সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

ধর্ষণ জঘন্য অপরাধ; আমিও এর বিরোধী : রোনালদো

অনলাইন ডেস্ক: নতুন করে নারীঘটিত ঝামেলায় জড়িয়ে পড়লেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক কোনো ঘটনা নয়; ৯ বছর আগের ক্যাথরিন মায়োরগা নামে এক নারীকে ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে এক ভিডিও বার্তায় এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন সিআর সেভেন। এবার টুইটারের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে বললেন, তিনি ধর্ষণের মতো অপরাধের ঘোর বিরোধী।
২০০৯ সালে ক্যাথরিন মায়োরগা এক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিলেন। বর্তমানে তিনি একজন স্কুলশিক্ষিকা। এক সাক্ষাত্কারে রোনালদোর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মায়োরগা। জানিয়েছিলেন, পর্তুগিজ তারকা তাকে একটি হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেছিলেন। মায়োরগা সেই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রোনালদোর পক্ষ থেকে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাপ আসে।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার ডলার ট্রান্সফার করা হয়। প্রবল লড়াইয়ের পরও একটা সময় বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন মায়োরগা। কিন্তু ৯ বছর পর হঠাৎ করে একটি আইন সংস্থার মাধ্যমে ফের মুখ খুলেছেন ক্যথরিন। এখন তার বয়স ৩৪ বছর। রোনালদোর ৩৩। ক্যাথরিন মায়োরগার অভিযোগ আবার প্রকাশ করেছে জার্মানির একটি ম্যাগাজিন। আর তার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন মাধ্যমে এই ধর্ষণের ঘটনা অস্বীকার করে আসছিলেন। তার নিজের আইনজীবীর মাধ্যমে বলছিলেন, ‘অভিযোগকারিনী সবার নজরে আসার জন্য এ ধরনের মনগড়া ঘটনার জন্ম দিয়েছে। এটা কোনো ভাবেই সত্য নয়।’
এবার টুইটারে রোনালদো সরাসরি ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাদের ঘোর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যে সব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে, সেই সব কিছুর বিরোধিতা করছি আমি। আমাকে বিক্রি করে মিডিয়া নিজেদের আখের গোছাতে চাইছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কাকডাঙ্গা মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
 হোসেন আলী, কাকডাঙ্গা
কলারোয়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে  চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন,সাতক্ষীরা -১ তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য জনাব এড,মুস্তফা লুৎফুল্লাহ ।
০৪|১০|২০১৮ তারিখ বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ,কলারোয়া উপজেলা শিক্ষা বিভাগের প্রকৌশলী জনাব আশিকুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ভুট্টো লাল গাইন,কামরুল জামান লিপু (নগরঘাটা চেয়্যারমান),শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রমের সভাপতি প্রভাষক কার্ত্তিক চন্দ্র মিত্র । মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হামিদ, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মারুফ হোসেন, স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ,  মাদ্রাসার শিক্ষক মন্ডলী,ছাত্র- ছাত্রী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া মুক্তিযুদ্ধো ডিগ্রী কলেজের পরিদর্শক মোঃ শাহিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৌসিফের ‘অপেক্ষা’য় মিতু

বিনোদনের খবর: হতাশাগ্রস্ত হয়ে তনয় একঘরে হয়ে গেছেন। তার বাবা-মায়ের আক্ষেপ হয়, কিন্তু তাদের যেন কিছুই বলার নেই।
একটি দুর্ঘটনা তনয়ের জীবনটা এলোমেলো করে দিয়ে গেছে। তার বান্ধবী মীরার মৃত্যু এর কারণ। এমন একটি সময় তনয়ের মায়ের এক আত্মীয় নীলা আসেন তাদের বাসায়।
তিনি খুঁজে বের করেন তনয়ের এই নীরবতার কারণ। চেষ্টায় থাকেন তনয়কে কি করে আবার আগের রূপে ফেরানো যায়!
তানিন রহমানের রচনায় এমনই গল্প নিয়ে নাজমুল হক বাপ্পী নির্মাণ করেছেন নাটক ‘অপেক্ষা’। নাটকটিতে তনয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা ও জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিলি বাশার, খায়রুল বাশার প্রমুখ।
এ প্রসঙ্গে মিতু বলেন, তারুণ্যনির্ভর গল্প। কনসেপ্টটাও সুন্দর। তৌসিফ ও তানজিন তিশার সঙ্গে কাজ করে মজা পেয়েছি। নাটকের পুরো টিম ছিলো দারুণ।
নাটকটি প্রযোজনা করেছেন সুমি আক্তার। নাটকটিতে ‘প্রেম আমার’ শিরোনামের একটি গান রয়েছে। সুসমিতা বিশ্বাসের লেখায় সুর-সংগীত করেছেন এন জে নয়ন। গেয়েছেন সুমী ও নয়ন।
নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে ‘অপেক্ষা’ প্রচার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়া,প্রতিনিধিঃ-
সারা বাংলাদেশের সাথে একযোগে কলারোয়া উপজেলা ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । পরে  উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য  দেন স্থানীয় সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা,  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, অধ্যক্ষ ইউনুচ আলি, কৃষি অফিসার মহসিন আলি,নির্বাচন অফিসার মাসুদুর রহমান, শিক্ষা অফিসার আব্দুল হামিদ, শিক্ষা অফিসার আকবার আলি, তদন্ত ওসি জেল্লাল হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া বার্তার সম্পাদক জাহাঙ্গীর আলম (লিটন) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কোষাধ্যক্ষ এম এ সাজেদ, রির্পোটাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ,দুপ্রক কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মমুজিবুর রহমান, ডাঃ মেহের উল্লাহ, পল্লি বিদ্যুতের পরিচালক সাইফুল্লাহ আজাদ,পল্লি বিদ্যুতের কর্মকর্তা বৃন্দ, পৌরসভার কর্মকর্তা বৃন্দ,কলারোয়া বার্তার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন,   সাংবাদিক বৃন্দ সহ সকল সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ছাত্র-ছাত্রী এবং সরকারি সুফলভোগি অসংখ্য ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ অক্টোবর বসছে সংসদের বিদায়ী অধিবেশন

দেশের খবর: আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। ওইদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচি শুরু হবে। এর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ সংসদ সচিবালয়ে পৌঁছায়।
এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২৩তম অধিবেশন তিন কার্যদিবস চলতে পারে। এ অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহের বেশি চলার কথা নয়।
আগামী ২৮ অক্টোবরের পর বর্তমান সরকারের মন্ত্রীসভা ছোট করার কথা শোনা যাচ্ছে। আর এ অধিবেশনের পর জরুরি কোনো অবস্থার সৃষ্টি না হলে নতুন সরকার গঠনের আগে আর কোনো অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনন্দ অশ্রুর অপেক্ষায় মাহি

বিনোদনের খবর: ‘আনন্দ অশ্রু’ নামের নতুন ছবিতে জুটি বেঁধেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এই জুটিকে নিয়ে ছবিটি নির্মাণ করছেন ‘দুই নয়নের আলো’খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিলো শুটিং। সেখানে একটানা ১৫ দিন কাজ হয়ছে। ঢাকাতেও বেশ কিছু দৃশ্যায়ণ হয়েছে। এরপর ‘জান্নাত’ ছবির মুক্তি ও প্রচারণা উপলক্ষে ছিলো বিরতি।
তবে বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে যাচ্ছে ‘আনন্দ অশ্রু’। আসছে ১৩ অক্টোবর থেকে চলবে শুটিং। আজ বৃহস্পতিবার দুপুরে মাহি বলেন, ‘ছবিটির জন্য শিডিউল দেয়া আছে। খুব ভালো গল্পের ছবি এটি। দ্রুত শেষ করে হলে দেখতে চাই। তাই এ মুহূর্তে ছবিটির শুটিংয়ে যোগ দেয়ার অপেক্ষায় আছি।’
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানালেন, মাহির সঙ্গে নায়ক সাইমনও ১৩ তারিখ থেকে শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে শুটিং লোকেশন ঠিক করা হয়েছে। তিনি বলেন, ‘সাইমন-মাহি জুটির সদ্য মুক্তি পাওয়া ‘জান্নাত’ ছবির মতো ‘আনন্দ অশ্রু’ ছবিটিও দর্শকের মন ভরাবে।’
প্রসঙ্গত, শিবলী সাদিক পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিলো ‘আনন্দ অশ্রু’ নামের সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন সেসময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। এবার একই নামে সাইমন-মাহিবে নিয়ে ছবি নির্মিত হলেও নাম ছাড়া দুটি ছবির অন্য কোনো কিছুতে মিল নেই বলে জানালেন পরিচালক মানিক।
এদিকে আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে মাহি অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ নামের ছবিটি। ছবিটি নিয়ে বেশ ভালো প্রত্যাশা মাহির। তিনি বলেন, ‘এই ছবিটা ভালো হয়েছে। আগে আমরা ছোটবেলায় যে ছবিগুলো শুক্রবার টিভিতে দেখতাম। ওই সময় ছবিগুলো দেখতে যেমন সিনেমা সিনেমা ফিল আসতো, এই সিনেমাটাও ওইরকম টাইপ। মেকিং থেকে শুরু করে সবকিছু। কারণ এ কে সোহেল ভাই খায়রুন সুন্দরী সিনেমা বানিয়েছিলেন। উনি ওই ধাঁচের মতোই ছবিটা বানিয়েছেন। এই ছবি থেকে মডার্ন ফিল পাওয়া যাবে না। তবে এটা একটা পিওর বাংলা সিনেমা আগে যেটা দেখতাম ওইরকম একটা সিনেমা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯ অক্টোবর দেখা মিলবে দেবীর

বিনোদনের খবর: প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি। এখানে মিসির আলী চরিত্রে ‘ডাইনামিক’ অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখার অপেক্ষায় ঢাকাই সিনেমার দর্শক। অবশেষে অবসান ঘটছে অপেক্ষার। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি দেখে গত সপ্তাহেই অনুদান কমিটি তাদের অনুমোদন দিয়েছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল আলোচিত ছবি ‘দেবী’।
৩ অক্টোবর বিকালে বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত জানান প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানকে। সেন্সর বাঁধা পেরিয়ে ছবিটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা জানিয়েছে মুক্তির তারিখও। ঢাকা-নারাণগঞ্জসহ সারাদেশে ছবিটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। এটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ ‘দেবী’ দেখে বলেন, ‘আমরা নিশ্চিত দর্শক ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র পেতে যাচ্ছে। সব শ্রেণীর দর্শকের উচিত এমন ধরনের চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করা।’
ছবিতে রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, ‘‘দেবী’ এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’র মুক্তি নিয়ে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাইনি। সব গুছিয়ে, সব পক্ষের সম্মতি নিয়ে ১৯ অক্টোবর ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আশা করছি ভক্ত-দর্শকরা সঙ্গে থাকবেন।’’

‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নদীর নামেই হবে পদ্মাসেতুর নামকরণ: ওবায়দুল কাদের

দেশের খবর: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজের নামে পদ্মাসেতুর নামকরণের প্রস্তাব নাকচ করে দেয়ায় অবশেষে নদীর নামেই এই সেতুর নামকরণ করা হচ্ছে।
‘প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের যে চ্যালেঞ্জ গ্রহন করেছিলেন সেজন্য সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংস্কৃতিক সংগঠকরা তাঁর নামে এই সেতুর নামকরণ করার দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সেতুর নাম ‘ শেখ হাসিনা পদ্মাসেতু’ করার প্রস্তাব করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন।’ সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পরিবারের কোনো সদস্যের নামে এ সেতুর নামকরণ করা হোক তা চাননি। তাই তিনি নদীর নামেই এ সেতুর নাম পদ্মাসেতু করার সিদ্ধান্ত দিয়েছেন।’ কাদের বলেন।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য রোগে আক্রান্ত লিখনকে দেখতে গেলে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest