সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জামাত-বিএনপির দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিপুল ভোটে নৌকার মাঝিকে বিজয়ী করতে হবে।’
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, মফজুলার রহমান খোকন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, আব্দুল কাদের, মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সরদার নজরুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, নির্বাহী সদস্য ও লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম প্রমুখ।
জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পত্রিকা বিক্রি করে শাহীনের আয় ২৫ লাখ!

রাজনীতির খবর: মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মহাজোটের প্রার্থী এমএম শাহীন সাপ্তাহিক পত্রিকা ‘ঠিকানা’ বিক্রি করে বছরে ২৫ লাখ টাকা আয় করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এ পত্রিকা বিক্রি করেন তিনি।

পত্রিকা বিক্রির টাকাই তার একমাত্র আয়ের উৎস। তবে এর সঙ্গে ১২.৮৩ বিঘা জমি থেকে আসা যৌথ আয় পরিবারে খরচ করা হয় বলে উল্লেখ করলেও টাকার পরিমাণ উল্লেখ করেননি তিনি। শাহীনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নের সঙ্গে জমা দেয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন মহাজোটের প্রার্থী এমএম শাহীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ঠিকানা’ পত্রিকা প্রকাশনা ও বিক্রি তার পেশা হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া এমএম শাহীন হলফনামায় উল্লেখ করেছেন, তার কাছে নগদ টাকা আছে ৪ লাখ ৫ হাজার ৩৫৪ টাকা, অস্থাবর সম্পদের মূল্য ১৪ লাখ ৩১ হাজার ৫৪৪ টাকা, স্ত্রীর নামে আছে ৫০ তোলা স্বর্ণ; যার মূল্য ২০ লাখ টাকা। তবে ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শাহীনের নামে ৫০ তোলা স্বর্ণ ছিল, এবার সেটি নেই।

পাশাপাশি তার নামে একটি গাড়ি আছে, যার মূল্য ৮ লাখ টাকা। স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৩০ লাখ টাকার। এর মধ্যে যৌথ মালিকানায় ১ কোটি ১০ লাখ টাকা। জমি বিক্রির বায়না হিসেবে ১ কোটি ৩০ লাখ টাকা গ্রহণ করেছেন শাহীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০ বছরেও অস্ট্রেলিয়ায় জেতা হয়নি ভারতের

খেলার খবর: অস্ট্রেলিয়া সফরের দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম ফেবারিট মনে হচ্ছে ভারতকে।

এটাও ভারতের আরেকটা কৌশল হতে পারে। কী দরকার শুরুতেই নিজেদের ফেবারিট মেনে বাড়তি চাপটাপ নেওয়ার! তার চেয়ে অস্ট্রেলিয়াকে ফেবারিট বলে দেওয়াই সুবিধাজনক। নিজেরা একটু হালকা হয়ে খেলা যায়। বাংলাদেশ সময় আগামীকাল ভোর থেকে চার টেস্ট সিরিজের প্রথমটা শুরু অ্যাডিলেডে। সেটা সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে একাধিকবার ঘুরেফিরে এল সিরিজের ফেবারিট দলের প্রসঙ্গ। কিন্তু ভারতের সহ–অধিনায়ক অজিঙ্কা রাহানেও বারবার একই কথা বলে গেলেন, ‘আমরা নই, এবারও ওরাই (অস্ট্রেলিয়া) ফেবারিট।’

তা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াই ফেবারিট থাকবে, এটাই তো স্বাভাবিক। অস্ট্রেলিয়া সফরের দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে কখনো সিরিজ জিতে ফেরা হয়নি ভারতের। ১১টি সিরিজের ৮টিতেই হার, ৩টি ড্র। সর্বশেষ ড্র সিরিজটাও প্রায় ১৫ বছর আগে। এমন একতরফা পরিসংখ্যানের পর এ নিয়ে সংবাদ সম্মেলনে এত কথাই–বা হলো কেন? হলো কারণ এবারের সিরিজটাকে ঠিক অন্য সব সিরিজের সঙ্গে মেলানো যাবে না।

বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ান ক্রিকেট আসলেই টালমাটাল অবস্থায়। নিষিদ্ধ হয়ে আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ায় অদল-বদলের ঝড় বয়ে গেছে। স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ডই নড়বড়ে করে দিয়েছে। যার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সেও। সর্বশেষ পাঁচ টেস্টের একটিও জিততে পারেনি অস্ট্রেলিয়া। চারটি হার, একটি ড্র। সিরিজ হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে।

অন্যদিকে ভারত এ মুহূর্তে টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে আছেন দুর্দান্ত ফর্মে। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ায় গেলে চিরকালই প্রতিপক্ষ পেসারদের তোপে পড়ার একটা ভয় থাকে ভারতের। কিন্তু জবাব দেওয়ার কেউ থাকে না নিজেদের দলে। এবার সেই ভারতই অস্ট্রেলিয়ায় গেছে দুর্দান্ত এক পেস আক্রমণ নিয়ে। নতুন ও পুরোনো বলে সমান স্বচ্ছন্দ মোহাম্মদ শামি, উমেশ যাদবের গতি, ইশান্ত শর্মার বাউন্স আর ভুবনেশ্বরের সুইং সমস্যায় ফেলতে পারে যেকোনো প্রতিপক্ষকে। কোচ রবি শাস্ত্রী যেটাকে বলছেন, ভারতের ইতিহাসে সেরা পেস আক্রমণ। শামি-যাদব-শর্মা-ভুবিদের পারফরম্যান্সও কোচের এই প্রশংসার পক্ষে প্রামাণিক দলিল হিসেবে কাজ করবে। এ বছর এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে ভারত, এর মধ্যে ৩টি দেশে আর ৮টি দেশের বাইরে। এই ১১ টেস্টে ভারতীয় স্পিনাররা নিয়েছেন ৬৫ উইকেট, পেসাররা নিয়েছেন ১৩২ উইকেট। সব মিলিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জয়ের একটা প্রত্যাশা ছড়িয়ে দিতে পেরেছে, সেটাকে বাড়াবাড়ি বলা যাচ্ছে না ঠিক।

সেই প্রত্যাশার চাপটা নিতে চান না বলেই হয়তো কাল রাহানে উল্টো বললেন, ‘যে দল নিজের দেশে খেলা, ওরাই সব সময় বেশি স্বছন্দ থাকে। আমি মনে করি, এবারও অস্ট্রেলিয়াই ফেবারিট। আমরা ওদের একটুও হালকাভাবে নেব না৷ এটা ঠিক, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নেই ওদের দলে৷ তাই বলে এমনটা মনে করার কারণ নেই যে, ওদের সহজেই হারানো যাবে৷’
অস্ট্রেলিয়াকে ফেবারিট বলার আর একটা কারণও দেখালেন রাহানে, ‘ওদের বোলিং আক্রমণের দিকে তাকান৷ অত্যন্ত শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে টেস্ট সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া৷ আমার ধারণা, টেস্ট সিরিজ জয়ের জন্য সবার আগে দরকার একটা দারুণ বোলিং আক্রমণ, যেটা ওদের রয়েছে৷ তাই অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে সিরিজে৷’
তাঁর কথা কতটা সত্যি আর কতটা কৌশলের অংশ, সিরিজ শুরু হলেই বোঝা যাবে সেটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনে সাংবাদিকদের পাহারাদারের ভূমিকায় দেখতে চান ড. কামাল

রাজনীতির খবর: আসন্ন সংসদ নির্বাচনে ভোট চুরি ও নির্বাচনী আইন জাতির সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বুধবার বিকালে নয়াপল্টনে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি।

ড. কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু করার মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে। ৩০ ডিসেম্বর সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং কেন্দ্র পাহারা দিতে হবে।

ড. কামাল বলেন, নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে। পুলিশ এসে বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে। ভোট চুরি ও নির্বাচনী আইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।

নির্বাচনের পক্ষে জনমত তৈরি হয়েছে জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, ২০১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি।

সরকার আবারও ২০১৪ সালের মতো যেনতেন নির্বাচন করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন ড. কামাল। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণা দেয়ায় সরকার অনিশ্চয়তায় পড়েছে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিমুহূর্তে নির্বাচন কমিশন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে : ফখরুল

রাজনীতির খবর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রতিমুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্র জারি করছে, যেগুলো নির্বাচনের সহায়ক নয়।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে যেন তারা তাদের দায়িত্ব পালন করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে আরও খারাপ করা যায়। খানাখন্দ খোড়ার চেষ্টা করা হচ্ছে।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, ‘সরকারি দল প্রতিদিন সভা-সমাবেশ করছে, কিন্তু ইসি কিছুই করছে না। ইসি যদি দায়িত্ব পালন না করতে পারে, তাহলে দেশবাসীকে বলুন যে স্বাধীনভাবে আমরা দায়িত্ব পালন করতে পারছি না। দায়িত্ব পালন না করতে পারলে পদত্যাগ করা উচিত। না হলে সংবিধান আপনাদের (ইসি) যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা দায়িত্ব পালন করলে আমরা সাহায্য করব। দেশের মানুষ সুষ্ঠু সংসদ নির্বাচন চায়।’

দলের চূড়ান্ত প্রার্থীদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সারা দেশে বিএনপি–মনোনীত ধানের শীষের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি। আজকের মধ্যে তালিকা চূড়ান্ত হলে সন্ধ্যায় ঘোষণা করা হতে পারে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন ক্রমেই প্রহসনে পরিণত হতে চলছে। নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবার ক্ষমতায় যেতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন, নিপীড়ন এবং যত রকম কৌশল আছে, সরকার প্রয়োগ করছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে গ্রেপ্তারের পরিমাণ বেড়ে গেছে। গতকাল পর্যন্ত ১৯৭২ নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, জেলা দায়রা জজদের একটি সভা হয়েছে আইন মন্ত্রণালয়ে। সেখানে অত্যন্ত স্বনামধন্য সচিব নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের আগে তাঁরা যেন জামিন না দেন। এই কথাগুলো অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন : কাদের

রাজনীতির খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা করব না। এ ব্যাপারে আমাদের নেত্রী নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু বিএনপি যদি বিশৃঙ্খলা-নাশকতা করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমারা তা প্রতিরোধ করব।’

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচন হবে কিনা-এ নিয়ে কারো সন্দেহ নেই। কোনো মিডিয়াতে এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা (বিএনপি) সরে গেলেও হবে। নির্বাচন কারো জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

‘সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘তারা নির্বাচন বানচালের নীলনকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনো নীলনকশা নেই। আমাদের নীলনকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা রয়েছে। তাদের বিষয়ে কবে ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।’

‘সরকার মানুষকে খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রান্তায় নামবে’-নাগরিক ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘সরকার কী ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দেবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রখ্যাত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের স্মরণসভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ভুমিহীন কৃষক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে উক্ত স্মরন সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহজান কবির। সভায় আরো বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম শামিমুল হক, অর্থ সম্পাদক তাপস বিশ্বাস, সদস্য সমিরন বিশ্বাস প্রমুখ।
বক্তারা এ সময় কৃষক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকারীদের অবিলম্বে বিচার, ভুমিহীন গরীব কৃষকদের মাঝে খাস জাম বিতরন ও কাজের ব্যবস্থা এবং দক্ষিন-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা, লবনাক্ততা ও অপরিকল্পিত চিংড়ি ঘের বন্ধ করাসহ চার দফা দাবী তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ডা. রুহুল হকের আহবান

আরাফাত হোসেন লিটন: দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়মাীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় তিনি আরো বলেন, আগামী ৩ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় সেদিকে আপনারা নজর রাখবেন। দেখবেন কোন অপশক্তি যেন ভোট কেন্দ্র যেয়ে বিশৃঙ্খলা সৃৃষ্টি না করতে পারে। আপনারা সকল নির্বাচনী আচরন বিধি মেনে নৌকাকে বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া- মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইবেন।

অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, আইন বিষয়ক সম্পাদক ও জর্জ কোর্টর সাবেক পিপি এড. ওসমান গনি, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মুক্তিযোদ্ধা আশরাফ আলী, গোলাম মহিউদ্দীন, শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি নাজমুস শাহাদত নফর বিশ^াস, শরৎ চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম, আনারুল হক, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ বিশ^াস, জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আমেনা রহমান, সাধারণ সম্পাদিকা শিরিনা আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান চন্দ্র বর্মন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিকাশ সরকার, ইউপি সদস্য প্রেম কুমার, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অভিনেতা আব্দুল হান্নান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ইউপি সদস্যা আলফাতুন নেছা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ৯নং ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ৮নং ইউপি সদস্য মুজিবর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম, মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি এসএম নাসির উদ্দীন, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আকবর আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, ইদ্রিস আলী, আব্দুল হাই, শান্তি রঞ্জন, মনি মোহন, গোরাম বারী, আব্দুল মজিদ, আব্দুল গফুর, উপজেলা আওয়ামীলীগের সদস্য দুলাল, সখিপুর ইউপি সদস্য মোকলেছুর রহমান, পরিতোষ বিশ^াস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, সদর ইউপি সদস্য শরিফুল ইসলাম শরীফ, আজগার আলী, আব্দুল জলিল গাজী সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest