সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরাই শীত কালিন সব্জি চাষে ব্যাস্ত কৃষকরা

 

আবু ছালেক ;  সাতক্ষীরাই শীত কালিন সব্জি চাষে ব্যাস্ত কৃষকরা অনেকে বাজারে উঠালো সবজি, শীত এসেছে  শীত কালিন সব্জি চাষে ব্যাস্ত কৃষকরা । শীতকালীন সবজির চাষ শুরু করেছেন চাষিরা। প্রতি বছর  উৎপাদিত সবজি বাজারে তুলে বিক্রয় করে কৃষকরা ভালো দাম পেয়ে থাকেন,  চাষিরা তাই সবজি আবাদে আগ্রহী তারা। সাতক্ষীরা  জেলার সকল উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।সরেজমিনে  সাতক্ষীরা সদর  উপজেলার ফিংড়ী,ফয়জুল্যাপুর,জোড়দিয়া,কুলতিয়া,গোবরদাড়ী, এলাকা সহ  বিভিন্ন গ্রামের চাষিরা ব্যস্ত শীতকালীন সবজি চাষে। অন্যান্য ফসলের তুলনায় শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ায় কৃষকেরা এদিকেই ঝুঁকে পড়েছেন বলে জানান এলাকার কৃষকরা। শীতের শুরুতেই বাজারে বিক্রি করে বেশি টাকা আয়ের আশায় চাষিরা এখন জমিতে শীতকালীন শাকসবজির চারা বপন ও পরিচর্যার কাজ করছেন,অনেকে অগ্রিম চাষ করে বাজারে সব্জি বিক্রয় করছেন,   এ সমস্ত এলাকায় এবার যেসব শাক সবজি চাষ হচ্ছে সেগুলোর মধ্যে আলু, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢেঁড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক, লাউ অন্যতম। জেলার বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা উৎপাদিত এসব সবজি মাঠ থেকেই  ক্রয় করে নিয়ে যায়। তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে থাকেন,অধিক লাভের আশায় , শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের, শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জাতের সবজি পাঠাবে এ জেলার কৃষকরা।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফাও অনেক বেশি হয়, জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি ও বাঁধাকপির জুরি নেই। পানি জমে না এমন উঁচু জমি কপি চাষের জন্য উপযুক্ত।বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষে বেশ আলোড়ন তুলেছেন কৃষকরা,শীত কালিন সবজি চাষ করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক অবদান রাখছেন কৃষকরা, সবজি ক্ষেতে পোকামাকড় আক্রমণ করবেই। সেজন্য কীটনাশক ব্যবহার না করেই আধুনিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পোকামাকড় দমন করা সম্ভব। সবজি ক্ষেতে কীটনাশক ব্যবহার অনেকটাই কম থাকায় সবজি গুনগত মানে সেরা হওয়ায় চাহিদাও অনেক বেশি বলে জানায় কৃষকরা,শীতকালীন সবজির বাজার ধরতে তারা ফুলকপি ও বাঁধাকপির চারা রোপণ করেছেন। কার্তিক মাসের শেষ দিকে কৃষকদের সবজি বাজারে উঠছে,  সবজি চারা রোপণের আগে জমি তৈরি করে কিছু দিন রাখা হয়। এতে কপির চারা রোগ-বালাই প্রতিরোধের ক্ষমতা সঞ্চয় করে এবং গাছগুলো সবল হয়। এছাড়াও দেশের বিভিন্ন নার্সারি থেকে চারা সংগ্রহ করে রোপণ করেন কৃষকরা। তবে এ বছর বৃষ্টি কম হওয়ায় কৃষকদের নিজের চারাগুলো নষ্ট হয়নি। ফলে উৎপাদন খরচ কিছুটা কম হওয়াই কৃষকরা এ বছর ব্যাপক লাভবান হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সময় ৩ দিন

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। রোববার ইসি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।

এ বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান জানান, নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৮ নভেম্বর।

রোববার ছিল মনোনয়ন যাচাই–বাছাইয়ের শেষ দিন। এদিন বাছাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সময়ের কয়েকজন আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া আলোচিত কয়েকজনের মধ্যে-কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আওয়ামী লীগ থেকে সদ্য যোগদান করা পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি।
এছাড়াও বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারমহ আরও অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা: আ.ফ.ম রহুল হকের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: আ.ফ.ম রুহুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার এস এম মোস্তফা কামাল যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান। এ আসন থেকে বিভিণœ দলের মনোয়নপত্র জমা দেন ৪ জন প্রার্থী। সকলের কাগজপত্র সঠিক থাকায় এ আসনে কারো মনোনয়ন বাতিল হয়নি। তবে আওয়ামীলীগের একক প্রার্থী ডা: আ.ফ.ম রুহুল হক। আগামী নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের সকলকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পক্ষে থাকার জন্য নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পিনে ৪০ উইকেট, বাংলাদেশের ইতিহাস

খেলার খবর: সিরিজের শুরুতে আলোচনা ছিল বাংলাদেশের ‘স্পিন কোয়ার্টেট’ নিয়ে। সিরিজ জুড়ে চলল তাদের রাজত্ব। সিরিজ শেষে সেই চার স্পিনারের সৌজন্যেই বাংলাদেশের নাম লেখা হয়ে গেল টেস্ট ইতিহাসে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচে ৪০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনার। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষের সবকটি উইকেটই স্পিনারদের শিকার টেস্ট ইতিহাসে এটিই প্রথম।

দুই ম্যাচের সিরিজে স্পিনারদের আগের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও ছিল বাংলাদেশের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে দেশের মাটিতে টার্নিং উইকেট বানিয়ে টেস্ট জয়ের কৌশল নিয়েছে বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের স্পিনাররা নিয়েছিল ৩৮ উইকেট।

সেবার দ্বিতীয় টেস্টে মিরপুরে ২০টি উইকেটই ছিল স্পিনারদের। চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কেবল দুটি উইকেট নিতে পারেননি স্পিনাররা। সেবার জনি বেয়ারস্টো বোল্ড হয়েছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বির বলে। পরে রান আউট হয়েছিলেন স্টুয়ার্ট ব্রড।

এবার ৪০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ৪ স্পিনার। প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে মিরাজ সিরিজ শেষ করেছেন সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে। নিয়েছেন মোট ১৫ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ১০টি। অধিনায়ক ও আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের শিকার ৯ উইকেট। স্পিন চতুষ্টয়ের নবীনতম নাঈম হাসান নিয়েছেন ৬ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে সোশ্যাল মিডিয়া মনিটর করবে ইসি

দেশের খবর: সোমবার থেকে সোশ্যাল মিডিয়া মনিটর করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২ নভেম্বর) নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়া যেন নির্বাচনককেন্দ্রিক ব্যবহার না হয়। কোনও প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, এজন্য প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল (সোমবার) থেকে মনিটরিং করবো। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে।’

কেউ যদি প্রোপাগান্ডা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘এক্ষেত্রে আমরাও দেখবো, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যেন নির্বাচন নিয়ে কোনও ফেক নিউজ না করতে পারে, তা প্রচার করা হবে। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।’

এর আগে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসি সচিবের সঙ্গে বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট সংস্থা, দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বগুড়া-৭ আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বাতিল

দেশের খবর: বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়াসহ বিএনপির ৩জন প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির প্রার্থী মোরশেদ মিল্টন উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও সেটি গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। বিএনপির আরেক প্রার্থী সরকার বাদল উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় তার মনোননয়পত্রও বাতিল করা হয়।

কার্যত এই আসনে বিএনপির আর কোনও প্রার্থী থাকলো না।
এই আসনে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের মোস্তফা আলম নান্নু, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ভুয়া থাকায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু ও ফেরদৌস আরা খান এবং সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর নির্ধারিত সময়সীমা শেষ না হওয়ায় জাসদের প্রার্থী আবদুর রাজ্জাকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেয় জেলা রিটার্নিং কর্মকর্তা।

বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ জানান, বগুড়া-১ আসনে ঋণখেলাপী হওয়ায় স্বতন্ত্রপ্রার্থী টিপু সুলতান এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া-২ আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অসত্য তথ্য থাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ফকির এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় আরেক প্রার্থী মোস্তাফিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া-৩ আসনে বাতিল হয়েছে ২ জনের মনোনয়নপত্র। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় বিএনপির আবদুল মোহিত তালুকদার ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন মণ্ডলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৬ জনের। দলের নিবন্ধন না থাকায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের অধ্যাপক জাহিদুর রহমান, দলীয় মনোনয়নের চিঠি না থাকায় আওয়ামী লীগের আ.ন.ম আহছানুল হক ও কামাল উদ্দিন কবিরাজ, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও ইউনুস আলী এবং উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় জামায়াত নেতা তায়েব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এই আসনে।

বগুড়া-৫ আসনে বাতিল ঘোষিত হয়েছে ৩ প্রার্থীর মনোনয়নপত্র। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় জামায়াত নেতা দবিবুর রহমান, ঋণখেলাপী থাকায় বিকল্পধারার প্রার্থী মাহবুব আলী এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকার মনোননয়পত্র বাতিল করা হয়েছে।

বগুড়া-৬ আসনে বেগম খালেদা জিয়াসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুই বছরের বেশি দণ্ড থাকায় এই আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এই আসনে জাকের পার্টির প্রার্থী ফয়সাল বিন শফিক ঋণখেলাপী হওয়ায় এবং বিএনপির প্রার্থী মাহবুবর রহমান পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করায় তাদের প্রার্থীতা হারান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আরেক প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাড়ায় মিলছে ‘বয়ফ্রেন্ড’!

অনলাইন ডেস্ক: ভাড়ায় মিলছে বয়ফ্রেন্ড। কিছুদিন হলো এই রীতি চালু হয়েছে চীনে। রেন্ট আ বয়ফ্রেন্ড নামে শুরু হয়েছে এই পরিষেবা। শপিং মলে চালু হয়েছে এই ব্যবস্থা। ঘণ্টা মেপে নেওয়া হচ্ছে ভাড়া।

চীনের হিবাই প্রদেশে এমন ব্যবস্থা শুরু হওয়ায় খুশি অনেক নারীই। চীনের অনেক নারীই বিয়ের করার দিকে ঝুঁকছেন না। তাদের কথা ভেবে এই পরিষেবা শুরু হয়েছে। শপিং মলগুলোতে পুরষেরা দাঁড়িয়ে থাকছেন একের পর এক। পছন্দ মত তাদের বেছে নেওয়া যাচ্ছে অর্থের বিনিময়।
মূলত আধ ঘণ্টা বা ১ ঘণ্টার জন্যই এই ভাড়া পাওয়া যাচ্ছে। সরাসরি টাকা দিয়েই বন্ধু বেছে নেওয়া যাচ্ছে বা কিউআর কোড স্ক্যান করে দেওয়া যাচ্ছে টাকা। এই কাজ পাওয়ার জন্য পুরুষদের ব্যক্তিত্ব বিচার করা হচ্ছে। সুগঠন তো বটেই সঙ্গে অবিবাহিতরাই পাচ্ছেন এই সুযোগ।

শুধুমাত্র মল চত্বরেই এই বয়ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে পারবেন নারীরাই। নারীদের কেনাকাটা করতে বা মলে তাদের ব্যাগ বয়ে দেওয়ার কাজ করছেন এই সব সু-পুরুষেরা। এছাড়াও সঙ্গীকে কোন ড্রেস বা ব্যাগ মানাবে, সেটা নির্ধারণ করতে সাহায্য করবে পুরুষ বন্ধুটি।

ঘুরতে ঘুরতে তার ছবিও তুলে দেবেন। অর্থাৎ সঙ্গ দেওয়া ও মলে যেই নারীরা আসছেন তাদের সময়টা যাতে ভালো কাটে, সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। তবে সঙ্গীকে কোন রকম স্পর্শ একেবারেই করা যাবে না।

সাইকেল থেকে ছাতা, চীনে সবই ভাড়া পাওয়া যায়। এবার সেই তালিকায় পুরুষ বন্ধুও। কার্ড সোয়াইপ করেই পাওয়া যাচ্ছে এই সুবিধা। হাইকোউ ও হাইনানের বিভিন্ন মলেও শুরু হয়েছে এই ব্যবস্থা। কিন্তু এতে কোন রকম ভুল ধারণা যাতে তৈরি না হয়, সেটা বারবার বলছেন মল কর্তৃপক্ষ। সূত্র: নিউজ১৮.কম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল

দেশের খবর: ঋণ খেলাপির অভিযোগে পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে নির্বাচিত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest