূত্র জানায়, এ বছর ১ হাজার ৫০ কুইন্টাল মধু এবং ৪৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও গত বছর (২০২০ সালে ) সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫০ কুইন্টাল, পক্ষান্তরে মধু আহরন করা হয়েছিল দুই হাজার ৬ কুইন্টাল। অপরদিকে, গত বছর মোম আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৬৫ কুইন্টাল। মোম আহরন করা হয়েছিল ৬০২ কুইন্টাল। গত বছর রাজস্ব আদায় হয়েছিল ১৫ লাখ চার হাজার ৮৭৫ টাকা।

সুন্দরবন সাতক্ষীরা রেরঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, এবার সুন্দরবনে মধু আহরণের জন্য বন বিভাগের পক্ষ থেকে মৌয়ালদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সংরক্ষিত অভয়ারণ্য থেকে মধু আহরণ করা যাবে না এবং কোনো মৌয়াল নিষিদ্ধ বনাঞ্চলে প্রবেশ করতে পারবেননা। যদি প্রবেশ করে তাহলে তার পাস পারমিট বাতিল করা হবে। এ ছাড়া মৌয়ালরা মৌমাছি তাড়াতে অগ্নিকুন্ড, মশাল বা অনুরূপ কোনো দাহ্য পদার্থ এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেন না।

তিনি আরও বলেন, আজ প্রথম দিনে সাড়ে ৭’ শ মৌয়াল পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে। এ খাত থেকে ইতিমধ্যে চার লক্ষাধিক টাকা রাজস্ব আদায় হয়েছে। আগামী কয়েক সপ্তাহ পাস দেয়া হবে। তবে এবার বৃষ্টি না হওয়ার কারনে মধু আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৪৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন।

এদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যার হিসাবেও এটি দ্বিতীয় সর্বোচ্চ। মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ২৪ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ১০৫ জন।

এর আগে গতকাল বুধবার (৩১ মার্চ) একদিনে সর্বোচ্চ পাঁচ হাজার ৩৫৮ জন শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। আর গত বছরের ৩০ জুনে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় পজিটিভ রিপোর্ট এসেছে ছয় হাজার ৪৬৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। তবে গত বছরের ৮ মার্চের পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ১৫ শতাংশ।

এদিকে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ। এনিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষাটোর্র্ধ্ব ৩০ জন।

বিভাগীয় হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহীর দুইজন, খুলনার চারজন, বরিশালের একজন, সিলেটের পাঁচজন এবং রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এদিকে দেশে টানা চারদিন পাঁচ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে সোমবার (২৯ মার্চ) পাঁচ হাজার ১৮১ জন, মঙ্গলবার (৩০ মার্চ) পাঁচ হাজার ৪২ জন এবং বুধবার (৩১ মার্চ) পাঁচ হাজার ৩৫৮ জন রোগী শনাক্ত হয়।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ২১ ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচন স্থগিত

দেশের খবর : সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ ইউপিসহ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্যপদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মৌসুম শুরু

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। প্রতি বছরের মতো আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সাড়ে ৭’শ মৌয়াল বুড়িগোয়ালিনি ফরেস্ট ষ্টেশন থেকে পাস সংগ্রহ করে সুন্দরবনে প্রবেশ করেছেন। প্রতি বছর এই দিনে বন বিভাগ ও বিভিন্ন বেসরকারি সংগঠনরে পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনা মহামারির কারণে তা হয়নি। মধু আহরন চলবে আগামী জুন পর্যন্ত।
বন বিভাগ সূত্র জানায়, এ বছর ১ হাজার ৫০ কুইন্টাল মধু এবং ৪৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও গত বছর (২০২০ সালে) সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫০ কুইন্টাল, পক্ষান্তরে মধু আহরন করা হয়েছিল দুই হাজার ৬ কুইন্টাল। অপরদিকে, গত বছর মোম আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৬৫ কুইন্টাল। মোম আহরন করা হয়েছিল ৬০২ কুইন্টাল। গত বছর রাজস্ব আদায় হয়েছিল ১৫ লাখ চার হাজার ৮৭৫ টাকা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, এবার সুন্দরবনে মধু আহরণের জন্য বন বিভাগের পক্ষ থেকে মৌয়ালদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সংরক্ষিত অভয়ারণ্য থেকে মধু আহরণ করা যাবে না এবং কোনো মৌয়াল নিষিদ্ধ বনাঞ্চলে প্রবেশ করতে পারবেননা। যদি প্রবেশ করে তাহলে তার পাস পারমিট বাতিল করা হবে। এ ছাড়া মৌয়ালরা মৌমাছি তাড়াতে অগ্নিকুন্ড, মশাল বা অনুরূপ কোনো দাহ্য পদার্থ এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেন না। তিনি আরও বলেন, আজ প্রথম দিনে সাড়ে ৭’ শ মৌয়াল পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে। এ খাত থেকে ইতিমধ্যে চার লক্ষাধিক টাকা রাজস্ব আদায় হয়েছে। আগামী কয়েক সপ্তাহ পাস দেয়া হবে। তবে এবার বৃষ্টি না হওয়ার কারনে মধু আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও সেরা অভিনেত্রী জয়া আহসান

বিনোদন ডেস্ক : আবারও কলকাতার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’- এর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার (৩১ মার্চ) রাতে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় তারকাদের কাঙ্ক্ষিত ব্ল্যাক লেডির মূর্তি।

‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবিতে অন্যতম অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে এই পুরস্কার পান জয়া। ফিল্মফেয়ারের ফেসবুক পেজে এ ঘোষণা আসে।

আর ‘গুমনামি’ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

প্রসঙ্গত, ‘রবিবার’ সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। এই সিনেমার পরিচালক অতনু ঘোষ। ‘বিজয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি। এটি ‘বিসর্জন’ সিনেমার সিক্যুয়েল।

গত বছর ‘রবিবার’ ছবির জন্য স্পেনের চলচ্চিত্র উৎসব একাধিক আসরে পুরস্কার জেতেন জয়া। এর আগে ‌‘বিসর্জন’ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস গ্রহণ করেন জয়া। একই ছবির জন্য পান জি সিনে অ্যাওয়ার্ডসও। এবারের ‘বিজয়া’ সেই ছবির সিক্যুয়েল।

এ ছাড়া কলকাতায় অভিষেক সিনেমা ‘আবর্ত’-র জন্য নবীন অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার জেতেন জয়া। সব মিলিয়ে তার পুরস্কার তাকে উঠল তিনটি ব্ল্যাক লেডির মূর্তি।

জয়ার ঝুলিতে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য স্বীকৃতি রয়েছে। সম্প্রতি ঢাকায় মুক্তি পেয়েছে জয়ার নতুন ছবি ‘অলাতচক্র’। এ ছাড়া ঢাকা-কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে একাধিক ছবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় শিশু কন্যাকে যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা মাহফুজা খাতুন (৩২)।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারের পাশে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

মাহফুজা খাতুন ওই গ্রামের ট্রাক ড্রাইভার শিমুল হোসেনের স্ত্রী। নিহত দুই শিশু হলো, শিমুল হোসেনের ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৫)।

শিমুল হোসেনের পিতা আব্দার আলী জানান, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে। মোহনা বিষয়টি বাড়ি এসে মাকে জানালে মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলার পরামর্শ দেন। পরে মাহফুজা তার কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরীব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে। বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অপহরণের ২ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

আসাদুজ্জামান : সাতক্ষীরা তালায় অপহরণের দুই দিন পর কলেজ ছাত্রী পপি খাতুনকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে অপহৃত কলেজ ছাত্রীকে উপজেলার ফলেয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম শুভ বসাক (১৮)। সে ফলেয়া গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তালা উপজেলায় ফলেয়া গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একই এলাকার করিম বিশ^াসের মেয়ে একাদশ শ্রেণীর কলেজ পড়–য়া ছাত্রী পপি খাতুনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। গত ২৫ মার্চ পপি খাতুন জিয়লানলতা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যায়। এরপর গত ২৮ মার্চ বিকালে সে বাড়িতে ফেরার পথে পথিমধ্যে তালার রহিমাবাদ প্রাইমারী স্কুলে এলাকায় পৌছালে শুভ বসাক ও তার সঙ্গীরা জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে মুখ বেঁধে মাইক্রো বাসে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে গত ৩০ মার্চ অপহৃত পপির ভাই আলামিন বিশ্বাস তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১০, তারিখ-৩০.০৩.২০২১ইং। এ মামলায় গ্রেফতার করা হয় অপহরনকারী শুভ বসাককে এবং অপহৃত পপি খাতুনকে উদ্ধার করা হয়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান, অপহরণের অভিযোগে গ্রেফতারকৃত শুভ বসাকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest