সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত

দেশের খবর: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংলাপে বসতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ মঙ্গলবার সকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তার হাতে শেখ হাসিনার স্বাক্ষরিত আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর প্যাডে ওই চিঠিতে কামাল হোসেনকে উদ্দেশ করে শেখ হাসিনা লিখেছেন, ‘সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ০১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাকে আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’

সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর সংলাপে অংশ নিতে প্রতিনিধি দলের তালিকা ও আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করতে বিকালে ড. কামালের মতিঝিলের চেম্বারে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বৈঠক শেষে ফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের জানান, সংলাপে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে, এর নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। বৈঠকে প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে তিনি তালিকা প্রকাশ করেননি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিধি দলে বিএনপি, জেএসডি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, গণফোরাম, নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ থাকবেন। বিএনপি মহাসচিব ফখরুল প্রতিনিধি দলে থাকছেন কি-না, প্রশ্ন করা হলে রব বলেন, ‘বিএনপি মহাসচিব একশবার যাবেন। উনাকে বাদ দিয়ে তো সংলাপ হবে না।’

ফ্রন্ট নেতারা জানান, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের তালিকা গতকাল রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে।

ঐক্যফ্রন্ট সূত্রে প্রাপ্ত ১৬ সদস্যের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এতে ঐক্যফ্রন্টের প্রধান দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির পাঁচ নেতা রয়েছেন। বাকি চারজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। ড. কামাল ছাড়াও ফ্রন্ট শরিক গণফোরামের পক্ষে দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু প্রতিনিধি দলে থাকছেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও দলটির কেন্দ্রীয় নেতা এসএম আকরাম; জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও কেন্দ্রীয় নেত্রী মিসেস তানিয়া রবও থাকছেন প্রতিনিধি দলে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব ড. আ ব ম মোস্তাফা আমীন ও কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুরের নাম আছে তালিকায়। এছাড়া গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও থাকছেন প্রতিনিধি দলে। তবে বিএনপি ছাড়া দলটির নেতৃত্বাধীন জোট ২০ দলের শরিক দলগুলোর কোনো নেতাকে সংলাপের প্রতিনিধি দলে রাখা হচ্ছে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সংলাপে খোলামেলা আলোচনা হবে। আলোচনার পর প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের নেতাদের সম্মানে নৈশভোজের ব্যবস্থা রাখবেন। জানা গেছে, ঐক্যফ্রন্টের নেতাদের কাছে তাদের আগ্রহের খাবারের তালিকা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে, গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত খালেদা জিয়ার সাজা বাড়ানোর ফলে এই সংলাপ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন জাগতেই পারে।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপে বসার আহ্বান জানিয়ে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হওয়ার কথা সোমবার বিকালে জানান ওবায়দুল কাদের। সংলাপে বসতে রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এদিন রাতে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে তারিখ, সময় ও স্থান জানার অপেক্ষায় রয়েছি।’ এরই পরিপ্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রী চিঠি দেন ড. কামালকে।

সকালে প্রধানমন্ত্রীর এই চিঠি পাওয়ার পর বিকালে ড. কামালের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে আ স ম রব সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে যাব।’ রব নিজেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের একজন মুখপাত্র নিয়োগ করা হয়েছে। তার নাম আ স ম আবদুর রব। এর বাইরে ফ্রন্টের কেউ কোনো কথা বললে তা জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য হবে না।’

সংলাপ বিষয়ে রব বলেন, জাতি আশা করে এই সংলাপের মাধ্যমে আগামীদিনে একটা সম্ভাবনা সৃষ্টি হবে। কোনো সংলাপ ব্যর্থ হয়নি। এই সংলাপে ৭ দফাসহ সবকিছু নিয়ে আলোচনা হবে। আমরা মনে করি, দেশে যে ক্রান্তিলগ্নে যে স্ট্যাগনেন্ট অবস্থার সৃষ্টি হয়েছে, কথা বলব কি বলব না; আজকে প্রধানমন্ত্রীর এই সংলাপের মধ্য দিয়ে দরজা খোলা হলো, আলাপ-আলোচনা হচ্ছে, হবে এবং চলবে। তিনি আরও বলেন, সংলাপে দেশ ও গণতন্ত্রের স্বার্থে আলোচনা হতে হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে যেন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এটা নিয়ে আলোচনা হবে। এরপর আমরা পরবর্তী সময়ে রাজশাহী, বরিশালসহ পুরো দেশে জনসভা করব। সুশীল সমাজ, ওলামা মাশায়েখ, পেশাজীবীদের সঙ্গেও আমাদের বৈঠক হবে।’

ফ্রন্টের মুখপাত্র রব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর ঘটনায় ফ্রন্ট তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা মনে করি, এ মামলাটা প্রতিহিংসামূলক। তিন তিনবারের প্রধানমন্ত্রী ২/৩ কোটি টাকা আত্মসাত্ করতে পারে, এটা মানুষ বিশ্বাস করে না, আমি কী করে বিশ্বাস করব!’

ড. কামালের সভাপতিত্বে এ বৈঠকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির তানিয়া রব ও আবদুল মালেক রতন; গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক; নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জাহেদ উর রহমান; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আ ব ম মোস্তাফা আমীন ও নুরুল হুদা মিলু চৌধুরী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি নেতারা দীর্ঘসময় ধরে খালেদা জিয়ার মামলার রায় নিয়ে কথা বলেন। সংলাপে রাজি হওয়ার কথা জানানোর দিন এক মামলায় তাকে ৭ বছর জেল দেওয়া এবং সংলাপের চিঠি দেওয়ার দিনে তার সাজা বাড়িয়ে দ্বিগুণ করায় বিস্ময় প্রকাশ করেন তারা। পরে সবাই একমত হন যে, বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তোলা হবে এবং তার দ্রুত মুক্তি দাবি করা হবে। এ ছাড়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, ইসি পুনর্গঠন, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নিয়োগ, ইভিএম ব্যবহার না করা এবং গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দেওয়া এবং নতুন করে আর কাউকে গ্রেপ্তার না করার দাবির ওপর সংলাপে মূল গুরুত্ব দেওয়া হবে বলে ফ্রন্ট নেতারা ঐকমত্যে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে সাতটার পর ড. কামালকে চিঠি হস্তান্তর করে আওয়ামী লীগের আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের হাতে দিয়েছি।’
এ সময় উপস্থিত থাকা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের প্রধানমন্ত্রীর চিঠির কপি দেখিয়ে বলেন, ‘ঐক্যফ্রন্টের সকল দলের প্রতিনিধি সংলাপে থাকবেন। আমরা শুধু ৭ দফা নয়, অন্যান্য বিষয় ও বর্তমান যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব। এ জন্য উনি যদি কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছে চান অবশ্যই ড. কামাল হোসেন বিস্তারিত কথা বলতে পারবেন। যেহেতু উনি সংবিধান প্রণেতাদের অন্যতম, উনি এ ব্যাপারে ব্যাখ্যাটা দিতে পারবেন। এ বিষয়টি আমরা উনার উপরে ছেড়ে দিচ্ছি, উনি সংলাপের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে আছেন। আমরা তার কাছে আবেদন করবো জাতিকে এ সংকট থেকে রক্ষা করার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উইন্ডিজ সিরিজে ফিরছেন সাকিব-তামিম

অনলাইন ডেস্ক: ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট দলের দুই স্তম্ভ সাকিব আল হাসান ও তামিম ইকবাল দলের বাইরে রয়েছেন। তবে সুখবর হলো এই দুই ক্রিকেটারকে আসন্ন উইন্ডিজ সিরিজেই দলে পাওয়া যাবে।
এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো তাদেরকে পাবো। এমনই আশা করছি। শুরু থেকেই হয়তো পাবো না, তবে আশা করছি পাবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। ওই দিনই দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ আসবে উইন্ডিজ।
সিরিজ শুরু হবে ২২ নভেম্বর। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে না দেখা গেলেও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গানের সাথে উন্নয়নের বার্তা দিলেন জেমস

বিনোদনের খবর: কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম উপমহাদেশের অন্যতম শিল্পী জেমস গানের মাঝে মাঝে দেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন। একের পর এক জনপ্রিয় গান করে গানপ্রিয়দের মাতিয়ে নাচিয়ে তুলেন সময়ের ব্যান্ড জগতের আলোকদ্যুতি শিল্পী জেমস, লালনের প্রতিভাবান শিল্পী সুমি ও বর্তমান সময়ের আকর্ষণীয় কণ্ঠশিল্পী কনা। দেশের এসব সুপারস্টার শিল্পীদের মঞ্চে কক্সবাজারের সংগীত তারকারাও দর্শকদের মন জয় করেছেন। তারাও মাতিয়েছেন মঞ্চ।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে মঙ্গলবার বিকাল ৪টায় শুরু হয় উন্নয়ন কনসার্ট। শেষ হয় রাত ১০টায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিাতায় অনুষ্ঠিত হয় এই কনসার্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০০ জনকে খুন করেছেন তিনি!

জার্মানির সাবেক নার্স নিয়েটস হোগে (জার্মান উচ্চারণে) ছয়জন রোগী হত্যার দায়ে জেল খাটছেন। কিন্তু এখন সন্দেহ বাড়ছে তিনি এর চেয়েও বেশি খুন করেছেন। তবে তা একটি-দুটি বা চার-পাঁচটির বেশি নয়, তিনি ১০০ জনকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ মঙ্গলবার থেকে তাঁকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তবে ঘটনার তদন্তে নিয়োজিত কর্মকর্তারা মনে করছেন, তিনি ২০০–এর বেশি খুন করে থাকতে পারেন।

জার্মান এই লোকের বয়স ৪২ বছর। তিনি দেশটির উত্তরে উপকূলীয় শহর ভিলহেমসাফনে জন্ম নেন। বাবাও ছিলেন নার্স। বাবার মতো ১৯ বছর বয়সে হোগে নার্স পেশায় প্রবেশ করেন। ১৯৯৯ সালে তিনি জার্মানির ওডেনবার্গের একটি প্রধান হাসপাতালে নার্স হিসেবে যোগ দেন। ২০০৩ সালে তিনি পাশের ডেমেনহোর্স্ট জেলায় বদলি হন।

এক কন্যার বাবা হোগেকে সাবেক সহকর্মীরা পরিশ্রমী ও পছন্দসই ব্যক্তি হিসেবেই মনে করতেন। কিন্তু তাঁরা হঠাৎ লক্ষ করা শুরু করেন, হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) হোগের তত্ত্বাবধানে থাকা বেশ কয়েক জন রোগীর মৃত্যুর ক্ষেত্রে ‘সমস্যা’ রয়েছে। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে মৃত্যু পথযাত্রী বেশির ভাগ বয়স্ক রোগীদের ওষুধের মাত্রাতিরিক্ত ডোজ প্রয়োগ করে তিনি মৃত্যু ত্বরান্বিত করতেন। ২০০৫ সালে তিনি হাতেনাতে ধরা পড়েন।

হোগের ব্যাপারে মনোচিকিৎসক জানিয়েছেন, তিনি (হোগে) নারসিসসিসটিক ডিজঅর্ডারে ভুগছেন। নারসিসসিসটিক পারসোনালিটি ডিজঅর্ডার (এনপিডি) একটি ব্যক্তিত্ব–সংক্রান্ত অসুস্থতা। এ সমস্যায় ভোগা মানুষের মধ্য দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক আচরণ দেখা যায়। তাঁরা নিজেদের বেশি গুরুত্ব দেন। বেশি বেশি প্রশংসা প্রাপ্তির চাহিদা থাকে তাঁদের। সেই সঙ্গে তাঁদের মধ্যে সহানুভূতিরও অভাব দেখা যায়।

১০০ জনেরও বেশি রোগীকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে হোগেকে। তবে হোগে ৩০ জনের মতো রোগী হত্যার কথা স্বীকার করেছেন।

এদিকে তদন্ত কর্মকর্তারা মনে করছেন, হোগের হাতে হত্যার শিকার রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। তিনি প্রকৃতভাবে কতজনকে হত্যা করেছেন, সে সংখ্যা কখনো জানা সম্ভব হবে না, কারণ আরও যেসব রোগীকে মৃত্যুর আগেই হোগে মেরে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে, তাঁদের অনেককে ময়নাতদন্ত ছাড়াই সমাহিত করা হয়েছে।

ওডেনবার্গে অপরাধের শিকার ভুক্তভোগীদের সহায়তাকারী সংগঠন ভাইসা রিং এর পেত্রা ক্লাইন বলেন, ‘আমি ভাবতেই পারি না , যাঁদের হোগে হত্যা করেছেন, তাঁদের সবার কথা মনে করতে পারেন তিনি। এত বড় বিশ্বাসঘাতকতা।’

হোগের তত্ত্বাবধানে এত রোগীর সন্দেহজনক মৃত্যুর কারণে ২০০২ সালের শেষ দিকে ওডেনবার্গের ওই হাসপাতাল তাঁকে চাকরিচ্যুত করে। কিন্তু এ বিষয়টি নিয়ে কোনো তদন্ত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেমেনহোর্স্টে হোগের হাতে এমন মৃত্যুর শিকার এক ব্যক্তির নাতি ক্রিস্টিয়ান মারবাখ বলেন, ‘তারা (হাসপাতাল) ওই ভুল না করলে নিয়েটস হোগের এমন হত্যা হয়তো বন্ধ করা যেত।’

এদিকে বিচারে হোগের সহকর্মীদের সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। মারবাখের আশা, কাঠগড়ায় দাঁড়িয়ে হোগে হয়তো ‘সব সত্য প্রকাশ’ করবেন।

পুলিশের কাছে ডেমেনহোর্স্ট হাসপাতালের দেওয়া তথ্য অনুসারে, রোগীর মৃত্যুর ক্ষেত্রে বেশির ভাগ সময় হোগে ডিউটিতে ছিলেন।

পুরো ঘটনায় একটি ভয়াবহ পরিস্থিতি ফুটে উঠলেও শুধু ২০০৮ সালের ঘটনা নিয়ে বিচার শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। ওই সময়ে মারা যাওয়া কয়েকজন ব্যক্তির স্বজনদের চাপের মুখে আটটি মরদেহ সমাধি থেকে তোলা হয়।তথ্যসূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচনে দৃষ্টি রাখবে যুক্তরাষ্ট্র : বার্নিকাট

সরকারের কথা অনুযায়ী আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় কি না, সেদিকে দৃষ্টি রাখবে যুক্তরাষ্ট্র। বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আজ মঙ্গলবার তাঁর শেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সরকার ও ঐক্যফ্রন্টের মধ্যে অনুষ্ঠেয় সংলাপে রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা মনে রাখবেন বলে প্রত্যাশা বার্নিকাটের।

প্রায় চার বছর এ দেশে দায়িত্ব পালন করে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট যে অভিজ্ঞতা অর্জন করেন, তারই আলোকে তিনি বললেন, ‘আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ওপর যুক্তরাষ্ট্র নজর রাখবে।’

বার্নিকাট বলেন, ‘সরকারের প্রতিজ্ঞা অনুযায়ী সংসদ নির্বাচন সুষ্ঠ, গ্রহণযোগ্য ও অংশগ্রহনমূলক হয় কি না, সেদিকে গুরুত্বের সঙ্গে দৃষ্টি রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো প্রার্থী, দল কিংবা জোটকে সমর্থন করে না। সমর্থন করে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রতিটি রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকতে হবে যেখানে তারা গ্রেপ্তার হওয়ার আতঙ্ক ছাড়াই তাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারে। তবে সেই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

বিদায়ী এই সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট ও সরকারের মধ্যে হতে যাওয়া সংলাপকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করলেন বার্নিকাট।

বার্নিকাট বলেন, ‘আসন্ন সংলাপ রাজনীতিতে একটি বড় অর্জন। তবে খেয়াল রাখতে হবে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা কতটা গুরুত্ব দিচ্ছেন। একজন ব্যক্তি ও একটি রাজনৈতিক দলের ওপর নির্ভর করে সংলাপ হওয়া উচিত হবে না।’

এ দেশের নানা সম্ভাবনার মধ্যে তারুণ্যের সম্ভাবনা সবচেয়ে দৃষ্টি কেড়েছে বলে উল্লেখ করেন বার্নিকাট। বললেন আবারোও আসতে চান বাংলাদেশে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা সুন্দরী লুটিয়ে পড়েন মাটিতে (ভিডিও)!

কে হচ্ছেন সেরা সুন্দরী? সবাই মঞ্চে প্রতিযোগীরা হাত ধরে রয়েছেন একে অপরের। হুট করে সেরা সুন্দরীর নাম ঘোষণা করলেন উপস্থাপক। কিন্তু সেরা সুন্দরীর মুকুট বিজয়ে হিসেবে নিজের নাম শুনে খুশিতে মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেললেন নতুন মিস প্যারাগুয়ে ক্লারা সসা।

সেরা সুন্দরী মঞ্চে অজ্ঞান হওয়ার ভিডিও এখন নেট দুনিয়ার ভাইরাল। ভিডিওতে দেখা যায়, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা সসা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন সসা।

কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি।

তবে কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন। ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জেতেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

https://www.youtube.com/watch?v=MOqIIMJfYGQ

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ দলীয় জোটের বৈঠক বুধবার

রাজনীতির খবর: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক বসছে বুধবার (৩১ অক্টোবর)। এদিন রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ধারণা করতেছি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ বিষয়ে হয়তো জোটের বৈঠকে আলোচনা হবে। এর বাইরে খালেদা জিয়ার মামলা ও তার চিকিৎসার বিষয়ে কথা হবে।’

বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের যে ১৬ নেতা

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ১৬ জনের নাম চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে নেতৃত্ব দেবেন।

জোটের প্রধান শরিকদল বিএনপির পক্ষে পাঁচজন অংশ নেবেন। এরা হলেন- দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং মির্জা আব্বাস।

জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির পক্ষে সংলাপে প্রতিনিধিত্ব করবেন তিনজন। এরা হলেন- দলটির সভাপতি আসম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

গণফোরামের নেতাদের মধ্যে থাকবেন দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। নাগরিক ঐক্যের পক্ষে থাকবেন দলটির উপদেষ্টা এসএম আকরাম ও আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জাতীয় ঐক্যপ্রক্রিয়ার প্রতিনিধিত্ব করবেন সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ ও আবম মোস্তফা আমিন। এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও অংশ নেবেন সংলাপে।

এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সংলাপে বসতে দিনভর প্রস্তুতি নিয়েছে বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক শুরু করে ঐক্যফ্রন্ট।

কামাল হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আসম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকউল্লাহ, মোস্তাক হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমূখ।

বৈঠকর পর সংলাপে অংশগ্রহণ করতে ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নেবেন বলে জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

তবে বাকি ১৪ জন কারা তাদের নাম জানাতে কৌশলগত কারণে অপারগতা প্রকাশ করে তিনি।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে রব বলেন, বিএনপি মহাসচিব ১০০বার যাবেন। উনাকে বাদ দিয়ে তো সংলাপ হবে না।

আ স ম আব্দুর রব বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে যাব। ঐক্যফ্রন্টের ১৫ নেতা যাবেন। কামাল হোসেন আমাদের নেতা, উনি ১৫ জনের বাইরে।

তিনি বলেন, জাতি আশা করে এই সংলাপের মাধ্যমে আগামী দিনে একটা সম্ভাবনা সৃষ্টি হবে। কোনো সংলাপ ব্যর্থ হয় নাই। এই সংলাপে ৭ দফাসহ সব কিছু নিয়ে আলোচনা হবে।

আ স ম আব্দুর রব বলেন, আমরা মনে করি, দেশে যে ক্রান্তিলগ্নে যে স্ট্যাগনেন্ট অবস্থার সৃষ্টি হয়েছে,কথা বলব কি বলব না… আজকে প্রধানমন্ত্রীর এই সংলাপের মধ্য দিয়ে দরজা খোলা হলো, আলাপ-আলোচনা হচ্ছে, হবে এবং চলবে।

এর আগে, গত ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সংবলিত চিঠি দেয় ঐক্যফ্রন্ট। চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ চিঠিটি পৌঁছে দেন।

এরপর সংলাপে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে জাতীয় ঐক্যফ্রন্টকে চিঠি দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

চিঠিটি নিয়ে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

চিঠিতে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest