সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

নির্বাচন করবেন অমিত হাসান

বিনোদনের খবর: নাগরিক ঐক্য পার্টি থেকে এমপি পদে নির্বাচন করতে যাচ্ছেন অমিত হাসান। আর তাই নির্বাচনী প্রচারণার জন্য সমাবেশের আয়োজন করেছে দলটি। যেখানে উপস্থিত ছিলেন, অমিত হাসান। তবে এসব কিছুই তার নতুন চলচ্চিত্র ‘একটু প্রেম দরকার’ ছবির জন্য।
সোমবার (৮ অক্টোবর) বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লক্সের সামনে স্টেজ বানিয়ে চলে সমাবেশের শুটিং। শাহিন সুমনের পরিচালনায় নির্মিতব্য এই ছবিটির নাম প্রথমে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ রাখা হয় পরবর্তীতে তা বদলে রাখা হয় ‘কালপ্রিট’। পরপর দুইবার নাম বদলে এখন চূড়ান্ত ভাবে রাখা হয়েছে ‘একটি প্রেম দরকার’।
ছবিটিতে এমপি চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান। তিনি বলেন, ‘ছবিটিতে আমি একজন এমপি পদপ্রার্থী। আমি নাগরিক ঐক্য নামের একটি দল থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আজ সোমাবার (৮ অক্টোবর) এই সিকুয়ন্সের শুটিং চলছে।’
এদিকে নির্মাতা জানান, আমরা এখন ঢাকায় ছবির শুটিং করছি। আগামী সপ্তাহ পর্যন্ত টানা শুটিং করব। এরই মধ্য দিয়ে আমাদের প্রথম পর্যায়ের শুটিং শেষ হবে। সিক্যুয়েন্সের শুটিং করেছি এত দিন। ফাইট আর গানের শুটিং ছাড়াও বেশ কিছু সিক্যুয়েন্সের কাজ বাকি থাকবে। চলতি মাসে আমাদের এই ছবির শুটিং আর হবে না। প্রথম পর্যায়ের শুটিং শেষ করার পর দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে আমাদের কিছুদিন সময় লাগবে। আশা করি, আগামী মাসে আমরা দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে পারব।
‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের সঙ্গে আছেন শবনম বুবলী ও নবাগতা নায়িকা মৃদুলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসিদের বিপক্ষে পাকিস্তানের রানের পাহাড়

খেলার খবর: আসাদ শফিক ও হারিস সোহেলের দুর্দান্ত জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। রানের পাহাড় গড়ছে পাকিস্তান। দলীয় ২৬০ রানে ৪ উইকেট পতনের পর, এই দুই ব্যাটসম্যানের অনবদ্য পার্টনারশিপে বিশাল সংগ্রহের দিকে এগোতে থাকে পাকিস্তান। অর্ধশতক পেরিয়ে সেঞ্চুরির দোর গড়ায় কড়া নাড়ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪০৬ রান। হারিস সোহেল ৮৬ ও আসাদ শফিক ৭৬ রানে ব্যাট করছেন।
এর আগে প্রথম দিনশেষে ৩ উইকেটে ২৫৫ রান নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আজ ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারিয়ে বসে তারা। এরপর আবার নতুন উদ্যোমে ব্যাটিং শুরু করে সরফরাজ বাহিনী। আসাদ শফিক ও হারিস সোহেলের ব্যাটে ভর করে ৩০০ রান পেরিয়ে যায় তারা। দিনের একমাত্র উইকেটটি শিকার করেছেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিড্যাল।
এদিকে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। ১৫ বাউন্ডারিতে ২০৮ বলে ১২৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। তার সাথে থাকা ইমাম-উল-হক করেন ৭৬ রান। ১৮৮ বলে সাত বাউন্ডারি ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এরা দুজন ২০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মি. বিনকে আর দেখা যাবে না

বিনোদনের খবর: কমেডি চরিত্র মি. বিন থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন। ফলে কোটি কোটি মানুষকে হাসানো জনপ্রিয় এই মি. বিনের চরিত্রটি মিস করবে বিশ্ববাসী। কমেডিয়ান গ্রাহাম নরটন সঞ্চালিত টকশো অনুষ্ঠান ‘দ্য গ্রাহাম নরটন শো’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
ওই অনুষ্ঠানে অ্যাটকিনসন বলেন, ‘তিনি সম্ভবত আর মি. বিন চরিত্রে ফিরে আসছেন না। কারণ, তিনি মনে করেন, এ চরিত্রের জন্য যা যা করণীয় ছিল, তার সবই করেছেন তিনি।’
৬৩ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আপনি যা পারেন, তার সবই যখন আপনি করে ফেলেন, তখন একটা বিষয় এসে দাঁড়ায়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। তাই আমার মনে হয় না, সে (মি. বিন চরিত্র) আবার ফিরে আসবে।’
মি. বিনের প্রথম পর্ব প্রচারিত হয় আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালের ১ জানুয়ারি। বেঢপ জ্যাকেট, মোটা ভুরু আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে ওঠে চরিত্রটি।
১৫ সিরিজের এই চরিত্রটি সৃষ্টি করেন বিখ্যাত কমেডিয়ান ও পুরস্কার বিজয়ী লেখক রিচার্ড কার্টিস। এর শেষ পর্ব সম্প্রচার করা হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর। সিরিজটি দুইটি ফিল্ম এবং একটি অ্যানিমেটেড ব্যঙ্গচিত্র স্পিন-অফ তৈরিতে অনুপ্রাণিত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজীবন সম্মাননা পাচ্ছেন সংস্কৃতি জগতের তিন গুনী ব্যক্তি

বিনোদনের খবর: আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্প সংস্কৃতি জগতের তিন গুনী মানুষ। ১২ অক্টোবর ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রিটিং লাইফ’ প্রতিযোগিতার ১১তম আসরে চলচ্চিত্রে সৈয়দ হাসান ইমাম, অভিনয়ে আলী যাকের এবং সংগীতে রুনা লায়লাকে দেয়া হবে এ সম্মাননা। গত ১৭ এপ্রিল ‘স্থাপত্যে বাংলাদেশ’ থিম নিয়ে শুরু হয়েছিল ১১তম ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রিটিং লাইফ’ প্রতিযোগিতা। এ বিষয়ের ওপর ভিত্তি করেই গীতিকবিতা, আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেয়া হয়।
প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হবে এই আসরে। ১২ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে সন্ধ্যা ৬টায় বসবে পুরস্কার বিতরণী আসর। সেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ।
আয়োজনে আজীবন সম্মাননার পাশাপাশি দেয়া হবে তিন বিভাগে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার। অনুষ্ঠানে গাইবেন শিল্পী মিতালী মুখার্জি। এ ছাড়া ফাহমিদা নবীর সুরে গাইবেন শিল্পী ঐশী ও রেশমী। থাকবে সাধনার নৃত্য পরিবেশনা, শাহজাহান মুন্সীর কণ্ঠে বাউলগান এবং লালন ব্যান্ডের পরিবেশনা।
‘সেলিব্রিটিং লাইফ’ হলো সংগীত, আলোকচিত্র ও চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা। ২০০৮ সাল থেকে এটি আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আয়োজনটি যারা উপভোগ করতে চান তাদের দ্য ডেইলি স্টার থেকে কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড দেওয়া হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :
শ্যামনগরে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত ওই যুবলীগ নেতা একই উপজেলার মুন্সিগঞ্জ এলাকার ইছাক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান বকুল(৪০)। গুরুতর আহত ওই যুবলীগ নেতা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবলীগ নেতা বকুল জানান, তিনি জমি জমা সংক্রান্ত বিষয়ে শ্যামনগর ভূমি অফিসে আসলে নকিপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে কামরুল হায়দার নান্টু, একই এলাকার একরামুল কবির লায়েস, গোলাম মোস্তফা গাজীর ছেলে সুমন গাজী, গোপালপুর এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, চন্ডিপুর গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে রাজ্জাক হায়বাতপুর গ্রামের শেখ আনসার আলীর ছেলে হারুনার রশিদ হারুন, মেহের আলী শেখের ছেলে আহসান হাবিব তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় নান্টু ও লায়েস লোহার রড দিয়ে তার মাথায় ও কপালে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্স তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংখাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

দেশের খবর: হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরাসহ তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
সোমবার রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তাদেরকে এই নিয়োগ দেয় মন্ত্রণালয়। হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগ পাওয়া তিন বিচারপতির মধ্যে বিচারপতি জিনাত আরা ছাড়া অন্যান্যরা হলেন, বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আবু বকর সিদ্দীকী।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতি শপথ নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকুরিতে ৩০ শতাংশ কোটার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :সরকারি চাকুরিতে শতকরা ৩০ ভাগ কোটা বহালের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
একই সাথে তারা মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন বাস্তবায়ন ও সরকারি চাকুরি থেকে জামায়াত শিবিরের সদস্যদের প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। সোমবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক লায়লা পারভিন সেঁজুতি, গোলাম ফারুক, সম সেলিম রেজা, আবু হোসেন অপু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, অধ্যক্ষ আবু আহমেদ, এড. নুরুল আলম, হাসানুল ইসলাম, আবদুর রাজ্জাক প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে এস এম মহসিন উল মুলক’কে অবাঞ্চিত ঘোষণা
শ্যামনগর প্রতিনিধিঃ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং ১৯৭১ সালে শহীদ সুরেন বাবু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত শ্যামনগর উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উল মূলক কে অবাঞ্চিত ঘোষণা করেছে মুক্তির প্রজন্ম,শ্যামনগর উপজেলা শাখা।সংগঠনের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন,যুগ্ম আহবায়ক একরামুল হক লায়েছ,যুগ্ম আহবায়ক আঃ হাকিম সবুজ,যুগ্ম আহবায়ক রহমত আলী প্রমুখ নেতৃবৃন্দের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ সুরেন হত্যা মামলার তদন্ত কাজ সমাপ্ত ও দ্রুত বিচারের দাবী জানিয়ে যুদ্ধাপরাধী মহসিন উল মূলক এর গ্রেফতার ও শাস্তি দাবী করে তাকে উপজেলা পরিষদ এ অবাঞ্চিত ঘোষণা করেন।এছাড়া  একাধিক মানুষ আক্ষেপের সাথে বলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  এস এম মহসিন উল মুলক এ অঞ্চলের রাজাকার কুলের শিরোমনি হিসেবে পরিচিত। বিএনপি থেকে দু দুবার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে শেষবারে উপজেলা চেয়ারম্যানকে খাদিয়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে  বিএনপি কে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েও গত ১৫ ই আগষ্ট জাতীর জনকের মৃত্যু বার্ষিকীতে তার দেখা মেলেনি। সূত্রমতে জানাযায় সেদিন তিনি বিএনপির একটি ঘরোয়া মিটিং এ ব্যস্ত ছিলেন।একাধিক সূত্রমতে জানাযায় মহসিন উল মুলক উপজেলা পরিষদের বিভিন্ন বরাদ্ধ নিয়ে জামায়াত বিএনপি নেতা কর্মীদের মধ্যে বন্টন করে থাকেন। এছাড়া পানির ড্রাম,টিউব ওয়েল,ডিপ টিউবওয়েলের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের শেষ নেই।জানাযায়,পানির ড্রামের নামে  ৮০০০ করে টাকা নিয়েছে একাধিক ব্যক্তির কাছ থেকে।টিউবওয়েলের নামে ৫০০০ টাকা করে নিয়েছে এমন অভিযোগ অহরহ। যুদ্ধকালীন সময়ে ধুমঘাট সুরেন বাবুর হত্যাকারী এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দূর্নীতির শীর্ষে থেকেও কিভাবে একাধিক মামলা ঘাড়ে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বহাল তবিয়তে ঘুরে বেড়ায় এমন প্রশ্ন জনমনে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest