সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরার সাবেক ছাত্রনেতা সমন্বয় পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক জে এম ফাত্তাহ, মাহমুদ আলি সুমন, আঃ মান্নান, শেখ মারুফ হাসান মিঠু, কাজী আক্তার হোসেন, সদস্য সচিব শেখ এজাজ আহমেদ স্বপন, সদস্য মীর মাহমুদ আলী আবীর, এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান, এ্যাড. অনিত কুমার মুখার্জী,সেলিম রেজা সবুজ, আছাদুজ্জামান বাবু, মীর মোস্তাক আলী, গোলাম মোর্শেদ, আছাদুজ্জামান লিটু ,অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু , মোস্তাফিজুর রহমান নাছিম, ডাঃ মেহেদী নেওয়াজ, ডাঃ মনোয়ার হোসেন, অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল, এ্যাড. আমিনুর রহমান চঞ্চল,সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাংবাদিক মোজাফ্ফার হোসেন, রফিকুল ইসলাম রানা, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, হাবলু, শামছুজ্জামান জুয়েল, শেখ জামাল উদ্দীন রনি, ফারুকুল ইসলাম, নূর ই আলম সিদ্দিকী (মুকুল), আব্দুল কাদের, বদরুল আলম, আনারুল ইসলাম, কাজী ইকবাল, শেখ জাহাঙ্গীর কবির বিরাজ, মোঃ আলী হোসেন, তাজুল ইসলাম ফারুক, জ্যোৎøা আরা, বিদার হোসেন বাবলু, সাংবাদিক খন্দকার আনিছ, মোঃ সালাহ উদ্দীন, তানভির হুসাইন সুজন, শেখ এহসান হাবীব অয়ন, নাছিমা খাতুন, মিসেস আছিফ ইকবাল মুন্নি, প্রভাষক হুমায়ুন কবীর, প্রভাষক এম সুশান্ত, শরিফুল ইসলাম বাবু খান, শেখ মামুন উর রশিদ, আঃ খালেক, এ্যাড. শাহিনুর রহমান, মোঃ মিজানুর রহমান, কাজী ফিরোজ হাসান, শেখ ময়নুল ইসলাম (মনি), মোঃ সোহরাব হোসেন (সাজু), মীর মাসুদ আলী সুবীর, শেখ রফিকুল ইসলাম বিলু, রেজিনা পারভীন মুক্তি, জাহাঙ্গীর কবির পলাশ, মেহেদী হাসান রনি, সালাহ উদ্দীন, ফিরোজ আহমেদ স্বপন, আলতাফ হোসন লাল্টু, দীপক শেঠ, আমিনুল ইসলাম লালটু, আমজাদ হোসেন, জিল্লুর রহমান, শেখ নুরুল ইসলাম, ঘোষ সনৎ কুমার, মোঃ ইকতিয়ার হোসেন, কাজী মারুফ, মীর জাকির হোসেন, কাজী মোমিনুল বারী চান্টু, শেখ আব্দুল হাই, মোঃ মনিরুজ্জামান মনি, শেখ মোনায়েম হোসেন, এনামুল হুদা শাহিন, শেখ ফারুক হোসেন রতন, মাহমুদুল হক লাভলু, এ্যাড. মোজাহার হোসেন কান্টু, সাইদ মেহেদী, সমীর কুমার, আবু কাশ্মির, এনামুল হক ছোট, বি এম সিরাজ, নুরুজ্জামান, শেখ রিয়াজউদ্দীন, ময়নুল আহমেদ সোহেল, নাজমুল আহসান, এস এম আতাউল হক দোলন, জাফরুল আলম বাবু, অসীম কুমার মৃধা, গাজী আনিছুজ্জামান, স.ম. আব্দুস ছাত্তার, সুশান্ত বিশ্বাস বাবুলাল, শেখ ফারুক হোসেন, রাশেদ সরোয়ার শেলী, মুজিবর রহমান, মোঃ আছাদুল ইসলাম, ঢালী শামছুল আলম, মহিতুর ইসলাম, রাজু আহমেদ পিয়াল, প্রভাষক মোঃ মিজানুুর রহমান, প্রভাষক মাহাবুবুল হক ডাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওরা আমাদের মেরে ফেলবে!

বিদেশের খবর: ভারতের দিল্লির এক শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা মুসলিমরা তাদেরকে মিয়ানমারে ফেরত না পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন, ‘আমাদের দেশে সম্পূর্ণ শান্তি না আসা পর্যন্ত দয়া করে আমাদের মিয়ানমারে ফেরত পাঠাবেন না, আমরা অসহায়, আমাদের এখানে থাকতে দিন। ওরা আমাদের মেরে ফেলবে।’
দিল্লির ওই শরণার্থী ক্যাম্পের এক বাসিন্দা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ভারত থেকে সম্প্রতি যে সাত শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে, তারা আর বেশি দিন বাঁচতে পারবেন না। খুব শিগগিরি তাদেরকে হত্যা করা হবে।’
দিল্লির কালিন্দিকুঞ্জ ক্যাম্পে থাকা মুহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমি এখানে ২০১২ সাল থেকে বাস করছি। সরকারের উদ্দেশ্যে আমাদের একটিই আবেদন, আমাদের এখানে থাকতে দেয়া হোক। আমরা মিয়ানমারে অনেক অত্যাচার সহ্য করেছি। কোনো প্রলোভনে নিজের দেশ ছেড়ে এখানে আসিনি।’
তিনি বলেন, ‘আমাদের সমস্ত তথ্য জাতিসংঘের কাছে আছে। কিছুদিন আগে পুলিশ বর্মী ভাষার এক ফরম নিয়ে এসেছিল কিন্তু আমরা তা পূরণ করতে অস্বীকার করেছি।’
হারুণ নামে এক রোহিঙ্গা শরণার্থী বলেন, ‘আমরা ২০০৫ সাল থেকে ভারতে বাস করছি। কিন্তু সরকার ২০১৭ সাল থেকে ভিসা নবায়ন করা বন্ধ করে দিয়েছে। মিয়ানমারে আজও আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে।’
সম্প্রতি অসমের শিলচরের কাছাড় কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন ক্যাম্পে থাকা সাত রোহিঙ্গা যুবককে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে ভারত। বেআইনিভাবে ভারতে ঢোকার দায়ে ২০১২ সালে তারা গ্রেফতার হয়েছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থায় নিবন্ধিত তথ্য অনুযায়ী ভারতে ১৪ হাজার রোহিঙ্গা বাস করেন। কিন্তু সরকারি তথ্য মতে ওই সংখ্যা ৪০ হাজারেরও বেশি হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সম্প্রতি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে কূটনৈতিক পথে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হবে বলেও রাজনাথ সিং বলেন। ভারতের কেন্দ্রীয় সরকার দেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কার করার পক্ষপাতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিল চূড়ান্ত; ওজনে কম দিলে ২ বছরের দন্ড

দেশের খবর: নিবন্ধন সনদ ছাড়া মোড়কজাত পণ্য উৎপাদন, বিপণন, বেচলে জেলা জরিমানার বিধান রেখে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। প্রস্তাবিত আইনটি অনুযায়ী এই বিধি লঙ্ঘন করলে এক বছরের কারাদন্ড বা এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
রোববার (৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করা কর হয়। এর আগে ১২ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে অধিকতর পরীক্ষা নিরীক্ষা করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয় এটি।
বিলটি অনুযায়ী একই সঙ্গে নিবন্ধন সনদ ছাড়া এলপিজি, এলএনজি বটলিং, টার্মিনাল ও ফিলিং স্টেশন পরিচালনা করলেও একইদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া ইমারত বা স্থাপনা তৈরি বা মেরামতে সিডিউলে ঘোষিত পরিমাপ লংঘন করলে ২ বছরের কারাদন্ড ও ২০লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বিলে প্রচলিত ওজনের মানদন্ডের পাশাপাশি আধুনিক জীবন যাত্রার সকল পরিমাপকে অন্তুর্ভুক্ত করা হয়েছে। প্রতি সেকেন্ডে ইন্টারনেটে মেগাবাইটসের হিসাবের মানদন্ডসহ নেটের ট্রাফিক ডেনসিটি, ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথের হিসাব থেকে বাতাসে শব্দের তীব্রতার চাপ পরিমাপ, তাপমাত্রা পরিমাপ, ফোর্স বা বলের পরিমাপসহ ওজন বা পরিমাপন বা সংখ্যামানের মানদন্ডের ১৩টি পরিমাপের একককে নির্ধারণ করে দেয়া হয়েছে। বিলে মানদন্ড ব্যতিত ওজন যন্ত্র তৈরি, বিপণন ও বিক্রয়ের জন্য এক বছরের কারাদন্ড বা এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অপরাধ আমলে নেওয়া হবে। প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত ও ভ্রাম্যমান আদালতে অপরাধ বিচারের বিধানও বিলে অন্তভুক্ত করা হয়েছে।

কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা এবং আবুল কালাম মো. আহ্সানুল হক্ চৌধুরী সভায় অংশ নেন।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমি প্রায় মরেই যাচ্ছিলাম: প্রীতি

বিনোদনের খবর: ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামির স্মৃতি আজও অনেকের মনেই টাটকা। চৌদ্দ বছর আগেকার প্রায় ১৪টি রাষ্ট্রে হানা দিয়েছিল সেই সুনামি। নিহত হয়েছিল প্রায় ২ লাখ ৩০ মানুষ। ভয়ঙ্কর ওই সুনামির কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও। সেসময় থাইল্যান্ডের ফুকেট দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যজোড়ে সেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন।
গত শনিবার সন্ধ্যায় কলকাতার গ্র্যান্ড হোটেলে ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০১৮’ অনুষ্ঠানে ‘কভি আলবিদা না কহেনা:ব্যাক টু দ্য ফিউচার’ শীর্ষক আলোচনাচক্রে উপস্থিত থেকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান।
প্রীতি বলেন, ‘সুনামিতে আমি প্রায় মারাই যাচ্ছিলাম। আমি তখন পুকেট’এ ছিলাম। আমার কাছের বন্ধুদের প্রায় অনেকেই সেদিন মারা যায়। একমাত্র আমি ভাগ্যজোরে বেঁচে গিয়েছিলাম। ঈশ্বর যেন তাদের আত্মার মঙ্গল করে। ওটা আমার কাছে খুব কঠিন সময় ছিল।’
সেদিনকার সেই ভয়াবহ ঘটনা প্রীতির জীবনে এক অদ্ভুত মোড় এনে দেয়। তিনি জানান, ‘আমি ভাবতে শুরু করলাম যে আমি কেন বেঁচে গেলাম? তাই আমি ভাবলাম আমার সেটাই করা উচিত যেটা আমি আমার জীবন দিয়ে করতে চাই। ওই ঘটনা পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেন এই বলিউডি অভিনেত্রী।
তিনি জানান, ‘ব্রেভারি অ্যাওয়ার্ডস-এ আমি ললিত মোদির সাথে দেখা করি। আমি তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলাম এবং তাঁর পরিবারও এর সাথে যুক্ত ছিল। পরে আমরা একসাথে বসে কফি খাই এবং আমি তাঁকে (ললিত) বলেছিলাম যে একটা স্পোর্টস স্কুল করতে চাই। এটা আমার বাবা ও আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার কোন ধারনা ছিল না যে এর জন্য প্রায় এক হাজার কোটি রুপি লাগবে।’
প্রীতি আরও জানান, ‘যখন আইপিএল-এর জন্য নিলাম শুরু হল, ললিত মোদি আমাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে ‘আপনি কেন এখানে যুক্ত হচ্ছেন না?’ প্রত্যেকেই তখন নিষেধ করেছিলেন কিন্তু আমি সজাগ ছিলাম। আমি ভেবেছিলাম, আমি কি এটা করতে পারি? হ্যাঁ, আমি পারি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

দেশের খবর: স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর লালখানবাজার এলাকা থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।
আটক দুইজন হলেন-লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫)। এছাড়া নগরীর কোতোয়ালী এলাকার হোটেল মার্টিন থেকে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব অপর একটি দল।
র‌্যাব কর্মকর্তা শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘গোপন সূত্রে ইয়াবা ও অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসছে বলে আমরা খবর পাই। ওই খবরের ভিত্তিতে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটি আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে নগরীর কোতোয়ালী এলাকার হোটেল মার্টিন থেকে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব অপর একটি দল। রবিবার ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান। আটক তিনজন হলেন-মো. ফয়সাল (৩৮), মো. সোহেল (২৮) ও মো. মানিক (৩২)।
মিমতানুর রহমান জানান, বাঁশের ভেতর কৌশলে লুকিয়ে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল তিন মাদক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে হোটেল মার্টিন থেকে তাদের আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে বোমাসহ ৯জন আটক

নিজস্ব প্রতিবেদক : সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনার অভিযোগে আশাশুনি থানা পুলিশের অভিযানে ৯জন গ্রেপ্তার হয়েছে। শনিবার গভীর রাতে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই টি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করে। থানা সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনায় বৈঠক করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার চৌকশ অফিসার ওসি বিপ্লব কুমার নাথের নের্তৃত্বে রবিবার ভোর রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায় এসময় আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মিয়ারাজ গাজীর ছেলে রেজাউল করিম (৪৯), কুড়িকাহুনিয়া গ্রামের মৃত জোহর আলী সানার ছেলে অহিদুজ্জামান (৪৫), প্রতাপনগর গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে আব্দুল মান্নান (৬১), ওয়াজেদ আলী সরদারের ছেলে সোহরাব হোসেন (৫৯), বেউলা গ্রামের সামছুর সরদারের ছেলে খোকন সরদার (৩০), খালিয়া গ্রামের মৃত এলাহী বক্স সানার ছেলে আব্দুস সালাম সানা (৫৮), মানিকখালী গ্রামের নূর আলী গাজীর ছেলে নজরুল গাজী (৪২), দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে আমির হোসেন (৩৮), পাইকগাছা থানার চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে আঃ গফ্ফার সরদার (৪৫) কে গ্রেপ্তর করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ দুই টি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করে। এব্যাপরে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতার মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নং-০২(১০)১৮)। আশাশুনি থানার বিশেষ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসআই(নিঃ) মোঃ মনজুরুল হাসান, এসআই (নিঃ) নয়ন কুমার চৌধুরী, এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, এসআই (নিঃ) নূর ইসলাম, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ফেরদৌস কবির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাংবাদিকদের পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 

প্রেস বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরায় সাংবাদিকদের নিরাপত্তা, ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নিউজ নেটওয়ার্কের আয়োজনে রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে উক্ত কর্মশালাটির উদ্বোধন করা হয়। নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মামুন আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক এম. কামরুজ্জামান প্রমুখ।
কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তা, ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় সাতক্ষীরা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে জাসদের বর্ণাঢ্য নির্বাচনী মিছিল

প্রেস বিজ্ঞপ্তি :
তালায় শেখ ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে জাসদের বর্ণাঢ্য নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর রবিবার দুপুর ১২টায় বহু নেতার্মীদের নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী শেখ ওবায়েদুস সুলতান বাবলুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য নির্বাচনী মিছিল তালা ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাসদের আয়োজনে মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম। সাধারণ সম্পাদক মোল্ল্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনিত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় যুবজোট সাধারন সম্পাদক মিলন ঘোষাল,তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, নগরঘাটা ইউনিয়ন জাসদের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগ(জাসদ) সভাপতি এস এম আব্দুল আলিম, কলারোয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রুহুল কুদ্দুস রনি, কলারোয়া উপজেলা জাসদ সহ-সভাপতি মুনছুর আলী, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, জালালপুর ইউনিয়ন জাসদের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাহেব আলী, তালা উপজেলা ছাত্রলীগ(জাসদ) সাধারন সম্পাদক এস এম শামীম, কুমিরা ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, ইসলামকাটী ইউনিয়ন জাসদে নেতা শেখ আজিজুল ইসলাম, ইলিয়াস হোসেন, শেখ আছাদুল প্রমূখ। সভায় ১৪ দলীয় জোট প্রার্থী হিসেবে শেখ ওবায়েদুস সুলতান বাবলূ মনোনয়ন পাবেন বলে সকল নেতাকর্মী আশাবাদ ব্যক্ত করেন।
এসময় প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনিত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়ানোর আন্দোলনে, দুর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন এবং সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest