সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

যাত্রীবাহী ফেরি ডুবে ৪০ জনের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক: আফ্রিকার তাঞ্জানিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছে।
দেশটির ভিক্টোরিয়া হ্রদে চার শতাধিক যাত্রী নিয়ে এমভি নায়রেরে নামে ওই ফেরিটি ওকরা ও বুগলরা নামে দুটি দ্বিপের মাঝামাঝি স্থানে উল্টে যায়। খবর বিবিসি ও রয়টার্সের।
ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ওই ফেরিডুবির ঘটনাটি ঘটে। উদ্ধার কর্মীরা শতাধিক যাত্রীকে জীবিত এবং ৩২ জনতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী অনেকের দাবি, ডুবে যাওয়া যাত্রীর সংখ্যা দুই শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কর্মীদের সঙ্গে স্থানীয়রাও এগিয়ে আসেন ডুবে যাওয়াদের সাহায্য করতে। শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিটামিনের অভাব পূরণ এবং রোগ নিরাময়ে পেয়ারা

স্বাস্থ্য কণিকা: পুষ্টিগুণে ভরপুর একটি সুস্বাদু ফল পেয়ারা। পেয়ারায় আঁশ, পানি, কার্বহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও খনিজ পদার্থ।

পেয়ারা খেলে কী কী উপকারিতা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করা হলো :

১. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পেয়ারা বেশ কার্যকর।

২. এতে ইনফেকশনরোধী উপাদান রয়েছে যা হজমক্রিয়া শক্তিশালী করে।

৩. রক্তসঞ্চালন ভালো রাখে। ফলে হার্টের রোগীরা এটি নিয়মিত খেতে পারেন।

৪. অ্যাজমা, ঠাণ্ডা-কাশিতে কাঁচা পেয়ারার জুস বেশ উপকারী। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সময়ে সময়ে পেয়ারা খেতে পারেন। তাহলে দ্রুত মুক্তি মিলবে।

৫. ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং মুখের রুচি বাড়াতেও জুড়ি নেই পেয়ারার। তাই যারা পেটের সমস্যায় ভুগছেন তারা নির্দ্বিধায় এটি খেতে পারেন।

৬. ত্বক, চুল ও চোখের পুষ্টিও জোগায় পেয়ারা।

৭. পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চার যা তারুণ্য বজায় রাখে র্দীঘদিন। ত্বকের রুক্ষ ভাব দূর করে ও শীতে পা ফাটা রোধ করে।

৮. ডায়াবেটিস, ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারের মতো কঠিন ও জটিল রোগ প্রতিরোধেও সহায়ক পেয়ারা।

সবশেষে, বিশেষজ্ঞদের মত, একটি পেয়ারায় ৪টি কমলালেবুর সমান পুষ্টিগুণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে। তাই সম্ভব হলে প্রতিদিন ১টি করে আর না হলে সপ্তাহে অন্তত একটি করে হলেও প্রতিটি মানুষের পেয়ারা খাওয়া উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাশরাফি

খেলার খবর: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজই ভারতের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তান ম্যাচ শেষে মাত্র ১৩ ঘন্টা ব্যবধানে মাঠে নামতে হবে টাইগারদের। অন্যদিকে, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন পুরোটা সময় বিশ্রামের সুযোগ পেয়েছে ভারতীয় দল।
এছাড়া, ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের হার টাইগারদের কিছুটা হলেও চাপে রেখেছে। যদিও অগুরুত্বপূর্ণ সেই ম্যাচ নিয়ে বেশি চিন্তা করতে চায় না দল। সুপার ফোরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় অধিনায়ক মাশরাফি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি বলেন,‘আফগানিস্তান ৪০ ওভারের পর আমাদের উড়িয়ে দিয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিং আপ টু মার্ক ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমাদের আগামীকাল (শুক্রবার) গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ছেলেদের সতেজ থাকতে হবে। এরকম গরমে পরপর দু’দিন খেলা এবং ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি। আশা করছি ভালোভাবেই আমরা রিকোভারি করতে পারব। মুস্তাফিজ ও মুশফিক আজ বিশ্রামে ছিল। তারা ফিরে আসলে ভালো হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার যুগ্ম সচিব পদে ১৫৪ জনের পদোন্নতি

দেশের খবর: পর্যাপ্ত পদ না থাকলেও জনপ্রশাসনে একের পর এক পদোন্নতি চলছেই। বৃহস্পতিবার ১৫৪ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট ১৬০ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। জাতীয় নির্বাচনের আগে উপসচিব পদেও আরেক দফায় পদোন্নতির প্রক্রিয়া চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৪৩০টি। বৃহস্পতিবার নতুন পদোন্নতি পাওয়া ১৫৪ জন কর্মকর্তা মিলিয়ে এখন এই পদে মোট কর্মকর্তা হয়েছেন ৭৬৭ জন।
গত কয়েক বছর ধরেই জনপ্রশাসনের মধ্যম স্তরের তিন পদ-উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের সংখ্যা পদের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হয়ে গেলেও এই তিন পদে একের পর এক পদোন্নতি দেওয়া হচ্ছে। ফলে পদোন্নতি পেলেও অনেককেই এক বা ক্ষেত্র বিশেষ দুই স্তর নিচের পদে কাজ করতে হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগা‌নিস্তা‌নের কা‌ছে বাংলা‌দে‌শের লজ্জ্বার পরাজয়

খেলার খবর: এটা যে ওয়ানডে ম্যাচ, বাংলাদেশ যেন সেটি ভুলেই গিয়েছিল! প্রথম বাউন্ডারি পেতে তাদের লেগে গেল ১৪.২ ওভার। আফগানিস্তানের বোলাররা এমনভাবে চেপে ধরলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রধান কাজ হয়ে গেল দাঁতে দাঁত চেপে কোনোভাবে উইকেটে পড়ে থাকা। সেটিও তাঁরা পারলেন কোথায়? আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেননি, মাশরাফিরা গুটিয়ে গেলেন ১১৯ রানে। ১৩৬ রানের হারে বাংলাদেশ একটাই বার্তা পেল, মরুর দেশে এশিয়া কাপের ফাইনাল খেলতে তাদের পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু!
আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যটা বাংলাদেশের কাছে যে কঠিন হয়ে যাবে সেটি অনুমান করা যাচ্ছিল ইনিংস বিরতিতেই। কিন্তু মাশরাফিরা শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছেন, এই সাফল্য স্মৃতিপটে থাকতে কেউ নিশ্চয়ই আশা করেনি আফগানদের কাছে এভাবে তাঁরা অসহায় আত্মসমাপর্ণ করবে! রশিদ খান-মুজিবুর রহমান বাংলাদেশের কাছে কত বড় ত্রাস হয়ে উঠেছেন, সেটি গত জুনে দেরাদুনে দেখা গেছে। কিন্তু ওই সিরিজটা ছিল টি-টোয়েন্টি সংস্করণে। ওয়াডেতে আফগানরা হুমকি হবে না, এশিয়া কাপের আগে এমন আশা দেখিয়েছেন স্বয়ং বাংলাদেশ দলের খেলোয়াড়েরাই। কোথায় কী! রশিদ-মুজিবরা আজও যেভাবে তাঁদের নিয়ে খেললেন, এটি পরিষ্কার, শুধু টি-টোয়েন্টি নয় ওয়ানডেতেও আফগানরা নিয়মিত ছড়ি ঘোরাতে শিখে গেছে!
পাঁজরের চোটে মুশফিকুর রহিম বিশ্রামে। হাতের চোট নিয়ে তামিম ইকবাল দেশে ফিরে এসেছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছিল দুই তরুণ ব্যাটসম্যানকে। লিটন দাসের সঙ্গে ওপেন করতে পাঠানো হলো নাজমুল হোসেনকে। মুজিবকে পাত্তাই দেব না—এমন ভাবনায় নাজমুল (৭) নিজের সর্বনাশ তো করলেনই; দলেরও। তাতে উইকেটপতনের দরজাটা খুলে গেল। পরের ওভারে আফতাব আলমের ইনসুইংয়ে এলবিডব্লু লিটন দাস। দলের ৩৯ ও ৪৩ রানে মুমিনুল হক আর মোহাম্মদ মিঠুন আউট ব্যাটের কানায় বল লাগিয়ে। মুমিনুল ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে, আর মিঠুনের ব্যাট ছুঁয়ে যাওয়া বল তো স্টাম্পই ভেঙে দিল। দেখতে দেখতে ৪৩ রানে নেই ৪ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ-সাকিব আল হাসান একটা চেষ্টা চালিয়েছিলেন। ৩৬ রানের একটা মাঝারি জুটি গড়লেন। কিন্তু রশিদ খান যেন তাঁর জন্মদিনে ‘উপহার’ পেতে মরিয়া! সাকিব (৩২) ও মাহমুদউল্লাহকে (২৭) শিকার করে পেয়েও গেলেন উপহার! ৪০ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে গুটিয়ে যাওয়া।
এই হারে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিংকে দায়ী করার আগে কাঠগড়ায় তুলতে হবে শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলিং। বাংলাদেশের সামনে সুযোগ ছিল আফগানিস্তানকে ২০০ রানের নিচে আটকে ফেলার। ৪০.৫ ওভারে ১৬০ রানে ৭ উইকেট ফেলে দেওয়ার পর সেটি নিশ্চয়ই কঠিন ছিল না। কিন্তু তা হতে দেননি আফগানিস্তানের লেজের দুই ব্যাটসম্যান গুলবাদিন ও রশিদ খান। দুজনের অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৫৬ বলে ৯৫ রানের জুটি আফগানিস্তানকে সহায়তা করেছে ভালো স্কোর পেতে। অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ। শেষ ১০ ওভারে আফগানরা তুলেছে ৯৭ রান। ৪০ ওভার পর্যন্ত দারুণ বোলিং করা বাংলাদেশ শেষ দিকে একেবারে ছন্নছড়া! শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা যত ম্রিয়মান, দুই আফগান ব্যাটসম্যান রশিদ খান-গুলবাদিন ততই উজ্জ্বল। ৪০ ওভার শেষেও যে আফগানিস্তানের রানরেট ছিল ৩.৯৫ । ৫০ ওভার শেষেই সেটি দাঁড়িয়েছে ৫.১।
জন্মদিন রাঙাবেন বলে রশিদ সমান উজ্জ্বল ব্যাটিং-বোলিং দুটিতেই। নয়ে নেমে ৩২ বলে অপরাজিত ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আফগানিস্তানকে এনে দিয়েছেন ৭ উইকেটে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর। রশিদকে দারুণ সঙ্গ দিয়েছেন (৩৮ বলে) ৪২ রানে অপরাজিত গুলবাদিন নায়েব। রশিদ-গুলবাদিন জ্বলে ওঠার আগে আফগানিস্তানকে ৪১ ওভার পর্যন্ত আটকে রাখার আসল নায়ক সাকিব আল হাসান। আজকের আগে সর্বশেষ ছয় ওয়ানডেতে মাত্র ৩ উইকেট। ওয়ানডেতে নিজের বোলিং নিয়ে সম্ভবত নিজেও অখুশি ছিলেন। ৪২ রানে ৪ উইকেট নিয়ে সাকিব আজ সেই খরা ভালোভাবেই কাটিয়ে উঠলেন। মজার ব্যাপার হলো, ওয়ানডেতে সাকিব তাঁর সর্বশেষ ৪ উইকেট পেয়েছিলেন এই আফগানিস্তানের বিপক্ষে এবং ২০১৬ সালের এই সেপ্টেম্বর মাসেই। মিরপুরের সেই ম্যাচে ২ উইকেটে জিতেছিল আফগানিস্তান। আজও বাংলাদেশ হারল। পার্থক্যটা হচ্ছে, আজকের হারটা ১৩৬ রানের!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে বন্দুকধারী নারীর গুলিতে নিহত ৩

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অস্ত্র হাতে এলোপাতাড়ি গুলি করে তিনজনকে হত্যা করলেন এক নারী। স্নচিয়া মসেলে নামে সে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ২৬ বছর বয়সি সেই কৃষ্ণাঙ্গ নারী এক ওষুধের দোকানে গুলি চালান। তিনজনকে খুন করার পর নাইন এমএম আগেয়াস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই হামলাকারী। হামলাকারী স্নচিয়া মসেলে ওই প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র প্রচুর পরিমাণে থাকায় প্রায়ই এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। ঠিক কী কারণে ওই নারী মানুষ হত্যা করলেন তার কারণ এখনও জানা যায়নি।
গুলিবর্ষণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই বন্দুকধারীর গুলিতে ৩ জন প্রাণ হারান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ফেরতের প্রস্তাব জাতিসংঘে দেবেন প্রধানমন্ত্রী

দেশের খবর: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বাংলায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অধিবেশনের ফাঁকে এবার তিনি দুটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে আজ শুক্রবার সকালে ঢাকা ছাড়বেন। লন্ডনে দুই দিনের যাত্রাবিরতি শেষে আগামী রবিবার তিনি নিউ ইয়র্ক পৌঁছাবেন। ৫০ সদস্যের সরকারি প্রতিনিধিদল এবং ২০০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছে।
প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিচ্ছে। এর আগে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, বুট্রুস-ঘালি ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মারটি এহটিসারি ওই পুরস্কার পেয়েছেন। এ ছাড়া রোহিঙ্গা সংকটে দূরদর্শী নেতৃত্বের জন্য ‘গ্লোবাল হোপ কোয়ালিশনের’ পরিচালনা পর্ষদ প্রধানমন্ত্রীকে ২০১৮ সালের ‘স্পেশাল রিকোগনিশান ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের অধিবেশনে তিনটি ইস্যু প্রাধান্য পাবে। রোহিঙ্গা ইস্যু, বিশ্ব শান্তি ও শান্তিরক্ষা কর্মসূচি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশনে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবে।
মিয়ানমারের উসকানির কথা উল্লেখ করতে গিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘মিয়ানমারের পক্ষ থেকে আমাদের উত্তেজিত করার অনেক চেষ্টা করা হয়েছে। তারা আকাশসীমা লঙ্ঘন করেছে, ল্যান্ডমাইন (স্থলমাইন) বসিয়েছে। কিন্তু আমরা ঠাণ্ডা মাথায় এর শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি।’
এবারের সাধারণ পরিষদ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে উচ্চপর্যায়ের বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই ইভেন্টগুলোতে বাংলাদেশ তার উদ্যোগ ও বিভিন্ন চ্যালেঞ্জ আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে তুলে ধরবে।
মন্ত্রী বলেন, মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ বেড়েছে। সম্প্রতি মিয়ানমার সফরের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা উত্তর রাখাইনের মংডু, বুথিডংসহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি। আমি নিজে দেখেছি, সেখানে বাড়ির গাছপালা পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনারও ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে নিউ ইয়র্কে। সেখানে মিয়ানমারের মন্ত্রীও হয়তো বা থাকবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত জুন মাসে বেইজিং সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছিলেন যে মিয়ানমার পরিস্থিতি দেখে এসে তিনি আবারও তাঁর সঙ্গে কথা বলবেন। বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। নিউ ইয়র্কেও এমন বৈঠক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। সাধারণ পরিষদে ভাষণ ছাড়াও বেশ কিছু হাই লেভেল ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের অনেকের সঙ্গেই তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করবেন। লন্ডন হয়ে আগামী ১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা ও রওশন এরশাদের রুদ্ধদ্বার বৈঠক; ৬ জনের পূর্ণ মন্ত্রী চায় জাতীয় পার্টি

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
বৃহস্পতিবার (২০ সেপ্টম্বর) সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির পক্ষে ৪৬টি আসনে সংসদ সদস্য ও নির্বাচনের পর সরকার গঠন করলে তাতে ছয় জন পূর্ণ মন্ত্রী দাবি করেছেন রওশন এরশাদ।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির এক সংসদ সদস্য বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বিরোধী দলীয় নেতা। বর্তমান সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্যসহ মোট ৪৬টি আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রওশন এরশাদ। এসব আসনে লাঙ্গলের প্রার্থীর বিপরীতে নৌকার কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
ওই জাপা নেতা আরও বলেন, একইসঙ্গে নির্বাচনের পর সরকার গঠন করলে সেখানে জাতীয় পার্টির ছয় জন পূর্ণ মন্ত্রী থাকতে হবে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।
এসময় রওশন এরশাদ প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও দিয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও কাজী ফিরোজ রশীদ এমপি উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest