সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

দেশের খবর: সুপ্রিম কোর্টের পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে তাদের অব্যাহতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অব্যাহতি পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।
রাষ্ট্রপতির পক্ষে তাদের নিয়োগ আদেশ বাতিল করে মঙ্গলবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ। তবে তাদেরকে অব্যাহতি দেওয়ার কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোটের আগে উন্নয়ন প্রকল্প পাসের হিড়িক

দেশের খবর: ক্ষমতাসীন সরকারের শেষ সময়ে এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদনের হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ অক্টোবর) রেকর্ড পরিমাণ ২৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি কক্ষে একনেক সভায় ২৪ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন।
আসছে ডিসেম্বরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই ভোটের আগে প্রকল্প অনুমোদন করিয়ে নিতে মন্ত্রণালয়গুলোর তাড়াহুড়ো অনেকটাই বেড়ে গেছে।
এ ২৪টি প্রকল্পসহ গত এক মাসে ১০০টিরও বেশি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি আছে বড় ধরনের প্রকল্পও।
চলতি ২০১৮-১৯ অর্থবছরের একাদশতম একনেক সভায় ১৯ হাজার ৭৭ কোটি টাকা ব্যয়ে ২১ প্রকল্প অনুমোদন দেয়া হয়। দশম সভায় ১৯টি (নতুন ও সংশোধিত) প্রকল্প, নবম সভায় নতুন ও সংশোধিত মিলে ২০টি প্রকল্প, অষ্টম সভায় ১৫টি (নতুন ও সংশোধিত) প্রকল্প, সপ্তম সভায় ১৪টি ও ষষ্ঠ সভায় ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকার ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, গত এক মাসে যে হারে প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে, বিগত দিনে তা দেখা যায়নি। নির্বাচনী বছরের শেষ দিকে সাধারণত অন্য সময়ের চেয়ে বেশি প্রকল্প অনুমোদন দেয়া হয়। কারণ এই বছরকে সামনে রেখে বাজেটের আকারও বাড়ানো হয়। সে হিসেবে অন্য বছরের তুলনায় নির্বাচনী বছরে সরকার উন্নয়ন কর্মকাণ্ড বেশি করবে এটাই স্বাভাবিক।

পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘প্রকল্প পাসের হিড়িক চলছে। সবাই ভাবছেন নির্বাচনী তফসিল ঘোষণার পর আগামী দুই মাস হয়তো একনেক হবে না। তাই এর আগেই সবাই নিজ নিজ মন্ত্রণালয়ের প্রকল্প পাস করিয়ে নিতে চাচ্ছেন। তবে প্রকল্পগুলোর অনুমোদন প্রক্রিয়া চলছে নিয়ম মেনেই।’

এ ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন সুলতানা বলেন, ‘এসব প্রকল্প আগে থেকেই পরিকল্পনার মধ্যে থাকে। সে অনুযায়ী ডিপিপি ও এডিপির মধ্যে রাখা হয়। এ ছাড়া সারা বছরের চাপ এ সময় এসে পড়ে। যে কারণে অনেক প্রকল্প অনুমোদন দেয়া হয়।’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবরই বলে আসছেন, উন্নয়নের কাজ সব সময়ই চলবে। নির্বাচনের সময় উন্নয়ন কাজ বন্ধ থাকবে বা বাধাগ্রস্ত হবে এর কোনও সুযোগ নেই। নির্বাচনের আগে ভোটারের মনোতুষ্টির জন্য যে প্রকল্প নেয়া হচ্ছে এ কথা ঠিক নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৩ বছর পর চলচ্চিত্রে সালাহউদ্দিন লাভলু!

বিনোদনের খবর: জনপ্রিয় নাট্য নির্মাতা সালাহউদ্দিন লাভলুকে দীর্ঘ ১৩ বছর পর আবারও রূপালী পর্দায় দেখা যাবে। এক যুগেরও বেশি আগে তিনি নির্মাণ করেছিলেন ‘মোল্লা বাড়ির বৌ’ ছবিটি। ছবিটি পরিচালনা করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৩ বছর কেটে গেলেও আর তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। দীর্ঘদিন বাদে এবার গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবিতে দেখা যাবে তাকে।
সাপলুডুতে অভিনয় করা প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘‘ছবিতে অভিনয় করছি না ১৩ বছর হয়ে গেছে। এতো বছর হয়ে গেছে ভাবিইনি। না করার পিছনেও একটা কারণ ছিল। গল্প ভালো না হলে অভিনয় করার ইচ্ছে ছিলনা। ‘সাপলুডু’র গল্প আমার ভালো গেছে। পরিচালকও আমার পছন্দের। তাই অভিনয় করা। এতে আমাকে অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে।’’
‘সাপলুডু’ ছবিতে জুটি বেধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গত ২৭ অক্টোবর থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হয়েছে ছবিটির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আইটি পার্ক, বিশ্ববিদ্যালয়, রেললাইন ও পূর্ণাঙ্গ স্টেডিয়াম স্থাপন করব: ডা: রুহুল হক এমপি

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতায় মঙ্গলবার বিকালে নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জে.এস.সি ও পি.ই.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: ইউনুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। এ সময় ডা: রুহুল হক বলেন, সাতক্ষীরায় আইটি পার্ক, বিশ্ববিদ্যালয়, রেললাইন ও পূর্ণাঙ্গ স্টেডিয়াম স্থাপন করব। এছাড়া আমাদের আরও কিছু পাওয়ার আছে। আমাদের রেল লাইনটি এখনও তৈরী হয়নি। আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। সেটিও হয়নি। এছাড়া জেলায় একটা আইটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমাদের ছেলেরা বিভিন্ন দিক দিয়ে ভাল করছে তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতির উন্নয়নে টেকনিকাল শিক্ষার বিকল্প নাই”। ক্রীড়াঙ্গনে আমাদের মোস্তাফিজ, সৌস্য সরকার, সাবিনারা রয়েছে তাছাড়া যারা খেলাধুলায় ভাল করতে চায় তাদেরকে এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যাতে খেলাধুলা চর্চা করতে পারে সেজন্য তাদের জায়গার ব্যবস্থা করতে হবে। একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম স্থাপন করা খুবই প্রয়োজন সেটিও আমরা করব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ, নলতায় আইএইসটি ম্যাটস হয়েছে যাতে তোমরা বাইরে স্বল্পব্যয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পার। তোমাদের স্বপ্ন পূরণের জন্য এখর আর বাইরে যেতে হবে না। ভবিষ্যতে তোমরা আরও সুযোগ-সুবিধা পাবে সে ব্যবস্থা আমরা করব। আগামী নির্বাচনে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, তোমরা নৌকার পক্ষে কাজ কর তোমাদের সকল দাবি-দাওয়া পূরণ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর আদর্শ হাইস্কুলের জেএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ

 

ধুলিহর আদর্শ হাইস্কুলের জেএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধুলিহর আদর্শ হাইস্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, আজহারুল ইসলাম, আনিস মেম্বর, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ সাংষ্কৃতিক উৎসব ও মেলা

 

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবারবার সকাল সাড়ে ৯ টায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ সাংষ্কৃতিক উৎসব ও মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরুতে হয়ে দেবহাটা বাজার প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১০ টায় মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রানী সম্পদক কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ। মেলায় বিভিন্ন দপ্তর, এনজিও, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার স্টল প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বিকালে কুইজ ও সন্ধ্যায় দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মাওবাদী হামলায় ফটোসাংবাদিকসহ নিহত ৩

বিদেশের খবর: ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় এক ফটোসাংবাদিক ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ফটোসাংবাদিক অচ্যুতানন্দ সাহু ভারতের একমাত্র সরকারি টেলিভিশন সংস্থা দুরদর্শনের কর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার নিলাভয়া এলাকার দিকে যাওয়ার পথে আরনপুর-দান্তেওয়াড়া সড়কের ওপর রুটিন টহলদারি করছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় জঙ্গলে আত্মগোপন করে থাকা মাওবাদীরা আচমকা হামলা চালায়। পাল্টা জবাব দিতে থাকে নিরপত্তাবাহিনীর সদস্যরাও। দুই পক্ষের মাঝে পড়েই গুলির আঘাতে মৃত্যু হয় দুরদর্শনের ওই চিত্র সাংবাদিকদের। আগামী মাসে ছত্রিশগড়ে বিধানসভার নির্বাচন। তার আগে নির্বাচনী প্রচারণা কভার করার জন্যই সেখানে গিয়েছিলেন দুরদর্শনের তিন সদস্যের একটি দল। জানা গেছে টহলরত নিরাপত্তাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতেই ছিল সাংবাদিকদের দলটি।

রাজ্য পুলিশের ডিআইজি (নকশাল দমন শাখা) পি. সুন্দররাজ জানান, ‘দুরদর্শনের তিন সদস্যদের একটি দল দিল্লি থেকে ছত্রিশগড়ে বিধানসভা নির্বাচনী প্রচারণা কভার করার জন্য ওই এলাকায় এসেছিলেন। নিহত অচ্যুতানন্দ সাহু ওড়িষ্যার বাদড়ার জেলার বাসিন্দা। এই হামলায় অচ্যুতানন্দ ছাড়াও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা হলেন সাব-ইন্সপেক্টর রুদ্র প্রতাপ এবং সহকারী কনস্টেবল মঙ্গালু। আহত হয়েছেন আরও তিন নিরাপত্তা কর্মী। তাদের সকলকেই দান্তেওয়াড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে লাশগুলিকেও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার কর্পোরেশন ‘প্রসার ভারতী’র পক্ষ থেকেও ট্যুইট করে নিহত ফটোসাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এদিকে, ট্যুইট করে মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর রাজ্যটিতে প্রথম দফায় ১৮টি আসনে ভোট হবে এবং দ্বিতীয় দফায় ৭২টি আসনে ভোট নেওয়া হবে আগামী ২০ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডাকসু নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশ বুধবার

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা আগামীকাল (বুধবার, ৩১ অক্টাবর) প্রকাশ করা হবে। মঙ্গলবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে বুধবার ভোটার তালিকা হল প্রশাসনের কাছে জমা রাখা হবে, যাতে করে কোনও ভুল-ত্রুটি থাকলে শিক্ষার্থীরা সংশোধন করতে পারে এবং তারা যাতে ভোটার তালিকা সম্পর্কে জানতে পারে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার দুপুর ১২ টায় উপাচার্যের অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়বসাইটে ভিজিট করে এই তালিকা দেখা যাবে। খসড়া ভোটার তালিকা সংশাধনীর (সংযাজন, বিয়োজন বা পরিমার্জন) জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া ভোটার তালিকার মূলকপি হলের অফিসে সংরক্ষিত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest