সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় সুনামি; মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭

বিদেশের খবর: গত শুক্রবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭-এ দাঁড়িয়েছে। এর আগের খবরে নিহতের সংখ্যা ৮৪৪ বলে উল্লেখ করা হয়েছিল। দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাবেসিতে শক্তিশালী এ সুনামি আঘাত হানে।
জানা গেছে, সুনামির কারণে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। একইসাথে ধ্বংস হয়েছে হাসপাতাল, হোটেল ও শপিং সেন্টার। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, পালু শহরের একটি প্রধান সেতু ভেঙে পড়েছে। প্রধান সড়ক কাদামাটিতে ভরে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এতে সুনামিতে হতাহতদের ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘ সফর নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

দেশের খবর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফরের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩ অক্টোবর) বিকালে গণভবনে এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শেষে সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব ছাড়াও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইওয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রদত্ত সম্মানজনক ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয়দানের মাধ্যমে মানবিকতার উদাহরণ সৃষ্টি করায় তাকে এ পদকে ভূষিত করা হয়।
অন্যদিকে রোহিঙ্গা সংকট মোকাবেলার দূরদর্শি ভূমিকা পালনের জন্য গ্লোবাল হোপ কোয়ালিশনের পরিচালনা পর্ষদ তাকে ২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে নির্বাচনী র‌্যালিতে হামলা; নিহত ১৩

বিদেশের খবর: আফগানিস্তানে নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
মঙ্গলবার দেশটির নাঙ্গারহার প্রদেশে এ ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের সংসদীয় প্রার্থী নাসির মোহাম্মদের সমর্থকদের র‌্যালিতে এক জঙ্গি আত্মঘাতী এই হামলা চালায়।
বিবিসি জানিয়েছে, ২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার জন্য র‌্যালিটি হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী সাঈদ হুমায়ুন বলেন, ‘সমাবেশে জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেয়ার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় লাশগুলো পড়ে আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিভোর্স চান ক্রিকেটার মোসাদ্দেক, সময় চাইলেন সামিয়া

অনলাইন ডেস্ক: অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও স্ত্রী সামিয়া শারমিন উষাকে সমঝোতার জন্য ডাকা হয়েছে।
বৈঠকে বিয়ে বিচ্ছেদ থেকে সরে না আসার সিদ্ধান্তে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন মোসাদ্দেক। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্তহীন রয়েছেন সামিয়া। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় চেয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদফতরে দুই ধাপে সামিয়া ও মোসাদ্দেকের সঙ্গে আলোচনায় বসেন অধিদফতরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সামিয়া ও তার দুই ভাইয়ের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন তিনি। এরপর বিকেল সোয়া ৩টা থেকে মোসাদ্দেকের কথা শোনেন। পরে লিখিত জবানবন্দি শেষে বিকেল পৌনে ৫টার দিকে ওই অফিস থেকে বেরিয়ে আসেন মোসাদ্দেক।
জানা যায়, ২০১২ সালের ২৮ অক্টোবর খালাতো বোন সামিয়া শারমিন উষাকে বিয়ে করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর বছর দুয়েক দুইজনের সম্পর্কে চরম অবনতি ঘটে। দাম্পত্য কলহ চরম আকারে রূপ নেয়।
এ ঘটনায় ২৬ আগস্ট ময়মনসিংহ আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানের আদালতে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে মোসাদ্দেকের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী উষা।

মামলাটি গ্রহণ না করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। গত ১৩ সেপ্টেম্বর তদন্ত করতে আদালতের নির্দেশনার চিঠি হাতে পায় জেলা মহিলা বিষয়ক অধিদফতর। সেই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময়সীমা বেঁধে দেন আদালত। বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা মহিলা বিষয়ক অধিদফতরের দিকে দৃষ্টি ছিল সবার।

এ বিষয়ে অধিদফতরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী বলেন, দুই ভাইকে সঙ্গে নিয়ে সামিয়া অধিদফতরে আসেন। প্রায় পৌনে এক ঘণ্টা তার সঙ্গে কথা বলেছি। সামিয়ার কাছে জানতে চেয়েছি তুমি কী সিদ্ধান্ত নিতে চাও? উত্তরে সামিয়া জানিয়েছে, আমাকে একদিন সময় দেন। আমার ছয় ভাই আমার অভিভাবক। তাদের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত জানাব। তার প্রত্যাশা মাফিক তাকে সময় দেয়া হয়েছে।

এদিকে, ৯০ দিন না হওয়ায় এখনো ডিভোর্স কার্যকর হয়নি বলে জানান এই কর্মকর্তা। ফলে সমঝোতা বৈঠকের শুরুতেই মোসাদ্দেককে পুনরায় সংসার করার অনুরোধ জানান তিনি। কিন্তু মোসাদ্দেক ডিভোর্সের বিষয়ে নিজের অনড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
মোসাদ্দেকের জবানবন্দির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শারমিন শাহজাদী বলেন, দেড় বছর ধরে সামিয়া নাকি মোসাদ্দেককে বলেছে, তুমি আমাকে ছেড়ে দাও। প্রায় সময়েই একথা বলেন। আবার মোসাদ্দেককে সন্দেহও করেন। ডিভোর্সের পর আইনত যেটা পাবে সেটা সামিয়াকে পরিশোধ করবেন বলেও জানিয়েছেন মোসাদ্দেক। সামিয়া ও তার পরিবার সিদ্ধান্ত জানানোর পর মোসাদ্দেকের লিখিত জবানবন্দিসহ আদালতে নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান শারমিন শাহজাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ মাথাওয়ালা কচ্ছপ ঘিরে শোরগোল, হতবাক বিজ্ঞানীরাও

অনলাইন ডেস্ক: জন্ম থেকেই তার দুই মাথা। সাধারণত এমন ক্ষেত্রে তার বাঁচার কথা নয়। কিন্তু সেই অবস্থাতে ভালোভাবেই কাটিয়ে দিয়েছে তিন মাস। আর এই দুই মাথার কচ্ছপ এখন সংবাদ শিরোনামে।

জানা যাচ্ছে, পূর্ব চীনের জিয়ংঝি প্রদেশের শাংগ্রাও শহরে এক বন্যপ্রাণ উদ্ধার কেন্দ্রে কচ্ছপটিকে রাখা হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, কচ্ছপটিকে তারা এই মুহূর্তে ছেড়ে দিতে পারছেন না। কারণ এতে বিপরীত কিছু ঘটে যেতে পারে।
উদ্ধার কেন্দ্রের কর্মী টু জুয়ান জানিয়েছেন, কচ্ছপটি জাতে ‘রেড-ইয়ারড স্লিডার’। সাধারণত এদের মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে এবং মেক্সিকোর উত্তরে পাওয়া যায়। চীনে এই প্রজাতির কচ্ছপের দেখা পাওয়াটাই একটা বিস্ময়ের ব্যাপার।

টু জুয়ান আরও জানিয়েছেন, আপাতত কচ্ছপটিকে একটি প্লাস্টিক ট্যাংকে রাখা হয়েছে। তার খাওয়া-দাওয়া স্বাভাবিক। এই প্রজাতির অন্য কচ্ছপরা যা খায়, সে তাই খাচ্ছে।
চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ বায়োফিজিক্স’র গবেষক জিন জিনপিয়াং জানিয়েছেন, এই কাণ্ডের পিছনে পরিবেশগত কারণ কাজ করেছে। তবে কচ্ছপটির দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সাধারণত এই প্রজাতির কচ্ছপরা ২০-৩০ বছর বাঁচে। এটি ততদিন বাঁচবে বলে মনে হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকের নতুন প্রেসিডেন্ট বাহরাম সালিহ

বিদেশের খবর: বাহরাম সালিহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন ইরাকের আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট হওয়ার আগে সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী ও ইরাকের কেন্দ্রীয় সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সালিহ তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করেছে।
ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের আইনপ্রণেতারা একক প্রার্থীর বিষয়ে সম্মত না হওয়ায় মঙ্গলবার ভোটগ্রহণ বিলম্বিত হয়। ২০ জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে ওই মতবিরোধ দেখা দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোহীন জুভেন্টাসের জয়ের দিনে রিয়ালের হার

খেলার খবর: দিবালার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি রোনালদো। একই দিন সিআরসেভেনের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ সিএসকেএ মস্কোর বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে।
আর্জেন্টাইন তারকা দিবালা প্রথমার্ধেই দুই গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে নিজের তৃতীয় গোল করেন। এই জয়ের পর গ্রুপ এইচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছে।
চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ জেতার পাশাপাশি ইতালিয়ান লিগেও অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে জুভেন্টাস। ক্লাবের ইতিহাসে এই মৌসুমেই সবচেয়ে ভালো শুরু করেছে তারা।
অন্য ম্যাচে চোটে জর্জরিত রিয়াল দুই মিনিটের মাথায় পিছিয়ে পড়ে। ভ্লাচিক গোল করে মস্কোকে এগিয়ে দেন। পরে রিয়াল আর এই গোল শোধ দিতে পারেনি।
সব ধরনের প্রতিযোগিতা মিলে এনিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। ঘরোয়া লিগে সেভিয়ার কাছে ৩-০ গোলে হারার পর দলটি গোলশূন্য ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
রিয়ালের হয়ে এদিন মাঠে নামতে পারেননি গ্যারেথ বেল, অধিনায়ক রামোস, মার্সেলো এবং ইসকো।
অন্য ম্যাচে হফেনহেইমের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যানসিটি। ভিক্টোরিয়াকে রোমা হারিয়েছে ৫-০ গোলে। অ্যাজাক্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষকদের মিছিলে পুলিশের বাধা, রণক্ষেত্র দিল্লি

বিদেশের খবর: ভারতে কৃষকদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশ সীমান্ত। গতকাল মঙ্গলবার সকাল থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে প্রবেশের সবকয়টি সীমান্ত। ১৫ দফা দাবি নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করার চেষ্টা করছেন প্রায় ৫০ হাজার কৃষক। পুলিশের জলকামান আর টিয়ার গ্যাসের সেলের আঘাতে ৩০ কৃষক আহত হয়েছেন। কৃষকদের মারা ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন পুলিশের সাত সদস্য। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে আজও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন কৃষক নেতারা। স্থানীয় স্কুল-কলেজ আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। খবর রয়টার্স ও এনডিটিভি’র

দিল্লি সীমান্ত রণক্ষেত্র
ভারতীয় কিষাণ ইউনিয়ন নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই মহা কিষাণ র্যালিকে রাজধানীতে প্রবেশের আগেই বাধা দেয় পুলিশ। দুই দিন আগে থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা দিল্লি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ সীমান্তে একত্রিত হচ্ছিলেন। এখানেই কৃষক-পুলিশের মধ্যে সংঘর্ষের মাত্রা বেশি ছিল। গত ২৩ সেপ্টেম্বর হরিদ্বারের টিকাইত ঘাট থেকে শুরু হয়েছিল পদযাত্রা। ডাক দেওয়া হয়েছিল দিল্লি­ অভিযাত্রার। নয়াদিল্লির রাজঘাটে শেষ হওয়ার কথা ছিল। যদিও কৃষকদের রাজধানীতে প্রবেশ আটকাতে গতকাল সকাল থেকেই অতিরিক্ত তত্পর ছিল দিল্লি­ পুলিশ। গত কয়েকদিন ধরেই দিল্লি­মুখী জাতীয় সড়কে ঢল নেমেছিল কৃষকদের। প্রায় ৫০ হাজার কৃষক এই পদযাত্রায় সামিল হয়েছিলেন বলে জানা গেছে। উত্তরপ্রদেশ থেকে দিল্লি­ ঢোকার সবকয়টি রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। প্রায় অবরূদ্ধ করে রাখা হয় পূর্ব দিল্লি­র প্রীত বিহার, ময়ূরবিহার, জগতপুর, শকরপুর, মধুবিহার, গাজিপুর, জগতপুরি, কল্যানপুরী।

জনসভা, ৫ জনের বেশি জমায়েত, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি­ পুলিশ। এরই মধ্যে গতকাল সকালে পদযাত্রা পৌঁছায় উত্তরপ্রদেশ-দিল্লি সীমানায়। ব্যারিকেড ভেঙে রাজধানীতে­ ঢোকার চেষ্টা করেন কৃষকেরা। তাদের আটকাতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে দিল্লি­ পুলিশ। আহত হয়েছেন ৩০ জনের বেশি কৃষক। কৃষকদের ইট-পাটকেলের আঘাতে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। কাঁদানে গ্যাসের শেলের বিস্ফোরণে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন ভারত কিষাণ ইউনিয়নের হরিয়ানা শাখার প্রধান। ভারত কিষান ইউনিয়নের পক্ষে নরেশ টিকাইত বলেছেন, আমাদের কেন আটকানো হলো? আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছিলাম। আমাদের সমস্যার কথা আমরা কি দিল্লিকে না জানিয়ে পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে জানাবো?

কৃষকদের ওপর লাঠিচার্জের ঘটনার তীব্র সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড), সমাজবাদী পার্টি, সিপিএম, রাষ্ট্রীয় লোকদলসহ প্রায় সবকটি বিরোধী দল। মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মদিনে কৃষকদের ওপর লাঠিচার্জের ঘটনাকে নিষ্ঠুর বলে টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তেজিত কৃষকদের ক্ষোভ মেটাতে তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কৃষকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত।

১৫ দাবি কৃষকদের
মোট ১৫ দফা দাবিতে কিষাণ ক্রান্তি যাত্রার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কৃষি ঋণ মওকুফ, আগের বকেয়া মূল্য পরিশোধ করা, স্বামীনাথন কমিটির সমস্ত সুপারিশ বাস্তবায়ন করা, কৃষকদের ন্যুনতম মাসিক আয় নিশ্চিত করা ও ৬০ বছর বয়সের পর সব প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাসিক ৫ হাজার রূপি পেনশন চালু করাসহ ১৫টি দাবি উত্থাপন করা হয়েছে সরকারের কাছে। তবে মূলত ১১টি দাবি নিয়ে কৃষক নেতারা সরকারের সঙ্গে দরকষাকষি করছেন।

সমপ্রতি একাধিক রাজ্যে কৃষক বিক্ষোভে বেশ অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এর আগে মহারাষ্ট্রে বিশাল লং মার্চ করে চমক দিয়েছিলেন সে রাজ্যের কৃষকরা। দিল্লিতে কিছুদিন আগেই তামিল কৃষকদের আন্দোলন নজর কেড়েছিল। কিছুদিন আগেই সাতরাজ্যে কৃষক ধর্মঘটেরও আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest