সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরা

প্রিয়াংকা-নিকের বিয়ের ছবি প্রকাশ

বিনোদন সংবাদ: এরপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলেন! অন্তত এমনটাই হওয়া উচিত ছিল প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের সদ্য প্রকাশিত বিয়ের এলবামের।

পশ্চিমা ও ভারতীয় রীতি মিলিয়ে ধুম ধাড়াক্কা বিয়ে অনুষ্ঠানের পর এখন দুজন আনুষ্ঠানিক দম্পতি। মঙ্গলবার পিপল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে দুই সুপারস্টারের বিয়ের ছবি।
ছবিতে দেখা গেছে দুই রীতির বিয়ে অনুষ্ঠানে দুজনের ভিন্ন সাজগোজ। শনিবার দুজনেই গায়ে দিয়েছেন রালফ লরেনের বিশেষ পোশাক। প্রিয়াংকা পরেন দারুণ এক সাদা হোয়াইট কলাম গাউন, তার উপর চড়িয়েছেন হাতে এমব্রয়ডারি করা হাই নেক কোট, যাতে প্রিয়াংকা তার পছন্দের কিছু শব্দ বসিয়েছেন, যেমন- পরিবার, প্রত্যাশা ইত্যাদি। কনের নেকাবটি ছিলো ৭৫ ফুট লম্বা, হাতে ছিলো টিউবরোজের তোড়া।

নিক পরেন ক্লাসিক ডাবল ব্রেস্টেড কালো টুক্সেডো। ল্যাপেলের ভেতর কনের পোষাকের একটা অংশ সেলাই করা যেখানে লেখা ‘মাই জান’!

পিপলকে দেওয়া সাক্ষাতকারে নিক বলেছেন, ‘অনুষ্ঠানের সময় আবেগ ছিলো মাত্রাছাড়া। বিশেষ করে পশ্চিমা রীতিতে বিয়ের সময়। ওই মুহূর্তে আপনার সারাটা জীবন আপনার সামনে চলে আসে। সব কিছু এত ঠিকঠাক ঘটবে আমি ভাবতেও পারিনি। খুবই আবেগাক্রান্ত ছিলাম।‘
রোববার যোধপুরের তাজ উমায়েদ ভাওয়ান প্রাসাদে আবারও ছাদনাতলায় যান দুজন। ভারতীয় রীতির এই আয়োজনে প্রিয়াংকা পরেন সব্যসাচীর ডিজাইনে বিয়ের লাল সাজ।সব্যসাচী জানিয়েছেন এই বিশেষ লেহাঙ্গাটি বানাতে সময় গিয়েছে প্রায় ৩ হাজার ৭২০ ঘন্টা। কলকাতার ১১০ জন এমব্রয়ডার হাত লাগিয়েছেন হাতে কাটা ওরগাঞ্জা ফ্লাওয়ার, ফ্রেঞ্চ নট ও লাল ক্রিস্টালের বুনটে।

নিক পরেন হাতে বোনা সিল্ক শেরওয়ানি ও হাতে এমব্রয়ডারি করা শিকান দুপাট্টা। মাথায় চাপিয়েছেন চান্দেরি টিস্যু সাফা। আরও ছিলো সব্যসাচীর ডিজাইন করা রোজ কাট কালগি এবং হীরের নেকলেস। ক্রিস্টিয়ান লুবোউটিন ডিজাইন করেছেন তার সোনার জুতো জোড়া।

চোখ ধাঁধানো ও শ্বাসরুদ্ধকর আয়োজনের মাঝে বিলীন হয়েছেন প্রিয়াংকাও। তবে জীবনের মধুরতম মুহূর্তটির আবেগ ছিলো তার স্বামীর চেয়ে ভিন্ন।

পিপলকে বলেছেন, “কান্না, পুরোটাই কান্না! আমি চোখের জল ঠেকাতে পারছিলাম না। মনে হয় আমি একটু নার্ভাস ছিলাম, ভয়ও পাচ্ছিলাম। কিন্তু যেই পর্দা উঠলো আর ওর চেহারা দেখলাম সব ঠিকঠাক হয়ে গেলো। তখন বুঝেছি জীবনের সেরা সিদ্ধান্তটা সঠিকভাবেই নিয়েছি আমি।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিবের ‘বীর’ ছবিতে থাকছেন না জয়া আহসান

বিনোদন সংবাদ: ঢাকাই শীর্ষনায়ক শাকিব খানের নতুন ছবি ‘বীর’। গুণী নির্মাতা কাজী হায়াত এ ছবির পরিচালক। ‘বীর’-এর মাধ্যমে প্রথমবার কাজী হায়াতের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান। তবে ছবিতে শাকিবের নায়িকা হিসেবে জয়া আহসানের নাম শোনা যাচ্ছিল।

বিভিন্ন গণমাধ্যমে শাকিব-জয়া’র জুটি বাঁধার খবর ফলাও করে প্রকাশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, শাকিবের ‘বীর’ ছবিতে থাকছেন না জয়া আহসান।এমনটাই জানিয়েছিলেন শাকিব খান।

শাকিব খান বলেন, বীর ছবিতে জয়া থাকছে না এটা পুরোপুরি নিশ্চিত। তাকে ছবির জন্য বলা হয়েছিল। কিন্তু যে সময় শুটিং হবে, তখন তার শিডিউল নেই। সেজন্য অন্য নায়িকা খুঁজছি। বীর ছবির নায়িকা একজন। যাকে নেওয়া হবে তার শুধু গ্ল্যামারস থাকলেই হবে না, ভালো অভিনয় জানতে হবে।

‘বীর’ প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। কো-পার্টনার হিসেবে থাকছেন মো: ইকবাল। এ ছবির মাধ্যমে আবার দীর্ঘদিন পর আবার পরিচালনায় ফিরছেন কাজী হায়াৎ। ‘বীর’ আগামী অন্যতম আলোচিত হবে মনে করেন শাকিব খান।

ঢাকাই ছবির এই ‘সুপার হিরো’ বলেন, যেহেতু ‘বীর’ শাকিব খানের প্রডাকশনের সিনেমা, তাই অ্যারেঞ্জমেন্ট ও উন্নত প্রযুক্তি ব্যবহারে কোনো কমতি থাকবে না। আগামী জানুয়ারিতেই বীরের শুটিং শুরু হবে। এসকে ফিল্মসের ব্যানারে আগামী পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)-তে মুক্তি টার্গেট করে ‘বীর’ নির্মিত হবে।

বর্তমানে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ’ ছবির শুটিং করছেন শাকিব খান। শাহীন সুমন পরিচালিত আরেক ছবি ‘একটু প্রেম দরকার’-এর শুটিং অল্প কিছু বাকি আছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, কিছুদিন আগে কলকাতার দুই ছবি ছেড়ে দিয়েছি। নইলে এতোদিন ব্যস্ত থাকতে হতো ওখানে। এখন দেশের ছবিগুলোর কাজ শেষ করছি।

‘হিরো দ্য সুপারস্টার’ খ্যাত এই নায়ক বলেন, শিগগির কলকাতায় যাবো। নতুন কয়েকটা প্রজেক্ট নিয়ে আলাপ হয়েছে। সেগুলো ফাইনাল করবো। দর্শকরা আগামী বছর আরও ভালো ভালো ছবি পাবেন। সেজন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে খালেদার আপিল

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার তার পক্ষে তিন আইনজীবী তিন সংসদীয় আসনের জন্য এই আপিল করেন। খালেদা জিয়ার জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রের জন্য পৃথকভাবে এ আপিল করা হয়।

কারাবন্দি খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। ফেনী ও বগুড়ার তিনটি আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও রিটার্নিং কর্মকর্তারা সবকটি মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত আইনী লড়াই চালিয়ে যাবেন।

নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে গত দুই দিনে ৩১৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন।

গত ২ ডিসেম্বর সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করে ৭৮৬টি অবৈধ ঘোষণা করেন। এরমধ্যে বেশিরভাগ মনোনয়নই বিএনপি মনোনীত ও স্বতন্ত্র হিসেবে জমা পড়েছিল।

এর আগে ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৩০০ আসনে তিন হাজার ৬৫টি জমা পড়ে। বাছাইয়ের পর সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় দুই হাজার ২৭৯। এরমধ্যে নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের মোট বৈধ প্রার্থীর সংখ্যা দুই হাজার ১৬৫, বৈধ স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১১৪।

ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এক সন্তানের লাশ টেবিলে, আরেক সন্তান বুকে, হাতে রামদা’

অনলাইন ডেস্ক: রাজধানীর বাংলামোটরে এক ব্যক্তিকে তাঁর নিজের বাসা থেকে বের করার চেষ্টা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই ব্যক্তির নাম নুরুজ্জামান কাজল। তিনি দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। আজ বুধবার সকাল থেকে বাংলামোটর বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সাব-অফিসের পাশের একটি ভবন ঘিরে রাখে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নুরুজ্জামান কাজলকে বের করে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

এর মধ্যে র‍্যাবের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গণমাধ্যমের কাছে দাবি করেছেন, ‘আমি ভেতরে ঢুকে দেখেছি, নুরুজ্জামান কাজল তাঁর ছোট শিশুকে কাফনের কাপড় পরিয়ে টি টেবিলের ওপর রেখেছেন। এ ছাড়া বড় সন্তানকে বুকে জড়িয়ে হাতে বড় রামদা নিয়ে বসে আছেন।’এসআই আরো দাবি করেন, ‘কাজলকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। তাঁর আচরণ অস্বাভাবিক। তিনি ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না। কোনো সহযোগিতা লাগবে কি না জানতে চাইলে কাজল বলেন, আমি ১টার দিকে বের হয়ে আমার সন্তানকে আজিমপুরে দাফন করব। কারো কোনো সহযোগিতা দরকার নেই। আপনাদের এখানে ডাকছে কে?’১৮ লিংক রোড বাংলামোটরের ওই ভবনের নিচে অনেক মানুষ জড়ো হয়েছেন। এসেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়িও। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রেখেছেন।ওই ভবনের মালিক নুরুজ্জামান কাজলকে নিয়ে স্থানীয়রা নানা কথা বলছিলেন। পুলিশ কাউকে ওই ভবনে প্রবেশ করতে দিচ্ছে না। ভবনটি দোতলা ও নিচতলায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।সেখানে কাজলের ভাইয়েরা এসেছেনও। এর মধ্যে এক ভাই নুরুল হুদা উজ্জ্বলও ছিলেন। তিনি বলেন, কাজলের ছোট ছেলের নাম সাফায়াত। তার বয়স সাড়ে তিন বছরের মতো।

পরিবার ও স্থানীয়রা বলেছেন, নুরুজ্জামান কাজল তিন মাস ধরে দুই সন্তানকে নিয়ে এখানেই বসবাস করছিলেন। স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না। পুলিশ দাবি করেছে, কাজল দোতলায় থাকেন।স্থানীয়রা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, নুরুজ্জামান কাজল সকালে এক হুজুরকে ডেকে এনে বাসার ভেতরে নিয়ে যান। বেশ কিছু সময় অবস্থান শেষে হুজুর সেখান থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, শিশুটির বাবা হুজুরকে ডেকে সন্তানের গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে রাখছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগই ৪বার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : আশাশুনির ১১টি ও দেবহাটা উপজেলার ৫টি এবং কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ২৯০ জন। এরমধ্যে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ভোটার রয়েছে ২ লাখ ১২ হাজার ৫১৬ জন। দেবহাটার ৫টি ইউনিয়নে ৯৭ হাজার ৮২৮ জন এবং কালিগঞ্জের ৪টি ইউনিয়নে ভোটার আছেন ৭৬ হাজার ৯৪৬ জন।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটি শুধুমাত্র আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। নবম সংসদ নির্বাচন থেকে আশাশুনি উপজেলার সাথে দেবহাটা উপজেলা এবং কালিগঞ্জেরও ৪টি ইউনিয়ন যুক্ত করা হয়েছে। সাবেক এবং বর্তমান সাতক্ষীরা-৩ আসনে বিগত ১০টি নির্বাচনের ৪টিতে আওয়ামী লীগ, দুই বার জামাত এবং বিএনপি, জাতীয় পার্টি, মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা একবার করে নির্বাচিত হয়েছেন। বর্তমানে আসনটির সংসদ সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শৈল্য চিকিৎসক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক। দশম সংসদ নির্বাচনে বিরোধী দলের বর্জনের মুখে এই আসনে ডা. রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১ লাখ ৪২ হাজার ৭০৯ ভোট পেয়ে ডা. রুহুল হক প্রথমবারের মত নির্বাচিত হন। ওই নির্বাচনে জামাতের মাও. রিয়াসাত আলী ১ লাখ ৩৪ হাজার ৩৫২ ভোট পান। এর আগে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র আশাশুনি উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনে জামাতের রিয়াসাত আলী ৭৩ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী ডা. মোখলেছুর রহমান পান ৫৬ হাজার ৯৮২ ভোট।
১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি থেকে ৩৯ হাজার ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের ডা. মোখলেছুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির এড. স.ম সালাউদ্দিন পান ৩২ হাজার ৮৭ ভোট। জামাতের রিয়াছাত আলী ২৩ হাজার ৪৬২ ভোট ও বিএনপির অধ্যক্ষ আলী আহমেদ ৬ হাজার ৪৫৯ ভোট পান। এরআগে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সকল দলের বর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ আলী আহমেদ নির্বাচিত হন।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনিতে ৩১ হাজার ৬৩১ ভোট পেয়ে জামাতের রিয়াছাত আলী নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগের হাফিজুর রহমান ২৯ হাজার ৬৮০ ভোট, জাতীয় পাটির এড. স. ম সালাউদ্দিন ১২ হাজার ৪৯৫ ভোট এবং বিএনপির আব্দুল হালিম পেয়েছিলেন ২ হাজার ৫৩২ ভোট। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত একদলীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির এড. স. ম সালাউদ্দিন নির্বাচিত হন। এরপূর্বে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এড. স. ম সালাউদ্দিন ২২ হাজার ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জামাতের রিয়াছাত আলী ১৮ হাজার ৪০০ ভোট, আওয়ামী লীগের এসএম রুহুল আমিন ১৭ হাজার ৭৩৪ ভোট এবং বিএনপির কার্তিক চন্দ্র দাস পান ১১ হাজার ৪৬৫ ভোট।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি থেকে মুসলিম লীগের এড. আওসাফুর রহমান ১৫ হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই নির্বাচনে বিএনপির বিডি চৌধুরী ১৪ হাজার ৪৮৫ ভোট, জাসদের কার্তিক চন্দ্র মন্ডল ১২ হাজার ৪২৭ ভোট, আওয়ামী লীগের আব্দুল মজিদ ৯ হাজার ১২২ ভোট পান।
১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এসএম নওয়াব আলী ৩২ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কার্তিক চন্দ্র মন্ডল ১২ হাজার ৭৯৭ ভোট এবং ন্যাপের কেএমএ লতিফ পান ১৪ হাজার ৮৪৮ ভোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিকারুননিছার অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল

অনলাইন ডেস্ক: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের অপমানের জেরে অরিত্রি অধিকারী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে এই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

অভিযুক্ত তিন শিক্ষক হলেন-ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৗস, প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

শিক্ষামন্ত্রী জানান, এই তিন শিক্ষকের এমপিও বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্মহননের প্ররোচনার জন্য এ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় বিভাগীয় মামলাসহ অন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদ লস্করের মাজারে ভূমিহীন সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাবেক প্রধান উপদেষ্টা গণমানুষের নেতা, ভূমিহীন আন্দোলনের অগ্নিপুরুষ সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেলা ভূমিহীন সমিতির ৩দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নোড়ারচক ভূমিহীন সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাজারে পুস্পামাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন আন্দোলনের অন্যতম নেতা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা এড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, নোড়ার চক ভূমিহীন সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ ইয়াদ আলী মোড়ল, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আইয়ুব হোসেন, মোঃ গোলাম সানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ ইয়াদ আলী মোড়ল(পূর্ব পাড়া), সহ-অর্থ সম্পাদক মোঃ মাহতাব আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সদস্য ফিরোজুল ইসলাম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউনুচ মোড়ল, কেনারাম মন্ডল, আমিনুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সাইফুল্লাহ লস্কারের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও নোড়ারচকে সাইফুল্লাহ লস্কারের স্মরণসভা অনুষ্ঠিত এবং ৮ডিসেম্বর জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ও বাংলাদেশের গর্ব সাবিনা ইয়াসমিন কলকাতায় সম্মাননা পাচ্ছেন

ডেস্ক রিপোর্ট: কলকাতার মঞ্চে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা ইয়াসমিন। সেখানে ‘বাংলা উৎসব’ নামে একটি অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে তাকে। বাংলা গানের বৈচিত্র্যতা তুলে ধরতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ যৌথভাবে আয়োজন করছে এ উৎসব।

কলকাতার নজরুল মঞ্চে ৪ জানুয়ারি থেকে টানা তিন দিন চলবে এ ‘বাংলা উৎসব’। এর আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক। সাবিনা ইয়াসমিনকে সম্মাননা জানানোর বিষয়টি বেঙ্গল ফাউন্ডেশন থেকেই নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সাবিনা ইয়াসমিন বাংলা গানের একজন গুণী শিল্পী। বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা জানানো হচ্ছে তাকে। একইমঞ্চে ভারতের সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কেও জানানো হবে এ সম্মাননা।

দুই বাংলার আয়োজনে তিন দিনের এ উৎসবে দুই দেশের অনেক শিল্পীরা উপস্থিত থাকবেন এবং নানা বিষয় নিয়ে গান পরিবেশন করবেন বলে জানিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। বাংলাদেশ থেকে অংশ নেয়ার কথা রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারের। এ উৎসবে নাচ নিয়ে হাজির হবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে থাকার কথা রয়েছে শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীর মতো শিল্পীরা।
উল্লেখ্য, দেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest