সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

নৌকায় ভোট চাইলেন অপু বিশ্বাস (ভিডিও)

বিনোদন সংবাদ: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনী আমেজ। পিছিয়ে নেই দেশের চলচিত্র জগতও। আর কিছুদিনেই মধ্যেই রাজনৈতিক প্রচার-প্রচারণায় মুখর হবে দেশ।

এরই ধারাবাহিকতায় একটি ভিডিও দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এ সময় অপু বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিতকায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দিবেন তো?’

অপুর সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন..

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের শীর্ষে সানি লিওন

বিনোদন সংবাদ: সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রীদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ইয়াহু। যেখানে আকাশছোঁয়া জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন সাবেক পর্নো তারকা সানি লিওন। তিনি পেছনে ফেলেছেন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফদের মতো জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের।

তবে, ইয়াহুর তালিকায় সেরা দশে জায়গা হয়নি সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। যেখানে এ তালিকার শীর্ষে রয়েছে সানি লিওন। বলিউড মধ্যে গুগলে সবচেয়ে বেশি তার খোঁজ করেন ভক্তরা।

প্রথম দশের তালিকায় সানির পিছনে আছেন শ্রীদেবী, প্রিয়া প্রকাশ, প্রিয়াঙ্কা চোপড়া, স্বপ্না চৌধুরী, সোনালী বেন্দ্রে, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, রাখিকা আপ্তে, সোনাম কাপুর।

গত বছরও এই তালিকায় শীর্ষে ছিলেন সানি লিওন।

প্রসঙ্গত, সানি লিওনের আসল নাম করেনজিত কৌর ভোহরা। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন নারী- অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং সাবেক পর্নোতারকা।

এছাড়া তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস হিসেবে অভিষিক্ত করা হয় এবং তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। তিনি ম্যাক্সিম বিশ্বেসেরা ১০ পর্ণোতারকার একজন হিসেবে নির্বাচিত হন ২০১০ সালে।

তিনি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে ভূমিকা পালন করেছেন। তিনি পরবর্তীতে বলিউডে আত্মপ্রকাশ ঘটান পূজা ভাটের জিসম ২ (২০১২) যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে এবং বর্তমানে কাজ করেন হিন্দি চলচ্চিত্রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

স্বাস্থ্য কণিকা: অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিন্তু খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার।

খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না। এটি শুধু বিভিন্ন ধরণের রোগ দূরই করে না, পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে : অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়।
শরীরকে ডি-টক্সিফাই করে : অন্যান্য ঔষধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করে।

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক : গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। তখন রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতিস্বীকার করে। তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না।

যক্ষ্মা প্রতিরোধক : আপনার যদি যক্ষ্মা বা টিবি জাতীয় কোন সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বার বার খেতে পারেন। এতে আপনার যক্ষ্মা রোগ নির্মূলে সহায়তা পাবেন।

অন্ত্রের জন্য ভাল : খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যায় পরতে হয়। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।

শ্বসন : রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুন এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে।

সতর্কবার্তা : যাদের রসুন খাওয়ার ফলে এলার্জি হবার আশঙ্কা রয়েছে বা হয় তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোন সমস্যা দেখা যায় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপিলে বগুড়া-৭ আসনে খালেদার বিকল্প প্রার্থী পেল বিএনপি

বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টনের মনোনয়ন আপিলে মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসিতে মনোনয়নের আপিল-নিষ্পত্তির শুনানি শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয় ইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলচ্চিত্রের পর বিজ্ঞাপনেও জুটি শাকিব ও নুসরাত ফারিয়া

বিনোদন সংবাদ: বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া।

‘ঢাকা টু কলকাতা’ যৌথপ্রযোজনার চলচ্চিত্রে দু’জনই সরব ছিলেন বেশ কয়েকবছর। সম্প্রতি ‘শাহেনশাহ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো এক হন দেশিয় প্রযোজনায়। এবার তাদের দেখা যাবে আদনান আল রাজীব পরিচালিত নতুন বিজ্ঞাপনচিত্রে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

বিজ্ঞাপনচিত্রে রাজীবের নির্মাণ বরাবরই প্রশংসিত হয়ে আসছে। নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে  তিনি বললেন, “বাংলালিংকের বিজ্ঞাপনে ক্লায়েন্টের পছন্দেই তাদের এক করা হয়েছে। প্রতিবারের মতোই ভালো কিছু করার চেষ্টা থাকবে।”

রাজীব জানান, আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত হবে বিজ্ঞাপনটি। এরমধ্যে, শাকিব-ফারিয়ার অংশ থাকছে দু’দিন।

এদিকে গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে শাকিব-ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ চলচ্চিত্রের নির্মাণ। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটির শুটিং চলছে এফডিসিতে। তাদের পাশাপাশি এতে অভিনয় করছেন রোদেলা জান্নাত। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

রাজনীতির খবর: হ্যাটট্রিক বিজয়ের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের দলীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে আওয়ামী লীগ। ব্যাপক প্রস্তুতি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামবে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি।

ইতোমধ্যে সারাদেশে ৩০০ আসনে ভোট কেন্দ্রভিত্তিক ৪০ হাজার ১৯৯টি কমিটি গঠন করার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিটি কমিটিতে রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী। দলের জেলা-উপজেলা কমিটি এবং দল-জোট মনোনিত প্রার্থী ভোট কেন্দ্রভিত্তিক এসব কমিটি গঠন করছেন। এদিকে দলীয়ভাবে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে মাঠে নামানোর প্রস্তুতি চলছে।

সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে বিজয় মঞ্চ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রার্থীর জন্য ভোট চাওয়া হবে। গতকাল বিকালে বিএমএ মিলনায়তনে ‘বিজয় মঞ্চের গান উদ্বোধন করা হয়েছে। এছাড়া দলীয়ভাবে নির্বাচনী কর্মকান্ড পর্যবেক্ষণ করতে কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। দলের বিদ্রোহী প্রার্থীদের দমন করতে তারা কাজ করছেন। নৌকার জয় নিশ্চিত করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার লক্ষ্যে পুরোদমে নির্বাচনী কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের সবগুলো শাখার নেতারা।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নির্বাচনী কর্মযজ্ঞের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। প্রতিদিনই দলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন তিনি। দিচ্ছেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা। গতকাল বুধবার বিকালে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ মহানগরের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী নির্বাচন সামনে রেখে সবার ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। তাই সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। সারাদেশে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনে তৃণমূলের সংশ্লিষ্ট নেতা-এমপিদের সঙ্গে আমি নিজে কথা বলবো।’ বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে ১০ জেলা-বিভাগীয় শহরে শেখ হাসিনার নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই পুরো নির্বাচনী সফরে কোনও সরকারি সুযোগ-সুবিধা নেবেন না তিনি। আগামী ১১ ডিসেম্বর গণভবন থেকে সড়ক পথে মুন্সিগঞ্জ হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য রাখবেন। টুঙ্গিপাড়া থেকে খুলনা ও মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন। এ দুই জেলা-বিভাগীয় শহরেও জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

টুঙ্গিপাড়া সফরের পরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী সফর হবে সিলেটে। সিলেট শহরেই একটি জনসভায় অংশ নিয়ে ঐ অঞ্চলের প্রস্তাবিত দু’টি রুটের একটি হয়ে তিনি রাজধানীতে ফিরবেন। প্রস্তাবিত রুট দুটি হলো সিলেট থেকে সড়ক পথে সুনামগঞ্জ হয়ে অথবা সড়ক পথে মৌলভীবাজার-হবিগঞ্জ হয়ে ঢাকায় ফেরা। এরপর অন্য একদিন সড়ক পথে কুমিল্লা ও নোয়াখালী হয়ে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। এ তিন জেলা-বিভাগীয় শহরেও জনসভা অনুষ্ঠিত হবে। পরে উত্তরবঙ্গের তিন জেলায় প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রতিনিয়ত বৈঠক করছেন আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন উপ-কমিটির সদস্যরা। এছাড়া নির্বাচনে দলীয় কার্যক্রমসহ নির্বাচনের বিষয়গুলো পর্যবেক্ষণ করার লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষণ কমিটিও গঠন করে কাজ শুরু করা হয়েছে দলটির পক্ষ থেকে।

গতকাল বিকালে বিএমএ মিলনায়তনে ‘বিজয় মঞ্চের গান’র উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশের জেলা-উপজেলায় বিজয় মঞ্চ করার প্রস্তুতি চলছে। ১৬ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করা হবে। এই বিজয় মঞ্চ থেকে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হবে।

প্রশিক্ষণ পেলেন আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্যরা:

গতকাল বিকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য গঠিত কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন প্রায় একশ সদস্য। এই সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেন প্রধানমন্ত্রীর পররাস্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস

দেশের খবর: আজ ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এইদিনে গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন শাসক এইচএম এরশাদ। এরমধ্য দিয়ে এরশাদের ৯ বছরের শাসনের অবসান হয়।

আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বোধীন জোটের টানা কর্মসূচির কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ দিবসটি পালন করে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে। বিএনপি পালন করে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে। আর এরশাদের দল জাতীয় পার্টি (জাপা) দিবসটি পালন করে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে। জাপার নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গতকাল এক বিবৃতিতে আজ ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালনের জন্য দলের জেলা ও উপজেলাসহ সর্বস্তরের কমিটিকে অনুরোধ করেছেন।

দিবসটি উপলক্ষে গতকাল এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সংগ্রামী দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নব্বই পরবর্তী দুই দশকে আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের পথ রুদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদের সত্য ও ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

দিনটি সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে বলেছে, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। দিবসটি উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচি পালন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি ছাড়াই দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় বার্সা

তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসাকে বড় ব্যবধানে উড়িয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে মাঠে নামা বার্সেলোনা।

কাম্প নউয়ে বুধবার রাতে ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধান এগিয়ে শেষ ষোলোয় উঠেছে এরনেস্তো ভালভেরদের দল। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বার্সা।
ঘরের মাঠে ১৮তম মিনিটেই দলকে এগিয়ে নেন মুনির এল হাদ্দাদি। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম হেডে বল জালে জড়ালে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দেনিস সুয়ারেস। এতে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোয় উঠে বার্সা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest