সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

৩৬ বছর পর ইমরানের কীর্তি স্পর্শ ইয়াসির শাহ’র

অনলাইন ডেস্ক: একদিনে দশ উইকেট। গত সোমবার এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় খবর। কিন্তু গত মঙ্গলবার সেই দশের পরে আরও চার উইকেট ঝুলিতে পুরে ফের শিরোনামে পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ।

তার স্পিন ভেল্কিতে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানে হারাল পাকিস্তান। দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করল হাসান আলিরা। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৩২ বছর বয়সী লেগ স্পিনার। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের কীর্তি ছুঁয়ে ফেললেন ইয়াসির।

পাকিস্তানের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ১৪ উইকেট পাওয়ার কীর্তি রয়েছে ইমরান খানের। ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১১৬ রান খরচ করে ১৪ উইকেট পেয়েছিলেন ইমরান। ৩৬ বছর পর ইমরানের সেই কীর্তি ছুঁলেন ইয়াসির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৪ রান খরচ করে ১৪ উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার। পাকিস্তানের হয়ে টেস্টে এটাই কোন বোলারের দ্বিতীয় সেরা পারফর্ম্যান্স। প্রথম স্থানে রয়েছেন ইমরান খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মঙ্গলে বাস করতে চান স্পেসএক্স প্রধান!

অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহে বাস করতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। শুধু ভ্রমণের উদ্দেশে নয়, সেখানে বাস করার জন্য যেতে তার ‘৭০ শতাংশ’ সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। খবর টেলিগ্রাফ’র।
এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা বেশকিছু যুগান্তকারী কাজ করেছি। আমি এগুলো নিয়ে বেশ আনন্দিত। আমি একেবারে সেখানে চলে যাওয়ার কথা ভাবছি।’

মঙ্গল গ্রহে যাওয়ার ঝুঁকি নিয়ে মাস্ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মঙ্গল গ্রহে মৃত্যুর সম্ভাবনা পৃথিবীর চেয়ে অনেক বেশি। সেখানে মারা যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, সামান্য একটু এগোলেই গভীর মহাকাশে চলে যেতে পারেন (মৃত্যুকে বোঝানো হয়েছে)।’

উল্লেখ্য, গ্রাহককে মহাকাশ ভ্রমণে নিতে স্টারশিপ নামে একটি মহাকাশযান বানিয়েছে স্পেসএক্স। এই মহাকাশযানটিতে করে চাঁদসহ বিভিন্ন গ্রহে ভ্রমণে নিয়ে যাবে মাস্কের প্রতিষ্ঠানটি। কিন্তু সেজন্য গ্রাহককে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাকার খেলায় ধোনিকে হারালেন কোহলি

অনলাইন ডেস্ক: ভারতের বিজ্ঞাপনী জগতে একচ্ছত্র রাজ চালাতেন মহেন্দ্র সিংহ ধোনি। মাঠ ও মাঠের বাইরে দেশটির ক্রীড়াদুনিয়ার কার্যত সম্রাট ছিলেন তিনি। উপার্জনেও বাকি ক্রীড়াবিদদের কয়েক যোজন পিছনে ফেলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে খেলা ঘুরে গেছে। তবে দুনিয়া ও ভারতের ধনী ক্রীড়াবিদদের তালিকায় ধোনিকে পেরিয়ে গেলেন বিরাট কোহলি। ফোর্বসের সাম্প্রতিক প্রকাশ করা তালিকা তেমনটাই বলছে।

সম্প্রতি ফোর্বস দুনিয়ার ধনীতম ১০০ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ্যে এনেছে। সেই তালিকাতেই ৮৩ নম্বরে রয়েছেন কোহলি। নোভাক জকোভিচ, সের্জিও আগুয়েরোদেরও উপার্জনে পিছনে ফেলে দিয়েছেন তিনি। দুনিয়ার একমাত্র ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন কোহলি। ফোর্বস জানাচ্ছে, শেষ একবছরে কোহলি উপার্জন করেছেন ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

এই তালিকায় প্রথম তিনে রয়েছেন যথাক্রমে ফ্লয়েড মেওয়েদার (২৮৫ মিলিয়ন মার্কিন ডলার), লিওনেল মেসি (১০৯ মিলিয়ন মার্কিন ডলার) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৮ মিলিয়ন মার্কিন ডলার)।
মাঠের পারফরম্যান্স কোহলিকে ক্রিকেটের পোস্টার বয় বানিয়ে তুলেছে। বাইশ গজে ধারাবাহিকভাবে দুর্ধর্ষ সাফল্যের অংশ হিসেবে কোহলি এখন একাধিক বানিজ্যিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। জানা গেছে, বর্তমানে কোহলি ২১টি পণ্যের এনডোর্সমেন্ট করে থাকেন। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রস্তুতকারক সামগ্রী, গাড়ি, পোশাক, হেলথ ফুড, হেডফোন, এমনকি টুথব্রাশও।

সবমিলিয়ে এখন কোহলির দাপট চলছে সর্বত্র। কয়েকবছর আগেও যেখানে শাসন করতেন স্বয়ং ধোনি। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন রাঁচির রাজপুত্র। তারই ফেলে আসা শূন্যস্থান দখল করেছেন কোহলি। তবে এত সবকিছু সত্ত্বেও ধোনিকে এখনও ছুঁতে পারেননি তিনি। ২০১৫ সালের ধোনি মোট উপার্জন করেছিলেন ৩১ মিলিয়ন মার্কিন ডলার। কোন ভারতীয় ক্রীড়াবিদের সেটাই ছিল সর্বোচ্চ উপার্জন। কোহলি সেই রেকর্ড এখনও স্পর্শ করতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়নপত্র জমা বিকাল ৫টা পর্যন্ত

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ রিটার্নিং এবং ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিচ্ছেন।

মঙ্গলবার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে ৪১টি। বাকিরা আজ শেষদিনেই জমা দেবেন। এ সময় মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা এবং এমপিরা তাদের গাড়িতে ‘এমপি স্টিকার’ ব্যবহার করতে পারবেন না।
বিধি অনুযায়ী মিছিল, শোডাউন নিষিদ্ধ। কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে। অংশগ্রহণমূলক এ নির্বাচন ঘিরে রাজনৈতিক কার্যালয়গুলো সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে নানা ধরনের কৌশল নিচ্ছে।

প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রেও কৌশলী অবস্থানে দুই দল। বিদ্রোহী ঠেকাতে ও প্রতিপক্ষের প্রার্থীর অবস্থান বুঝতে আওয়ামী লীগ ও বিএনপি অনেক আসনে দুই থেকে চারজন পর্যন্ত প্রার্থী মনোনয়ন দিয়েছে। একই আসনে জোটের শরিকদের পাশাপাশি দলীয় প্রার্থীকেও টিকিট দেয়া হয়েছে।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাগারে আটক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্যও তিনটি আসন নির্ধারণ করেছে বিএনপি। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন ৮ ডিসেম্বর দুই জোটই প্রার্থীর নাম ঘোষণা করবে। এতে যাদের নাম থাকবে, তারাই চূড়ান্ত প্রার্থী হবেন। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এদিকে কয়েক দিন ধরেই আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিচ্ছেন।
মঙ্গলবার ঢাকার আসনগুলোয়ও প্রার্থিতা সংক্রান্ত কাগজ জমা দিয়েছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এ সময় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখা গেছে। তবে এর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।

আজ শেষ দিনও মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও আচরণবিধিমালার লঙ্ঘন যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।

মঙ্গলবার বিকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না। কোনো প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি লোক নিয়ে আসতে পারবেন না।
জানা গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পরপরই গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের দাবির মুখে এর চার দিন পর ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ ডিসেম্বর এগুলো বাছাই করা হবে। ওই সময়ে যাদের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ করা হবে, সেগুলোর বিরুদ্ধে তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূর্ব-ইউক্রেন দখলের স্বপ্ন পুতিনের

বিদেশের খবর: এবার ইউক্রেনের পূর্বাঞ্চল দখল করতে চায় রাশিয়া। প্রধানত এ অঞ্চলের দোনবাস ও প্রিয়াজোভিয়া প্রদেশ দুটি নিয়ন্ত্রণে নেয়ার স্বপ্ন দেখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। এ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টিতে আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা করে আসছে মস্কো। রোববার কার্চ প্রণালীতে ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজ দখলের পর আরও তৎপর হয়ে উঠেছে পূর্বাঞ্চলের ওই বিচ্ছিন্নতাবাদীরা।

ইতিমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে অভিযান চালিয়েছে তারা। সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে রাশিয়াও। ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যম ইউনিয়নইনফো, কিয়েভ পোস্ট ও ইউক্রিনফর্মের খবরে রাশিয়ার এ আগ্রাসী পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

রাশিয়ায় ‘সোভিয়েত ইউনিয়নের সময়কার গৌরব’ ফিরিয়ে আনতে চান পুতিন। এরই অংশ হিসেবে ২০১৪ সালে কৃষ্ণসাগরে ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়াকে মস্কোর শাসনাধীনে আনেন তিনি। ক্রিমিয়া দখলের পর কৃষ্ণসাগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলে এরই মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণ ও প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রভাব খাটিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাস ও প্রিয়াজভিয়া অঞ্চল দখলের ছক কষতে শুরু করেছেন পুতিন।

রুশ আগ্রাসনের আশঙ্কা করছেন ইউক্রেন কর্তৃপক্ষও। প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো রুশ হুমকির কথা বিবেচনা করে সোমবার সীমান্ত অঞ্চলে সামরিক আইন (মার্শাল ল’) জারি করেছেন। একইদিন জাতিসংঘে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ডাকা জরুরি বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রদূত ভলোদিমির ইয়েলচেঙ্কো বলেছেন, ‘রাশিয়ার পক্ষ থেকে আগ্রাসনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মস্কো এবার আজব সাগরে পূর্বাঞ্চলের মারিওপোল ও বার্দিয়ানস্ক সমুদ্রবন্দর দখল করতে চায়।’ ইতিমধ্যে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে মস্কো। ৫০০টি যুদ্ধবিমান ও ৩৪০টি অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। রুশ সেনাবাহিনীর লড়াইয়ের ইঙ্গিত পেয়েই পূর্বাঞ্চলের দোনবাস প্রদেশে ১০টি শহরে ইউক্রেনীয় সেনা অবস্থান লক্ষ্য করে অন্তত ১৮টি হামলা চালিয়েছে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেনের সেনাবাহিনীর বিশেষ শাখা জয়েন্ট ফোর্সেস অপারেশন (জেএফও) জানিয়েছে, রোববার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দোনবাসের ওই সব এলাকায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। হামলার শিকার এলাকাগুলোর মধ্যে স্ট্যানিটসিয়া লুহানস্ক, মালিনোভ, ভিলনে, পিভডেন, ভারখিওতোরেস্ক, দোনেস্ক, অপিতনে, ক্রাসনোহরিভকা, পাভলোপোল, নিউতোভ, ভোদিয়ান ও সাইরোকাইন শহর রয়েছে। শহরগুলোতে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় গ্রেনেড, মেশিনগান ও ছোট ছোট যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। এছাড়া অন্তত ৮২টি মর্টার শেল ছোড়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের আগে প্রিয়াঙ্কার খরচ ১২ কোটি!

বিনোদনের খবর: দিপীকা-রণবীরের পর প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে নতুন কিছু চমক থাকছে তা দেখার অপেক্ষায় আছেন সবাই। প্রিয়াঙ্কার বিয়ে শুরু হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও এরইমধ্যে ভক্তদের চমক দেওয়া শুরু হয়ে গেছে। রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হচ্ছে তাদের রাজকীয় বিয়ের আয়োজন। আলোর বন্যা প্রিয়াঙ্কার বাড়িতেও।

নিকের মা-বাবা ভারতের যাবেন আগামীকাল। এদিন থেকেই শুরু প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান। পুরো উমেদ ভবন প্রাসাদটাই ভাড়া নিয়েছে প্রিয়াঙ্কার পরিবার। ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বরাদ্দ নিয়েছেন এ যুগল। এই ৫ দিন কাউকে ভাড়া দেওয়া হবে না এ প্রাসাদ। বিবাহপূর্ব অনুষ্ঠানের মধ্যে রয়েছে গায়ে হলুদ, সঙ্গীত ও মেহেদি। এ তিন অনুষ্ঠানই হবে মেহরনগড় দুর্গে। অন্য পর্যটকরা দুর্গটিতে ঢুকতে পারবেন না ৩ দিন। এজন্য বিশাল অঙ্কের টাকা খরচ করতে হয়েছে প্রিয়াঙ্কা-নিককে।

উমেদ ভবন প্রাসাদে ৬৪টি বিলাসবহুল কক্ষ আছে। ২২টি প্রাসাদ কক্ষ ও ৪২টি ঐতিহাসিক প্রাসাদ কক্ষ। এক রাতে প্রতিটি প্রাসাদ কক্ষের জন্য গুনতে হবে ৪৭ হাজার ৩০০ রুপি। আর ঐতিহাসিক কক্ষের জন্য এক রাতে দিতে হবে ৬৫ হাজার ৩০০ রুপি ভাড়া। তাছাড়া অন্যান্য সুবিধাসহ ৫ দিনের জন্য ভাড়া খরচ দিতে হবে ৩ কোটি ২০ লাখ রুপি। এর বাইরে রয়েছে খাবার, আসবাবপত্রসহ অন্যান্য খরচ। সেটা মিলিয়ে ৫ কোটি রুপি খরচ হবে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

এদিকে মেহরনগড় দুর্গে অনুষ্ঠান করার জন্য উমেদ ভবন প্রাসাদে কমপক্ষে ৪০টি কক্ষ ভাড়া নিতে হবে। এখানে অতিরিক্ত খরচ যোগ হবে ১০ লাখ রুপি, যার ভেতর রয়েছে আলোকসজ্জা, মঞ্চসহ অন্যান্য খরচ। ক্যাটারিং খরচে প্রতিজনকে ১৮ হাজার রুপি করে দিতে হবে। সব মিলিয়ে ভেন্যু খরচসহ বিবাহপূর্ব অনুষ্ঠান সারতে ৩ কোটি ৯৩ লাখ রুপি খরচ হচ্ছে এ তারকা জুটির। খাবার ও অন্যান্য খরচসহ সাড়ে ৪ কোটি রুপি খরচ হবে!

প্রিয়াঙ্কা ও নিক প্রথমে রাজস্থানের উদয়পুরে অবতরণ করবেন। তারপর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে হবু বর-বধূ যাবেন উমেদ ভবন প্রাসাদে। হেলিকপ্টারটি ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। সেখানে ভাড়া গুনতে হচ্ছে কোটিখানেক রুপি। সব মিলিয়ে বিয়ের আগেই ১২ কোটি রুপি খরচ করতে হচ্ছে প্রিয়াঙ্কা-নিককে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্থিতিশীলতার জন্য হুমকি জামায়াত শিবির হেফাজত

দেশের খবর: জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশে স্থিতিশীলতা ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন কংগ্রেসে উত্থাপন করা এক প্রস্তাবে। তাতে ওই কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে থামাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওই গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থায়ন এবং তাদের সঙ্গে অংশীদারি বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রতি।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিসভায় গত বুধবার রাতে (বাংলাদেশ সময়) প্রস্তাবটি এনেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি জেমস ই ব্যাঙ্কস। প্রস্তাবটি উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিনিধিসভার পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

‘বাংলাদেশে ধর্মের নামে পরিচালিত গোষ্ঠীগুলোর কারণে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সৃষ্ট হুমকির কারণে উদ্বেগ প্রকাশ’ শীর্ষক ওই খসড়া প্রস্তাবে চারটি দফা রয়েছে। প্রথম দফায়ই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়টি স্বীকার করা হয়েছে। দ্বিতীয় দফায় বাংলাদেশে স্থিতিশীলতা ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের প্রতি জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামের মতো কট্টর গোষ্ঠীগুলোর হুমকির কথা উল্লেখ করে সেগুলোকে থামাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। তৃতীয় দফায় শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অনুরোধকে গুরুত্ব দিতে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। চতুর্থ দফায় জামায়াত, শিবির ও হেফাজতসংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের অর্থায়ন এবং তাদের সঙ্গে অংশীদারি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

১৯৭১ সালে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ সৃষ্টি এবং ১৬ কোটি মানুষের এই দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ছাড়াও ধর্মে বিশ্বাসী নয়—এমন ব্যক্তিদের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে খসড়া প্রস্তাবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, এক কোটিরও বেশি লোকের বাস্তচ্যুতি এবং দুই লাখ নারীর লাঞ্ছিত হওয়ার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কথা তুলে ধরে এতে বলা হয়েছে, প্রাণহানি, সম্ভ্রমহানি ও বাস্তচ্যুতির অনেক ঘটনাই ঘটিয়েছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামের নামধারী সহযোগীরা।

প্রস্তাবে মিয়ানমারে ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখের বেশি রোহিঙ্গা মুসলমানের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ রয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য উল্লেখ করে প্রস্তাবে বলা হয়েছে, গত জাতীয় নির্বাচন ঘিরে ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তাদের হামলায় হিন্দুদের ৪৯৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিন্দুদের ৫৮৫টি দোকানে হামলা বা লুট হয়েছে। এ ছাড়া ভাঙচুর হয়েছে ১৬৯টি মন্দির।

প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সম্প্রতি হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত। এ ছাড়া বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদিয়া মুসলমানদের ওপর ধর্মীয় উগ্রবাদীরা হামলা চালিয়েছে। হেফাজতে ইসলাম অসাম্প্রদায়িক বাংলাদেশকে পুরোপুরি ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে আন্দোলন চালাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। এতে বলা হয়েছে, দাবি মানা না হলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের হুমকি দিয়েছে হেফাজত।

প্রস্তাবে আরো বলা হয়েছে, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও অন্যান্য ধর্মভিত্তিক উগ্রবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের স্থিতিশীলতা, অসাম্প্রদায়িক গণতন্ত্রের জন্য আসন্ন ও চলমান হুমকি। ধর্মীয় সংখ্যালঘুরা ওই ধর্মভিত্তিক উগ্রবাদী গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকিতে আছে।

বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার কর্মকাণ্ড নিয়ে ন্যাটোর স্থল কমান্ডের সাবেক অধিনায়ক জেনারেল জন ডাব্লিউ নিকোলসনের ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টিও প্রস্তাবে আমলে নেওয়া হয়েছে।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা, জামায়াত-শিবিরসহ কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কারণে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও সিরিয়ায় আইএসপন্থীদের কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশে ইসলামের নামে কট্টরপন্থার প্রবণতা বাড়ার যোগসূত্র আছে। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। ধর্মের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে এবং মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া উচিত বলেও প্রস্তাবে উল্লেখ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেল-লুকাসের নৈপুণ্যে রিয়ালের জয়

খেলার খবর: প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে রোমাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সান্তিয়াগো সোলারির দল।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন বেল। রোমা গোলরক্ষকের উঁচু করে বাড়ানো বলে ফেদেরিকো ফাসিওর দুর্বল হেডে উল্টো পেয়ে যান ওয়েলস ফরোয়ার্ড। ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে বল ঠিকানায় পাঠান তিনি।

৫৯তম মিনিটে বেলের দূরের পোস্টে উঁচু করে বাড়ানো বলে হেড করেন করিম বেনজেমা। আর গোলমুখে পাওয়া বল জালে পাঠাতে আলতো একটা টোকারই দরকার ছিল। কোনো ভুল করেননি লুকাস ভাসকেস।

৫ ম্যাচে ৪ জয়ে রিয়ালের পয়েন্ট ১২। আর ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest