কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র নেতৃত্বাধিন কার্যনির্বাহী কমিটির স্বীকৃতি দিয়ে রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত। সেই সাথে আব্দুল হামিদ ও শাওন আহমেদ সোহাগদের গঠিত কাল্পনিক কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এখবরে প্রেসক্লাবসহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মিষ্টিমুখ ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। আদালতের আদেশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক দুই বছর মেয়াদে নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন গঠনসহ বিধিমালা অনুযায়ি তফসীল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
এ তফসীলে মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ন্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশের দিন ধার্য্য করা হয় ২৬/০৭/২২ তারিখে। এদিন নির্ধারিত সময়ে পৃথক ১৩টি পদে মাত্র ১৩ জন মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দিতায় শেখ সাইফুল বারী সফু সভাপতি, শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ সহ সভাপতি, সুকুমার দাশ বাচ্ছু সাধারণ সম্পাদক, এম হাফিজুর রহমান শিমুল যুগ্ম সম্পাদক, সাজেদুল হক সাংগঠনিক সম্পাদক, কাজী মুজাহিদুল ইসলাম তরুণ কোষাধ্যক্ষ, মীর জাহাঙ্গীর হোসেন দপ্তর সম্পাদক, এসএম, আহম্মদ উল্যাহ বাচ্ছু তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও গোলাম ফারুক কে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ কমিটিকে সাধুবাদ জানিয়ে মিষ্টি বিতরণ, অভিনন্দন বার্তা ও ফুলেল শুভেচছায় সিক্ত করেন সহকর্মীসহ বিভিন্ন মহল। এদিকে প্রেসক্লাবের বহুল বিতর্কিত ৩জন সদস্যকে সাথে নিয়ে প্রেসক্লাবের সদস্য নয় এবং নানান বিতর্কে জড়িতদের দিয়ে একটি কাল্পনিক ও ষড়যন্ত্র মূলক কমিটি গঠন করে অপপ্রচার চালাতে থাকে আব্দুল হামিদ গং। কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদবী, প্যাড, লোগো, সাইনবোর্ড ব্যবহার করে নানান অপপ্রচার ও চাঁদাবাজি করার প্রতিবাদে সিনিয়র সহকারী জজ আদালত, কালিগঞ্জ, সাতক্ষীরা মামলা দায়ের করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। দেওয়ানী মামলা নং ৮৩/২০২৩।

বাদী পক্ষের দাখিলি ১৬/০৩/২৩ তারিখে দেঃ কাঃ বিঃ আইনের অর্ডার ৩৯ রুল ১/২ ও ১৫১ ধারার এ মামলায় বিবাদী আব্দুল হামিদ গংয়ের বিরুদ্ধে ৪/২/২০২৪ তারিখে আদেশ দেন সহকারী জজ আদালতের সিনিয়ন জজ মোঃ তরিকুল ইসলাম। আদেশের তারিখ থেকে হামিদ গং কালিগঞ্জ প্রেসক্লাবের নাম, পদ, পদবী, লোগো, সাইনবোর্ড, ব্যানার ডদি ব্যবহার করে সেটা হবে আদালত অবমাননার সামিল। উল্লেখ্য যে, ১৯৮৩ সালে কালিগঞ্জ প্রেসক্লাব স্থাপিত হওয়ার পর থেকে সুনামের সাথে প্রেসক্লাব পরিচালিত হয়ে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পৃথক পৃথক ভাবে তিন ক্লিনিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনাকালিন সময় ৩ ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(১৯ ফেব্রæয়ারী) সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিসেস, বেসরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক সার্পোট ও মানহীন সেবার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার নলতা সদরের ইউনিক ক্লিনিককে ৫০ হাজার, আহসানুল্লাহ ক্লিনিককে ১০ হাজার এবং মৌতলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকসহ থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এমনি ভাবে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের বলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ২টি ক্লিনিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেছেন। এসময় উক্ত ক্লিনিকগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র মতে, দেশব্যাপী অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার ১৯ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান পারুলিয়া সিটি ডিজিটাল ক্লিনিক ও কুলিয়ার হাবিবা সার্জিক্যাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

এসময় উক্ত ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রতিটি ক্লিনিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স আপডেট না থাকায় সিটি ডিজিটালকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা ও হাবিবা ক্লিনিকে অপারেশন রোগী থাকার কারনে পরবর্তীতে আর কোন রোগী ভর্তি করা বা ক্লিনিকের কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে এবং কুলিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ক্লিনিকের ম্যানেজার না থাকায় সোমবারের অফিস টাইমের মধ্যে কাগজপত্র নিয়ে ইউএনওর দপ্তরে হাজির হতে বলা হয়।

অভিযান পরিচালনাকালে ইউএনওর সাথে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন, আরএমও ডাঃ সাকিব হাসান বাধন, এসআই শোভন দাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ব্যক্তিগত স্বাস্থ্য বিধি, বাল্যবিবাহ রোধ, বর্জ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার উপর বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি)সকাল ১০ টায় টাউন শ্রীপুর শরচ্চচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন শ্রীপুর শরচ্চচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল ফজল। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আফসার আলী। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোমেনা খাতুন তিনি তার বক্তব্য বলেন, যার যার অবস্থান থেকে স্বাস্থ্য বিষয়ে নিজে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। ইভটিজিং নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

বাল্যবিবাহ বন্ধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সচেতন করতে হবে এবং যত দ্রুত সম্ভব দেবহাটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতে হবে। এজন্য তিনি সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এস এম সি কমিটির সদস্যবৃন্দ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও বাস্তবায়নে সুশীলন, আয়োজনে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, দেবহাটা, সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা সংবাদদাতা :
সাতক্ষীরার তালায় ভ্যান থেকে পড়ে রোকেয়া খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সামনে উক্ত ঘটনা ঘটে।

নিহত রোকেয়া খাতুন তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের আব্দুল হাকিম শেখের স্ত্রী। ভ্যান থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও ৪-আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করেছে ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভোমরা ‘সি এন্ড এফ’ এজেন্টস্ এসোসিয়েশন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরার ৫ জন এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাতক্ষীরা উন্নয়নের জোয়ার বয়ে যাবে। কোন সন্ত্রাসী সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। তাই ভোমরাকে উন্নয়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মো. ফিরোজ আহমেদ স্বপন বলেন, ভোমরা উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সকলেই এক কাতারে এসে কাজ করলে উন্নয়ন সম্ভব। একথা ভদ্র ছাড়া কখনো সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না।

সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্) আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, সাতক্ষীরা তথা ভোমরা স্থলবন্দরকে উন্নয়ন করতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সব করবো।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আমির হামজা, সাংগঠনিক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু মুসা, কার্যকরী সদস্য মো. শাহানুর ইসলাম শাহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেক্স রিপোর্ট :
মেরুদন্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি অ্যান্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ ট্রেনিংয়ে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি দিল্লির উদ্দেশ্যে গমন করবেন এবং ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ১০ দিন ট্রেনিং শেষে দেশে ফিরবেন। সারাদেশ থেকে তিন জন শিক্ষক এ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

এ প্রসঙ্গে ডা. পলাশ বলেন, আমি দক্ষিণবঙ্গের মানুষের অর্থোপেডিক ও মেরুদন্ড চিকিৎসার উন্নয়নে নিরলস কাজ করে যেতে চাই। অতিদ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি চালু করতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) দক্ষিণবঙ্গের একমাত্র স্পাইন সার্জন। এর আগে তিনি অস্ট্রেলিয়া, ভারতের মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে মেরুদন্ডের চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার ৬টি প্রকাশনা রয়েছে। এ ছাড়াও, তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা করে আসছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিকের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠান হয়েছে। শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসানের সভাপতিত্বে ও প্রথম আলো বন্ধু সভার সভাপতি কর্ন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী,স্বদেশের নির্বাহী পরিচালক মাদব দত্ত,

ডিবিসির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, প্রথম আলো বন্ধু সভার দপ্তর সম্পাদক তারিক ইসলাম, আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয় প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন সাতক্ষীরার কৃতি সন্তান। তিনি জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৩০ সালে নানার বাড়ি বুধহাটা গ্রামে আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল কনুই গাজী ও মায়ের নাম পরীজান বিবি। তিন ভাইয়ের মধ্যে আনোয়ার হোসেন ছিল সবার বড়। মেধাবী আনোয়ার হোসেন বাড়ি সংলগ্ন বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। এর পর বুধহাটা বি.বি.এম কলেজিয়েট বিদ্যালয়ের লেখাপড়ার একপর্যায়ে তিনি খুলনা জেলা স্কুলে ভর্তি হন। সেখান থেকে ১৯৪৬ সালে এসএসসি পাস করেন।
পরে খুলনার বিএল কলেজে পড়াশুনাকালীন ভাষা আন্দোলনে যোগ দেন। তরুণ আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের একপর্যায়ে ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালিন গান্ধী পার্কে (বর্তমানে হাদিস পার্ক) ভাষা আন্দোলনের পক্ষে ইস্তেহার পাঠ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পর তিনি মুক্তি পান। পরে ভাষা আন্দোলনের মিছিল থেকে ১৯৪৯ সালে পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে প্রথমে তাকে কোতয়ালী থানায় রাখা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কারাগারে।

সেখানে পাকিস্তান সরকারের নির্যাতন ও নিপীড়ণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। একপর্যায়ে ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী জেলে খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। তাতে সাতজন কারাবন্দি নিহত হন। তার মধ্যে ছাত্রনেতা আনোয়ার হোসেন ছিলেন অন্যতম। তাই আমরা বিশ্বাস করি মাতৃভাষা রক্ষার আন্দোলনে ভাষা সৈনিক আনোয়ার হোসেন দেশের প্রথম শহীদ। অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোন স্বীকৃতি নেই। তাই আমাদের দাবি শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

বক্তারা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরা জেলা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনোয়ার হোসেনের নামে সরকারিভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণ। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠান শহীদ আনোয়ার হোসেনের নামে নামকরণ, অবিলম্বে তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মরণোত্তর একুশে পদক্ষে ভূষিত করার দাবি জানন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest