সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভারতে সম্মাননা পাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদনের খবর: ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব। এই উৎসবের নাম দেয়া হয়েছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। সেখানে প্রদর্শিত হবে কলকাতার বাংলা চলচ্চিত্রগুলো। এছাড়াও বাংলাদেশ থেকে এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটি। ছবির অভিনেত্রী জয়া আহসানও।

তবে বাংলাদেশের জন্য আনন্দের খবর হলো যে এই উৎসবে অপু বিশ্বাসকে বিশেষ দূত নির্বাচিত করা হয়েছে। দেয়া হবে বিশেষ সম্মাননাও। বিষয়টি অপু বিশ্বাস নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, অল্প সময়ের ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হবার স্বীকৃতি হিসেবে অপুকে বিশেষ সম্মাননা দিচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’। এই উৎসবে বলিউডের অনেক নামি-দামি তারকারা থাকবেন। তবে আধিক্য থাকবে কলকাতার তারকাদের। চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, সৃজিত মুখার্জি, শ্রাবন্তীসহ আরও অনেকেই থাকবেন।

অপু বলেন, আমাকে উৎসবের জন্য বাংলাদেশের দূত নির্বাচিত করেছে। এটা আমার জন্য সত্যিই আনন্দদায়ক সংবাদ। উৎসব থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আমাকে উদ্বোধনী দিন থেকেই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’ চলবে আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। অপু বিশ্বাস ৭ ও ৮ ডিসেম্বর দুদিন অংশ নেবেন উৎসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপা মহাসচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দেশের খবর: জাতীয় পাটির (জাপা) মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করে শহরে ঝাড়ু মিছিল করেছে কয়েক হাজার নারী পুরুষ।
এছাড়াও মিছিল শেষে এবিএম রুহুল আমিন হাওলাদারের কুশ পুত্তলিকা দাহ করা হয়। মিছিল প্রদর্শনকালে কয়েক হাজার নারী ও পুরুষ রুহুল আমিনকে কটূক্তিসহ নানা স্লোগান দিতে থাকে।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে পটুয়াখালী শহরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হেলিকপ্টার যোগে পটুয়াখালীতে এসে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এমন খবর সাধারণ মানুষের কাছে গেলে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওই দিনই পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার বাসার সামনে নারী-পুরুষ জড়ো হয়ে জাপা মহাসচিবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হাজার হাজার নারী-পুরুষ ও নেতাকর্মী জড়ো হয়।

এসময় জাপা মহাসচিব রুহুল আমিনকে উল্লেখ করে নানা স্লোগান দেয় তারা। বেলা সাড়ে ১১টার দিকে আগত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু ও জুতা প্রর্দশন করে শহরে একটি বিশাল মিছিল বের করে। পরে লঞ্চ টার্মিনাল চত্বরে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

এদিকে মঙ্গলবার হেলিকপ্টারে করে পটুয়াখালী-১ আসনের তিন উপজেলা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা সফর করেন এবিএম রুহুল আমিন হাওলাদার। তার এই সফরকে নির্বাচনী শোডাউন হিসেবে দেখছে আওয়ামী লীগ নেতারা। এই সফরের মাধ্যমে রুহুল আমিন হাওলাদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও দাবি করেছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০০ কোটির ৪০০ কোটিই পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল নির্বাচনী ব্যয়ে বরাদ্দের ৭০০ কোটি টাকার অর্ধেকেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে খরচ করা হবে। আগের সব নির্বাচনের চেয়ে এবার আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বেশি বরাদ্দ দেয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি) । মূল নির্বাচনী বাজেট ৭০০ কোটি টাকার মধ্যে এবার আইনশৃঙ্খলা বাহিনীকে ৪০০ কোটি টাকার বেশি দিচ্ছে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়ে বৈঠকে করে কমিশন। মূল নির্বাচনী বাজেট ৭০০ কোটি টাকা হলেও এখন পর্যন্ত তিন বাহিনীই চেয়েছে ৫১২ কোটি টাকা। এর মধ্যে ইসির কাছে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ ও র‌্যাব ২২৪ কোটি, বিজিবি ৫৮ কোটি ও আনসার ২৩০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। তবে সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ড এখন পর্যন্ত ইসির কাছে কোনও বরাদ্দ চায়নি।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এবারের বাজেটের ৭০০ কোটি টাকার মধ্যে ৪০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়ার পরিকল্পনা রয়েছে ইসির।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট সংক্রান্ত আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে বাজেট দাখিল করতে। আমরা আনসার বাহিনীকে অগ্রিম শতভাগ টাকা বরাদ্দ দেব। অন্যান্য বাহিনীগুলোকে আমরা অগ্রিম ৫০ ভাগ বরাদ্দ দেব। এ বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। সেটি হলো এ বছর থেকে গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করবো।’

ইসির কর্মকর্তারা জানান, নির্বাচনে কোনও বাহিনী কতদিন ও তাদের কতজন সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ হবে ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সভায়। তার আগে গত নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট তৈরির জন্য বলেছে ইসি।

এর আগে গত ১৫ অক্টোবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ক ৩৬তম কমিশন সভায় নির্বাচনে বাজেট বিষয়ে আলোচনা হয়। সভা শেষে হেলালুদ্দীন আহমদ জানান, জাতীয় নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের জন্য যেসব বাজেট খাতওয়ারি বিভাজন করে উপস্থাপন করেছি, কমিশন তা অনুমোদন করেছেন।

নির্বাচনের বাজেট শাখা সূত্রে জানা যায়, পঞ্চম জাতীয় সংসদে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ছিল ১৭ কোটি টাকা, ষষ্ঠ জাতীয় সংসদে ২৯ কোটি, সপ্তম সংসদে ১৮ কোটি, অষ্টম সংসদে ৪২ কোটি, নবম জাতীয় সংসদে ৯৮ কোটি ও দশম সংসদে ১৮৩ কোটি টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মদ পানে ৫ জনের মৃত্যু

বিদেশের খবর: ভারতের বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো অনেকে। দেশটির বর্ধমান শহরের শান্তিপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। মদ ব্রিক্রেতারা পলাতক রয়েছে।
হাসপাতালের একজন চিকিৎসক জানান, স্থানীয়ভাবে মদ তৈরি করায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কারণে মদ বিষাক্ত হয়ে যায়। আর তা পান করেই মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পথে মন্দির, তাই পিরিয়ড চলাকালে স্কুলে যাওয়া বন্ধ

বিদেশের খবর: স্কুল যাওয়ার পথে মন্দির পড়ায় পিরিয়ডের সময় ক্লাসে যেতে পারেনা ছাত্রীরা। মন্দিরের ‘পবিত্রতা’ রক্ষায় বহুবছর ধরে ভারতের উত্তরখণ্ডে চলছে এ নিয়ম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, উত্তরাখণ্ডের পিথোরগড়ের রউতগারা গ্রামের ওই স্কুলে যাওয়ার পথে পড়ে প্রাচীন এক মন্দির। স্থানীয়রা মনে করেন, পিরিয়ড চলা অবস্থায় সেই পথ দিয়ে মেয়েরা স্কুলে গেলে গোটা এলাকা অপবিত্র হয়ে যাবে। এই বিশ্বাসে বছরের পর বছর পিরিয়ড চলাকালীন ৫ দিন মেয়েদের স্কুলে পাঠান না বাবা-মা।

দীর্ঘদিন ধরে এই নিয়ম চলে আসছে সেখানে । এমন আজব নিয়মে পড়াশোনায় ঘাটতি হয়ে যাওয়ায় অনেক মেয়েই কাছের কোনও এলাকায় বা শহরে থেকে সেখানকার স্কুলে পড়তে বাধ্য হচ্ছে।
সম্প্রতি ওই এলাকা পরিদর্শনে গিয়ে বিষয়টি জনসমক্ষে আনেন স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরাখণ্ড মহিলা মঞ্চ। সংস্থার প্রতিনিধি উমা ভাট জানিয়েছেন, ‘স্থানীয় চামু দেবতার মন্দির পড়ে স্কুলের পথে। শিক্ষকরা বোঝালেও বাবা-মায়েরা সমাজপতিদের হুমকির ভয়ে পিরিয়ড চলাকালীন মেয়েদের স্কুলে পাঠান না।’

নাম প্রকাশ না করার শর্তে স্কুলের সাবেক এক শিক্ষক বলেন, ‘এখানে মানুষ খুবই রক্ষণশীল। আমরা বহুবার বাবা-মায়েদের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছি। বুঝিয়েছি ছাত্রীদের সবসময় স্কুলে পাঠাতে। তবে তারা প্রাচীন প্রথা থেকে সরে আসতে চান না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগের পর যশোর ৩ ও ৬ আসনে মনোনয়ন কিনলেন শাহীন চাকলাদার

যশোর সংবাদদাতা: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে দুটি আসনে মনোনয়ন ক্রয় করলেন দলের নেতাকার্মীরা।

বুধবার জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দুপুরের পর মনোনয়ন জমাও দেয়া হবে। আওয়ামী লীগের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

এর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যশোর-৩ (সদর) আসনে প্রার্থী পরিবর্তন হচ্ছে। আর শাহীন চাকলাদার প্রার্থী হচ্ছেন। তবে গুঞ্জন অনেকটা পরিষ্কার হয়েছে।

আজ যশোরের দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহীন চাকলাদার।

জানতে চাইলে শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহামুদ হাসান বিপু বলেন, শাহীন ভাইয়ের পক্ষে যশোর-৩ (সদর) ও যশোর-৬ (কেশবপুর) আসনে দুটি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। দুপুরের পর জমা দেয়া হবে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, নেত্রী যে আসনে মনোনয়ন দেবেন, ভাই সেখানে ভোট করবেন। নেত্রী মনোনয়ন প্রত্যাহার করে নিতে বললে, তিনি নেবেন। আশা করছি সুসংবাদ পাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বগুড়া-৬ আসনে খালেদার বিকল্প প্রার্থী মির্জা ফখরুল

রাজনীতির খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাধারণত নির্বাচন করেন দলটির প্রধান খালেদা জিয়া নিজেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাজা স্থগিত না হলে নির্বাচন নয়-হাইকোর্টের আদেশ বহাল

দেশের খবর: দুই বছরের বেশি দণ্ডিত ব্যক্তি আপিল চলাকালেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ।

ফলে দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তির সাজা আপিলে স্থগিত বা বাতিল না হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিলের বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তি পুরোপুরি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে কেউ অংশ নিতে পারবেন না বলে মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৫ নেতার পৃথক মামলার শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

ফলে জাহিদ হোসেন-আমানসহ ৫ নেতার নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে যায়।তারা প্রত্যেকই দুই বছরের বেশি দণ্ডিত।

এ আদেশের বিরুদ্ধে আপিল করেন জাহিদ হোসেন। ওই আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আজ এ রায় দিলেন।

গতকাল রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল- বিচারিক আদালতে কারও বিরুদ্ধে দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকাবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। যতক্ষণ না আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে জামিন না দেন।

এ আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবারই আপিল করেন বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ। পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেন। পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রায় দিল।

এ রায়ের ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও নির্বাচনে অংশ নেয়ার পথ রুদ্ধ হয়ে গেল। কারণ খালেদা জিয়া দুর্নীতির দুটি মামলায় ১৭ বছর দণ্ডিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest