সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দশ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে মোট ১০ দিন মাঠে থাকবেন সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা। ভোট গ্রহণের সাত দিন আগে ২৩ ডিসেম্বর থেকে তাদের মাঠে নামার কথা রয়েছে।
থাকবেন ভোটের পরের দুই দিন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করবেন। যদিও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট দল মাঠে নেমে রেকি করবে।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ দিন, পুলিশ ও র‌্যাব ৭ দিন, কোস্টগার্ড ৭ দিন ও আনসার সদস্যরা ৬ দিন নির্বাচনে দায়িত্ব পালন করবে। প্রথমবারের মতো ভোট কেন্দ্রের পাহারায় নির্বাচনে নামানো হচ্ছে গ্রাম পুলিশ (দফাদার ও চৌকিদার) তারা মাঠে থাকবেন দুই দিনের জন্য।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দবিষয়ক এক সভায় এমন তথ্য দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে ভোটের আগে ও পরে ১০ দিনের জন্য সশস্ত্র বাহিনীর নির্দিষ্টসংখ্যক সদস্য মাঠে রাখার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তাদের নামার আগে এ বাহিনীর কিছুসংখ্যক সদস্য মাঠ পর্যায়ে রেকি করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, অর্থ বরাদ্দবিষয়ক সভায় পুলিশ নির্বাচন উপলক্ষে চেয়েছে ৪২৪ কোটি টাকা। এর মধ্যে গোয়েন্দা কার্যক্রম চালাতেই খরচ হবে ৭৬ কোটি টাকা। এই চাহিদার যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক চিঠিতে বলেছে, আসন্ন সংসদ নির্বাচন অতীতের তুলনায় অনেক বেশি ঘটনাবহুল ও ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বিবেচনায় ভোটের আগে ও পরে সাত দিন মাঠে থাকতে চায় পুলিশ। অপরদিকে আনসার বাহিনী চেয়েছে প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা। বিজিবি চেয়েছে ৭৩ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। যদিও এ নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ধরা রয়েছে ৪১২ কোটি টাকা। মোট নির্বাচনী বরাদ্দ ৭০২ কোটি টাকা।

আমরা তাদের বলেছি, যৌক্তিকতা বিবেচনায় আমরা সাত দিনের মধ্যে নিরাপত্তা পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয়ের চাহিদা দিতে। সেগুলো পাওয়ার পর বিবেচনা করা হবে। ওই কর্মকর্তা বলেন, আগামী ১৩ ডিসেম্বর সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকের পরই আইনশৃঙ্খলা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। তাদের কত বাজেট সেটা জানতে চেয়েছি।
আমরা এবার আনসার বাহিনীকে শতভাগ অগ্রিম বরাদ্দ দেব। আর অন্যান্য বাহিনীকে বাজেটের ৫০ শতাংশ অগ্রিম বরাদ্দ দেব। বাকি টাকা পরে সমন্বয় করা হবে। ইসি সচিব বলেন, এবার গ্রাম পুলিশকেও নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।

সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, ভোটের আগে ও পরে ১০ দিনের জন্য সশস্ত্র বাহিনীকে মাঠে নামানোর বিষয়ে ইসির পরিকল্পনা রয়েছে। তবে তা চূড়ান্ত করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর।

আরও জানা গেছে, এবারও ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনেও তাদের একইভাবে মোতায়েন করেছিল ইসি। যদিও ২০০৮ সালে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেনা মোতায়েন করা হয়েছিল। ওই সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-তে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত ছিল।

পরে তা বাতিল করা হয়। সূত্র মতে, এবার নির্বাচনে সশস্ত্র বাহিনীর জন্য কমবেশি ৫০ কোটি টাকা বরাদ্দ ধরা রয়েছে। তবে মঙ্গলবারের বৈঠকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট বরাদ্দ চাওয়া হয়নি। ইসির কর্মকর্তারা জানান, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে বরাদ্দ চাওয়া হয়, সাধারণত তাই দেয়া হয়। এবারও এর ব্যতিক্রম হবে না।

জানা যায়, এবার সেনাবাহিনীর সদস্যরা ভোটের সাত দিন আগে অর্থাৎ ২৩ ডিসেম্বর মাঠে নামবেন। ভোটের দিন ৩০ ডিসেম্বর ও পরে আরও দুই দিন তারা মাঠে থাকবেন। আর আনসার সদস্যরা ছয় দিন মাঠে থাকার প্রস্তাব করেছেন। যদিও আগের নির্বাচনে তারা পাঁচ দিন মাঠে ছিলেন। এবারের বাজেটে আনসার সদস্যদের জন্য প্রায় দু’শ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের চেয়ে ২৪৩ কোটি টাকা বেশি চেয়েছে এ বাহিনীর কর্তৃপক্ষ। এর আগে পুলিশ চার দিন থাকলেও এবার সাত দিন থাকার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যরা নির্বাচনের সময় থাকবেন চার দিন, মোতায়েনের আগে দুই দিন ও প্রত্যাগমনের জন্য একদিন এই মোট সাত দিন ধরে ৪২৪ কোটি টাকা চাওয়া হয়েছে; যদিও এ বাহিনীর জন্য বরাদ্দ দেড়শ’ কোটি টাকার কিছু বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনে পুলিশের ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে এসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তা ৩৪৯ জন। নির্বাচনে কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবেন। তারাও মাঠে সাত দিন অবস্থান করতে চান। তবে এ বাহিনীর কতজন নির্বাচনী দায়িত্ব পালন করবেন তা জানা যায়নি।

প্রথমবারের মতো কেন্দ্রে গ্রামপুলিশ: ইসির কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো নির্বাচনে গ্রামপুলিশ (দফাদার ও চৌকিদার) সদস্যদের নিয়োগ দেয়ার প্রস্তাব করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৪৫ হাজার ইউনিয়ন পরিষদে ১০ জন করে মোট ৪৫ লাখ গ্রামপুলিশ সদস্য রয়েছেন। তাদের ভোট গ্রহণের আগের দিন ও ভোটের দিন কেন্দ্রের পাহারায় রাখা হবে। দুই দিনে জনপ্রতি এক হাজার টাকা ভাতা দেয়া হবে। আরও জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে দু’জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ লুৎফুল্লাহসহ ১৩ আসন পেল ১৪ দলীয় শরিকরা

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে সাতক্ষীরা-১ আসনে মোস্তফা লুৎফুল্লাহসহ আওয়ামী লীগের ১৪ দলীয় জোট শরিক দলগুলোর ১৩ জন প্রত্যয়নপত্র পেয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইতোমধ্যে জানিয়েছেন, জোট শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হবে।
১৪ দল ছাড়াও এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারাকে আসন ছাড়তে হবে আওয়ামী লীগকে।
তাদের সঙ্গে আসন বণ্টনে সমঝোতা হওয়ার আগে ‘আদর্শিক জোট’ ১৪ দলের শরিকদের প্রত্যয়ন দিল আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল থেকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ১৪ দলের নেতারা একে একে এসে নৌকার মনোনয়নের চিঠি বুঝে নেন।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, “১৪ দলের শরিকদের এ পর্যন্ত ১৩ জনকে নৌকার মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।”
এদের মধ্যে জাসদ (ইনু) ৩টি আসন, জাসদ (আম্বিয়া) ২টি, ওয়ার্কার্স পার্টি ৫টি, জেপি মঞ্জু ১টি ও তরিকত ফেডারেশন ২টি আসনে মনোনয়ন পেয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে, সাধারণ সম্পাদক শিরিন আক্তার ফেনী-১ আসনে ও রেজাউল করিম তানসেনকে বগুড়া-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
শিরীন আখতার বলেন, “এ পর্যন্ত তিনজনকে দিয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।”
জাসদের অন্য অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়াকে নড়াইল-১ (কালিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনেই আগের দিন দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র পেয়েছেন বর্তমান সাংসদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি।
আম্বিয়ার পর তাদের দল থেকে চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী হওয়ার প্রত্যয়নপত্র নেন মইনুদ্দিন খান বাদল। জাসদের এই নেতা ওই আসনের বর্তমান সংসদ সদস্য।
শরিফ নুরুল আম্বিয়া বলেন, “এ পর্যন্ত আমাদের দুটি আসন দেওয়া হয়েছে। আশা করি আরও পাব।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে, সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা রাজশাহী-২ আসনে, মোস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসনে, টিপু সুলতান বরিশাল-৩ আসনে, ইউনুস আলী ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছেন।
বাদশা বলেন, “এ পর্যন্ত পাঁচটি আসন আমরা পেয়েছি, আরও বাড়ার সম্ভাবনা আছে।”
ত‌রিকত ফেডা‌রেশনের চেয়ারম্যান সৈয়দ ন‌জিবুল বাশার মাইজভাণ্ডারীকে চট্টগ্রাম-২ এবং ত‌রিকত ফেডা‌রেশ‌নের সদস্য আনোয়ার হো‌সেন খানকে ল‌ক্ষ্মীপুর-১ আস‌ন দেওয়া হয়েছে।
একটি আসন পেয়েছে জাতীয় পার্টি (জেপি); দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়ন পেয়েছেন পিরোজপুর-২ আসনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মিয়াভাইয়ের জয় হবেই’

অনলাইন ডেস্ক: গাজীপুর কালীগঞ্জের ভোটার হলেও রাজধানীর গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ‘ঢাকা-১৭’ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে মনোনয়ন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মিয়াভাইখ্যাত চিত্রনায়ক ফারুক।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে তিনি দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

তার এই মনোনয়ন প্রাপ্তিতে উচ্ছ্বসিত ঢালিউড পাড়া। অভিনেতা ফারুককে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাই। অন্য সবার মতো চিত্রনায়িকা পপি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এ অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘মিয়াভাইয়ের জয় হবেই’।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসন থেকে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক ফারুক। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আর মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রনায়ককে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর নায়ক ফারুক বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি ভালোবাসার ফল পেয়েছি। আশাকরি, নির্বাচনে জয়ী হয়ে এই আসনটি দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমঝোতা না হওয়ায় ৬৪ আসনে লড়বে জামায়াত!

রাজনীতির খবর: জোটগতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২০-দলীয় জোটের প্রধান শরীক দল বিএনপিকে ৬০ আসনে প্রার্থীর তালিকা দিয়েছিল জামায়াতে ইসলামী। দলটি মনোনয়ন ফরম তুলেছে ৬৪ আসনে। বিএনপির সঙ্গে সোমবার (২৬ নভেম্বর) ও মঙ্গলবার (২৭ নভেম্বর) পর্যন্ত কয়েক দফা বৈঠকে জামায়াতকে ২৫ আসন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ৬৪ আসনেই তোলা মনোনয়ন ফরম প্রার্থীদের জমা দিতে বলেছে কেন্দ্রীয় জামায়াত। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয়ায় জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব যেন বেড়েছে। এরমধ্যে সরকারকে হটাতে ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচনে যাবার ঘোষণা দিয়েছে বিএনপি। সেজন্য ২০ দল ও ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বন্টনে সমন্বয় রাখার চেষ্টাও করে আসছিল বিএনপি। কিন্তু ঐক্যফ্রন্টের সঙ্গে দফায় দফায় আসন বন্টন নিয়ে বৈঠক হলেও এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। ফয়সালা হয়নি ২০-দলীয় জোটের অন্যতম শরীক দল জামায়াতের সঙ্গেও।

জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে বিএনপির সঙ্গে জামায়াতের একাধিক বৈঠক হয়েছে। সোমবার ও মঙ্গলবার পর্যন্ত কয়েক দফা বৈঠক হয়। এসব বেঠকে ২৫টি আসনে জোটগতভাবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে অনেকগুলো আসনেই জেতার মতো জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী রয়েছে। তবে জোটগতভাবে যেসব আসনে মনোনয়ন পাওয়া যাচ্ছে না সেসব আসনে এককভাবে নির্বাচন করার নির্দেশনা দিয়ে বুধবার ফরম মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য দল থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কারণ মনোনয়ন ফরম জমা দানের শেষদিন বুধবার। এরপর আর সুযোগ থাকবে না।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল করিম বলেন, ‘মঙ্গলবার বিকেলে কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে মনোনয়ন ফরম জমা দিতে হবে। নির্দেশ মোতাবেক প্রস্তুতি চলছে।’

এর আগে গত ১৭ নভেম্বর জামায়াতের একটি প্রতিনিধি দল ২০-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের কাছে তালিকা দিয়েছিল জামায়াত। কমপক্ষে ৪৫টি আসনে কোনো ছাড় না দেয়ার কথাও জানায় দলটি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বিতার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তে ৬৪টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াতে ইসলামী। ওই ৬৪টি থেকে ৬০টি আসনের তালিকা বিএনপির হাতে তু্লে দেয়া হয়। কিন্তু কয়েক দফার বৈঠকে বিএনপি আমাদের দাবি মানেনি। ২৫টি আসনে এখন পর্যন্ত জোটগত নির্বাচন করার জন্য জামায়াতের সঙ্গে সমঝোতা হয়েছে। বাকিগুলোর ব্যাপারে হয়নি।’

তিনি বলেন, ‘কালই (আজ বুধবার) মনোনয়ন ফরম জমাদানের শেষদিন। এরপর আর সম্ভব হবে না। জামায়াতে ইসলামীও দলীয় সিদ্ধান্তে অনড়। কমপক্ষে ৪০টি আসনও যদি সিদ্ধান্তে আসা যেত মেনে নিতো জামায়াত। কিন্তু বিএনপি এখন পর্যন্ত সেটা মেনে নেয়নি। তাই কেন্দ্রীয় নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে মনোনয়ন তোলা ৬৪টি আসনেই প্রার্থীদের ফরম জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, এই ৬৪টি আসনের মধ্যে সমঝোতা হওয়া ২৫ আসনও রয়েছে। তবে ওই ২৫ আসনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি মোটামুটিভাবে চূড়ান্ত বলে জানান তিনি।

সমঝোতা হওয়া ২৫ আসন:

জামায়াতে ইসলামীর এ পর্যন্ত চূড়ান্ত হওয়া আসনগুলো হচ্ছে ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আলহাজ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম ১৫ আ ন ম শামসুল ইসলাম এবং কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। এ ছাড়া কেউ চাইলে এ সময়ের মধ্যে তার মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষদিন প্রার্থীদের জন্য কিছু করণীয় সম্পর্কে একটি নির্দেশনা জারি করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বিগত দুইদিন ২৩০টি আসনে দল মনোনীত প্রার্থীদের চিঠি দেয় দলটি। মঙ্গলবার রাতে পাঁচ আসনে নতুন প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ আসনে প্রথম চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে। একই আসনে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে।

জানা গেছে, চাঁদপুর-২ আসনে দলীয় মনোয়নের চিঠি দেয়া হয়েছিল ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে। সেখানে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন নুরুল আমিন রুহুল।
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছিলেন চিত্রনায়ক ফারুক। ওই আসনে মঙ্গলবার নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহে আলম। এই আসনে আগে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে।
পরিবর্তন করা হয়েছে নড়াইল-১ আসনেও। সেখানে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে। পরিবর্তন করে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর প্রবীণ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

সংসদীয় বোর্ডের সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, কয়েকটি আসনে একাধিক ব্যক্তিকে চিঠি দেয়া হয়েছে, এগুলো আলোচনাধীন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে এগুলো চূড়ান্ত হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লড়াই করল কুকুর, ধর্ষণ থেকে বাঁচলেন নারী!

অনলাইন ডেস্ক: ধর্ষণের হাত থেকে নারীকে রক্ষা করল কুকুর। নিজের সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই নারী।
সেই নারী জানিয়েছেন, কিছু দিন আগে তিনি একটি পার্টি গিয়েছিলেন। সেখানে মদ্যপান করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর সেই ক্লাবের শৌচাগারে যান তিনি। সঙ্গে তার পোষ্যটিও ছিল।

তিনি জানান, শৌচাগারে তাকে দেখেই এক ব্যক্তি জোর করে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় তার পোষা কুকুরটি চিৎকার করে ওঠে, তেড়ে কামড়াতে আসে ওই ব্যক্তিকে। ভয়ে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।
ওই নারী আরও জানিয়েছেন, তিনি সেই সময় অসুস্থ ছিলেন। ফলে সেভাবে বাঁধা দিতে পারছিলেন না ওই ব্যক্তিকে। তার পোষ্য কুকুরটি সঙ্গে না থাকলে বড় বিপদ হতেই পারত।
ঘটনাটি ঘটেছে জার্মানিতে। জানা গেছে, ওই নারী ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএলে কুমিল্লা’র হয়ে খেলবেন স্মিথ

খেলার খবর: নির্বাসনের খাঁড়া উঠতে এখনও চার মাস বাকি। মাঝের এই সময়টুকু কোনভাবেই আর নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখতে চাইছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলকে সাহায্য করতে অনুশীলনে ওয়ার্নারের সঙ্গে ব্যাট হাতে দেখা গিয়েছিল স্যান্ডপেপার গেট কান্ডে নির্বাসিত এই ক্রিকেট তারকাকে। এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়র লিগে নিশ্চিত হল ব্যাট হাতে স্মিথের মাঠে নামার বিষয়টি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে সাবেক এই অজি অধিনায়ককে। মঙ্গলবার এক বিবৃতিতে স্মিথের দলে যোগদানের বিষয়টি স্পষ্ট করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ। জানা গেছে, প্রিমিয়র লিগের দ্বিতীয় পর্যায়ে পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন স্মিথ। জানুয়ারীর মাঝের সপ্তাহেই লিগের দ্বিতীয় পর্যায়ে দলের সঙ্গে যোগ দেবেন এই অজি ব্যাটসম্যান।

স্মিথের খেলা নিশ্চিত করেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘হ্যাঁ, সে এবার আমাদের দলে খেলবে। আমরা তাকে প্রথম চারটি ম্যাচে পাব না। আশা করি বাকিটা সময় পাওয়া যাবে। স্মিথ আসায় দলের ভারসাম্য বাড়বে। আমরা স্মিথের মতই একজন ব্যাটসম্যান খুঁজছিলাম, যে পরিস্থিতি বুঝে ম্যাচের উপর নিয়ন্ত্রণ আনতে পারবে।’

স্মিথ ছাড়াও বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলতে দেখা যাবে স্যান্ডপেপার গেট কান্ডে নির্বাসিত তার জাতীয় দলের সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। প্রিমিয়র লিগে সিলেট ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের হয়ে ব্যাট হাতে নামতে দেখা যাবে ওয়ার্নারকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষমা চাইলেন আমির

ক্ষমা চাইলেন আমির

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: তিন সপ্তাহ কেটে গেছে মুক্তি পেয়েছে ‘ঠগস অফ হিন্দুস্তান’। বক্সঅফিসে ভাল ফল করেনি এই ছবি। মুখে কুলুপ নির্মাতাদের। তবে বিপর্যয়ের দায়ভার নিজের কাঁধে নিলেন আমির খান।
গত ৮ নভেম্বর, দীপাবলীতে মুক্তি পেয়েছে ‘ঠগস অফ হিন্দুস্তান’। তিনশ কোটি বাজেটের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের মতো সুপারস্টারেরা থাকা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। দায় কার? প্রশ্ন উঠেছে সর্বত্র।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ছবির বিপর্যয়ের দায় নিজের কাঁধে তুলে নিলেন আমির। দর্শকের ভাল লাগেনি ছবি। তাদের ছবি যে দর্শকের মনোরঞ্জন করতে পারেনি, তার জন্য ক্ষমাও চেয়েছেন মিস্টার পারফেকশানিস্ট।

তিনি এই ছবির নির্মাতা নন, প্রযোজকও নন। অভিনেতা। শুধুমাত্র একজন অভিনেতা হয়ে বিপর্যয়ের দায় কেন তুলে নিলেন নিজের কাঁধে? এ কি মিস্টার পারফেকশনিস্ট হওয়ার আত্মসম্মান না কি নতুন কোন চাল!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest