সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ

বিনোদনের খবর: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে যায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। মিস ওয়ার্ল্ড এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সোমবার সকালে ঐশীকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। ‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ’ এমনটাই লেখা হয়েছে পোস্টটিতে।

ফেসবুকে শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, হেড টু হেড চ্যালেঞ্জে ‘২.২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেয়া হয়েছে এবং ২০ জন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ৯০ সেকেন্ড করে সময় নিয়ে বিচারকদের জানিয়েছেন দেশের জন্য তারা কী করতে চান। জান্নাতুল ফেরদৌস ঐশী বিচারকদের কাছ থেকে সবচাইতে বেশী প্রশংসা পেয়ে মিস ওয়ার্ল্ড ২০১৮ ফাইনালের এর সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন।

১৯৭১ সালে স্বাধীন হওয়া দেশে জন্ম নেয়া ঐশী বলেন, আমি আমার দেশের ইতিহাস নিয়ে খুবই গর্বিত এবং দেশকে উপস্থাপন করতে পেরেও গর্বিত। দ্বিতীয় বারের মতো বাংলাদেশ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং এই প্রথম সেরা তিরিশে যায়গা করে নিয়েছে।

ঐশী অটিজম নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি সামনে এগিয়ে যেতে চায় এবং আরও ভালো করতে চাই। জানিনা এই প্রতিযোগিতায় কতদূর যেতে পারবো এবং গ্র্যান্ড ফাইনালে কী হবে। তবে আমি আমার দেশকে উপস্থাপন করতে পারবো, এতেই আমি খুশি।’

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে ঘুষ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু দম্পতি

বিদেশের খবর: ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারাহ নেতানিয়াহু অবশেষে ফেঁসে যাচ্ছেন ঘুষ কেলেঙ্কারিতে। প্রতারণা ও ঘুষগ্রহণের মামলায় প্রভাবশালী এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের সুপারিশ করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

এর আগে তার দুর্নীতির তথ্য যাতে পুলিশ প্রকাশ না করে এ ব্যাপারে ইসরাইলি পার্লামেন্টে বিল পাসেরও চেষ্টা করেছেন ইসরাইলে প্রভাবশালী এ প্রধানমন্ত্রী। কিন্তু গত রোববার দেশটির পুলিশ বিভাগ দাবি করে, এ নেতানিয়াহু দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের যথেষ্ট প্রমাণ আছে।

তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল।
পুলিশ ও ইসরাইলি সিকিউরিটিস অথরিটিস জানিয়েছে, ঘুষগ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙের যথেষ্ট প্রমাণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রীর বিরুদ্ধে আছে।

পুলিশ জানায়, মোটা অংকের ঘুষের বিনিময়ে ইসরাইলের প্রধান টেলিযোগাযোগ কোম্পানি বেজেক টেলিকমকে সুবিধা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিনিময়ে তারা সংবাদ প্রচারের ক্ষেত্রে নেতানিয়াহু ও তার স্ত্রীকে বেশি কভারেজ দিয়েছে। হলিউড মোগল আরনন মিলচানের কাছ থেকে প্রধানমন্ত্রী ২ লাখ ৭০ হাজার ডলার ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ আছে। এর বিনিময়ে নেতানিয়াহু আরননকে মার্কিন ভিসা পাইয়ে দিতে সহায়তা করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়ন বাতিলকৃতরা আজ থেকে আপিল করতে পারবেন

দেশের খবর: আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা যাদের মনোনয়নপত্র বাতিল করেছেন, আজ সোমবার থেকে তাদের আপিল গ্রহণ করা হচ্ছে। রবিবার যাচাই-বাছাই শেষে সারা দেশের ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাতিলকৃতদের আজ আপিল আবেদন গ্রহণ শুরু হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৩ দিনের মধ্যে ইসিতে এ ব্যাপারে আপিল করতে পারবেন। এরপর বিষয়টি নিয়ে শুনানি শুরু হবে। শুনানি চলবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।
আপিলে যদি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে, সেক্ষেত্রে প্রার্থীরা আদালতে আপিল করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৬ জয়ে শীর্ষস্থান মজবুত ম্যাঞ্চেস্টার সিটি’র

খেলার খবর: ইংলিশ প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিজয়রথ ছুটেই চলেছে। বার্নলে, টটেনহ্যাম, ফুলহ্যাম, সাউদাম্পটন, ম্যান ইউ, ওয়েস্ট হ্যামের পর ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির ধারাবাহিক সুন্দর ফুটবলের শিকার বৌর্নমাউথ। ঘরের মাঠে ৩-১ গোলে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল গুয়ার্দিয়োলার শীর্ষ্যরা।

যদিও অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমার্ধে ম্যান সিটিকে সমান টক্কর দেয় বৌর্নমাউথ। ১৬ মিনিটে লেরয় সেনের উদ্দেশ্যে বাড়ানো লং বল বিপক্ষ গোলকিপার বিগোভিচ প্রতিহত করলে ফিরতি বল দূরপাল্লার শটে জালে জড়িয়ে দেন বার্নার্দো সিলভা। প্রথম গোলের পরও বৌর্নমাউথ রক্ষণে আক্রমণের ঝড় আছড়ে পড়তে থাকলেও আর গোল তুলে নিতে পারেনি সিটি। বরং প্রথমার্ধের শেষদিকে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে নিতে থাকে বৌর্নমাউথ। সেই সুযোগের ফসল তুলে ৪৪ মিনিটে বক্সের মধ্যে উইলসনের দুরন্ত হেডারে ম্যাচে সমতায় ফিরে আসে তারা।
বিরতির পর ৫৩ মিনিটে বক্সের মধ্যে একক দক্ষতায় রহিম স্টার্লিংয়ের দুরন্ত প্রয়াস পোস্টে লেগে প্রতিহত হয়। যদিও এরপর স্কোরশিটে নাম তুলতে মাত্র চার মিনিট সময় নেন এই ইংলিশ স্ট্রাইকার। ৫৭ মিনিটে দানিলোর শট বৌর্নমাউথ গোলরক্ষক পুনরায় রুখে দিলে জটলার মধ্যে থেকে ফিরতি বল তিনকাঠিতে রাখেন স্টার্লিং। ম্যান সিটি দ্বিতীয় গোল তুলে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাওয়ে দলটি।

এরপর ৭৯ মিনিটে নিখুঁত ওয়ান টাচ ফুটবলের নমুনা রেখে তৃতীয় গোল তুলে নেয় ‘স্কাই ব্লু ব্রিগেড’। লেরয় সেন, দাভিদ সিলভা থেকে ফের সেন হয়ে বল যায় বক্সের মধ্যে। চকিতে শট নিয়ে চলতি বল জালে জড়িয়ে দেন গুন্দোয়ান। সেইসঙ্গে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত হল গুয়ার্দিয়োলার ছেলেদের। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবমস্থানে বৌর্নমাউথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিয়ারিয়ালকে সহজে হারাল বার্সেলোনা

খেলার খবর: স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দল ভিয়ারিয়ালের বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে নিজেদের অবস্থান আরও শক্ত করল এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

রোববার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ক্যাম্প ন্যুয়ে খেলা শুরুর পর ৮ মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় বার্সা। মেসির শটে কর্নারের বিনিময়ে গোল ঠেকান ভিয়ারিয়াল গোলরক্ষক। ৫ মিনিট পর জেরার্দ মোরেনোর শট পোস্টে লাগলে উল্টো বেঁচে যায় স্বাগতিকরা। এরপর ১৭ মিনিটে ইভান রাকিতিচের দূরপাল্লার শট, ৩১ মিনিটে ফাঁকা গোল পোস্টের সামনে উসমান দেম্বেলের শট প্রতিহত হয়।
কিন্তু ৩৬ মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে দেম্বেলের ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন জেরার্দ পিকে। ৭০ মিনিটে আর্তুরো ভিদালকে বসিয়ে তরুণ মিডফিল্ডার কার্লেস আলেনাকে মাঠে নামান কোচ।

শেষ দিকে খেলার খেই ধরে রেখেছিলেন এরনেস্তো ভালভেরদের দলের এই খেলোয়াড়। ৮৭ মিনিটে রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে বল ভিয়ালরিয়ালের জালে জড়ান বার্সেলোনার ২০ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার। দু’টি গোলেই বল গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

লিগে ১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে আপাতত শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। তাদের পয়েন্ট সংগ্রহ ১৩ ম্যাচে ২৬। অন্যদিকে জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোর্দোর কাছে পয়েন্ট হারালো পিএসজি

খেলার খবর: লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। দুবার এগিয়ে গিয়েও প্রত্যাশিত জয় পাননি নেইমাররা।

রবিবার রাতে বোর্দোর মাঠে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখে পিএসজি। ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের বাড়ানো বল ডান পায়ের শটে জালে পাঠান নেইমার। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বোর্দোকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রিয়াঁ।

৬৬তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে জোরালো শটে পিএসজিকে ফের এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। ৮৪তম মিনিটে আবারও গোল খেয়ে বসে পিএসজি। হেডে গোলরক্ষক আলফুঁস আরিওলাকে পরাস্ত করেন ডেনমার্কের ফরোয়ার্ড আন্দ্রেয়াস কর্নিলিউস। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।

১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোঁপেলিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বৈঠকে বসবেন ট্রাম্প-কিম

বিদেশের খবর: আগামী বছরের শুরুতে ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।
আর্জেন্টিনায় জি-২০ সম্মেলন শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের ট্রাম্প নিজেই এসব কথা বলেন। বৈঠকস্থল হিসেবে এখনও পর্যন্ত তিনটি স্থানকে বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে। এবারের বৈঠকে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে অগ্রগতি হবে বলে বিশ্লেষকরা আশা করছেন।
ট্রাম্প-কিমের আগের বৈঠকটি হয় চলতি বছরের জুনে। সিঙ্গাপুরের সেই বৈঠকের পর অবশ্য উভয় দেশের আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমজাদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

বিনোদনের খবর: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে ব্যাংককে নেওয়া হয় আমজাদ হোসেনকে। ২৮ নভেম্বর থেকে সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। সঙ্গে আছেন বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। তিনি জানালেন আশার খবর, গুণী এই চলচ্চিত্রকারের হার্টবিট ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে। তবে ডাক্তাররা চিন্তায় আছেন মস্তিষ্ক নিয়ে। দোদুল বলেন, ‘রক্তক্ষরণের কারণে বাবার মস্তিষ্কের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা অপারেশন করার জন্য প্রতিদিনই সিটিস্ক্যান করাচ্ছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আনুষঙ্গিক বেশ কিছু কারণে। এই মুহূর্তে অস্ত্রোপচার করলে তাঁর শরীর ভার বইতে পারবে কি না সেটা নিয়েও তাঁরা চিন্তায় আছেন। তবে আমাদের আশা রাখতে বলেছেন। সেখানকার ডাক্তাররা এরই মধ্যে জেনে গেছেন, বাবা বাংলাদেশের গুণী একজন মানুষ। তাই বিশেষ গুরুত্বসহকারে দেখভাল করছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest