সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

পিএসজির বড় জয়ে এমবাপের ৪ গোল

খেলার খবর: ৬১, ৬৬ ও ৬৯ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে নান্দনিক এক হ্যাটট্রিক করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এর বাইরেও করেছেন আরেকটি গোল। এতে লিওর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি।

রবিবার রাতে ঘরের মাঠে শুরুতেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা।

প্রথমার্ধে দুদলেরই একজন করে খেলোয়াড় লালকার্ড দেখলে মাঠে খেলা চল ২০ জন ফুটবলারের। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দুদলই একটি করে সুযোগ পায়। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এই গোল এসিস্ট করে ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৬৬তম মিনিটে ডান দিক থেকে মার্কিনিয়োসের পাস গোলমুখে পেয়ে বল জালে ঠেলে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই তারকা ফুটবলার। ৬৯তম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ ক্ষিপ্রতায় অনেকটা ছুটে গিয়ে গোলরক্ষককে একা পেয়ে জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ৭৪তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মহালয়া

আজ মহালয়া

কর্তৃক Daily Satkhira
আজ সোমবার শুভ মহালয়া। শারদীয় দুর্গোত্সবের পুণ্যলগ্ন। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। পুরানমতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে।
মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রাখবেন মর্ত্যলোকে। অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির পরাক্রম। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।
শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চন্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। মূলত: মহালয়া হয় অমাবস্যা তিথিতে। পঞ্জিকা অনুয়ায়ী অমাবস্যা পড়ছে আজ সোমবার ১১টার পর থেকে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, মহালয়া পার্বণ শ্রাদ্ধম- ২১ আশ্বিন, সোমবার, ১৪২৫, ইং- ৮ অক্টোবর ২০১৮ সকাল ১০/৪৯/০৮ গতে। থাকবে ২২ আশ্বিন, মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০৯/০৮/২০ পর্যন্ত। অর্থাত্ আজ সকাল ১০টা ৪৯ মিনিট ৮ সেকেন্ডের পর থেকে কাল মঙ্গলবার সকাল ৯টা ৮ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত তর্পণ করা যাবে। ১৪ অক্টোবর পঞ্চমীর সায়ংকালে অকাল বোধনে খুলে যাবে মা দুর্গার শান্ত-স্নিগ্ধ অতল গভীর আয়ত চোখের পলক। ধূপের ধোঁয়ায় ঢাক-ঢোলক, কাঁসর-মন্দিরার চারপাশ কাঁপানো নিনাদ আর পুরোহিতের ভক্তিকণ্ঠে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা/নমস্তৈস্য নমস্তৈস্য নমো নম..’ মন্ত্রোচ্চারণের ভেতর দূর কৈলাশ ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঁচ দাবিতে বিএনপি-যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়া এক মঞ্চে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচ দফা দাবিতে একমত হয়েছে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। আগামী দিনে যেকোনো কর্মসূচি তারা যুগপৎভাবে পালন করবে।

রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বিএনপি সঙ্গে ঐক্য প্রক্রিয়ার লিয়াজোঁ কমিটির বৈঠকে ওইসব সিদ্ধান্ত হয়।

রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে খন্দকার মোশাররফের বাসায় একে একে শীর্ষ নেতারা যেতে থাকেন। খন্দকার মোশাররফ প্রত্যেককে স্বাগত জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবকে জড়িয়ে ধরেন খন্দকার মোশাররফ।

বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে যুক্তফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আ স ম রব বলেন, ‘আমরা ঐক্য করছি বিএনপি সঙ্গে। বিএনপির সঙ্গে কোনো জোট থাকল না থাকল সেটা কোনো বিষয় নয়। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সঙ্গে ঐক্য করছি।’

রব বলেন, ‘আগামী দিনে যেকোনো কর্মসূচি একসঙ্গে পালন করা হবে। যেটা হোক ঢাকা কিংবা তার বাইরে। সিদ্ধান্তও হবে যুগপৎ। নির্বাচনকে ঘিরে আমরা পাঁচ দাবিতে একমত হয়েছি। দাবিগুলো পুরোনো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনে সেনা মোতায়েন এবং ইভিএম বাতিল।’

আ স ম রব বলেন, ‘একই মামলায় অন্যদের জামিনের পরও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন জেলে- আমরা জানি না। আমরা খালেদা জিয়াসহ কোটা- নিরাপদ সড়কের ও গায়েবি মামলায় আটক সবার মুক্তি চাই। জনগণ আজ শঙ্কিত। সবাই ঐক্য চায়। এটা সবার চাওয়া। আমরা আগামীতে বসে আন্দোলন কর্মসূচি ঠিক করব।’

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বলেননি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমরা ওই দাবিগুলোতে সবাই আজ একমত হয়েছি। এখন থেকে সব আন্দোলন একসাথে হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন। বিএনপির পক্ষে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপরাজিত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। থিম্পুতে ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন।

দুই মাস আগে ভুটানের থিম্পুতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হারিয়ে কেঁদেছিলেন বাংলাদেশের মেয়েরা।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি ভারতের কাছে হারিয়ে এলেও দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বিজয়ের পতাকা উড়ালেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা।

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুরু হয়েছিল। নেপালকে আরেকবার হারের স্বাদ দিয়ে শেষ। টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এদিন গোলশূণ্য প্রথমার্ধে দলের খেলায় ছিল না চেনা ধার। ভুল পাসের কারণে মাঝ মাঠ থেকে আক্রমণ গড়ে ওঠেনি।

কৃষ্ণা রানী সরকার-স্বপ্নাকে নিয়ে সাজানো আক্রমণভাগ নেপাল গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষাও নিতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে মারিয়া মান্ডার দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের কাছে যায়।

৪৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। মাঝ মাঠের একটু ওপরে স্বপ্না ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিশরাত জাহান মৌসুমীর লম্বা করে নেওয়া ফ্রি কিকে অফসাইডের ফাঁদ ভেঙে হেডে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার মাসুরা পারভীন।

দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারত হারিয়ে চমক দেখানো নেপাল। কিন্তু দলটির আক্রমন পোস্টে লেগে ফিরে। বাকিটা সময় ব্যবধান বাড়াতে না পারলেও স্বস্তির জয়ে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রতিপক্ষের জালে ২৪ গোল করার বিপরীতে মাত্র ১ গোল হজম করে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। ৮ গোল নিয়ে প্রতিযোগিতা সর্বোচ্চ গোলদাতা হলেন বাংলাদেশের স্বপ্না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগ

 

গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ২:৩০টার দিকে পরে আবার ১ অক্টোবর রাত ৩টার দিকে সাতক্ষীরা দুই সাংবাদিকের বাড়ির সামনে গভীর রাতে অস্ত্রধারীদের মহড়ায় উদ্বেগ জানিয়ে বিবৃত্তি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সহ-সভাপতি আব্দুর ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যানার্জী, আমিনুর রশীদ, অসীম বরণ চক্রবর্তীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত এর নির্বাচনী পথসভা

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত নির্বাচনী পথ সভায় বলেছেন তালা- কলারোয়া শোষিত বঞ্চিত নির্যাতিত গনমানুষের অধিকার প্রতিষ্টায় লাঙ্গল প্রতিক কে বিজয়ী করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান। রোববার লাঙ্গলঝাড়া ইউনিয়ন জাপার সভাপতি শিক্ষক মোঃ আব্দুল আজিজ সরদার এর সভাপতিত্বে কলারোয়া উপজেলা জাপার সাধারন মম্পাদক শিক্ষক মোঃ আব্দুল্লা-হেল আলীম বাবুর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অভিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, জাপানেতা মোঃ আব্দুর রৌপ,মোঃ আরশাফ হোসেন, জাপানেতা মোঃ সামছুর রহমান, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা সভাপতি কায়ছারুজ্জামান হিমেল,জাতীয় ছাত্র সমাজের জেলা সাধারণ সম্পাদক এস, এম, আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান সুমন, কলারোয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আসাদুজ্জামান লাভলু, ছাত্র সমাজ নেতা আবু সাঈদ,তোহা খান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য আরও বলেন, তিনি মন্ত্রী থাকা কালে কলারোয়া সরকারী কলেজ, পৌর সভা বিদ্যুৎ অফিস, ব্রীজ পিচের রাস্তা সহ তালা কলারোয়ায় নজিরবিহীন উন্নয়ন করেছেন। দূর্নীতি মুক্ত থেকে জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করেছেন। তাকে বিজয়ী করলে তিনি জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুরে নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, তথ্য বিষয়ক সম্পাদক আকবার আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল ইসলাম মানির পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজহারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল হাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উন্নয়নের জোয়ার অব্যহত রয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করেছেন। নারীদের জন্য করে দিয়েছেন বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা। কৃষকের দোর গোড়ায় সার পৌছে দেওয়ায় কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে অভুতপূর্ব উন্নয়ন। শিক্ষা ক্ষেত্রে প্রসারের জন্য বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। এছাড়াও চিকিৎসা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার সরকার উন্নয়নকরে যাচ্ছেন। বাংলাদেশেরে প্রেক্ষাপটে এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তানিয়ার পড়াশুনার ব্যয়ভার বহন করবে সুন্দরবন রক্ত দান সংস্থা। 
আব্দুল আলিম,
শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মোঃ আহাদ গাজী বাহরাইন প্রবাসী ৩৪ তলা  দালান থেকে পড়ে মারা যাওয়া এতিম মেয়ে তানিয়ার জে এস সি পরীক্ষা থেকে শুরু করে যতদুর পড়াশুনা করতে চাই,তার সমস্ত পড়াশুনার ব্যয়ভার বহন করবে সুন্দরবন রক্ত দান সংস্থা। এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশ থানার ওসি সুন্দরবন রক্ত দান সংস্থার এক নিবেদিত প্রাণ, মা মাটি ও মানুষের বন্ধু স্যার অনিমেষ হালদার,উপস্থিতি ছিলেন বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিনাল কান্তি ,সুন্দরবন রক্ত দান সংস্থার রক্ত যোদ্ধা তুফান,আরোও উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ত দান সংস্থার সভাপতি ও পরিচালক মোঃ হাফিজুর রহমান। এ সময় প্রধান শিক্ষক বিনামূল্যে পড়াশুনা করার সু ব্যবস্থা কররে দিবেন বলে আশা ব্যক্ত করেন। তার সমস্ত সুবিধা অসুবিধা কথা সব সময় ওসি স্যার অনিমেষ হালদারকে জানানোর জন্য তানিয়াকে উপদেশ দেন।মাঝে মাঝে বিদ্যালয়ে এসে তার পড়াশুনার খোজ খবর নিবেন বলে স্যার আশা ব্যক্ত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest