সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতার

প্রে বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে তালিমূল উম্মাহ মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে মাদ্রাসার এতিম ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন শহর ছাত্রদলের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, আহ্ছানিয়া মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ, শহর ছাত্রদলের রাশেদ, শাহিন প্রমুখ।

ইফতার মাহফিল শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুফতি আবুল কাশেম।

এসময় শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উচিত এতিমদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। ইনশাআল্লাহ, আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং সকলকে তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ তাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১৫ মার্চ ২৫ তারিখে সাতক্ষীরা সদর উপজেলা কমিটির আহবায়ক এস এম সাহেব আলী ও মো: নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত একপত্রে মো: আইয়ুব হোসেনকে আহবায়ক, মোস্তাফিজুর রহমান রনিকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবুল হাসানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন তাঁতীদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধি :
আহছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রাঙ্গনে দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলবি আব্দুর রাজ্জাক।
সম্মেলনের উদ্বোধনী পর্বে আহছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ম-সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং আলহাজ্জ চৌধুরী মো. আমজাদ হোসেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শাখা মিশন ও অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে দলভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে দিনব্যাপী দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশনের কার্যক্রমের সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন’ প্রতিপাদ্যে এই সম্মেলনে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাবৃন্দ, দেশ ও বিদেশে শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ, আহছানিয়া মিশন অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশনসংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ প্রায় এক হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় ১৮৫টি শাখা মিশন এবং ভারত, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় ১৫টি মিশন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নেতৃত্বে স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবায় নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ বেশ-কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৫ মার্চ) সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে নেতাকর্মীদের চলাফেরায় সতর্কতা ও কথা-বার্তায় সংযম,সালিশ-বিচার থেকে বিরত থাকা,টিসিবি-ভিজিএফ কার্ড বিতরণসহ সরকারি কার্যক্রমে নেতা-কর্মীদের সম্পৃক্ত না থাকা,সরকারি সম্পত্তি ইজারা গ্রহণ না করা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অন্যতম।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান মনি, আখতারুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলকে সুসংগঠিত করতে বিএনপি মাঠে ছিল ও থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনও

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা বাজারে জলাবদ্ধতা নিরশনে ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

শনিবার (১৫ মার্চ) সকালে তালা সরকারী বিদে উচ্চ বিদ্যালয় সংলগ্ম ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেন।

তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা নাগরিক কমিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন এসময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতা

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ায় অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমানত মোল্যা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দাখিল করেন। শ্যামনগর থানার এফ আই আর নং-১৩, জি আর নং-৭০, তারিখ- ১৪ মার্চ ২০২৫। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানানো হয়,পরসপর যোগসাজসে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে উৎক্ষাতের ষড়যন্ত্রে লিপ্ত থেকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরুদ্ধে অপপ্রচার, নৈরাজ্য সৃষ্টি, অন্তর্ঘাত মূলক কর্মকান্ড সম্পাদনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যাদি নিজেদের হেফাজতে রেখে বিস্ফোরণ ঘটানো, ও সহায়তা করার অপরাধের।

স্থানীয় সূত্র জানায়, ১২ মার্চ ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে জামায়াতের কিছু কর্মীও জড়িয়ে পড়ে। এরপর ১৩ মার্চ রাতে জয়নগর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় থেমে থেমে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। মামলার আসামিদের মধ্যে বিএনপির একাংশের দাবি, মামলায় ষড়যন্ত্র করে কাশিমাড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আতিয়ার, যুবদলের সাবেক সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন কৃষকদল সভাপতির পিতা বিএনপি কর্মী নজরুল ইসলাম নজু, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং কৃষকদলের সদস্য সচিব আব্দুল গফ্ফারসহ অন্যান্য নেতাকর্মী। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জগলুল হায়দার, সহ-সভাপতি জহুরুল হায়দারসহ আওয়ামী লীগের প্রায় ২০-২২ জন নেতার নামও রয়েছে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুর রশিদ অভিযোগ করেছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ মামলা করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, কাশিমাড়ী এলাকায় বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতারা একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার বাদী আমানত মোল্যা জানান, বিএনপি সহ কয়েক জন নিরীহ নেতাকর্মীর নাম মামলায় এসেছে।
এদিকে এই মামলাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মামলাটিকে প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত অব্যহত রেখেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামে দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৪ মার্চ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দীন সানা বাগমারা গ্রামের মৃত ছাপের সানার পুত্র।

এসময় আহত হয়েছেন নিহতের ছোট ভাই বাগমারা বাজারের চা ব্যবসায়ী আছির সানা (৩৭)।

জানা গেছে, নিহত শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ঘর তৈরী করার জন্য বাড়িতে পূর্বের কাচা ঘর মাটির দেয়াল ভাঙ্গার কাজ করছিল।

অবসাবধানতা বশত শাহাবুদ্দিন সানা এবং আছির সানা দেওয়াল চাপা পড়ে। স্থানীরা তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দু ভাইয়ের মধ্যে বড় ভাই শাহাবুদ্দীন সানার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাড়ীতে শোকের মাতম চলছিল।

খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বড় ভাই মারা গেছে। ছোট ভাই বর্তমানে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় শহরের খুলনারোড মোড়স্থ শহীদ আফিস চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

জানাজা নামাজে ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন। পরে একই স্থানে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আরো একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র অধিকার ও যুব পরিষদ সাতক্ষীরার সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি ও যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি। এ সময় আরাফাত হোসাইন বলেন, অতি দ্রæত বিচার নিষ্পত্তি করে ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়া স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই শাস্তি নিশ্চিত করার জন্য উদ্যোক্ত আহ্বান জানাই। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest