মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে শ্যামনগর সন্তান সংসদ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক এস এম শরিফুজ্জামান শরীফ, সহ-সভাপতি হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি কাজী মিঠু, দেবব্রত মন্ডল, প্রচার সম্পাদক প্রভাস দাশসহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগন।

সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া সংগঠনকে এগিয়ে নিতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগন সহযোগিতার আশ^াস প্রদান করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করার লক্ষে কুল্যায় কমিউনিটি সার্পোট গ্রæপের এর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর সহযোগিতায় গেøাবাল, এ্যাফেয়ার্স, কানাডা, জিএসির অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কচুয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৩ নং কুল্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আঙ্গুর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়ন পরিষদের ০২, ০৬, ০৫ নং ওয়াডের ইউনিয়ন পরিষদ সদস্য মো: আব্দুল কাদের সানা, ইউনিয়ন পরিষদ সদস্য জনাব উত্তম কুমার দাস,
ইউনিয়ন পরিষদ সদস্য মো: বসির আহম্মেদ ও ৪, ৫, ৬ নং ওয়াডের মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য মোছা: বিউটি কবির ও অত্র কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন।, উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসা তীর্থ কুমার দে, উক্ত প্রোগ্রামে উপস্থিত কমিউনিটি সদস্যরা বলেন যে, কমিউনিটি ক্লিনিকের সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন,
উপস্থিত কমিউনিটি সদস্যরা আরও বলেন যে, এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতনতা গড়ে তুলবেন। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে কমিউনিটি ক্লিনিকের যোগ সুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের এফ.ও অজয় রায় ও শিউলি সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দীর্ঘ ১৫ বছর পর দখল মুক্ত হলো ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক শেখ মনিরুল হোসেন মাছুমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ কার্যালয়টি দখল মুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,

সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এড. শ্যামুয়েল ফেরদৌস পলাশ, সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম রবিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য: কার্যালয়টি ১৫ বছর পূর্বে তৎকালিন জেলা পরিষদের প্রশাসক ১নং ওয়ার্ড আওয়ামীলীগের জন্য বরাদ্দ দেন। কিন্তু সে সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এলাকার নামকরা সুদখোর রেজাউল ইসলাম রেজা ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন পর অফিস উদ্ধারের ঘটনায় এলাকার সকল ধর্মের মানুষ ঈদের আনন্দ উপভোগ করছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বুল্ডিং এজেন্সি অব ইউথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের এডভোকেসি ও গনশুনানি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কালিগঞ্জ উজ্জিবনী ইনস্টিটিউট হাইস্কুল সভাকক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তবিবুর রহমান।

সুন্দরবন ফাউন্ডেশন এর আয়োজনে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর সহযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি সদস্য এসএম আবু তাহের।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক শেখ আফজাল হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাহমুদুর নবী, মোস্তফা হাসনাতুজ্জামান, মাওলানা আজিজুর রহমান,গৃহিনী ময়না বেগম প্রমুখ।
বক্তরা বলেন পরিত্যক্ত পুকুর সংস্কারের মাধ্যমে পানি সংরক্ষণ করটা যেন আমাদের জন্য আশির্বাদ। আমরা আর কেনা পানি খেতে চাইনা। আমাদের একটি মাত্র পুকুর ও পিএসএফ আছে সেটা সংরক্ষণের অভাবে গ্রামের অধিক অংশ লোক পানির জন্য দুর্বিসহ জীবন যাপন করছে। আমাদের পানি নাই। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানিও পাইনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ডিজিটাল খাত থেকে ইতিমধ্যে সরকার দুই মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। সরকারের সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোর গোড়ায় ডিজিটাল সেবা পৌছে গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের নারী প্রশিক্ষানার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন শেষে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার প্রদান করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম ও হার পাওয়ারের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।
প্রশিক্ষানার্থী নারীদের মধ্যে কয়েকজন তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন, এই প্রকল্পের প্রশিক্ষন লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ইতিমধ্যেই তারাই স্বালম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের আত্মকর্মস্থানের কোন বিকল্প নেই। নারীরা স্মার্ট বাংলাদেশ জয়ের সারথী। সরকার নারীদের কর্মস্থান ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, খুব দ্রæত সমায়ের মধ্যে ১৩০ কোটি টাকা ব্যায়ে সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে। সেখান থেকে প্রতিবছর দুই হাজার ছেলে-মেয়ে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা নিয়ে নিজেদের আত্মকর্মস্থান করতে পারবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে দেশ বিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী ২৪০ জন নারী প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার বিতরন করেন। এসময় তালা উপজেলার জাতপুর গ্রামের ক্ষুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মানের প্রতিভার ভুয়সী প্রশংসা করে তার হাতে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার এই গবেষনা কাজে ব্যয়ের জন্য প্রধান মন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতি নদীর চর থেকে ভারতীয় বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্ত নদী ইছামতীর বাংলাদেশ পারে বিএসএফ সদস্যের লাশ পড়ে থাকতে থেকে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ভারতীয় বিএসএফ এর টহল টীমের একটি বোড ডুবে যায়। সে সময় অন্যান্য সদস্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন ওই বিএসএফ সদস্য মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে শাখরা বিজিবি বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান ও ভারতীয় ৮৫ বিএসএফ এর কমান্ড্যান্ট অনুরাগ মনি এর মধ্যস্থতায় লাশ উদ্ধারপূর্বক ভারতীয় বিএসএফ নিয়ে যায়।

সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল সানবির হাসান মজুমদার জানান, ঝড়ের কবলে পড়ে টহল বোর্ড ঢুবে যায়। পরে ওই বিএসএফ সদস্য নিখোঁজ ছিল। সকালে তার লাশ ভারতীয় পারে পাওয়া গেছে। যদিও স্থানীয়রা জানান লাশটি বাংলাদেশ পারে ছিলো। পরে ওপারে নিয়ে যাওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় ২জন হজযাত্রী নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহতারা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলী গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৫০) ও একই উপজেলার লক্ষীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। এদের মধ্যে ফজিলা খাতুন ঘটনাস্থলেই মারা যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আছিয়া খাতুন মৃত্যুবরণ করেন। আহতরা হলেন গজালিয়া গ্রামের আছাদ গাজীর ছেলে মিজানুর গাজী (৪৭), মিজানুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯), মৃত সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির।

আশাশুনি থানার এসআই মহিতুর রহমান ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা থেকে আশাশুনিগামী একটি পিকআপ ঢাকা মেট্রো ন-৫৫৬০ ও আশাশুনি থেকে সাতক্ষীরাগামী ব্যাটারি চালিত ইজিবাইক নওয়াপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। এছাড়া ৪জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। তবে এ ঘটনায় পিকআপ ও ব্যাটারি চালিত ইজিবাইকের ড্রাইভার দুইজন কাউকে পাওয়া যায়নি।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামায়ে মাশায়েখ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের এফ এস মাওঃ মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী সম্মেলনে উপস্থিত উপজেলার বিভিন্ন মসজিদের ১২০ জন ইমাম বৃন্দের উদ্দেশ্যে বলেন- একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় মূল্যবোধের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় মূল্যবোধ মানুষের বিবেককে সব সময়ই জাগিয়ে রাখে। সন্ত্রাস ও উগ্র পন্থা জাতির জীবনে কখনও কল্যাণ বয়ে আনতে পারে না। তাই নিজেদের সন্তানদের দিকে নজর দিন। তাদের প্রতিদিনের আচরণে অস্বাভাবিক পরিবর্তন হতে থাকলে কারণ জানতে চেষ্টা করুন।
এছাড়া সন্তানদের মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করতে পারে। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। আপনারা মাদকাসক্ত ব্যক্তি ও মাদক বিক্রেতাদের খবর পুলিশকে জানান।

বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এতে বিবাহ পরবর্তী যৌতুক ও নারী নির্যাতন আশঙ্কা জনক হারে বাড়ছে। নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেকে ধর্মীয় বিধান মেনে চলুন দেখবেন দূর্নীতি ও অনিয়ম কমতে শুরু করেছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, এমসি মাওঃ মোঃ মহিউদ্দিন, জিসি মাওঃ মোঃ মোর্তাজুল হক, মাওঃ মোঃ আসাদ আলী, মাওঃ মোঃ আব্দুল খালেক, মাওঃ মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest