সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

শ্যামনগরে কানাডা প্রবাসী মুজিবর রহমানের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি :
কানাডা প্রবাসী বি.এন.পি সেক্রেটারী মুজিবর রহমান শ্যামনগরে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ২ ডিসেম্বর কানাডা প্রবাসী বি.এন.পি সেক্রেটারী মুজিবর রহমান মতবিনিময় কালে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা ও হামলা সহ এলাকার সমস্যা বা পরিস্থিতি অবগত হয়ে তিনি সকলকে ধৈর্য্যধারন করার পরামর্শদেন এবং যথাযথ তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবি করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে তিনি ও তার স্ত্রী কানাডা প্রাবাসী রেহেনা আখতার বিএনপি দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন। বিএনপির মহাসচিব দিকনির্দেশনায় ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করার আহবান জানান। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবর রহমানের সহধর্মীনি কানাডা বিএনপি মহিলা শাখার সেক্রেটারী প্রাবাসী রেহেনা আখতার, খুলনা বিভাগীয় নেতা সাইফুল ইসলাম, হাবিবুর রহমান রুবেল ও জাহিদ সিদ্দিক প্রমুখ। শ্যামনগর বিএনপি সাবেক উপজেলা সেক্রেটারী মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর জামাতা মুজিবর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রেল সংযোগ স্থাপিত হবে — প্রেসক্লাবে সাবেক সাংসদ ইঞ্জি: শেখ মুজিবর রহমান

প্রেস বিজ্ঞপ্তি :
আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে সাতক্ষীরায় রেল সংযোগ স্থাপিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান।
যশোরের নাভারন থেকে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ পর্যন্ত রেল সংযোগ স্থাপনে ৪৩ শ’ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন এর মধ্যে বিভিন্ন কর্মকান্ডে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় রেল সংযোগ স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন এই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন।
শেখ মুজিবর রহমান রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অনির্ধারিত মত বিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন সাতক্ষীরার অনেক উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন দরকার। রেল সংযোগ স্থাপন জরুরি উল্লেখ করে তিনি বলেন এর ফলে সাতক্ষীরার যোগাযোগ, আর্থ সামাজিক উন্নয়ন ,বানিজ্য এবং পর্যটনে উন্নয়ন সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি বলেন বাইপাস সড়ক নির্মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারপরও ত্রুটি রয়ে গেছে জানিয়ে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক এই চেয়ারম্যান বলেন ভবিষ্যতে আরও একটি বাইপাস সড়ক স্থাপন করা হবে আশাশুনির মধ্য দিয়ে। ফলে দ্রুততার সাথে সাতক্ষীরার উৎপাদিত পন্য সারাদেশে ছড়িয়ে পড়তে পারবে। এমনকি ভারতের সেভেন সিস্টার্স প্রদেশগুলিতেও বাংলাদেশের পণ্য সহজে পৌঁছে যেতে পারবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি তালা কলারোয়া আসনে একজন প্রার্থী হয়েছেন জানিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান সাংবাদিকদের সহায়তা চেয়ে বলেন আমি জনগনের উন্নয়ন চাহিদা মেটাতে সব চেষ্টা চালিয়ে যাবো।
প্রেসক্লাব এর অফিস কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবদুল বারীসহ সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল

দেশের খবর: মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৩ হাজার ৬৫ জন প্রার্থীর মধ্যে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এখন পর্যন্ত এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী বৈধ প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৭৯ জন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর। নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৮ নভেম্বর। আর আজ ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। ঋণ খেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়াসহ নানা কারণে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর পেশাজীবী পরিষদের বিবৃতি

সাতক্ষীরা পৌর পেশাজীবী পরিষদের কতিপয় নেতৃবৃন্দের অনুমতি ছাড়াই কথিত বঙ্গবন্ধু ফোরাম নামক সংগঠনে নাম ব্যবহার করায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। রোববার সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় বঙ্গবন্ধু ফোরাম নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে। সেখানে অনুমতি ছাড়াই সাতক্ষীরা পৌর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবু ও ৫নং ওয়ার্ডের নির্বাহী সদস্য এছাক সরদারের নাম ব্যবহার করা হয়েছে। অথচ তাদের নাম ব্যবহারের সময় অনুমতি গ্রহণ করা হয়নি। নেতৃবৃন্দ এঘটনায় তীব্র প্রতিবাদ এবং আগামীতে উক্ত কমিটিতে তাদের নাম ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিক যখন ১০ বছরের ছোট!

বিনোদনের খবর: বয়স তো নয়ই, জাত পাতও মানেনা প্রেম। কখন কার সঙ্গে প্রেম হয়ে যায় তার নিশ্চয়তা দিতে পারবেন না কেউ। হলিউড-বলিউড অনেক তারকাদের নিজের বয়সের চেয়ে অন্তত দশ বছরের ছোট প্রেমিকের সঙ্গে প্রেম করতে দেখা গেছে। হয়েছে বিচ্ছেদও। এই বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া নিজের চেয়ে দশ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে প্রেম করে এখন তাকেই বিয়ে করলেন। মুম্বাইতে আড়ম্বরপূর্ণ বিয়ে হচ্ছে তাদের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিষয়টি বাঁকা চোখে দেখলেও পশ্চিমা বিশ্বে কিন্তু হর হামেশায়ই হয়ে থাকে এটি। বিশেষ করে হলিউডে। সেখানকার বহু তারকা খুঁজে পাওয়া যায়, যাদের প্রেমিকের বয়স তার তুলনায় অনেক কম। এমন কয়েকজন তারকা সেলিব্রেটি জুটি নিয়ে এ লেখা-

হিউ জ্যাকম্যান ও দেবরা লি ফার্নেস
‘এক্স ম্যান’র তারকাহিউ জ্যাকমেন। নিজের থেকে ১২ বছরের বড় অভিনেত্রী দেবরা লির সঙ্গে জড়ান প্রেমের সম্পর্ক। এরপর ১৯৯৬ সালে বিয়েও করেন তারা। এখনও অটুট রয়েছে তাদের সংসার। ঘর উজ্জল করে এসেছে অস্কার এবং আবা জ্যাকম্যান নামের দুই সন্তান।

ম্যাডোনা ও গাই রিচি
নিজের চেয়ে কম বয়সের প্রেমিককে বিয়ে করার তালিকায় আলোচিত নাম পপ ডিভা ম্যাডোনা। মার্কিন এই সঙ্গীতশিল্পী নিজের থেকে কম বয়সের বহু ছেলের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন। পরে ১০ বছরের ছোট প্রেমিক ব্রিটিশ চলচ্চিত্রকার গাই রিচিকে বিয়েও করেন। কিন্তু টিকেনি তাদের সংসার। ৮ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয় তাদের।

শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে
বিশ্বের অন্যতম আলোচিত গায়িকা শাকিরা। ২০১০ সালে টবল তারকা জেরার্ড পিকে-কে বিয়ে করেন তিনি। পাত্র নিজের থেকে ১০ বছরের ছোট থাকায় তাদের বিয়ে নিয়ে হইচই শুরু হয় বিশ্বে। এখনও দিব্যি সংসার করছেন তারা। সংসারে রয়েছে মিলান ও শাশা নামের দু’টি সন্তান।

ডেমি মুর ও অ্যাস্টন কুচার
হলিউডের আলোচিত তারকা জুটি ডেমি মুর ও অ্যাস্টন কুচার। তাদের বয়সের ব্যবধান ১৫ বছর। ২০১৩ সালে নিজের থেকে ১৫ বছরের ছোট অ্যাস্টন কুচারকে বিয়েন অ্যাস্টন কুচার। তবে সংসার বেশিদিন টিকেনি তাদের। বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের মধ্যে।

মারায়া কেরি ও নিক ক্যানন
বিশ্বসঙ্গীতের অন্যতম আলোচিত আলোচিত শিল্পী মারায়া ক্যারি। ১০ বছরের ছোট মার্কিন র‍্যাপার নিক ক্যাননের সম্পর্ক হয় তার। ঘরে আসে দুটি জমজ সন্তান। কিন্তু তাদের সম্পর্ক বেশি দূর এগোয়নি। ২০১৫ সালে নিকের সঙ্গে মারায়ার বিচ্ছেদ হয়।

জেনিফার লোপেজ ও ক্যাসপার স্মার্ট
জেনিফার লোপেজকে কে না চিনেন। এই বিশ্ব তারকা সম্পর্কে জড়ানে তার চেয়ে ১৭ বছরের ছোট মার্কিন ড্যানসার ক্যাসপার স্মার্টের সঙ্গে। দুই বছর চুটিয়ে প্রেমের পর ২০১৪ সালে বিচ্ছেদের সুর বাজে তাদের মধ্যে।

রায়ান গসলিং ও সান্দ্রা বুলক
‘দ্য নোটবুক’ খ্যাত অভিনেতা রায়ান গসলিং তাঁর থেকে ১৬ বছরের বড় অভিনেত্রী সান্দ্রা বুলকের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ২০০২ সালে। সে সময় তাঁদের প্রেম ছিল হলিউডের চর্চিত বিষয়। তবে তাঁদের প্রেম দু’বছরের বেশি টেকেনি। রায়ানের বর্তমান স্ত্রী ইভা মেন্ডেসও তাঁর থেকে ৭ বছরের বড়।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
মার্কি সঙ্গীত শিল্পী নিজ জোনসের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন বলিউড গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক নিক প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট। শোবিজ দুনিয়ায় এটিই এখন আলোচিত খবর। কারণ সদ্য বিয়ের পিঁড়িতে বসলেন তারা। ১ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবনে পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে ক্যাথলিক রীতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয় এ জুটির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভেঙে গেল রাখি-দীপকের বিয়ে

বিনোদনের খবর: ক’দিন আগে বলিউডের বিতর্কের রাণী রাখি সাওয়ান্ত নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ডসহ একটি ছবি পোস্ট করেন। সে থেকেই বলিপাড়ায় গুঞ্জন রটে, তবে কি দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের পথে তিনিই হাঁটছেন।
জানা যায়, ইন্ডিয়ান গট ট্যালেন্টের প্রতিযোগি দিপক কালালের সঙ্গে এ মাসের ৩১ ডিসেম্বর মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসে বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু রোববার শোনা গেল এর উল্টো খবর, রাখি সাওয়ান্ত ও দীপক কালারের বিয়ের সমস্ত আয়োজনই নাকি ছিল ভুয়া।
জি-নিউজ জানায়, সম্প্রতি রাখি সাওয়ান্তের হবু স্বামী দীপক কালাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে তিনি রাখিকেই ট্যাগ করেছেন।সেই ভিডিওতে দীপক লিখেছেন, তাদের বিয়ে ভেঙে গেছে!
গোপনে কেউ তাদের যোগাযোগ করতে পারেন চাইলেও। আর এরপরই ছড়িয়ে যায় ভিডিওটি। কেউ বলছেন, ‘পাবলিসিটি স্টান্ট এটি। আর কিছু নয়।’ কেউ বা লিখেছেন, বিয়ের ঘোষণা হতে না হতেই ভেঙে গেল!’
এই ভিডিওটি দেখে বোঝার উপায়ও নেই যে, দীপক মজা করছেন না সত্যিকারের ঘটনা এটি।ওই ভিডিওতে একটি মেয়েকে জান হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘সারা ভারতজুড়ে মেয়ে দেখা চলছে তার জন্য।’
এছাড়া একজন নারীকে মা হিসেবে উল্লেখ করে তার কাছ থেকে আর্মীবাদও নিতে দেখা গেছে দীপককে। পাশের তরুণীও নিলেন আশীর্বাদ। এটা নিছকই মজা নাকি অন্য কিছু এ নিয়ে কিছুই বলেন নি দীপক।
দীপকের এমন ভিডিও পোস্ট নিয়ে বলিঅন্দরে চলছে জোর জল্পনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার: সাকিব

অনলাইন ডেস্ক: দেশকে নিয়ে সবাইকে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন তিনি।
রবিবার সাকিবের এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন। সাকিবের বার্তাটি হুবহু দেওয়া হলো-

‘১৯৯৯ থেকে ২০০৪। আমরা ৭২টি ম্যাচ দেশের হয়ে খেলেছি। বেশিরভাগই হেরেছি। কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিততে চেয়েছিলাম। কারণ এটা শুধু আমাদের কাছে খেলা নয়, দেশের সম্মান। এ জন্যই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম।’

‘আমি এখনো যখন ক্রিজে গিয়ে দাঁড়াই, আমার সঙ্গে দাড়ায় বাংলাদেশ। আমি যখন শুরু করেছিলাম, আমর বয়স ছিল ১৯ বছর। এই বয়সে আমি ক্রিকেট শুরু করেছিলাম। আজ তোমরা যারা তরুণ, আমি নিশ্চিত জানি তোমাদের প্রত্যেকের মধ্যেই স্বপ্ন আছে। কিন্তু শুধু স্বপ্ন থাকলেই হবে না। ব্যক্তির স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হয়। এগিয়ে আসতে হয়, তৈরি করতে হয় নিজেকে। চিনে নিতে হয় সঠিক পথ।’

‘আমি কোনো সুপার ম্যান নই। এ দেশেরই একজন সাধারণ মানুষ। তোমরা যারা এখানে আছ, আমি জানি সবাই যার যার মত আলাদা। কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক। সেটা হলো আমাদের প্রাণের বাংলাদেশ।’

‘এ দেশকে আমরা ভালোবাসি। কিন্তু নিজের মাকে নিয়ে আমরা যেভাবে ভাবি, দেশ নিয়ে কী সেভাবে ভাবি? অথচ দেশ কিন্তু আমাদের নিয়ে ভাবছে। নজর রাখছে ভালো-মন্দের। তার ভালো থাকায় আমাদেরও ভালো থাকা। আর সবার ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। তাই তাকে নিয়ে (দেশ) এবার ভাবার সময় এসেছে। কারণ দেশ মানে আর কিছু নয়, আমি-তুমি-আমরা।’

‘এই আমরাই দেশ। দেশের মানুষকে ভালো রাখার, এগিয়ে যাওয়ার দুর্বার যাত্রায় বর্তমান সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক ও মানব উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ এবং ডিজিটাল অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হতে চলেছে।’

‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে শামিল হয়েছেন। বাংলাদেশটাই এখন তার পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে দেশের মানুষের ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে তরুণদের নিয়ে। সব ক্ষেত্রেই সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন তিনি। সেখানে চাই তোমাদের সক্রিয় অংশগ্রহণ। এ অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নিতে তোমাদের সক্রিয় সমর্থন প্রয়োজন।’

‘আমার বিশ্বাস, আমরা দাঁড়ালে হারবে না দেশ। কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ। এবার তোমার পালা।’

https://www.facebook.com/ashraful.a.khokan/videos/10161477675405647/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিমের এক ফোনেই ম্যাচসেরা মিরাজ!

খেলার খবর: ২০১৬ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকের পর গত দুই বছর ধরে সাদা পোশাকে দলের অন্যতম সদস্য হয়ে উঠেছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়া মিরাজ যে লম্বা রেসের ঘোড়া সেটি আরও আগেই প্রমাণ দিয়েছেন। তবে সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টে আরেক অফস্পিন অলরাউন্ডার নাঈম হাসান অভিষেকে সর্বকনিষ্ট বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে সবার নজর কাড়েন। নাঈমের আবির্ভাব অঘোষিতভাবেই তাকে মিরাজের প্রতিদ্বন্দ্বী করে তোলে। সেই টেস্টে মিরাজ নিয়েছিলেন তিন উইকেট।

রবিবার ঢাকা টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারানোর দিনে মিরাজের ঝুলিতে জমা পরে আবারও ১২ উইকেট। ম্যাচ শেষে সবাই যখন স্ট্যাম্প দখলে মরিয়া তখন মিরাজ চলে এলেন মাঠের বাইরে। অনুশীলনের জন্য প্রস্তুতি নেয়া তামিমের সঙ্গে এসে হাত মেলালেন।

কারণটা জানা গেল আরও একটু পরে। চট্টগ্রাম টেস্টে মিরাজের মুখমণ্ডলে যে হতাশার ছায়া পড়েছিল তা কাটাতেই ম্যাচ শেষে তামিম মিরাজকে ফোন দিয়েছিলেন। আর তামিমের অনুপ্রেরণাদায়ক সেই এক ফোনেই আবারও ম্যাচ সেরা হলেন মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে মিরাজ বলেন, ‘আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না। ও (নাঈম) ভালো করবে, আমিও ভালো করব। চারজন তো এক সঙ্গে খেললামই। সে যদি ভালো করে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমার ওপর যে চাপটা থাকে, একটু হলেও কমবে। ও ভালো করলে দলের জন্যই ভালো। এখন আমি ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারব। সবাই বলে, আমি শুধু বোলিং করি।’

আর যার ফোন পেয়ে ম্যাচ সেরা হলেন সেই তামিমের প্রতিও মিরাজের কণ্ঠে কৃজ্ঞতার ফুল ঝরলো।

ডানহাতি এই অফস্পিন অলরাউন্ডার বলেন, ‘চট্টগ্রাম টেস্ট শেষ হলে তামিম ভাই আমাকে ফোন করেছিলেন। সিনিয়র খেলোয়াড়েরা আমাদের যেভাবে নির্দেশনা দেন, উৎসাহ দেন, এটা অসাধারণ ব্যাপার। বললেন, “মিরাজ তুই কী ধরনের বোলার আমরা জানি। এই টেস্টে ভালো বোলিং হয়নি, হতাশ হওয়ার কিছু নেই। নাঈম ভালো করেছে, তুই খুশি থাক। কপালে থাকলে তুইও উইকেট পাবি। যদি বেশি চিন্তা করিস, নাঈম ভালো বোলিং করছে, তুই করিসনি, তাহলে কখনো ভালো করতে পারবি না, ভালো বোলার হতে পারবি না। তুই প্রমাণিত বোলার। সব জায়গায় ভালো করেছিস, তোর ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে।”

মিরাজ বলেন, ‘ওই রাতে তামিম ভাই আমাকে অনেক সমর্থন দিয়েছেন। তার এই সমর্থন আমার কাছে বিশেষ কিছু। ম্যাচের পর দেখেছেন আমি তামিম ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে এসেছি।’

আগামী ৯ ডিসেম্বর থেকে সফরকারী উইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ওই সিরিজেই চোট কাটিয়ে দলে ফিরছেন তামিম। এবার তামিমকে মাঠে পেয়ে মিরাজ নিশ্চয়ই আরও অনুপ্রেরণা খুঁজে নেবেন! কেননা, রঙিন পোশাকেও যে মিরাজের কাছে অনেক প্রত্যাশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest