সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

আশাশুনি হাড়িভাঙ্গা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে রুহুল হকের মতবিনিময়

আশাশুনি ব্যুরো : সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলা সদরের হাড়িভাঙ্গা বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা-৩ আসানে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এমপি রুহুল হক সকালে মৎস্য সেটে গমন করে মৎস্য সেটের সকল কাটা, ডিপো, আড়ৎ ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিক ও আগত সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। সবশেষে সেট চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, চেয়ারম্যান আবু হেনা সাকিল, তারালী চেয়ারম্যান এনামুল হক ছোট, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, এম্বাসেডার তৌষিকে কাইফু, সাবেক এপিএস মোশাহেদ আলি খোকন, ঢালী মোঃ সামছুল আলম, এস এম সাহেব আলি, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, মহানন্দ, প্রভাষক আনন্দ, পরেশ অধিকারী, সিরাজুল ইসলাম, আলিম, মিজান, বিকাশ, মঞ্জুরুল, ছলেমান, মহাতাপ, আলিম, মিজানুর, শামীম, আজাদুল, তারক, শহীদুল, আছু, মিজান, আবু হেনা বিল্টু, আলা উদ্দিন লাকী, সাইফুল ইসলাম বাবলু, বাবুসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীউলা ইউনিয়নের শিক্ষক ইকবাল জাবিদ কাজল, রাজগুল, জাহাঙ্গীর, খোকন ও কুতুব উদ্দিনসহ ৬০/৬৫ জন বিএনপি নেতা-সমর্থক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এমপি রুহুল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানার ওসি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ থানা আশাশুনি ও শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কয়েকজন এসআই ও এএসআই শ্রেষ্ঠ চৌকশ কর্মকর্তা নির্বাচিত হয়েছে। বুধবার জেলা মাসিক অপরাধ সভায় তাদেরকে নির্বাচিত করা হয়। জেলা মাসিক অপরাধ সভা (নভেম্বর/১৮) এ আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর হাতে ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সভায় নভেম্বর/১৮ মাসে সাতক্ষীরা জেলার পূর্ব জোনের শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয় আশাশুনি থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। অপরদিকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকশ পুলিশ কর্মকর্তা এসআই ক্যটাগরিতে ২য় স্থান অর্জন করেন আশাশুনি থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেন এবং সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকশ পুলিশ কর্মকর্তা এএসআই ক্যটাগরিতে ৩য় স্থান অর্জন করেন আশাশুনি থানার এএসআই (নিরস্ত্র) মোঃ কবির হোসেন। সভায় এসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেন ও এএসআই (নিরস্ত্র) মোঃ কবির হোসেন দ্বয়ের হাতে ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর ফুটবল একাডেমি এগিয়ে চলেছে
আবু ছালেক :শ্যামনগর ফুটবল একাডেমি রানা,বাবু ও আক্তারের নের্তৃত্বে এগিয়ে চলেছে। হাটি হাটি পা পা করে শ্যামনগর ফুটবল একাডেমি এগিয়ে চলেছে।একাডেমির নের্তৃত্ব দিচ্ছেন একাডেমির  চেয়ারম্যান আলমগীর কবির রানা,সাধারন সম্পাদক মো: রোকন উদ্দীন বাবু,সহ প্রধান কোচ মো: আক্তার হোসেন,একটি দেশের ফুটবল উন্নয়নে একাডেমীর কোন বিকল্প নেই।।  দেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করার নেশায়। তারা শুরু করে দিয়েছেন স্বপ্ন বোনা একাডেমি।এটা আমাদের জন্য মাহেন্দ্রক্ষণই বলতে পারেন। বাংলাদেশের ফুটবলের জন্য মাইলফলক  একাডেমী।’ তবে যেভাবে পরিকল্পনা ধরে এগোতে চেয়েছে শ্যামনগর ফুটবল একাডেমি, ‘পেছনের সময়কে ভুলে যেতে চাই। কিভাবে শুরু হচ্ছে এটা নিয়ে ভাবতে চাইনা,   ২০০১ সালে একাডেমীর কার্যক্রম শুরু করে  এটাই মুখ্য।   ফুটবল এখন দুনিয়ার অষ্টম বৃহত্তম অর্থনৈতিক খাত। বর্তমানে ইংল্যান্ডে এর অবস্থান দ্বিতীয়। সে কারণে ১৬ কোটি মানুষের দেশ হিসেবে বাংলাদেশ হতে পারে ফুটবলে বিনিয়োগের সবচেয়ে বড় জায়গা। সে কারণে ফুটবল উন্নয়নের জন্য সরকারের সহায়তা চাই’। শুধুমাত্র একাডেমী চালাতে বছরে  অনেক খরচ হয়।   ফুটবল দুনিয়ায় বিখ্যাত সব খেলোয়াড়ের জীবন কাহিনী সিনেমার গল্পকেও হার মানাতে বাধ্য। পেলে আর ম্যারাডোনা হতে পারেন এর প্রকৃষ্ট উদাহরণ। এই যেমন বাফুফে ফুটবল একাডেমীর জন্য যাদেরকে নির্বাচন করা হয় তাদের বেশির ভাগেরই পরিবার তেমন সচ্ছল নয়। যাদের বয়স তোরোর কোঠায় এখনই তারা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে। দীপক, জুবায়ের, রিয়াজ, আরাফাত, তালহাদেদের স্বপ্ন এখন দেশসেরা হওয়ার স্বপ্ন। বাফুফে ফুটবল একাডেমীতে নিজেদের ভাগ্যবান ভাবছে খুদে এই ফুটবলাররা। লা মেসিয়া স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনার ফুটবল একাডেমীর নাম। সেখান থেকেই উঠে এসেছেন লিওনেল মেসি। বাংলাদেশেও এমন তারকাদের জন্ম দিতে চায় ফুটবল অভিবাবকরা। জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে বাছাই করে তাদের চূড়ান্তভাবে বাছাই করা হয়। সংগ্রামী জীবনের পাথেয় বলা যেতে পারে নীলফামারীর দীপক রায়। রিকশাচালক বাবার ছেলে হওয়ার পরও অভাবকে জয় করার জন্যই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছে এ কিশোর। আরামবাগ ফুটবল একাডেমী থেকে সুযোগ পাওয়া রিয়াজের বাবা সায়দাবাদের বাস কাউন্টারে কাজ করেন। দেশসেরা গোলরক্ষক হওয়াই তার স্বপ্ন। কুমিল্লার সবজি বিক্রেতার ছেলে জুবায়ের। ফুটবলের সূতিকাগার বলা হয়ে থাকে ড্যান্ডি শহর খ্যাত নারায়ণগঞ্জকে। সেখানকার খেলোয়াড়দের দেখেই বেড়ে ওঠা আরাফাতের। বাবা কৃষক হলেও তার স্বপ্নে এতটুকু বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তেমনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ফুটবল একাডেমি চালু হয়েছে ২০০১ সালে,যেখানে ১৫০ জন খেলোয়াড় পাইলট স্কুল মাঠে গ্রহন করছে প্রশিক্ষন,২০১৮ সালে একাডেমির পক্ষে প্রায় ২৫/ ৩০ টি এলাকার বিভিন্ন মাঠে খেলা করে দর্কদের মন মাতিয়েছে একাডেমির খেলোয়াড়রা। যার নের্তৃত্ব দিয়েছেন একাডেমির চেয়ারম্যান আলমগীর কবির রানা,সাধারন সম্পাদক মো: রোকন উদ্দীন বাবু,ও প্রধান কোচ মো: আক্তার হোসেন
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম পদ্ধতিতে কারও ভোট বাতিল হবার সুযোগ নেই– সাতক্ষীরা জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : ইভিএম পদ্ধতিতে কারও ভোট বাতিল হবার সুযোগ নেই। ভোটারের ভোটটি তার কাংখিত প্রার্থীর অনকূলে গেছে কিনা তাও তিনি নিশ্চিত হতে পারবেন বুথের মধ্যেই। আর ভোট শেষে খুব অল্প সময়েই গননা শেষ হবে । ফলাফল পেতেও কোনো বেগ পেতে হবে না।
ইভিএম পদ্ধতিতে ভোটদানের ওপর ধারণা দিতে গিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল এই তথ্য তুলে ধরেন।
এ সময় তিনি বলেন কোনো সংশয় সন্দেহ কিংবা অনিশ্চয়তা নেই , ভোটাররা নির্বিঘেœ ভোট দেবেন । এ জন্য ভোট কেন্দ্রে যেমন কোনো ব্যালট বাক্স লাগবে না তেমনি ব্যলট পেপারও লাগছে না। সাধারণ ভোটারদের এ বিষয়ে অবহিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রাকটিক্যাল প্রচারনা চালানো হবে।
বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইভিএম বিষয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় ইভিএম মেশিন নিয়ে তার প্রয়োগ ও ভোটদান পদ্ধতি তুলে ধরে প্রশিক্ষণ দেন টেকনিক্যাল এক্সপার্ট সাইফুর রহমান শাহাবুদ্দিন ও নির্বাচন কমিশনের নুরজ্জামান শাওন। সভায় সহকারি রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কোনো জেলা শহর সাতক্ষীরার সদর আসনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন এতে াপনার আমার ভোটের সুরক্ষা হবে। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে। দ্রুত সময়ে ভোট গ্রহন ও গননা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন যেহেতু ইভিএম মেশিনে কোনো ইন্টারনেট সংযোগ থাকছে না সেজন্য হ্যাকিং হবার কোনো সুযোগ নেই। এমনকি বিদ্যুত না থাকলেও কোনো সমস্যা নেই , কারণ ইভিএম চলবে ব্যাটারির শক্তিতে । ভোটার বাটনে চাপ দিলেই দেখতে পাবেন তার কাংখিত প্রার্থীর নাম ও প্রতীক। এরপরই তিনি নিচের সবুজ বাটনে চাপ দিলে নিশ্চিত হবেন যে তার ভোট যথাস্থানে পড়েছে। জেলা প্রশাসক এ বিষয়ে সকলকে অবহতি করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা

 

তরিকুল ইসলাম ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুচ, নলতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, চম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সম্পাদক সিদ্দিকুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল গফুর, সম্পাদক আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আবুল হোসেন পাড়, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মাদ আলী, সম্পাদক এহছানুল হক। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ শমসের আলী, ৪নং ওয়ার্ড সম্পাদক ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা লক্ষণ চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, আঃ রহিম, এ্যাডঃ আব্দুল জব্বার, আরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে সবচেয়ে বেশি আয় করেন সালমান খান, দ্বিতীয় কোহলি

বিদেশের খবর: ২০১৮ সালে আয়ের দিক থেকে ভারতে শীর্ষে বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা রয়েছে সালমান খানের দখলে। চলতি বছরে এই সুপারস্টারের আয় ২৫৩.২৩ কোটি রুপি।

সালমান খানের ঠিক পরেই অবস্থান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। আয়ের দিক থেকে ভারতের সেরা ১০০ জনের তালিকায় দুই নম্বরে আছেন কোহলি। ২০১৮ সালে কোহলির আয় ২২৮.০৯ কোটি রুপি।

ফোর্বস ইন্ডিয়ার এই তালিকায় পাঁচ নম্বরে আছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরে তার আয় ১০১.৭৭ কোটি রুপি।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া শচীন টেন্ডুলকারের চলতি বছরে আয় ৮০ কোটি রুপি। ফোর্বস ইন্ডিয়ার ১০০ সেলিব্রিটির তালিকায় ১০০টি সেঞ্চুরি করে অবসরে যাওয়া শচীন আছেন নবম স্থানে।

ফোর্বস ইন্ডিয়ার ১০০ জনের তালিকায় সেরা ১০ যারা আছেন:

১. সালমান খান (আয় ২৫৩.২৫ কোটি রুপি)।

২. বিরাট কোহলি (আয় ২২৮.০৯ কোটি রুপি)।

৩. অক্ষয় কুমার (আয় ১৮৫ কোটি রুপি)।

৪. দিপীকা পাড়ুকোন (আয় ১১২.৮ কোটি রুপি)।

৫. মহেন্দ্র সিং ধোনি (আয় ১০১.৭৭ কোটি রুপি)।

৬. আমির খান (আয় ৯৭.৫ কোটি রুপি)।

৭. অমিতাভ বচ্চন (আয় ৯৬.১৭ কোটি রুপি)।

৮. রণভীর সিং (আয় ৮৪.৬৭ কোটি রুপি)।

৯. শচীন টেন্ডুলকার (আয় ৮০ কোটি রুপি)।
১০. অজয় দেবগন (আয় ৭৪.৫ কোটি রুপি)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত বিসিক শিল্পনগরী কর্মকর্তাকে মালিক সমিতির শুভেচ্ছা

 

বিসিক শিল্পনগরী সাতক্ষীরার নবাগত শিল্পনগরী কর্মকর্তা মোঃ আনোয়ার উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিসিক শিল্পনগরী মালিক সমিতির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে শিল্পনগরী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি নূরুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম তারা, অর্থ সম্পাদক সাংবাদিক শাহাজান আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্মার্ড প্লাস মোবাইল প্লাস শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্মার্ড প্লাস মোবাইল প্লাস শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ ডিসেম্বর) সকালে শহরের দেছের মিয়া টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে স্মার্ড প্লাস মোবাইল প্লাস শো-রুমের উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, আব্দুল্লাহ আল-মামুন, স্মার্ড প্লাস মোবাইল প্লাস শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, আম্পায়ারস্ এসাসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তরুজ্জামান মুকুল, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নেওয়াজ আহমেদ বিমান, সাওমি মোবাইল কোম্পানী’র নারান চন্দ্র টিটু, সিম্পোনী মোবাইল কোম্পানীর রাজিব খান, ওয়েস্টান মোবাইল কোম্পানীর মহিদুল ইসলাম, মোবাইল ডিস্ট্রিবিউটর সমিতির রোমিও, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest