সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

আমানউল্লাহ আমানসহ ১৬২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দেশের খবর: ঢাকার কেরানীগঞ্জ থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার বিকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সেই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার মামলার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল আজ। কিন্তু আমানসহ ১৬২ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই মামলায় মোট আসামির সংখ্যা ১৬৯। এর মধ্যে ৭ জনের অব্যাহতির জন্য আবেদন করেন। সেই বিষয়ে আদেশ এখনও দেয়নি আদালত।

২০১৭ সালের ২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি হলেন আমানউল্লাহ আমান, নাজিমুউদ্দিন, শহীদ, ইকবাল হোসনসহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফিকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা

খেলার খবর: টেস্ট সিরিজ শেষ হতেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। নির্বাচনে অংশ নেয়ার তার খেলা নিয়ে সংশয় ছিল। তবে ওয়ানডে সিরিজেই নন, তার আগে এক মাত্র প্রস্তুতি ম্যাচেও অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি। বিষয়টি মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি।

শুধু মাশরাফিই নয়, হাতের ইনজুরির কারণে এশিয়া কাপ চলা অবস্থায় দুবাই থেকে দেশে ফেরত আসা তামিম ইকবালও খেলবেন ওয়ানডে সিরিজে। ইনজুরির কারণে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ এবং ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি দেশ সেরা এই ওপেনার।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

উল্লেখ্য, আগামী রোববার সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে হবে। তবে ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল

দেশের খবর: ঢাকা-১৭ আসনে ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটানিং অফিসার।
এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনএফ) আবুল কালাম আজাদ ও বিএনপির প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বিএনপির অপর প্রার্থী শওকত আজিজ ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে৷ তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

অপরদিকে ঢাকা-১৫ আসনে জামাতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান ধানের শীষ নিয়ে মনোনয়নে বৈধ হয়েছেন। এ আসনে ধানের শীষের ৩ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ারেন্ট ছাড়া কেউ গ্রেফতার হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের খবর: আদালতের জারি করা গ্রেফতারি আদেশ (ওয়ারেন্ট) ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। তারা সবসময় বলছে যে গ্রেফতার করা হচ্ছে। আমরা একটি গ্রেফতারও করিনি ওয়ারেন্ট ছাড়া। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধুমাত্র তাদেরই গ্রেফতার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন এখন কিন্তু নিরাপত্তাবাহিনীকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। ইসির দিকনির্দেশনা অনুযায়ী গ্রেফতার করেছে কিংবা অ্যাকশনে যাচ্ছে। বিএনপি প্রোপাগান্ডার কৌশল অনুসরণ করছে। শুধু শুধু কাউকে ধরা হচ্ছে না। আমি প্রত্যেকটা গ্রেফতারের বিষয়ে জানি। যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে।’

তিনি বলেন, ‘মনোনয়নপ্রত্যাশী যেই হোক না কেন তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে নিরাপত্তাবাহিনীর কোনও উপায় থাকবে না গ্রেফতার ছাড়া।’

নির্বাচনকে কেন্দ্র করে গুজব রটনাকারীদের চিহ্নিত করা গেছে কিনা- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে প্রতিদিন শত শত ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা আসছে। এই গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তাবাহিনী কাজ করছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারা গুজব ছড়াবেই নানাভাবে। এই গুজবে আপনারা দেখেছিলেন, বৌদ্ধ বিহার তছনছ হয়ে গিয়েছিল। এগুলো ছড়াতে তারা বেশ দক্ষ।’

এসময় কোনও গুজবে কানা না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

কিছু নামসর্বস্ব পত্রিকা যেসব সংবাদ পরিবেশন করছে তা গ্রহণযোগ্য কি না, কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সবকিছুই আমরা আমাদের তথ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে জানাচ্ছি। তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে কাজ করছি। আমরা সবসময় সজাগ রয়েছি, যাতে এ ধরনের গুজব, মিথ্যা কথা দিয়ে কাউকে বিভ্রান্ত না করতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪২টি মামলা নিয়েও রক্ষা পেলেন মির্জা আব্বাস

দেশের খবর: আসন্ন একাদশ নির্বাচনের মনোনয়ন যাছাই-বাছাইয়ে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। তবে যাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কপাল ভালো বলতেই হবে। ৪২টি মামলা কাঁধে নিয়েও মনোনয়ন দৌড়ে টিকে আছেন তিনি।

রবিবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাছাই-বাছাই কার্যক্রম শুরু হয়। ঢাকা-৮ আসনের ২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ৪২ তেও বৈধতা পেয়েছে মির্জা আব্বাসের মনোনয়ন।
ঢাকা-৮ আসনে বাতিল মনোনয়ন বাতিল হয়েছে বিএনপির অপর প্রার্থী সাজ্জাদ জহিরের। জামিনদার হিসেবে ঋণ খেলাপীর কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনটির বর্তমান সাংসদ, মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়ন বৈধতা পেয়েছে।

এর ফলে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে লড়াই হবে এ দুই হেভিওয়েট প্রার্থীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘যতই দিন যাচ্ছে আ.লীগের বিজয় নিশ্চিত হচ্ছে’

দেশের খবর: যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী কে তা ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনও নেতা নেই।

দেশের জনগণ নির্বাচনের মুডে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা এখন আন্দোলনের মুডে নেই। বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ এখন নির্বাচনের মুডে। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।
গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, গণগ্রেফতারের যে অভিযোগ বিএনপি করছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে হবে। সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি।

নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে জাতীয় এক্যফ্রন্ট বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋণ খেলাপীর অভিযোগে টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

দেশের খবর: ঋণ খেলাপীর অভিযোগে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০২২ সালে জি-২০ সম্মেলন ভারতে

বিদেশের খবর: ২০২২ সালে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ হবে ভারত। আর্জেন্টিনায় আয়োজিত ১৩ তম জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন।

নরেন্দ্র মোদী বলেছেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী। সেই বিশেষ বছরে জি-২০ সম্মেলনের আয়োজক হতে চাই আমরা। তাই আমরা ইতালিকে ২০২২ সালের পরিবর্তে ২০২১ সালের জি-২০ আয়োজক দেশ হওয়ার আবেদন জানাই।
তিনি বলেন, ইতালি এবং অন্যান্য দেশও আমাদের এই আবেদন গ্রহন করেছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং বিশ্বের শীর্ষ নেতাদের ২০২২ সালে ভারতে আসার আমন্ত্রণ জানাই।

প্রসঙ্গত, ২০২২ সালে জি-২০ সম্মেলন আয়োজন করার কথা ছিল ইতালির। কিন্তু ভারত এবং ইতালি তা পরিবর্তন করার পরে ২০২২ সালে আয়োজক দেশ হবে ভারত।
সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest