সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

বি চৌধুরীর সঙ্গে ২ নভেম্বর সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

দেশের খবর: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপের আহ্বানেও সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২ নভেম্বর গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসবেন বলে আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে।

এরই মধ্যে সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে বি চৌধুরীর বাসায় রওনা হয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল।

এর আগে বিকল্পধারার পক্ষ থেকে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বি চৌধুরী।

চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক।

সূত্র জানায়, মঙ্গলবার দলের প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীকে বি চৌধুরী চিঠি লেখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী সকল মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন – এমপি মোস্তফা লুৎফুল্যাহ

নিজস্ব প্রতিনিধি ঃ
কলারোয়া যুগিখালী বাজারে অনুষ্ঠানে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথি সংসদ এড,মস্তোফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি উপজেলা পরিষদের  চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন,নির্বাহী অফিসার আর এম সেলিম শাহা্ নেওয়াজ, উপজেলা পপরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন,কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ারা ময়না, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান,নুরুল ইসলাম, মনিরুল ইসলাম,মাহবুর রহমান মফে সহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ,  সভার সভাপতি /প্রধান অতিথি  বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের মাধ্যমে সকল মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, জমি আছে ঘর নাই, ডিজিটাল বাংলাদেশ এই প্রকল্প গুলোর মাধ্যমে দেশের সকল মানুষকে উন্নয়নের অগ্রযাত্রায় সমন্বিত করেছেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেড়াগাছি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা।

হোসেন আলী : কলারোয়া কেড়াগাছি ইউনিয়ন পরিষদ হলরুমে অগ্রগতি সংস্থার আয়োজনে, ইউ এস এইড আ উইনরক ইন্টারন্যাশনাল এর অর্থায়ন ও সহযোগীতায় কেড়াগাছি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন মামব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউ এস এইড প্রতিনিধি হাবিবা আক্তার, সহকারী প্রতিনিধি ছারা ইকবল, সহকারী প্রতিনিধি কামরুজ্জামান, উইনরক প্রতিনিধি খন্দকার সোহেল রানা,  অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, টিটিবি প্রতিনিধি অধ্যাপক মুসাব্বেরাজ্জামান, জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মোস্তফা জামান, অগ্রগতি সংস্থা প্রকল্প পরিচালক অসীত ব্যানার্জী সহ ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ,  কেড়াগাছি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। মাসিক সভায় বক্তারা মানব পাচার হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যার মধ্যে অন্যতম বিষয় ছিল বাল্য বিবাহ, কর্ম সংস্থানের অভাব, আর্থিক অসচ্ছলতা, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ ও বেসরকারি ভাবে বিদেশ গমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দলে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ
বি এম আলাউদ্দীন : আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল মঙ্গলবার দুপুর আড়াইটায় বড়দল মহিলা মার্কেটে বড়দল ডিলার সাজুদ্দীন সানার পুত্র মুজিবর সানা (৪৮) এর ঘর থেকে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশের কাছে জিম্মা রাখে। সরজমিনে দেখাগেছে সুম্বু শীলের পুত্র দূত কুমার নামের এক লিবারে দিয়ে গত মঙ্গলবার ১৮ বস্তা চাউল মৃত্যু ঈমান আলীর পুত্র সাহাজান আলীর কাছে বিক্রয় করে। ৩০/১০ মঙ্গল বার বেলা ১১টায় চাউল আবার ঘরথেকে বের করে দূতকুমারের ভ্যান যোগে উক্ত সাহাজানের কাছে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকের চোখে পড়ে, তাদের সঙ্গে বাগবিতন্দে এক পর্যায়ে ডিলারের নির্দেশে চাউল ঘরে উঠায়। বাইন তলার এক অসহায় দেবেন সরকারের স্ত্রী লক্ষীরানি সরকার এ প্রতিবেদককে মুটোফোনে জানায় আমি চাউল আনতে গিয়েছিলাম আমাকে বলল্লো তোমার কার্ড থাকলে কী চাউল দেবো আমার খাতায় তোমার নাম নেই। এব্যাপারে ডিলার মুজিবরের কাছে জানতে চাইলে বলে এই কোটায় আমার কিছুলোকের চাউল দিতে বাকী আছে। বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছে এলাকার সচেতন মহল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের আর কেউ বেঁচে নেই। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রতিনিধি বামব্যাং সুরিও আনজি একথা জানান। খবর তাসের।
তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। এখন ওই বিমানের আর কেউ জীবিত নেই।’ তিনি আরো জানান, অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়ে ১৫০ বর্গ নটিক্যাল মাইল করা হয়েছে।
সোমবার সকালে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। জাকার্তা থেকে পাংকাল পেনাংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল এটি। জাকার্তা ছাড়ার কিছুক্ষণ পরই সাগরে ডুবে যায় বিমানটি।
উড্ডয়নের মাত্র মাত্র ২ মিনিট পর পুনরায় বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানায় ১৮৯ জন নিয়ে সাগরে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশীয় বিমানটির পাইলট। তার অনুরোধ গ্রহণও করা হয়। তবে এর আরও ১০ মিনিট পরই সাগরে বিধ্বস্ত হয়ে ৪০ মিটার পানির নিচে তলিয়ে যায় লায়ন এয়ারলাইন্সের বিমানটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নজরুল ইসলামের পক্ষে ঝাউডাঙ্গায় মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চেয়ে আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝাউডাঙ্গা বাজারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ^াসের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, বর্তমান বিশে^ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ণ করেছে। আগামী এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঞ্চিত শিশুদের শিক্ষক আয়শা মনিকা

বিনোদনের খবর: নিজের মূল কাজ ক্যামেরার পেছনে। সমানভাবে ক্যামেরার সামনেও কাজ করেন আয়শা মনিকা।
যেটা অনেকের অজানা, পরিচালনা ও অভিনয়ের বাইরেও কিছু কাজ করেন এই শিল্পী। আর সেটা হলো বাচ্চাদের অভিভাবক হওয়া! নিরাপত্তাহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নানারকম শিক্ষা ও বিনোদনমূলক আয়োজনে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
এসব শিশুকে নিয়ে কাজ করা বাংলাদেশ স্ট্রিট কিডস এইড-এর কান্ট্রি ডিরেক্টরের পদটিতেও আছেন এই অভিনেত্রী।
বিষয়টি নিয়ে মনিকা বলেন, ‌‘২০০৭ সালে এক আমেরিকান ছাত্রী কক্সবাজারে সার্ফিং করতে আসেন। তার নাম সুজি হ্যালসেল। তখনই তার চোখে পড়ে কক্সবাজারের অসহায়, সম্বলহীন কয়েকটি পথশিশু। তার কাছে থাকা টাকা দিয়ে তাদের সাহায্য করেন। এরপর ফিরে যান ক্যালিফোর্নিয়ায়। পড়াশোনার পাশাপাশি তিনি জব করতেন। তার আয় করা বেশিরভাগই এদেশের শিশুদের জন্য জমাতে থাকেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে ফিরে এসে এদের জন্য কাজ করতে থাকেন। সুজির এই উদ্যোগের কথা শুনে ২০১৫ সালে আমি তার সঙ্গে দেখা করি। এরপর নিজেও এ কাজে যুক্ত হই।’
নিজের কাজ প্রসঙ্গে আয়শা মনিকা বলেন, ‘আমাদের মূল কাজ ঝুঁকিপূর্ণ এ শিশুদের দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফেরার সাপোর্ট দেওয়া। মূলত মাদক এখানে বড় চ্যালেঞ্জ। এই শিশুরা ড্যান্ডি নামের মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা চাইছি সবাইকে না পারলে অন্তত কিছু শিশুকে হলেও মাদকের হাত থেকে রক্ষা করে শিক্ষা দিতে। এজন্য নিয়মিত আঁকাআঁকি ও খেলাধুলায় যুক্ত রাখা হয় তাদের। বিশেষ করে স্কেটিং-সার্ফিং প্রশিক্ষণ দিই। এছাড়াও পরিবারকে দেওয়ার জন্য এদের হাতে কিছু টাকা দেওয়া হয়, যেন বাবা-মা’রা তাদের সন্তানদের স্কুল বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত না রাখেন।’


বাংলাদেশ স্ট্রিট কিডস এইড ঢাকার বেশ কয়েকটি বস্তি ও কক্সবাজারের শিশুদের নিয়ে কাজ করছে। শতাধিক ঝুঁকিপূর্ণ শিশুদের নানাভাবে সহায়তা দিয়ে আসছেন তারা।
মনিকা জানান, বাংলাদেশ স্ট্রিট কিডস এইড-এর পরিকল্পনাও অনেক বড়। পথশিশুদের জন্য আবাসিক শিক্ষাব্যবস্থাও করতে চান তারা। এজন্য কাজও অনেক এগিয়েছে বলে জানান এই শিল্পী।
আয়শা মনিকা দীর্ঘদিন ধরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সহকারী হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালে রেহানা সামদানীর ‘হারায়ে খুঁজি’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর একে একে অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রেও। ২০১০ সালে পিংকসিটির বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিষেক ঘটে মনিকার। তার আলোচিত কাজের মধ্যে আছে গ্রামীণফোনের ১৫ বছর পূর্তির বিজ্ঞাপনচিত্রটি। বর্তমানে তিনি বিবিসি মিডিয়ায় নির্মাতা হিসেবে কাজ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের যখন মা হবার কথা, তখন তারা নানী হয়ে যায়: যশোর বোর্ডের চেয়ারম্যান আব্দুল আলীম

প্রেস বিজ্ঞপ্তি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলিম বলেছেন,বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের যখন মা হবার কথা, তখন তারা নানী হয়ে যায়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়তে হবে। নারী শিক্ষার কোন বিকল্প নেই। সমাজ ও দেশকে এগিয়ে নেয়ার মহান দায়িত্ব আমাদের সকলের। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে, গণতন্ত্রের অগ্রযাত্রায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। এ জন্য নোট-গাইড চিরতরে পরিহার করতে হবে। প্রাইভেট কোচিংকে প্রাধান্য না দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে হাজির করতে হবে। কোন শিক্ষার্থী যেন শিক্ষকের আচরণে স্কুলে আসা বন্ধ না করে। ইভটিজিং সমাজের বিষফোঁড়া। এ বিষফোঁড়ার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য চাই সামাজিক আন্দোলন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবুল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামছুল হক, স্কুলের শিক্ষার্থী মাহিরা আফরিন, জান্নাতুল ফেরদৌস মিম, সুমাইয়া পারভীন আশা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তুজুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মির্জানগর হাইস্কুলের প্রধান শিক্ষক এজাজ আহমেদ, আলিপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, জিজিকেএইচ কানাইলাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন, ডিবি গার্লস হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, শামিমা আক্তার, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, সেলিম হোসেন, নজরউদ্দিন সরদার, সাবেক সদস্য গিয়াসউদ্দিন সানাসহ এলাকার সুধিজন। সুর ছন্দ আর নান্দনিক কথামালায় অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest