সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

এবার মার্কিন পর্ন তারকার নজরে বিরাট কোহলি

খেলার খবর: এবার পর্ন তারকার নজরে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মার্কিন যুক্তরাষ্ট্রের নামী নীল ছবি তারকা অভিনেত্রী রিচেল রায়ান বিরাট কোহলির একটি উদ্ধৃতি নিজের টুইটারে শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয়ে যায় সে়টি।

‘আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে’-বিরাট কোহলির এই বিখ্যাত উদ্ধৃতিটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন রিচেল। সেই টুইটটি রিটুইটও করেন প্রচুর ভারতীয়। সেই সঙ্গে অনেকে টুইটটি নিয়ে হাসি-ঠাট্টাতেও মাতেন।

প্রসঙ্গত, এই পর্ন তারকা মার্কিন মুলুকে যথেষ্ট বিখ্যাত। টুইটার পেজে তার ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ। এমন নীল ছবির অভিনেত্রীর আচমকা বিরাট কোহলির উদ্ধৃতি শেয়ার করা ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিরাট কোহলি কোন প্রতিক্রিয়া জানাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সূচনা ফাউন্ডেশনের বৈঠকে সায়মা ওয়াজেদ পুতুলের সাথে রুহুল হক এমপি

তোষিকে কাইফু: আজ শনিবার বিকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন প্রফেসর ডা: প্রাণ গোপাল দত্ত,কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি সহ প্রমুখ ।

উল্লেখ্য,অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেসি, গবেষণা, দক্ষতা বৃদ্ধির কাজ করে আসছে।
এছাড়া অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি ও পরিবারবর্গকে সমাজে অর্ন্তভুক্তকরণের লক্ষ্যে আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মানসিক স্বাস্থ্য ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সংক্রান্ত নীতিমালা ও কার্যক্রমসমূহ একীভূত ও বাস্তবায়িত করার লক্ষ্যে সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় (অটিজম স্পিকস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে) ২০১১ সালে গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ও ২০১২ সালে গ্লোবাল অটিজম বাংলাদেশের জন্ম হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আওয়ামী লীগ নেতা লেনিনের পথ সভা

 

প্রেস বিজ্ঞপ্তি : বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা কে অব্যাহত রাখার জন্য সাতক্ষীরা-০৪ বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও সাতক্ষীরা জেল আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন এর নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জিএম শফিউল আযম লেনিন, জেলা পরিষদ সদস্য ডালিম ঘরামী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা আল মামুন লিটন, শ্রমিকলীগ নেতা লিয়াকত আলী প্রমুখ। এর আগে বিকেল সাড়ে চারটায় শ্যামনগর আতরজান মহিলা কলেজের সামনে থেকে শ্যামনগর ও কালিগঞ্জের ২০টি ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের একটি বিশাল র‌্যালি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তারা বলেন সুন্দরবনের মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র নির্মাণ, মুন্সিগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত রেলপথে সরাসরি যোগাযোগ স্থাপন, আইলা ও সিডোর আক্রান্ত শ্যামনগরকে কৃষি ও মৎস্যচাষে সম্ভাবনাময় করে গড়ে তোলা, শক্তিশালী নদীবাধে বনায়ন সৃষ্টি করে ভাঙন রোধ করে জনগনকে রক্ষা করার প্রচেষ্টাকে অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। এছাড়া আগামী নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ নেতা জিএম শফিউল আযম লেনিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী

দেবহাটা প্রতিনিধি: “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটায় ৩দিন ব্যাপী জমকালো আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন মেলার সমাপনী হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে নানা আয়োজনে সেজেছিল মেলা প্রাঙ্গন। মেলার শেষ দিন শনিবারেও সকাল থেকে মেলার স্টল গুলোতে ছিল মানুষের চোখে পড়ার মত উপচে পড়া ভিড়। প্রতিদিনের মত মেলা কেন্দ্র উপজেলার মুক্ত মঞ্চে ছিল বর্তমান সরকারের উন্নয়নে গাঁথা বিভিন্ন চিত্র পরিদর্শনী ও আলোচনা সভা। তাছাড়া বঙ্গবন্ধুর জীবনী নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে মেলা মঞ্চে অনুষ্ঠিত হয় উপজেরা মঞ্চে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, ভিক্ষক মুক্তকরন, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ রোধ এবং ইসলামের অপব্যাখা রোধে আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষকবৃন্দ। আলোচনার মধ্যে স্থান পায় বাংলাদেশে বিভিন্ন সময় ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নি সংযোগ সহ সহিংসতার বিভিন্ন বিষয়। এসকল আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিম উদ্দীন, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, প্রকৌশলী মমিনুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সখিপুর মহিলা কলেজের ভুগোল বিভাগের প্রভাষক রামপ্রসাদ ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমূখ।
দুপুর গড়িয়ে মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠিত হয় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলায় নির্মিত ৫৪টি স্টলের কৃতিত্বের ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বিতরনী। তাছাড়া সকল স্টল কর্তৃপক্ষ ও মেলা সংশ্লিষ্ট প্রত্যেককে প্রদান করা হয় বিশেষ পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি দেবহাটার এএসপি শেখ ইয়াছিন আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রবিন্দ্রনাথ দাশ। বিশেষ অতিথি ছিলেন প্রানী সম্পদ অফিসার ডাঃ বিষ্ণুপদ, প্রকৌশলী মমিনুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী শিলা আক্তার, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাক্ষ আবুল কালাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতিসভা

সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কাটিয়া কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স ম তাজমিনুর রহমান টুটুল।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা আশরাফুল ইসলাম বাবু, বাঁশদহা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইকবাল হাসান মিঠু, ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আছাফুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর আবু রায়হান। সভায় আগামী ১৪অক্টেবর সদর উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আলোচনাসভা

 

প্রেস বিজ্ঞপ্তি : পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের লক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মধ্যকাটিয়া নবনূর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুস সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য মীর মোশাররফ হোসেন মন্টু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল কবির খোকন, সাবেক যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জল, আব্দুল বারী, আব্দুল খালেক, হাসানুজ্জামান। বিশেষ বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক এড.ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবীর, আশরাফ খান সফি, রেজাউল কাগজী, রফিকুল ইসলাম, শফিউদ্দীন ময়না প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন মিন্টু। আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো। শেখ হাসিনা সরকারের জন্য পদ্মা সেতু আজ দৃশ্যমান। শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জনগনের জন্য ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করেছেন। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সপ্তম বোলার হিসেবে তিন ফরম্যাটেই পাঁচ উইকেট কুলদীপের

খেলার খবর: রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। দলের জয়ে অবদান রেখেছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন কুলদীপ। ইতিমধ্যে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। তাই ক্রিকেটের তিন ফরম্যাটে পাঁচ উইকেট নেওয়া সপ্তম বোলার হলেন কুলদীপ।
এর আগে এই কীর্তি গড়েন শ্রীলংকার অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, পাকিস্তানের উমর গুল ও ভারতের ভুবেনশ্বর কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামীকাল এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল

অনলাইন ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল রোববার দুপুরের পর প্রকাশ করা হবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে বিদ্যালয়ের পৃথক দুটি তথ্য বিশেষজ্ঞ দল উত্তরপত্রগুলো পুন:পরীক্ষা করে দেখছেন।
দুপুর ১২টার পর যে কোনো সময় ফলাফল প্রকাশিত হবে। স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শুক্রবার পরীক্ষার পর জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার উত্তরপত্রের সংখ্যা কম হওয়া ও পরীক্ষার দিন (শুক্রবার) রাত ১২টার আগেই সব উত্তরপত্র স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছানোর ফলে ওএমআর মেশিন কাজ দ্রুত শুরু করা গেছে। ফলে স্বাস্থ্য মহাপরিচালকের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৯১৯ জন থাকলেও শুক্রবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৩ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে শনিবার বিকেলে ফলাফল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ দ্রুত এগিয়ে চলেছে। খুব দ্রুতই ফলাফল প্রকাশিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest