সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

ধানের শীষ এখন সাপের বিষ: ওবায়দুল কাদের

রাজনীতির খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের সময় দেশের ব্যাপক উন্নয়নে মানুষ সন্তুষ্ট। আওয়ামী লীগ সরকার দেশে যে পরিমাণ উন্নয়ন করছে তা গত একশ’ বছরেও কেউ দেখেনি। বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হবে না। এ কারণে দেশের মানুষ বিএনপিকে চায় না। ধানের শীষ এখন সাপের বিষ। এটা আমার কথা না। কালকেও (বৃহস্পতিবার) গাড়ি দিয়ে যাচ্ছিলাম, একজন তো বলেই ফেলল পেটের বিষ নয়, ধানের শীষ সাপের বিষ। এই বিষ কী কেউ খাবে? এই বিষ বাংলার মানুষ আর পান করবে না।’

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী নির্বাচনী গণসংযোগের পঞ্চম দিন শুক্রবার সকালে রাজধানীর গাবতলীতে দলের প্রচারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা ২০১৪ সাল না, ২০১৮ সাল। বিএনপি নির্বাচন বানচাল করার লক্ষ্যে কোনো নাশকতা করলে তার সমুচিত জবাব দেবে বাংলাদেশের জনগণ। তিনি বলেন, বিএনপি সোজা পথ দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা মনে করার কোনো কারণ নেই। বিএনপি বুঝে ফেলেছে সোজা পথে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণ তাদের চায় না।

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপিই রাজনীতি করেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ উপযুক্ত জায়গা, আদালতও সেটি বলেছে। তাহলে সরকারের ভুল কোথায়? খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার রাজনীতি করেনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বিএনপি।

বাম দলের সঙ্গে ঐক্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কোনো জোটকে নির্বাচনে আমাদের সঙ্গে ঐক্য করতে বলিনি। আমি বলেছি, বামপন্থীরা মুক্তিযুদ্ধেও চেতনায় বিশ্বাস করে। জাতির পিতাকে শ্রদ্ধা করে। বামপন্থীদের ভেতওে কেন এত ভাঙনের সুর? আপনারা ঐক্যবদ্ধ থাকুন। তাদের আমাদের সঙ্গে ঐক্য করতে আমি বলিনি। আমরা ঐক্য চেয়েছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, আমরা ঐক্য চেয়েছি নষ্ট রাজনীতির বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চেয়েছি স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে।’

একাদশ জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ইভিএম সীমিত পরিসরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার হোক এটা আওয়ামী লীগ চায়। নির্বাচন কমিশনের কাছে সে দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে যেন জালিয়াতি না হয়, কারচুপি না হয়, কেউ যেন বাক্সভর্তি না করতে পারে, জাল ভোট যেন কেউ না দিতে পারে, সে জন্যই ইভিএম। আধুনিক বিশ্বের একটি বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার অনুষঙ্গ ইভিএম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

খেলার খবর: সাফ অনুর্ধ-১৮ নারী ফুটবলের ফাইনালে উঠে গেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের নারীরা ৪-০ গোলে স্বাগতিক ভুটানরত হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে অর্থাৎ দ্বিতীয় মিনিটেই সানজিদা আখতারের গোলে (১-০) এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে মিসরাত জাহান মৌসুমির গোলে(২-০) ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বাংলাদেশের নারীরা। এরপর ৬০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন কৃষ্ণা রানী। লাল সবুজের হয়ে ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন শামসুন্নাহার।

একই মাঠে প্রথম সেমিতে টাইবেকারে নেপাল ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
আগামী ৭ অক্টোবর ফাইনালে বাংলাদেশ মোকাবেলা করবে নেপালের। এর আগে একই দিন একই মাঠে প্রথম সেমিফাইনালে নেপালের কাছে হেরে যাওয়া ভারত তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মোকাবেলা করবে ভুটানের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামিকাল শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট সাংবাদিক, যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ও নাগরিক আন্দোলন মঞ্চের অন্যতম নেতা হাফিজুর রহমান মাসুমের বাড়ির সামনে গভীর রাতে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর আত্মগোপন করে থাকার প্রতিবাদে এবং শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আয়োজনে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার পর সাংবাদিক হাফিজুর রহমান মাসুম ও সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির সামনে ১০/১২ জন অস্ত্রধারী ওৎ পেতে ছিল। সাংবাদিক সুজয় বাড়িতে ফিরলে তিনি ওই সন্ত্রাসীদের সামনে পড়ে যান। অজ্ঞাত পরিচয় মুখোশধারীরা তার গলায় ধারালো দা ধরে তাকে ‘টু’ শব্দটি না করে বাড়ির ফিতরে চলে যেতে বলে। তখনও সাংবাদিক হাফিজুর রহমান মাসুম বাড়িতে ফেরেননি। এঘটনায় তিনি ৩০ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১৫৩৯।
এদিকে, শুক্রবার রাতের ঘটনার দুই দিন পর আবারও সাংবাদিক মাসুমের বাড়ির কয়েক শ’ গজ দূরে গভীর রাতে সেখানকার নাইটগার্ড বেল্লালকে আর ডিউটি না করার কথা বলে দা হাতে শাসিয়ে যায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি। পরপর দুটি ঘটনার কথা জানাজানি হলে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও ন্যাশনাল সার্ভিসের কর্মীদের সাথে আসাদুজ্জামান বাবুর মতবিনিমিয়

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সদরে স্বাস্থ্য বিভাগ ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি), এইচআই, এএইচআই ও এমটিইপিআই এবং ন্যাশনাল সার্ভিসের কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা সিএইচসিপি এ্যসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সদস্য মুর্শিদা খাতুন, জেসমিন, শারমিন সুলতানা, ছাদিকুর রহমান এবং ন্যাশনাল সার্ভিসের রাজিয়া খাতুন, তানজুরা খাতুন, জান্নাতুল খাতুন, হালিমা খাতুন, জেসমিন আক্তার, সারাবান তাহেরা প্রমুখ।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। এখন আর মানুষ বিনা চিকিৎসায় মারা যায় না। এছাড়া বেকার সমস্যা দূর করতে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে শিক্ষিত বেকারদের কর্মস্থানের সুযোগ করে দিয়েছে। দেশের প্রতি ক্ষেত্রে দৃশ্যমাণ উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয়ী করতে হবে। এর জন্য সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।
রদরকার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও ন্যাশনাল সার্ভিসের কর্মীদের সাথে মতবিনিমিয়

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সদরে স্বাস্থ্য বিভাগ ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি), এইচআই, এএইচআই ও এমটিইপিআই এবং ন্যাশনাল সার্ভিসের কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা সিএইচসিপি এ্যসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সদস্য মুর্শিদা খাতুন, জেসমিন, শারমিন সুলতানা, ছাদিকুর রহমান এবং ন্যাশনাল সার্ভিসের রাজিয়া খাতুন, তানজুরা খাতুন, জান্নাতুল খাতুন, হালিমা খাতুন, জেসমিন আক্তার, সারাবান তাহেরা প্রমুখ।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। এখন আর মানুষ বিনা চিকিৎসায় মারা যায় না। এছাড়া বেকার সমস্যা দূর করতে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে শিক্ষিত বেকারদের কর্মস্থানের সুযোগ করে দিয়েছে। দেশের প্রতি ক্ষেত্রে দৃশ্যমাণ উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয়ী করতে হবে। এর জন্য সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা সাংস্কৃতিক পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনন্দিতা রায়, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নাছিম ফারুক খান মিঠু, নাছরিন খান লিপি, রোজ বাবু, সাইফুল করিম সাবু, সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, নিজাম উদ্দীন, শেখ নুরুল হক, হাফিজুর রহমান, পল্টু বাশার, শামীমা পারভীন, তৈয়ব হাসান বাবু, সিদ্দিকুর রহমান, আব্দুর রশিদ, হেনরি সরদার সহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

লাবসা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় তালতলা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রবীন কুমার মল্লিক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স ম তাজমিনুর রহমান টুটুল। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সৈনিকলীগের শাহিনুল ইসলাম শাইন, রফিকুল ইসলাম রানা, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক প্রফেসর রায়হান। সম্মেলনে রবীন কুমার মল্লিক কে সভাপতি, রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক, জুড়ন মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট লাবসা ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসীনুল হাবিব মিন্টু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুদ্ধের চেয়েও দ্বিগুণ পরিমাণ মানুষ মারা যায় আত্মহত্যায়

অনলাইন ডেস্ক: মারণ রোগের মতই বেড়েছে আত্মহত্যার প্রবণতা৷ প্রত্যেক ৪০ সেকেন্ডে এটি কেড়ে নেয় এক মানুষের প্রাণ৷ এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার তথ্য৷ প্রত্যেক বছর প্রায় ৮,০০,০০০ মানুষ আত্মহত্যা করেন৷

আরও একটি আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্রের প্রায় দ্বিগুণ পরিমাণ মানুষ মারা যান সুইসাইডে৷ গবেষণার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে সন্ত্রাস, যুদ্ধ, নানা রোগের কারণে প্রচুর মানুষ নিহত হন৷ কিন্তু তার থেকেও বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান৷

তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আত্মহত্যা করেছিল ৮১৭,১৪৮ জন৷ অন্যদিকে, সন্ত্রাস ও বিবিদ কারণে মৃতের সংখ্যা ৩৯০,৭৯৪ জন৷ বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যাতে রয়েছে যথেষ্ট ভিন্নতা৷ ভারত, ইউকে, ইউএসের মত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা ছিল চোখে পড়ার মত৷

আত্মহত্যা বিষয়টিই ভীষণ জটিল৷ হতাশা, আঘাত, অতিরিক্ত চাপ ইত্যাদি বিষয়গুলির মিলিত প্রভাব আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে তোলে৷ আত্মহত্যার এই তথ্য অনেকটা অ্যালার্মের মত৷ বেশ কিছু এনজিও বিষয়টি নিয়ে তৎপরতা দেখিয়েছে৷ মানুষকে হতাশা, আঘাতের মত বিষয়গুলি থেকে সরিয়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest