সর্বশেষ সংবাদ-
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দা

আশাশুনিতে বিনা চাষ ও চাষকৃত জমিতে সরিষা আবাদে সাফল্য কৃষকরা

বিএম আলাউদ্দীন আশাশুনি :
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনা চাষে ও চাষকৃত জমিতে সরিষা আবাদ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। এলাকায় গেলে দেখা মিলবে দিগন্তজুড়ে হলুদ ফুলের নয়ন জোড়া সুশোভিত পরিবেশ। এ পদ্ধতিতে এক ফসলি ধানি জমি থেকে বাড়তি ফসল হিসেবে বিপুল পরিমাণ সরিষা উৎপাদন হচ্ছে তেমনি পতিত জমিতে অতিরিক্ত ফসল ঘরে তুলতে পারার স্বপ্নে কৃষকরা বিভোর হচ্ছে। হলুদ ও সবুজে মিশ্রিত নয়নাভিরাম দৃশ্য দেখে অপূর্ব অনুভূতিতে মানুষ তৃপ্তিবোধ করছে।

আশাশুনি উপজেলায় কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এবছর ৭১০ হেক্টর বা ৫ হাজার ৩২৫ বিঘা জমিতে সরিষা আবাদ হয়েছে। যার মধ্যে রিলে ক্রপ বা বিনা চাষে ৩৬০ হেক্টর ও চাষকাজ করে ৭১০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এসব জমিতে উন্নত জাতের বীজ ব্যাবহার করা হয়েছে। যার মধ্যে টরি-৭ জাতের ১৪০ হেক্টর, রবি-৯ জাতের ৮০ হেক্টর, বারি-১৪ জাতের ৪৭০ হেক্টর, বারি-১৭ জাতের ১০ হেক্টর ও বীণা-৯ জাতের ১০ হেক্টর। বিঘার হিসাবে ৫৩২৫ বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে। এসব জমির মধ্যে প্রনোদনা ১৫৫০ বিঘা, রাজস্ব ৩০ বিঘা, ক্লাইমেট স্মার্ট ১৫ বিঘা, পার্টনার ১২ বিঘা, বীজ সহায়তা ১৮৯ বিঘা, প্রদর্শনী ৩০ বিঘা ও বীনা বীজ সহায়তা ১০০ বিঘা। মোট ১৯২৬ বিঘা এবং কৃষকরা নিজেরা চাষ করেছেন ৩৩৯৯ বিঘা জমিতে।
উপজেলায় ১২ হাজার ৫০০ কৃষক সরিষা আবাদ করেছেন।

উপজেলা কৃষি অফিস ও সংশ্লিষ্ট কৃষকরা জানান, আমন ধান কাটার পর বোরো ধান রোপণের কিংবা ঘেরে পানি উঠানোর আগ পর্যন্ত উপজেলায় বিপুল পরিমাণ জমি অলস পড়ে থাকে। কয়েক বছর আগে থেকে এই সময়টা কাজে লাগিয়ে বাড়তি ফসল হিসেবে বিনা চাষে সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে কৃষি বিভাগ। প্রথমে ততটা সাড়া না পাওয়া গেলেও ক্রমে ক্রমে বেশ আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। এই পদ্ধতি এখন কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষি বিভাগের তথ্য মতে, আশাশুনি উপজেলায় ১১ ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৭১০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এর মধ্যে বড়দল ইউনিয়নে সবচেয়ে বেশি ১৪৩ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ ইউনিয়নের ডুমুরপোতা, জামালনগর, কেয়ারগাতী, গোয়ালডাঙ্গা, চাম্পাখালী, নড়েরাবাদ, বামনডাঙ্গা, ফকরাবাদ, বুড়িয়া, মধ্যম বড়দল, দক্ষিণ বড়দল সহ অধিকাংশ গ্রামের ধানি জমির ধান উঠে গেলেও এখন দৃষ্টিনন্দন হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে।

গোয়ালডাঙ্গা গ্রামের কৃষক আ: মজিদ জানান, আমন ধান কাটার ৫/১০ দিন আগে খেতে সরিষার বীজ ছড়িয়ে দিয়েছিলাম। পরে ধান কেটে নিলে সরিষা গাছ সতেজ হয়ে ওঠে। চাষি রেজাউল ইসলাম জানান, আমন ধান কাটার পর জমি জো হতে ১০/১২ দিন কেটে যায়। এরপর জমি চাষযোগ্য করতে ১০/১২ দিন চলে যায়। ফলে চাষ করে সরিষা বুনলে সরিষা তুলে ঘেরে পানি তুলতে দেরি হয়ে যায়। এ ছাড়া বিঘাপ্রতি জমি চাষের খরচও পড়ে যায় হাজার টাকার ওপরে। তাই বিনা চাষে সরিষা আবাদ করায় চাষের খরচ বেঁচে যাচ্ছে, উৎপাদন খরচও কমে আসছে।

একই এলাকার কৃষক হাফিজ জানান, এই পদ্ধতিতে সরিষা চাষে প্রতি বিঘায় মাত্র ১ হাজার টাকা খরচ হয়। সেখানে প্রতি বিঘায় সরিষা পাওয়া যায় ৩ থেকে ৪ মণ পর্যন্ত। যার বাজার মূল্য ৮ থেকে ১০ হাজার টাকা।
কৃষি অফিস সূত্রে জানাগেছে, সরিষা আবাদ বেশ ভালই হয়েছে। কোন বড় ধরনের দুর্যোগ না হলে প্রতি হেক্টর জমিতে এক টন করে সরিষা উৎপাদন হবে। কৃষকরা তাদের তেলের চাহিদা পুরনের পাশাপাশি বিক্রয় করে সংসারে কাজে লাগাতে সক্ষম হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম জানান, এ বছর আশাশুনিতে প্রায় ৭১০ হেক্টর জমি সরিষা চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। যার মধ্যে ৩৬০ হেক্টর রিলে বা বিনা চাষ পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করা হয়েছে। এখনো কোন সমস্যা দেখা দেয়নি। আমরা উপ সহকারী কৃষী অফিসারদেরকে নিয়মিত ব্লকে পাঠিয়ে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছি। কৃষকরা নিয়মিত ক্ষেত পরিচর্চায় ব্যস্ত আছে। আল্লাহর রহমত থাকলে এবং আবহাওয়া অনুকূল থাকলে ইনশাল্লাহ আশাপ্রদ ফলন পাওয়া যাবে। আবাদকৃত এ সরিষা স্থানীয় তেলের চাহিদা মিটাবে। আমরা উপলব্ধি করি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়নের মানষিকতা নিয়ে এক সাথে কাজ করা হলে পরবর্তী বছরগুলোতে সরিষার আবার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশাকরি। বৃহৎ পরিসরে এই পদ্ধতিতে সরিষা চাষ করে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে তিনি মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ছাত্রলীগ (জে এস ডি) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পালিত হয়েছে।

জেলা ছাত্রলীগের আহবায়ক পল্লব সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নয়ন রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল সরদার, আশরাফুল খান, শিহান, শাহারিয়ার,নয়ন, অনুপ প্রমুখ।

সভায় বক্তারা বলেন ২০২৪ সালের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা কমিটি বাতিলের দাবি: ৯ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দলন সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরায় বৈষ্যম বিরোধী আন্দলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটি থেকে ৯ জন শিক্ষার্থী পদত্যাগ করে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন এক লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে।

যারা সামনের সারিতে থেকে এই আন্দলনকে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে তাই আমরা এই পকেট কমিটিকে প্রত্যাক্ষান করছি। এসময় তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নতুন এই কমিটি থেকে ৯জন পদত্যাগ করছে। পরবর্তীতে আরও অন্যরা করবে।

এসময় উপস্থিত ছিলেন, সমন্বয়ক এএইচ রিফাত, বখতিয়ার হোসেন, রিজভী হোসেন, সায়েম আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে অংশগ্রহনকারি শিক্ষার্থীরা।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল,৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ আনিসুর রহিমের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ মোঃ আনিসুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানী, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপাধ্যক্ষ ছন্দা রাহা।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী ড. দিলারা বেগম, ভ্রাতা সাবেক যুগ্ম সচিব আহমেদুর রহিম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপি, শরিফুল্লাহ কায়সার সুমন, রাজনীতিবীদ শেখ হারুণ অর রশিদ, আবুল হোসেন, অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, রবিউল ইসলাম রবি, আলী নুর খান বাবলু, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মুসফিকুর রহমান মিল্টন, সুরেশ পান্ডে, আমিনা বিলকিস ময়না, মানবাধিকার কর্মী অ্যাড. মনির উদ্দীন, শিক্ষক আশরাফুল ইসলাম সানা প্রমুখ।
শিশুদের পক্ষ থেকে কোরআন তেলওয়াত, গীতা পাঠ এরং বক্তব্য রাখেন ফারহানুল ইসলাম লাবিব, তাজনিম জাহান জুই ও অংকিত মিত্র।

বক্তারা বলেন, আনিসুর রহিম শুধুমাত্র একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর। মানুষের পাশে থাকার জন্য সরকারি কলেজের চাকুরী ছেড়ে বেসরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছিলেন। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন। মুক্তিযুদ্ধে দুঃসাহসিক ভূমিকা পালন করেও তিনি মুক্তিযোদ্ধার সনদ নেননি। পারিবারিক বিত্ত বৈভবের মধ্যে আয়েশে জীবন কাটানোর সুযোগ ফেলে আজীবন চলেছেন গরীব দুখী মেহনতী মানুষের সাথে। তিনি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি কর্মী সমাবেশ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন সোহরাব হোসেন এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

ইউনিয়ন আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, টিম সদস্য মাওলানা আবু ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

নবনির্বাচিত কমিটি হলেন, আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী, টিম সদস্য রফিক আহমেদ, মোসলেম আলী, নজরুল ইসলাম, খায়রুল বাশার, আনছার আলী,আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার , ফারুক হোসেন।

এসময় ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর সোহরাব হোসেন ২০২৫-২৬ সেশনের জন্য ৯টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় রক্তদান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন। সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রাব্বি ও শিহাবুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মুত্তাসিম বিল্লাহ ও প্রফেসর মোস্তাবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক এস কে এম রায়হান, যুগ্ম সম্পাদক মির্জা অর্ঘ বিন জুয়েল, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহান মাসুক, ছাত্রনেতা আনারুল ইসলাম সান, ইয়াসিন সর্দার, ইভান, নয়ন, সজিবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। ছাত্রদলের এ আয়োজনটি মানবসেবায় অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাটিয়ায় বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার আমতলা মোড় সংলগ্ন এলাকায় বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় কাটিয়া স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের।

বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম.নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মাকসুদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক নওশাদ আলম লিপন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাতক্ষীরার শত বিদ্যালয়ের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজ ব্যতিক্রমী অবস্থানে থাকবে ।নৈতিক ও ধর্মীয় মুল্যবোধসম্পন্ন মানুষ গড়তে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।সাতক্ষীরায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি মাইলস্টোন হয়ে থাকবে।
পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, নূরজাহান খাতুন কর্তৃক পরিচালিত বুনিয়াদ কোচিং সাতক্ষীরার একটি নির্ভরযোগ্য কোচিং সেন্টার। তার ৪২ বছরের অভিজ্ঞতার আলোকে ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে মাইলস্টোন স্কুল ও কলেজটি পরিচালিত হবে। আপাতত প্লেগ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণি পরযন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পরবর্তীতে দ্বাদশ শ্রেণি পরযন্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest