সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

১২৪ দেশের যৌথ গানে বাংলাদেশের বন্যা

বিনোদনের খবর: গানের অ্যালবাম বের হয় বিভিন্নভাবে। একক, দ্বৈত কিংবা অনেকের গান একসঙ্গে করেও অ্যালবাম বের হয়। আবার একই গানে বেশ কয়েকজন শিল্পীর কণ্ঠও শোনা যায়।
কিন্তু এবার একই গানে একশ ২৪ দেশের শিল্পীর কণ্ঠ শোনা গেছে। তাতে শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন, নেপাল, কিরগিস্তান, ওমান, আজারবাইজান, জার্মানিসহ মোট একশ ২৪ দেশের শিল্পী কণ্ঠ দিয়েছেন।
সেই গানে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যাও কণ্ঠ দিয়েছেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ওই গানটি পোস্ট করা হয়।
মাত্র ১০ ঘণ্টায় সেটা দেখা হয়েছে ১১ হাজার বার। শেয়ার করা হয়েছে পাঁচশ ১৬ বার। অনেকেই সেখানে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কমেন্টও পড়েছে বেশ কিছু।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ওই গানের প্রসঙ্গে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১২৪ দেশের কণ্ঠশিল্পীদের গাওয়া ওই গানটি রিলিজ দিয়েছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, মহাত্মা গান্ধীর একশ ৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে একশ ২৪ দেশের কণ্ঠ শিল্পীদের অংশগ্রহণে গান্ধীর পছন্দের ভজনটি গাওয়ানো হয়। গানটির শিরোনাম ‘বৈষ্ণব জান তো’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মন্ত্রিসভায় উঠছে কোটা বাতিলের সুপারিশ

দেশের খবর: সরকারি চাকরিতে প্রবেশে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি না রাখার সুপারিশ আজ বুধবারের (০৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উঠছে।
মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোটা পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর পর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদসচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার।
প্রাথমিকভাবে ১৫ কার্যাদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি। গত ১৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার রাজশাহী কিংসে থাকছে না মুশফিক

খেলার খবর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চুতুর্থ আসরের দল বরিশাল বুলসের সঙ্গে মতবিরোধ হওয়ায় পঞ্চম আসর দিয়ে আবার নিজ বিভাগ রাজশাহীতে ফিরেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সেই দলের জার্সি গায়ে আসন্ন ষষ্ঠ আসরে তাকে দেখা যাবে না।
কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেয়া নিয়মানুযায়ী আসন্ন আসরের জন্য যে চার রিটেইনি ক্রিকেটারদের তালিকাটি রাজশাহী কিংস বিসিবিতে জমা দিয়েছে সেখানে তার নাম নেই।
যাদের নাম আছে তারা হলেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক ও জাকির হাসান।
মূলত মুশফিককে ছেড়ে দেয়া হয়েছে আইকন ক্রিকেটারের আধিক্যের কারণে। যেহেতু দলটি মোস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে রাখতে চাইছে।
মঙ্গলবার (২ অক্টোবর) রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক সংবাদ মাধ্যমকে তেমনটিই জানালেন, ‘আইকন রাখা যাবে একজন। আমাদের দলে দু‘জন আইকন ছিলেন। দলের পরিকল্পনা, কৌশল, কম্বিনেশনের কারণেই আসলে মুশফিককে ছেড়ে দিতে হয়েছে। আমরা জাকিরকে রিটেইন করেছি। যে সময়ে খেলা ওই সময় লোকাল একজন ফাস্ট বোলার দরকার। এক্ষেত্রে মোস্তাফিজ অবশ্যই সেরা। মৌসুমটা চিন্তা করেই এটা করা হয়েছে। আর কোনো কারণ নাই।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর। প্রাথমিকভাবে অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়।
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গেইল,মাশরাফিকে রেখে ম্যাককালাম, রুবেলকে ছেড়ে দিল রংপুর

খেলার খবর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্র্যান্ডন ম্যাককালামকে নিয়ে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। তবে ষষ্ঠ মৌসুমে বিদেশি খোলোয়াড়দের মধ্যে থেকে ক্রিস গেইলকে রাখলেও ম্যাককালামকে ছেড়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আর দেশি খেলোয়াড়দের তালিকা থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন। বাকি যে তিনজনকে রিটেইন করা হয়েছে তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।
রংপুর রাইডার্সের দলীয় সূত্র মঙ্গলবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রমতে, ‘ক্রিস গেইল, অপু, মাশরাফি, মিঠুনকে আমরা রিটেইন করেছি। রুবেল ও ম্যাককালামকে ছেড়ে দিয়েছি। ক্রিগ গেইল আমাদের শিরোপা এনে দিয়েছে। অতএব তাকে রাখতেই হয়েছে। সে রিটেইন হওয়ার মতোই প্লেয়ার। নাজমুল অপু আমাদের হোম বয়। সে আমাদের শেখ জামাল থেকে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছে। ওর দেখাশোনা আমাদেরই দায়িত্ব। ম্যাশ তো ম্যাশই (মাশরাফি বিন মুর্তজা)। আর মিঠুন একজন পারফর্মার।’
তবে রুবেল ও ম্যাককালাম ছড়ে দিলেও ২৫ অক্টোবর অনুষ্ঠেয় প্লেয়ারস ড্রাফটে তাদের পেলে লুফে নেবে বলেও সূত্রটি জানিয়েছে।
বিপিএলের ষষ্ঠ আসরের নিয়ম অনুযায়ী দেশি ও বিদেশি মিলিয়ে মোট চারজন ক্রিকেটারকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি রেখে দিতে পারবে। ফলে রুবেল ও ম্যাককালামকে এই নিয়মের কারণেই ছেড়ে দিতে হয়েছে চ্যাম্পিয়নদের।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর। প্রাথমিকভাবে অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও জুটি বাঁধছেন শাহরুখ ও রানি

বিনোদনের খবর: সোনালি সময়গুলোতে বলিউডের পর্দাজুড়ে যে জুটিগুলো দর্শকদের আনন্দ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো বলিউড তারকা শাহরুখ খান ও রানি মুখার্জি। এ জুটিকে সর্বশেষ দেখা গেছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ ছবিতে।
তারপর মাঝে কেটে গেছে অনেকটা সময়। দুই বন্ধুকে আর একসঙ্গে দেখা যায়নি। সেই বিরতি কাটিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তারা। জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-রানি।
বলিউডে নির্মিত হতে যাচ্ছে ভারতীয় মহাকাশবিদ রাকেশ শর্মার বায়োপিক। ‘স্যালুট’ নামের এই বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে ছবিটির নায়িকা কে হবেন তা নিয়ে চলছিলো জল্পনা কল্পনা।
কখনো কারিনা কাপুর বা কখনো ভূমি পেন্ডেকারের নাম শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি একটি মালায়লাম ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এসে ‘স্যালুট’র নায়িকা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সিদ্ধার্থ কাপুর।
তিনি জানালেন, শাহরুখের বিপরীতে পছন্দের তালিকায় আছেন রানি মুখার্জি। খুব শীঘ্রই রানিকে ছবিটির জন্য প্রস্তাব দেয়া হবেও বলে জানিয়েছেন সিদ্ধার্থ।
এর আগে ‘কুচ কুচ হোত্যা হ্যায়’, ‘চলতে চলতে’, ‘বীরজারা’, ‘পাহেলি’ ও ‘কাভি আলবিদা না ক্যাহনা’র মতো জনপ্রিয় ছবিতে একসাথে কাজ করেছেন এ তারকা জুটি।
আবারও তাদের এক হবার খবরে নড়েচড়ে বসেছেন ভক্তরা। প্রত্যাশায় বুক বেঁধেছেন এ জুটির আরও একটি ব্লকবাস্টার সিনেমার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলির ওয়েবসাইট হ্যাকড: ব্যানারে লিটন দাসের ছবি!

খেলার খবর: ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যানের ওয়েবসাইটে এখন‌ ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের বিতর্কিত আউটের সেই ছবি ঝুলছে! ভারতীয় গণমাধ্যম দাবি করছে, বাংলাদেশি হ্যাকাররা এই কাণ্ড ঘটিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। বাকী ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ যখন বিপদে, তখনই লিটনের বিপক্ষে স্টাম্পিংয়ের বিতর্কিত রায় দেন থার্ড আম্পায়ার। এই আউট নিয়ে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দুটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ-ভারতের ক্রিকেটপ্রেমীদের সম্পর্ক আদায়-কাঁচকলায় রূপ নিয়েছে। লিটনের ওই ঘটনার পর আবারও যেন ঘুমন্ত আগ্নেয়গিরি যেন জেগে উঠেছে। তাই এশিয়া কাপে কোহলি না খেললেও ‘প্রতিবাদ’ জানাতে তার ওয়েবসাইটটাই বেছে নিল হ্যাকাররা।

গত ২৯ সেপ্টেম্বরের পর থেকে http://www.viratkohli.club/gallery ওয়েবসাইটটি এখন পর্যন্ত হ্যাকারদের দখলে। এতে আইসিসি এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রতি বার্তা দিয়েছে হ্যাকাররা।

‘সাইবার সিকিওরিটি ইন্টেলিজেন্স’ (সিএসআই) নামের একটি হ্যাকার গ্রুপ এই ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে পো্স্ট দিয়েছে।

ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘আমরা সবাই জানি, ক্রিকেট হলো জেন্টেলম্যানদের খেলা! কিন্তু বাংলাদেশ প্রতিবার এমনভাবে পক্ষপাতিত্ব করার জন্য ব্যর্থ হয়!! যার প্রতিবাদ হিসেবে বিরাট কোহলির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হলো এবং সামনে আরও অনেক কিছু হবে!!’

এদিকে ওয়েসবাইটে আইসিসির প্রতি এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘প্রিয় আইসিসি, ক্রিকেট কি ভদ্রলোকের খেলা নয়? প্রত্যেক দলের কি ফেয়ার প্লের সুযোগ পাওয়ার অধিকার নেই? দয়া করে ব্যখ্যা করুন তো, এটা কীভাবে আউট হয়? আপনারা যদি এজন্য অফিসিয়ালি ক্ষমা না চান এবং আম্পায়ারদের শাস্তি না দেন, তাহলে প্রতি মুহুর্তে আপনাদের ওয়েবসাইট হ্যাকড হওয়ার জন্য প্রস্তুত থাকুন!’

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রতি বার্তা দিয়ে লেখা হয়েছে, ‘ভারতীয় ভাই এবং বোনেরা, আমরা আপনাদের অসম্মান করছি না। দয়া করে ভাবুন তো, এমন ঘটনা যদি আপনাদের দলের সঙ্গে হতো তাহলে কেমন লাগত আপনাদের? প্রতিটি জাতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে সমাধিকার পাওয়ার অধিকার রাখে। আমরা এর শেষ দেখে ছাড়ব। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

খেলা : ফুটবল পায়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের মেয়েরা। ভুটানে চলমান অনূর্ধ্ব ১৮ মেয়েদের সাফে নেপালকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে স্বপ্না-শামসুন্নাহাররা। গোল দুটি করেছেন স্বপ্না এবং কৃষ্ণা। শামসুন্নাহার পেনাল্টি মিস না করলে ব্যাবধানটা আরও বড় হতে পারত। ৯২ মিনিটে নেপালের হয়ে ব্যাবধান কমিয়েছেন নেপালের রাশ্মি কুমার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় থিম্পুর চাংলিমিখাং স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড, খেলার পরবর্তী ৪৫ মিনিটে আর কোনো গোল হয়নি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশের ফুটবলাররা। তবে পাকিস্তানের বিপক্ষে গোলবন্যা হলেও নেপালের শক্তিশালী রক্ষণভাগে এসে বেশীরভাগ আক্রমনই থেমে যায়। প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৫ মিনিট পর্যন্ত।

১৬ মিনিটেই পাকিস্তানের বিপক্ষে সাত গোল করা প্রচণ্ড গতির ফুটবলার সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ(১-০)। পরের গোল ৩২ মিনিটে, এবার গোল করেন কৃষ্ণা রানী। ২-০ গোলে লি ড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও গোল চেষ্টা অব্যাহত থাকে স্বপ্না- মারিয়াদের। তবে গোলের ব্যবধান আর বাড়েনি। ম্যাচের অতিরিক্ত সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের অসতর্কতায় ব্যবধান কমায় নেপাল।

সেমিতে খেলতে গ্রুপে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর নেপালের বিপক্ষে নুন্যতম ড্রয়ের প্রয়োজন ছিল আখি-মারিয়াদের। তবে জয় দিয়েই গ্রুপ পর্বে শেষ করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। অপর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। রবিবার আসরের ফাইনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিআরডিবির চেয়ারম্যান হলেন মশিয়ার

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা ইউসিসিএ লিঃ (বিআরডিবির) নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। অবশেষ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হলেন কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মশিয়ার রহমান। মঙ্গলবার কলারোয়া উপজেলা পল্লী উন্নয়ন হলরুমে সকাল ১১ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে রির্টারিনং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী ভোটের ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার সংখ্যা ২৩১ জন। এর ভোট কাস্ট হয় ২২৯ টি। ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলার কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মশিয়ার রহমান চেয়ার মার্কা নিয়ে ১৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। অন্য প্রতিদ্বন্দ¦ী প্রার্থী আঃ আহাদ মই মার্কা নিয়ে মাত্র ৮৩ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া ২নং সদস্য নির্বাচনী এলাকার সদস্য পদে আম প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন আতাউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মাছ প্রতীক নিয়ে ৯ ভোট পান । এছাড়া ৫নং সদস্য নির্বাচনী এলাকার সদস্য পদে নাছিমা বেগম মাছ প্রতীক নিয়ে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লতিফোন নেছা কলম প্রতীক নিয়ে ৬ ভোট ও বল প্রতীক নিয়ে আছিয়া খাতুন ৪ ভোট পান। এছাড়া ৬নং সদস্য নির্বাচনী এলাকার সদস্য পদে কলস প্রতীক নিয়ে হাসিনা খাতুন ১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীক নিয়ে রহিমা বেগম ১২ ভোট পেয়ে পরাজিত হন। এই নির্বাচনে দায়িত্ব পালন করেন-কলারোয়া উপজেলা এআইসিএস,উপজেলা সমবায় দপ্তরের সদস্য জামির হোসেন, উপজেলা এআরডিও, বিআরডিবির সদস্য রাশিদুল ইসলাম ও পোলিং অফিসার জাফর ইকবাল, রাশিদুজ্জামান, মাজেদুল হক, আসাদুজ্জাসান। উল্লেখ্য-এর আগে ৩টি সদস্য বা এরিয়া পরিচালক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন-একক প্রার্থী-নির্বাচনী এলাকা-১ এ কাশিয়াডাঙ্গা কৃষক সমবায় সমিতি লিঃ এর নজরুল ইসলাম, নির্বাচনী এলাকা-৩ এ কোমরপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর আলী বকস গাজী ও নির্বাচনী এলাকা-৪ এ পূর্ব পাঁচনল কৃষক সমবায় সমিতি লিঃ এর মশিউর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest