সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

যে ৬টি ফলের খোসা খাবেন

স্বাস্থ্য কণিকা: ফল শারীরিক সুস্থ্যতার জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের প্রতিদিনই কোন না কোন ফল খাওয়া উচিত। তবে আমরা অনেকেই জানিনা কিভাবে ফল খেতে হবে। দেখা গেছে অনেকেই ফলের খোসা ফেলে দেন। অথচ ফলের খোসাতে রয়েছে প্রচুর ভিটামিন ও থনিজ পদার্থ। আমাদের অতি পরিচিত কয়েকটি ফল নিয়ে কথা বলবো যেগুলোর খোসা আপনার জন্য প্রয়োজনীয় পুষ্টির ভান্ডার হতে পারে।

এমন ছয়টি ফলের নাম এখনে দেওয়া হল যা খোসা ছাড়িয়ে খাওয়া উচিত না।

১. আপেল: অনেকের পছন্দের তালিকায় থাকা এই ফলে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট। অনেকেই খোসাসহ ফলটি খেলেও খোসাসহ খাওয়ার উপকারিতা সিংহভাগেরই অজানা।

আপেলের খোসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আলৎঝাইমার’স রোগ ও অন্যান্য ক্ষয়জনীত সমস্যার বিরুদ্ধে লড়াই করে। খোসাতে আঁশ ও ভিটামিনও থাকে প্রচুর, যা স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আপেলের খোসাতে থাকা আরেকটি উপাদানের নাম ‘ট্রাইটারপেনোইডস’, যা ক্যান্সারের ঝুঁকি কমায়।

২. পেয়ারা: পেয়ারার খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ আছে। তাই পেয়ার খোসা ফেলে দেবেন না। খেয়ে ফেলবেন পুরোটাই।

৩. আমড়া: আমাদের অতি পরিচিত ফল আমড়াতে রয়েছে ভিটামিন সি সহ বিভিন্ন প্রয়োজনীয় খনিজ। ভবিষ্যতে আমড়া খাওয়ার সময় খোসা ফেলে দেবেন না।

৪. নাশপাতি: এই ফলের খোসা ছাড়ালে হারাতে হবে আঁশ ও পুষ্টিগুণের অনেকটাই। ফলটির মোট পুষ্টি ও আঁশের প্রায় অর্ধেকটাই থাকে এর খোসায়। এছাড়াও থাকে অ্যান্টি-অক্সিডেন্ড ও প্রদাহরোধী উপাদান। তাই খোসাসহ ফলটি খাওয়াই সবচাইতে ভালো।

৫. সফেদা: খোসাসহ সফেদা খাওয়ার রয়েছে নানান স্বাস্থ্যগুণ। সফেদার খোসায় থাকা পুষ্টি উপাদান ‘মিউকাস লাইনিং’ বা শ্লেষ্মার আস্তরণের সুস্বাস্থ্য বজায় রাখে। পটাশিয়াম, লৌহ, ফোলেট, প্যান্টোথেনিক অ্যাসিডে সমৃদ্ধ হওয়ার এটি হজমক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬. আম: আমের খোসায় থাকে চর্বি পোড়াতে সহায়ক ও চর্বি কোষ তৈরি রোধ করে এমন উপাদান। আরও থাকে ক্যারোটিনয়েড, পলিফেনল, ওমেগা থ্রি, ওমেগা সিক্স, পলিআনস্যাচারেইটেড ফ্যাটি অ্যাসিড যা ক্যান্সার, ডায়বেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। আমের খোসা রান্না করে অথবা শুধু খোসা চিবিয়ে খেতে পারেন। ফল ও খোসা একসঙ্গে খাওয়ার আরেকটি উপায় আঁচার বানিয়ে খাওয়া।

মনে রাখতে হবে, খোসাসহ খাওয়ার আগে ফলটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছ-মাংসের পরিবর্তে খান মটরশুঁটি

অনলাইন ডেস্ক: মাছ, মাংসে ভরপুর প্রোটিন। কিন্তু আপনি যদি নিরামিষাশী হন? বা প্রতিদিন মাছ, মাংসের জন্য বাজেট পারমিট না করে? তাহলে উপায়? একবাটি মটরশুঁটি খান প্রতিদিন। পুষ্টি ষোলো আনা। এমনটাই বলছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, রোজ ২ পিস মাছ বা ৩ পিস মাংসের বদলে একবাটি মটরশুঁটি অনেক বেশি পুষ্টিকর।

খাবারের স্বাদ বাড়াতে মটরশুঁটির তুলনা নেই। বিভিন্ন রান্না ও স্যালাডে মটরশুঁটির প্রচুর ব্যবহার।

মটরশুঁটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করে। শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ফলে, বয়স বৃদ্ধির প্রক্রিয়াটি ধীরগতির হয়। যারা ডিপ্রেশনে ভোগেন, তাদের সিদ্ধ মটরশুঁটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মটরশুঁটিতে থাকে নিয়াসিন। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। রক্তনালির ব্লক প্রতিরোধ করে। মটরশুঁটি তাই ব্লাড প্রেশার কমায়। হৃদরোগ প্রতিরোধ করে।

এতে রয়েছে প্রচুর ফাইবার। যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

ক্যালোরি কম। তাই ওজন কমাতে সাহায্য করে মটরশুঁটি।

মটরশুঁটিতে রয়েছে ভিটামিন সি। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এতে থাকে প্রচুর আয়রন। যা অ্যানিমিয়া ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।

প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় শিশুর দেহের বৃদ্ধিতে দারুণ কাজ করে মটরশুঁটি।

অ্যালঝাইমার্স, ব্রঙ্কাইটিস প্রতিরোধেও সাহায্য করে মটরশুঁটি।

এতে রয়েছে প্রচুর ভিটামিন এ। যা চোখ ভাল রাখে।

এতে রয়েছে প্রচুর ভিটামিন কে। যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ফলে হাড় ভাল থাকে।

এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও ফলিক অ্যাসিড। যা অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাক ডাকা বন্ধ করবে জুস

অনলাইন ডেস্ক: নাসিকা গর্জন যে কী বিরক্তিকর, ভুক্তভোগী মাত্রই জানেন। যিনি নাক ডাকেন, তিনি তো বিন্দাস ঘুমে। কিন্তু, কানের পাশে অবিরত শব্দে পাশের মানুষটির ঘুমের বারোটা। জোর করে দু-চোখের পাতা এক করার চেষ্টা করেও লাভ হয় না। আপনার পাশের মানুষটির প্রতি বিরক্তি প্রকাশের উপায় নেই। পাশ ফিরিয়ে ঘুমালে সাময়িক স্বস্তি মিললেও, কিছু মুহূর্ত পরে আবার একইরকম নাসিকা গর্জন। যিনি নাক ডাকছেন, তার ঘুমটিও যে খাসা হচ্ছে, এমনটা ভাবার কারণ নেই। তিনি না-বুঝলেও, ব্যাঘাত তারও ঘটে।

এই নাক ডাকার অন্যতম কারণ হল শ্বাসনালীতে বায়ু চলাচলে ব্যাঘাত। ঘুমন্ত অবস্থায় গলা ও তালুর টিস্যু ঢিলেঢালা হয়ে এই বাধার সৃষ্টি করে। এটা ঘটে হালকা ঘুম থেকে গভীর ঘুমে যাওয়ার সময়। এই বাধা ঠেলে জোর করে বায়ু চলাচলের কারণেই নাসিকা গর্জন। অ্যালার্জি, অ্যাজমা, ঠাণ্ডা লাগা, স্লিপ অ্যাপনিয়া, সাইনাস… এমন নানা কারণ থাকতে পারে।

এ জন্য ওজন ঝরানোর চেষ্টা করতে হবে। কারণ, ওবেসিটি নাক ডাকার অন্যতম কারণ। ওজন কমলে নাক ডাকাও আপনা থেকে কমবে। কিন্তু, রাতারাতি তো ওজন কমবে না। ততদিন একটি জুস নিয়মিত খেয়ে দেখতে পারেন। আপনার সামান্য উদ্যোগে পাশের মানুষটি শান্তিতে ঘুমাতে পারবে।

জুসের উপকরণ: ২টি আপেল। ২টি গাজর। একটা পাতিলেবুকে চার টুকরো করে তার একভাগ। এক ইঞ্চি সমান আদার টুকরো।

যে ভাবে বানাবেন: সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিন, সেই জুসটি বিছানায় ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে খেতে হবে। নাক ডাকা বন্ধ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোষ্ঠকাঠিন্য ঠেকান বেলের শরবতে

স্বাস্থ্য কণিকা: বিভিন্ন কারণে পেটের পীড়ায় ভুগে থাকেন অনেকেই। পেটের পীড়ার মধ্যে কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর সমস্যা। কিন্তু কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসারসহ পেটের নানাবিধ পীড়া মোকাবিলায় অতি গুরুত্বপূর্ণ একটি ফল হচ্ছে বেল। প্রাচীনকাল থেকেই গ্রামগঞ্জে পেটের পীড়ায় ঘরোয়া টোটকা হিসেবে বেলের শরবত ব্যবহৃত হয়ে আসছে।

সাধারণত গরমের দিনে এক গ্লাস বেলের শরবত শরীর ও মনে শান্তি নিয়ে আসে। পেটের গোলমাল দূর করতেও বেলের জুড়ি মেলা ভার। বেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ। যা খাবার হজমে দারুণ সহায়তা করে।

বিকল্প চিকিৎসা পদ্ধতি ইউনানি ও আয়ুর্বেদী ওষুধ তৈরিতে কাঁচা ও পাকা বেল দুটোরই কদর আছে। এ ছাড়া শুকনো বেল দিয়েও তৈরি হয় বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ। পেটের নানা রকম রোগ সারাতে বেল জাদুর মতো কাজ করে।

কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগে অব্যর্থ ওষুধ হিসেবে বিবেচিত। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। পাকা বেলে ভিটামিন ‘সি’ এবং ‘এ’ প্রচুর পরিমাণে থাকে।

বেলের বীজগুলো পিচ্ছিল ধরনের হওয়ায় এ ফল পাকস্থলীতে খাবার হজমের ক্ষেত্রে সহায়তা করে। এতে করে খাবার সঠিকভাবে হজম হয়। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে শরীরে নানা রকমের অসুখ তৈরি হয়। নিয়মিত বেল খেলে এ সমস্যা দূর হয়। শীতের শেষ দিক থেকে বাজারে বেল পাওয়া যায়। বসন্ত ও গ্রীষ্মকালীন রোগব্যাধির বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত বেলের শরবত খাওয়া যেতে পারে।
পেটের সমস্যার কারণে ত্বকে ব্রণ ও অন্যান্য রোগব্যাধির সৃষ্টি হয়। আয়ুর্বেদশাস্ত্র মতে, নিয়মিত বেল খেলে ব্রণের সমস্যাও দূর হয়। এ ছাড়া পাকস্থলীর আলসার নিরাময়েও বেল দারুণ কাজ করে।

বেলের শরবত বানানো খুবই সোজা। পাকা বেল একটি চালনি দিয়ে চেলে নেওয়া যেতে পারে। অথবা ব্লেন্ডারে দিয়েও অল্প সময়ের মধ্যে বেলের শরবত বানানো যায়। ফুটপাত ও বিভিন্ন ধরনের খাবার দোকানে ব্লেন্ডার দিযে বেলের শরবত বানিয়ে বিক্রি করা হয়। সবচেয়ে নিরাপদ হচ্ছে ঘরে তৈরি করে খাওয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতের বন্ধু গ্লিসারিন

অনলাইন ডেস্ক: সৌন্দর্যচর্চায় সব সময় নিরাপদ উপাদান ব্যবহার করার অভ্যাস কম-বেশি সবার থাকা উচিত। আর সৌন্দর্য রক্ষার মূল চাবিকাঠি নিজের প্রতি সচেতনতা। সৌন্দর্য সচেতন সবাই চান তার সৌন্দর্য যাতে স্থায়ী থাকে।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌন্দর্য যাতে স্থায়ী থাকে নষ্ট যাতে না হয় সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। তাই আসল সৌন্দর্যকে ধরে রাখতে চাইলে সঠিকভাবে যত্ন নিতে হবে।

শীত আসতে শুরু করেছে। এ সময়ে রূপচর্চার উপকরণেও কিছুটা পরিবর্তন আনতে হবে। বাজারে এখন অনেক ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে। কিন্তু সেসব প্রসাধনী সবই যে ত্বকের জন্য ভালো তা কিন্তু নয়। কিন্তু তারপরও সবার ঝোঁক থাকে বাজারে ভালো ভালো প্রোডাক্টের ওপর।

তবে এসব প্রোডাক্টের প্রসাধনী ব্যবহার করলে যে আপনার উপকার করবে তা কিন্তু নয়। অনেক সময় নরমাল প্রোডাক্টের প্রসাধনী আপনাকে শীতের রুক্ষতা থেকে রক্ষা করতে পারে। ঠিক তেমন একটি উপাদান হল গ্লিসারিন। আর গ্লিসারিন কীভাবে ত্বক ও চুলে ব্যবহার করবেন তা নিয়ে বিশদ আলোচনা করেছেন আকাঙ্খা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী

গ্লিসারিন হল একটি অর্গানিক কমপাউন্ড। এটা তৈরি হয় অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন দিয়ে। এ গ্লিসারিন ত্বক ও চুলের বিভিন্ন প্রোডাক্টে ব্যবহার করা হয়ে থাকে। যেমন অ্যান্টিএজিং ক্রিম, নাইট ক্রিম এবং বিভিন্ন ধরনের হেয়ার মাস্কে ব্যবহার করা হয়ে থাকে। গ্লিসারিন স্কিন ফ্রেন্ডলি উপাদান। যা কিনা আপনার ত্বকের পাশাপাশি চুলেরও উপকারী বন্ধু হিসেবে কাজ করে। গ্লিসারিন সারা বছর ব্যবহারের প্রয়োজন না হলেও শীতে আপনার রূপচর্চার ভালো বন্ধু হতে পারে। স্বচ্ছ বোতলে ভরা এ গ্লিসারিন থাকে। তবে এর ব্যবহার জানা থাকলে খুব সহজেই ঘরে বসে আপনি গ্লিসারিন ব্যবহারের ফলে এর উপকারিতা নিজেই অনুধাবন করতে পারবেন।

টোনার
এক কাপ গ্লিসারিন ও সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে নিয়ে টোনার তৈরি করে নিতে পারেন। এটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন। যখনই মুখ পরিষ্কার করবেন তখনই নরম টাওয়াল দিয়ে মুছে নিয়ে টোনার স্প্রে করে নেবেন। টোনিংয়ের পাশাপাশি এটি ময়েশ্চারাইজারেরও কাজ করবে।

পা ফাটা রোধে
পা ফাটার সমস্যা কম-বেশি সবারই হয়ে থাকে। তবে যাদের হয় শীতে তাদের পা আরও বেশি ফাটে, খসখসে হয়ে যায়, দেখতেও অসুন্দর লাগে। তাই রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে ৫ মি. পা ভিজিয়ে রাখুন। এরপর শুকনো করে মুছে হাতের তালুতে গ্লিসারিন নিয়ে পায়ে ম্যাসাজ করে নিন। তারপর কটনের মোজা পরে নিন। এভাবে প্রতিদিন রাতে যদি গ্লিসারিন ব্যবহার করা হয় তাহলে পা ফাটা সমস্যা থাকবে না।

ঠোঁটের যত্নে
শীতকালে ঠোঁট শুষ্ক হয়ে যায়। এর ফলে ঠোঁট ফাটতে শুরু করে। তাই ১ চা-চামচ গ্লিসারিন, ১ চা-চামচ মধু মিশিয়ে নিয়ে বোতলে ভরে রেখে দিন। দিনে ২-৩ বার এ মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করে নিন বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই ম্যাসাজ করুন ১ বার। তবে যখনই ম্যাসাজ করবেন ২-৩ মি. রাখার পর ভেজা রুমাল দিয়ে মুছে ফেলুন। যদি সঠিকভাবে ঠোঁটের যত্ন নেয়া হয় তাহলে সারা শীতে ঠোঁটের শুষ্কতা ও ঠোঁট ফাটার সমস্যা থাকবে না।

চুলের আগা ফাটা রোধে গ্লিসারিন ব্যবহার
রাতে চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে নিন। এরপর চুলের গোড়া বাদ দিয়ে আগা পর্যন্ত গ্লিসারিন দিয়ে তেলের মতো ম্যাসাজ করে নিতে হবে। যার যার চুলের পরিমাণ অনুযায়ী গ্লিসারিন নিতে হবে। এভাবে সারারাত রেখে সকালে শ্যাম্পু করে নিন। এতে করে চুলের আগা ফাটা সমস্যা দূর হয়ে যাবে এবং চুলের রুক্ষতাও থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাপের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ, সাপের কামড়েই ধর্ষকের মৃত্যু

বিদেশের খবর: বিষাক্ত সাপের ভয় দেখিয়ে হোটেলে নিয়ে যুবতীকে ধর্ষণ করে এক ব্যক্তি। পরবর্তীতে ওই বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয় ধর্ষকের। এমন ঘটনা ঘটেছে চীনের জিয়াংজি প্রদেশের ফুজহোউয়েতে।
ঘটনার বিস্তারিত সম্পর্ক দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার হোটেলে তিনটি সাপ এনেছিল ওই ব্যক্তি। এর মধ্যে একটি বিষাক্ত সাপের ভয় দেখিয়ে ধর্ষণ করে যুবতীকে। শেষে হোটেলের বাথটাবে সাপ নিয়ে খেলতে গেলে সাপের কামড়ে মৃত্যু হয় ওই ধর্ষকের।

ওই হোটেলের এক কর্মী দ্বিতীয় তলায় একটি সাপ দেখতে পেয়ে দমকলকর্মীকে খবর দেন। ঘটনাস্থলে এসে উদ্ধার দুইটি সাপ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। অন্য একটি সাপকে খুঁজে পাওয়া যায়নি। বাথটাবের পাশের ধর্ষকের মৃতদেহ পড়ে ছিল বলে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশীয় ও আন্তর্জাতিক ‘ষড়যন্ত্র’ রুখতে কমিটি আওয়ামী লীগের

দেশের খবর: একাদশ জাতীয় নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে একটি লিয়াজোঁ উপ-কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। যাদের অধিকাংশই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসকসহ নানা পেশার মানুষ।

মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচনী লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া সদস্যদের মধ্যে কয়েকজন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যাতে নির্বাচন অনুষ্ঠানে বাধা না হতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কোন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন।
তিনি বলেন, ‘আমাদের সকলকে শেখ হাসিনার হাত শক্তিশালী করে কাজ করতে হবে। নির্বাচনের সময়টাতে নির্বাচনী এলাকাগুলোতে যেনো কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা করতে হবে। এখন আমাদেরই দায়িত্ব শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী আসনে বসাতে স্ব স্ব দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। আর কিছু সময় আমাদের হাতে আছে দায়িত্বে গাফিলতি করা যাবে না।’

বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে তার নেতৃত্বে বিশ্বাস করে জানিয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা শেষ চার বছর ধরে পর্যবেক্ষণ করেছি, গ্রামে গ্রামে আওয়ামী লীগের ভোট শুধু বেড়েছে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদসহ সকল নির্বাচনে মানুষ আমাদের সমর্থন দিয়েছে।’

কমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাছান খান বলেন, ‘আওয়ামী লীগের অনেকগুলো সাব-কমিটি, উপ-কমিটি রয়েছে; কিন্তু সবচেয়ে বড় কাজটা হচ্ছে লিয়াজোঁ কমিটির। আমরা ২০০৮ সালেও এখানে কাজ করেছি। সব নির্বাচনী-ই কঠিন। তবে এই নির্বাচনটায় আমাদের অস্তিত্বের একটা বিষয় রয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশটাকে বিশ্বের কাছে এগিয়ে নিয়ে গেছেন সেটাকে অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমাদের কামনা সেটাকে বাস্তবায়ন আমরা ধরে রাখতে চাই। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনার জয়যুক্ত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

লিয়াজোঁ কমিটির দায়িত্ব তুলে ধরে কামরুল বলেন, ‘প্রতিটা আসনেই আমাদের লিয়াজোঁ কমিটি চোখ রাখবে। কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, আমাদের লোকদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে কিনা প্রতিটা বিষয়ই আমাদের মনিটর করতে হবে। পাশাপাশি আমাদের নিজেদেরই বিভিন্ন ধরনের সংগঠন আছে সে সংগঠনগুলোকে আমাদের প্রচারের কাজে লাগবো। সব অপশন আমরা মবিলাইজ করবো। আমাদের সময় খুবই কম। তাই আমাদের ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে এবং সেটা মোকাবেলায় কৌশল তুলে ধরে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নতুন নতুন রাজনৈতিক জোট হয়েছে, তারা আমাদের বিপদে ফেলতে নানা ধরনের চেষ্টা চলছে। করছে নানাভাবে আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আন্তরিকভাবে পালন করতে হবে। আমরা যেন আমাদের কাজে কোন রকম কাফিল অতি না করি।’

এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মোঃ রশিদুল আলম।
তিনি বলেন, ‘নৌকা মার্কাকে আবারো বিজয়ী করার জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য যা যা করা দরকার তার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আজ আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা তাদের চাকরি জীবনে অত্যন্ত সততার সাথে কাজ করেছেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

‘তারা তাদের অবসর সময়ে আজ মুক্তিযুদ্ধের চেতনাকে আবারও বাস্তবায়ন করার জন্য উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য দৃশ্যমান উন্নয়ন যেন ব্যাহত না হয়। ক্ষুধা দারিদ্রের বাংলাদেশ আবার যেন ফিরে আসে না আসে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা কাজ করতে চাই।’

এসময় তিনি বলেন, ‘উন্নয়নের অপর নাম শেখ হাসিনা, গণতন্ত্রের অপর নাম শেখ হাসিনা, বাংলাদেশের অপর নাম শেখ হাসিনা। এদেশের মানুষের স্বাধীনতার অপর নাম শেখ হাসিনা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি যুবরাজের বিরুদ্ধে করাত উঁচিয়ে বিক্ষোভ তিউনিসীয় নারীদের

বিদেশের খবর: সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিসিয়া সফরকালে দেশটির রাজধানী তিউনিসের হাবিব বুরগুইবা এভিনিউয়ে বুধবার বিক্ষোভ করে স্থানীয়রা।
‘সুস্বাগত নয়, তিউনিসীয়রা সৌদি যুবরাজের তিউনিসিয়া সফরের বিরুদ্ধে’ লেখা পোস্টার ছিল অনেকের হাতে। এক নারী সেই পোস্টারের সঙ্গে করাত উঁচিয়ে বিক্ষোভে যোগ দেন।
ধারণা করা হচ্ছে, ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করার প্রতিবাদেই হয়তো তিউনিসিয়ার নারীরা করাত উঁচিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
সূত্র: এএফপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest