সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র নির্বাচনি পর্যবেক্ষক পাঠাবে : এইচ টি ইমাম

দেশের খবর: অনেক দলের অংশগ্রহণে সফলভাবে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিস্মিত হয়েছেন এবং দেশটি নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বুধবার (২৮ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে তিনি এ কথা জানান।

এইচ টি ইমাম বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি পর্যবেক্ষকরা যেখানে যাবেন তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা আগে থেকে তালিকা দিয়ে জানাবেন, কোথায় কি কি কাজ করবেন।’

তিনি আরও বলেন, মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আনন্দের খবর এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অবাধ সুষ্ঠু নির্বাচন, এই আদর্শ মার্কিনিরাও ধারণ করে। তাদের সঙ্গে আমাদের মতের যথেষ্ট মিল আছে। এজন্যই তারা আমাদের এখানে এসেছেন। এটাই প্রথম নয়, এর আগেও ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এসেছিলেন। ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে সব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু আমরা সব প্রচার করা জরুরি মনে করি না।

এইচ টি ইমাম বলেন, আমি মার্কিন কর্মকর্তাদের জানিয়েছি, স্বাধীনতার পর থেকে ১৯৭২ সালে বঙ্গবন্ধু আরপিও তৈরি করেছিলেন। সেই আরপিও এর উপর ভিত্তি করে নির্বাচন হয়ে এসেছে। আর সেই আরপিওতে যত ধরণের সংশোধনী এসেছে, সব একমাত্র আওয়ামী লীগ করেছে। এটি আর কেউ করেনি।

বাংলাদেশে নির্বাচনি পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ কি জানতে চাওয়া হলে এইচ টি ইমাম বলেন, তারা বলেছে বাংলাদেশে এখন ভালো পরিবেশ বিরাজ করছে। এর আগে তাদের থিংক ট্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তাদের একটি অক্টোবর মাসে এসেছিলেন, আমার সঙ্গে কথা হয়েছে। তারা বলেছিলেন একটা ডায়ালগ দরকার। আমাদের সংলাপ আয়োজনে তারাও খুশি বলে জানিয়েছে। এই ডায়ালগে আমাদের সভাপতি সবাইকে যেভাবে নিয়ে এসেছেন তাও আমরা উল্লেখ করেছি।

ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না, কিন্তু যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে এতে কি তাদের কাছে নির্বাচনি পরিবেশ নিয়ে কোনও সংশয় আছে? এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, নির্বাচনের খুব ভালো পরিবেশ আছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশে এখন আদর্শ পরিবেশ বিরাজ করছে, এখানে পর্যবেক্ষক পাঠানোর কোনও দরকার নেই। মার্কিন পর্যবেক্ষকরা দেখবে নির্বাচন কেমন হয়। মার্কিন আর ইউরোপের সিস্টেম তো এক না। তবে একটা জিনিস আমরা বলে দিয়েছি পর্যববেক্ষক যারা আসবে তাদের অবশ্যই নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। নির্বাচন কমিশনের কোড অব কন্ডাক্ট আছে দেশি এবিং বিদেশিদের জন্য। সেটা তাদেরকে জানিয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর শঙ্কা

বিদেেশের খবর: রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো।

মঙ্গলবার টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, রাশিয়া তার সীমান্তের আশপাশের সেনা ঘাঁটিগুলোতে ট্যাংকের সংখ্যা প্রায় ৩ গুণ বাড়িয়েছে। রাশিয়ায় আটক নাবিক ও নৌ কর্মকর্তাদের দ্রুত ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউক্রেনে সামরিক আইন জারিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বিবৃতিতে এ কথা জানিয়েছে মস্কো। ইউক্রেন ইস্যু নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।

অন্যদিকে ক্রিমিয়া নিয়ে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা আরোপ দেখতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র হেদার নুয়ের্ট।

শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ঘটনার পর পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করে দেয়ার কথা ভাবছেন তিনি।

ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনীয় যুদ্ধজাহাজ লক্ষ্য করে রাশিয়ার গুলি ছোড়ার ঘটনার ওপর ‘পূর্ণাঙ্গ প্রতিবেদনের’ জন্য অপেক্ষা করছেন।

রোববার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৩টি যুদ্ধজাহাজে গুলি করে নিজেদের দখলে নেয় রাশিয়া। গোলাগুলিতে ২৩ ইউক্রেনীয় নাবিক আহত হন। এ ঘটনায় দুই দেশই একে অপরকে দায়ী করে।

রুশ সেনাদের দাবি, তাদের জলসীমায় ইউক্রেনের এই নৌ-যানগুলো প্রবেশ করলে তাদের ওপর গুলি চালায় রাশিয়ার নৌ-বাহিনী। পরে দু’টি যুদ্ধজাহাজ এবং একটি টাগবোট জব্দ করা হয়।ইউক্রেন-রাশিয়া-যুদ্ধজাহাজ-সামরিক আইন

রুশ বাহিনী কার্শ প্রণালীতে অবস্থিত সেতুর নিচে একটি ট্যাংকার আড়াআড়িভাবে বসিয়ে পথ বন্ধ করে রেখেছিল। সেটা থেকেই ইউক্রেনীয় গানবোট ও টাগবোটের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল।

এই কার্শ প্রণালীই আজভ সাগরে যাওয়ার একমাত্র পথ। সমঝোতার ভিত্তিতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই এটি ভাগাভাগি করে ব্যবহার করে।

তবে ইউক্রেনীয় নৌ-বাহিনী দাবি করছে, জাহাজ দু’টি ইউক্রেনের ওডিসা বন্দর থেকে মেরিপুল বন্দরে স্থানান্তর করা হচ্ছিল আর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়াকে আগেই জানানো হয়েছিল।
YouTube Subscription

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথমবার পোশাকের মডেল সুবর্ণা মোস্তফা

বিনোদনের খবর: সুবর্ণা মোস্তফা প্রথমবারের মতো পোশাকের মডেল হলেন। বর্ণাঢ্য ক্যারিয়ার ঝলমলে। রয়েছে অজস্র প্রাপ্তির পালক, ছোট পর্দায় অভিনয় গুণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। টেলিভিশন বিজ্ঞাপন থেকে নাটক, চলচ্চিত্র সবখানেই তার সমুজ্জ্বল উপস্থিতি। কিন্তু এই দীর্ঘ ক্যারিয়ারে কখনওই পোশাকের মডেল হননি।

সম্প্রতি ফ্যাশন হাউজ বিশ্ব রঙের পোশাকের মডেল হয়েছেন বাংলাদেশের এই গুণী অভিনেত্রী। ফ্যাশন হাউজটি বিজয় দিবস উপলক্ষ্যে নতুন ডিজাইনের বেশ কিছু পোশাক বাজারে আনে। আর এই পোশাক ফ্যাশন সচেতনদের নিকট পরিচয় করিয়ে দিতেই প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা আমন্ত্রণ জানান সুবর্ণা মোস্তফাকে।

বিপ্লব সাহা বলেন, সুবর্ণা আপার সাথে আমার পরিচয় ২০০১ সালে। বিভিন্ন সময় তাঁর সাথে আমার নানা বিষয় নিয়ে কথা হয়। আমার ফ্যাশন হাউজ থেকে কেনাকাটাও করেন তিনি। দুর্গাপূজার সময় আমাদের ফটোশুট দেখে মুগ্ধ হন।
তিনি বলেন, সুবর্ণা আপা এরপর আমাকে মজা করেই বললেন সবাইকে তুমি মডেল বানাও, আমাকে তো বলো না। কথাটা মজা করে হলেও আমি মাথায় রেখেছিলাম এবং বড় একটা ইভেন্ট খুঁজছিলাম। বিজয় দিবসের মতো একটা ইভেন্ট পেয়ে সুবর্ণা আপাকে জানালাম, তিনি রাজি হলেন।

আশির দশকে সুবর্ণা মোস্তফা ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। সুবর্ণা মঞ্চ এবং চলচ্চিত্রেও প্রচুর অভিনয় করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। তবে তিনি নিয়মিত গড়পড়তা চলচ্চিত্রে অভিনয় করেননি। কিছু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তবে মূলধারার কিছু সিনেমাতেও তাঁর উপস্থিতি লক্ষ্যণীয়।

নয়নের আলো সিনেমাতে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল। দর্শকদের মাঝে ছিল তার ঈর্ষনীয় জনপ্রিয়তা। অনেকের মতে চেহারায় বাঙালি রমনীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং স্মিত যৌন আবেদন ও রহস্যময় ঘরানার সৌন্দর্য তার সামগ্রিক সৌন্দর্যকে প্রায় ক্ল্যাসিক রূপ দিয়েছে। আবার অনেকের মতে টিভি পর্দায় তিনি যতটা ভরাট, আকর্ষণীয়, চলচ্চিত্রের পর্দায় তিনি অতটা নন। ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়াকে নিয়ে ‘বিজয়া’র পোস্টার

বিনোদনের খবর: কলকাতার জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান, কৌশিক গাঙ্গুলী ও আবির চট্টোপাধ্যায়।
এবার ছবিটির সিক্যুয়েল আসছে। নতুন এ ছবির নাম ‘বিজয়া’। সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। একটি পোস্টারে শাড়ি, ঘোমটা, সিঁদুরের পদ্মা ওরফে জয়া আহসান। পিছনে দাঁড়িয়ে পদ্মার দিকে তাকিয়ে রয়েছেন গণেশ, ওরফে কৌশিক স্বয়ং। অন্য পোস্টারে হাতে পুজোর ফুল নিয়ে পদ্মা। চোখ রয়েছে নাসির আলী ওরফে আবির চট্টোপাধ্যায়ের দিকে।
ছবিতে দুই ধর্মের মানুষের প্রেম ফ্রেমবন্দি করেছেন পরিচালক। নাসির কি ফের ফিরে আসবে পদ্মার জীবনে? উত্তর পেতে গেলে আর সামান্য অপেক্ষা। আগামী জানুয়ারির শুরুতেই মুক্তি পাবে এই ছবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

দেশের খবর: আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে।

ইপির ডেমোক্রেসি সাপোর্ট অ্যান্ড ইলেকশন কো–অর্ডিনেশন গ্রুপের দুজন সহযোগী চেয়ারপারসন ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকএভান মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্টের পক্ষে কোনো সদস্যের এ নির্বাচন পর্যবেক্ষণ করা বা নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। এরপরও যদি ইপির কোনো সদস্য এই নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের মত বলে গ্রাহ্য হবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি মামলায় খোকাসহ চারজনের ১০ বছর করে কারাদণ্ড

দেশের খবর: বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান বুধবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। এছাড়া খোকাকে ২০ লাখ টাকা ও অন্য তিন আসামির ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার অপর তিন আসামি হলেন-বনানীর ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন। অংশগ্রহণ করা ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে জনৈক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপরাপর আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ফেব্রুয়ারি ২০০৩ সাল থেকে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি করপোরেশনের ক্ষতি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়েব সিরিজে তিশা

ওয়েব সিরিজে তিশা

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন। ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় দেখা যাবে তাদের কেমিস্ট্রি। অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। এখন এর শুটিং চলছে ঢাকায়।
এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পও তারই। তিনি বলেন, ‘প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই ভাবা। এই কাহিনিতে অনেক বাঁক আছে। শেষ পর্যন্ত সমাধান থাকছে না। কারণ এর সিজন-টু তৈরি হবে।’

‘কুয়াশা’য় তিশার চরিত্রের নাম রানি। সুমন আছেন মুরাদের ভূমিকায়। দু’জনই জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে। খলনায়ক জামসেদ চরিত্রে থাকছেন শহীদুজ্জামান সেলিম। এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান। ‘কুয়াশা’ প্রযোজনা করছে ইনোভেট সল্যুশন্স। এ বছরেই সিনেস্পট অরিজিনালসে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবারই প্রথম নির্বাচনের দায়িত্বে গ্রাম পুলিশ

দেশের খবর: নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গ্রাম পুলিশ ব্যবহার করতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব। মঙ্গলবার আইন শৃঙ্খলাবাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মঙ্গলবার নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “এ বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। সেটি হলো এ বছর থেকে গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করব।”

জানা গেছে, দফাদার ও মহলদার মিলে সারা দেশে প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশ রয়েছে।
সভা প্রসঙ্গে সাংবাদিকদের ইসি সচিব আরো বলেন, “মঙ্গলবারের আইন শৃঙ্খলাবাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ক সভায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট সংক্রান্ত আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে বাজেট দাখিল করতে। আনসার বাহিনীকে আমরা শতভাগ টাকা অগ্রিম বরাদ্দ দেব। অন্য বাহিনীগুলোকে ৫০ ভাগ বরাদ্দ অগ্রিম দেব।”

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের দাবির মুখে ১২ নভেম্বর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest