সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাইলট ঘুমে! গন্তব্য ছাড়িয়ে বহুদূরে চলে গেল বিমান

বিদেশের খবর: ককপিটে ঘুমিয়ে রইলেন পাইলট, বিমান চলে গেলো গন্তব্য ছাড়িয়ে ৪৬ কিলোমিটার দূরে। তবে কোন অঘটন ছাড়াই কাছে থাকা অন্য বিমানবন্দরে অবতরণ করতে সমর্থ হয় বিমানটি। সোমবার অস্ট্রেলিয়ায় একটি চার্টার্ড ফ্লাইটের এ ঘটনাটি প্রকাশিত হয়। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইলের।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, ঘটনার দিন সকাল ছয়টা ২১ মিনিটে গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরবর্তী কিং আইল্যান্ড এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে বিমানটি। পাইপার পিএ-৩১ নাভাজা ভিএইচ-টিডব্লিউইউ’র এই বিমানের সাতটি ফ্লাইটের একটি ছিল এটি।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো’র(এটিএসবি) জানায় ঘটনাটি গত ৮ নভেম্বরের। ফ্লাইটটি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার ঘটনা তদন্ত করছেন তারা।
এটিএসবি জানিয়েছে, তদন্তের সময় পাইলটদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিমানটি চালানোর সময় এই পাইলট ঘুমিয়ে পড়ার কারণেই এটি গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরে চলে যায়। আগামী বছরের মার্চে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে এটিএসবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নেই, আঙুল ভেঙে গেলেও খেলবেন!

খেলার খবর: নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইনজুরির কারণে ঢাকা টেস্টে মুশফিকের খেলা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে।

মুশফিকের ইনজুরি নিয়ে বুধবার অনুশীলন শেষে জাতীয় দলের টেস্ট ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মনে হয় মুশফিক ভাই ভালো আছেন। আমি যতটুকু জানি আঙুল ভেঙে গেলেও তিনি খেলবেন।’

মুশফিকের চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেন, ‘মুশফিকুর রহিমের না খেলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সামান্য চোট পেয়েছেন।’
মুশফিকের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তেমন কোনো সমস্যা নেই। এক্স-রে করা হয়েছে। তাতে কোনো চিড় ধরেনি। বাকিটা কাল বোঝা যাবে।’ এর আগে কাঁধের ইনজুরিতে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস বাদ পড়ায় দলে স্কোয়াডের সংখ্যা হয়েছে ১৩ জনের।

আর এখন মুশফিকুর রহিম যদি খেলতে না পারেন, তাহলে এ সংখ্যা দাঁড়াবে ১২ জনে। সে ক্ষেত্রে জরুরি ভিত্তিতে তার পরিবর্তিত খেলোয়াড় নিতে হবে নির্বাচকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গো. রেজাসহ সারাদেশ যুক্তফ্রন্টের ৫১ প্রার্থীর মনোনয়ন জমা

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যুক্তফ্রন্ট ও বিকল্পধারা মনোনীত ৫১ প্রার্থী দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী মুন্সীগঞ্জ-১ ও ঢাকা-১৭, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী সিলেট-৬, যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫, এমএম শাহীন মৌলভীবাজার-২, ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ-১ আব্দুর রউফ মান্নান নওগাঁ-২ এবং মাজহারুল হক শাহ চৌধুরী চট্টগ্রাম-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম।

মনোনয়নপত্র জমাদানকারীদের তালিকা :

রংপুর বিভাগ
১.ঠাকুরগাঁও-৫ জনাব এস এম খলিলুর রহমান সরকার বিকল্পধারা বাংলাদেশ
২. দিনাজপুর-৩ মো. আশরাফুল ইসলাম বিকল্পধারা বাংলাদেশ
৩. দিনাজপুর-৪ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান বিকল্পধারা বাংলাদেশ
৪. রংপুর-২ ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ তালুকদার বিকল্পধারা বাংলাদেশ
৫. কুড়িগ্রাম-২ আবুল বাশার বিকল্পধারা বাংলাদেশ

রাজশাহী বিভাগ
৬. বগুড়া-৪ মো. নজীবুল্লাহ মজনু মণ্ডল বিকল্পধারা বাংলাদেশ
৭. বগুড়া-৫ মাহবুব আলী বিকল্পধারা বাংলাদেশ
৮. নওগাঁ-১ মো. আব্দুল হান্নান বিকল্পধারা বাংলাদেশ
৯. নওগাঁ-২ আব্দুর রউফ মান্নান বিকল্পধারা বাংলাদেশ
১০. রাজশাহী-৩ মো. মনিরুজ্জামান বিএলডিপি
১১. রাজশাহী-৪ সরদার মোহাম্মদ সিরাজুল করিম বিএলডিপি
১২. নাটোর-৩ মনজুর আলম হাসু বিকল্পধারা বাংলাদেশ
১৩. পাবনা-৩ মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ জনদল

খুলনা বিভাগ
১৪. যশোর-৩ মো. মারুফ হাসান (কাজল) বিএলডিপি ১৫. যশোর-৪ এম নাজিম উদ্দিন আল আজাদ এলডিপি
১৬. বাগেরহাট-২ বেগ মাহাতাব উদ্দিন বিকল্পধারা বাংলাদেশ
১৭. বাগেরহাট-৩ আলহাজ মোশাররফ হোসেন বিএলডিপি

১৮. খুলনা-৩ মোল্লা মুজিবর রহমান বিএলডিপি
১৯. সাতক্ষীরা-৪ এইচ এম গোলাম রেজা বিকল্পধারা বাংলাদেশ

বরিশাল বিভাগ
২০. বরগুনা-২ অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাংলাদেশ কংগ্রেস পার্টি
২১. বরিশাল-১ সরদার শামস আল-মামুন বাংলাদেশ গণসংস্কৃতি দল
২২. বরিশাল-৩ মো. এনায়েত কবির, বিকল্পধারা বাংলাদেশ

ময়মনসিংহ বিভাগ
২৩. জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ, শরিয়া আন্দোলন

ঢাকা বিভাগ
২৪. টাঙ্গাইল-২ মুনিরুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ
২৫. টাঙ্গাইল-৬ মনজুর রাশেদ, বিকল্পধারা বাংলাদেশ
২৬. রোকেয়া বেগম, বিকল্পধারা বাংলাদেশ
২৭. কিশোরগঞ্জ-১ ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, বিকল্পধারা বাংলাদেশ
২৮. মানিকগঞ্জ-২ গোলাম সারোয়ার মিলন, বিকল্পধারা বাংলাদেশ
২৯. মুন্সিগঞ্জ-১ মাহী বি. চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ
৩০. ঢাকা-১ মো. জালাল উদ্দিন, বিএলডিপি
৩১. ঢাকা-৪ মো. কবির হোসেন, বিএলডিপি
৩২. ঢাকা-৫ ওবায়দুর রহমান মৃধা, বিকল্পধারা বাংলাদেশ
৩৪. ঢাকা-৬ দিলীপ কুমার দাশগুপ্ত, বাংলাদেশ মাইনোরিটি ডেমোক্রেট ফ্রন্ট
৩৫. ঢাকা-৮ আগা শামস্ মেহেদী কাজী, বিকল্পধারা বাংলাদেশ
৩৬. ঢাকা-১৩ মো. মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড
৩৭. ঢাকা-১৪ মোহাম্মদ আসাদুজ্জামান, বিকল্পধারা বাংলাদেশ
৩৮. ঢাকা-১৫ এইচএম গোলাম রেজা, বিকল্পধারা বাংলাদেশ
৩৯. ঢাকা-১৭ মাহী বি. চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ

৪০. নরসিংদী-২ অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন খান, বিএলডিপি

সিলেট বিভাগ
৪১. শমসের মবিন চৌধুরী সিলেট-৬, বিকল্পধারা বাংলাদেশ
৪২. সুনামগঞ্জ-১ ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ
৪৩. মৌলভীবাজার-২ জনাব এম এম শাহীন, বিকল্পধারা বাংলাদেশ
৪৪. হবিগঞ্জ-৩ সৈয়দ আহমদুল হক, বিকল্পধারা বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগ
৪৫. ব্রাহ্মণবাড়িয়া-৫ তানভীর মনিরুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ
৪৬. ব্রাহ্মণবাড়িয়া-৬ সফিকুর রহমান, বিকল্পধারা বাংলাদেশ
৪৭. নোয়াখালী-১ ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারা বাংলাদেশ
৪৮. লক্ষ্মীপুর-৪ মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারা বাংলাদেশ
৪৯. চট্টগ্রাম-২ মাজহারুল হক শাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ
৫০. চট্টগ্রাম-১৫ নূরুল আমিন, বিকল্পধারা বাংলাদেশ
৫১. কক্সবাজার-২ মেজর (অব.) শাহেদ সরওয়ার, বিকল্পধারা বাংলাদেশ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমানের ‘বিগ বস’ এ সাইফকন্যা সারা

বিনোদনের খবর: বলিউউড সুপারস্টার সালমান খান আরেক সুপারস্টার সাইফ আলি খানের চেয়ে ৫ বছরের বড়। সালমানের চেয়ে ৫ বছরের ছোট সাইফের মেয়ে সারা আলি খান এখন বলিউড নায়িকা। এবার অনুজ সাইফের মেয়ে সারা আসছেন সালমান খানের ‘বিগ বস’ এ।

এবার চলছে সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’ এর ১২তম মৌসুম। এ মৌসুমেরই একটি পর্বে দেখা যাবে সারাকে।

কিছুদিন পরই ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সারার। ছবিটিতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত রাজপুত। মূলত ছবির প্রচারণা করতেই সুশান্তসহ ‘বিগ বস’ এ আসছেন সারা।

১৯৯৯ সালে সুরজ বর্যটিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে সাইফ আলি খানের সঙ্গে রুপালি পর্দা ভাগাভাগি করেন সালমান খান। এবার ছোটপর্দায় সালমান পর্দা ভাগাভাগি করছেন সাইফের মেয়ের সাথে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৮ লাখ পেলে হিরো আলমের নায়িকা হবেন পরীমনি!

বিনোদনের খবর: এই সময়ে দেশে শোবিজ অঙ্গনে সবচেয়ে আলোচিত ও চর্চিত তারকার নাম হিরো আলম। এরইমধ্যে ‘মার ছক্কা’ ছাড়াও বেশ কিছু ছবি ও গানে মডেল হতে দেখা গেছে তাকে। এবার হিরো আলমকে নিয়ে ‘দিয়াশলাই’ নামে নতুন একটি ছবি বানাতে চান পরিচালক নিজাম উদ্দীন। আর সেই ছবির নায়িকা করার কথা চিন্তু করা হচ্ছে লাস্যময়ী পরীমনিকে।

কিন্তু পরীমনি কি হিরো আলমের সঙ্গে ছবিতে চুক্তিবদ্ধ হবেন? হিরো আলমের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, পরীমনি তার বিপরীতে নায়িকা হতে পারেন- তবে সেজন্য পরীকে ১৮ লাখ টাকা পারিশ্রমিক দিতে হবে। তবে এ ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমার বিপরীতে নায়িকা কে হলেন সেটা আমার কাছে বড় ব্যাপার না। পরিচালক আমাকে যে নায়িকা দেন তার সঙ্গেই আমি কাজ করতে রাজি। সে যেই হোক। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি সিনেমা বানাবো। যার একমাত্র নায়ক হবো আমি। আমার নিজের অর্থ ও জনগনের সহযোগীতায় ছবিটি বানাতে চাই। ছবির নাম হবে ‘চরিত্র’। আমি দেখতে চাই দর্শক আমার ছবি দেখতে হলে আসে কিনা?’
এসময় হিরো আলম বলেন, ‘এসময়ে আমিই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। শাকিব খান, আরিফিন শুভকে বাদ দিয়ে সবাই এখন আমার ভিডিও দেখে।’

তিনি বলেন, ‘অনেকেই আমার সঙ্গে অভিনয় করতে চায় না। তাই আমি নিম্নমানের নায়িকাদের নিয়ে অভিনয় করি। এখানে আমার দোষ কোথায়? আমার সঙ্গে ভালো কেউ অভিনয় করলে আমিতো তাদের নিয়েই কাজ করতাম।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রার্থী হচ্ছেন না বিএনপির মিন্টু, আলাল ও সোহেল

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির তিন নেতা। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবারও মনোনয়নপত্র জমা না দেওয়ার ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা।

বিএনপির ওই তিন নেতা হলেন- দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী-৩ আসনে নিজে এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২ এবং ঢাকা-৮ আসনের প্রার্থী হতে চেয়েছিলেন হাবিব–উন–নবী খান সোহেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুল-তাইজুলের র‌্যাংকিংয়ে উন্নতি

খেলার খবর: ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল। এরপর চট্টগ্রাম টেস্টে খেলেন ১২০ রানের দারুণ ইনিংস। তার ওই ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ওই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মুমিনুলের র‌্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। আইসিসি র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি।

এছাড়া বোলিং র‌্যাংকিংয়ে নিজের সেরা অবস্থানে আছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি এগিয়েছেন ছয় ধাপ। টেস্ট বোলিংদের র‌্যাংকিংয়ে তাইজুল আছেন ২১ নম্বরে। আর মুমিনুল টেস্টের ২৪ নম্বরে সেরা ব্যাটসম্যান। বুধবার আইসিসি থেকে পাঠানো মেইলে জানানো হয়েছে এই দুই খবর।

এছাড়া পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ এবং ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর র‌্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। বেয়ারস্টোর টেস্টে ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে ঢুকে গেছেন। আর দুবাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৪ উইকেট নেওয়া ইয়াসির শাহ’র অবস্থান ১০ নম্বরে।

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহিল। বোলিংয়ে অ্যান্ডারসনকে হটিয়ে শীর্ষে এসেছেন কাগিসু রাবাদা। অলরাউন্ডার তালিকায় অবশ্য সাকিব শীর্ষস্থানেই আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোট দিলেই মোটরসাইকেল উপহার!

অনলাইন ডেস্ক: ভোটের বাকি আর মাত্র কয়েক দিন। নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়।কিন্তু নির্বাচন কমিশন চায় শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে। তাই ভোটারদের ভোটকেন্দ্রে টানতে নেওয়া হলো এক অভিনব কৌশল।’ভোট দিন, বাইক জিতুন। পেতে পারেন স্কুটি বা স্মার্ট ফোনও!’ এমন শ্লোগানে ছাড়া হয়েছে উপহার! তবে এই উপহার পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রার্থীকে ভোট দিতে হবে না। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলেই হবে। যাকে খুশি তাকে ভোট দেওয়া যাবে।

এমন অভিনব কৌশল নিয়েছে ভারতের তেলেঙ্গানা সিদ্দিপেট জেলা নির্বাচন কমিশন। জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথের ভোটাররাই এই সুযোগ পাবেন। ভোটদাতাদের নিয়ে একটি ‘ড্র’ করে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোটের দিন বুথের বাইরে কুপন রাখা হবে। ভোট দিয়ে বের হবার সময় একটি করে কুপন দেওয়া হবে। কুপনের একটি অংশ কেটে জমা রাখা হবে। ভোট শেষ হলে লাকি ড্র করা হবে। পুরুষ ও নারীদের জন্য থাকবে আলাদা কুপন। পুরুষদের মধ্যে একজন বিজয়ী পাবেন একটি মোটরসাইকেল। নারীদের মধ্যে একজন পাবেন একটি স্কুটি। এছাড়াও দুই গ্রুপের পাঁচ জন করে ভোটার পাবেন স্মার্ট ফোন। আগামী ৭ ডিসেম্বর এই ভোট অনুষ্ঠিত হবে। সূত্র: নিউ ইন্ডিয়া এক্সপ্রেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest