সর্বশেষ সংবাদ-
কাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর

রো‌হিঙ্গা ইস্যু‌তে সু চি‌কে ব্রি‌টিশ পররাষ্ট্রমন্ত্রীর ক‌ঠোর বার্তা

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারকে সতর্ক করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেছেন, মিয়ানমারের এটা উচিত, নিপীড়িত রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না।
রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও রোহিঙ্গা নিপীড়িত এলাকা পরিদর্শন করতে দুই দিনের সফরে বুধবার মিয়ানমার যান জেরেমি হান্ট। পরদিন বৃহস্পতিবার দেশটির রাজধানী নেপিদো’তে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।
রোহিঙ্গা নিপীড়ন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। একইসঙ্গে আইসিসি’র বিচারের এখতিয়ারকে অস্বীকার করেছে। তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় স্বাধীন কমিশন গঠন করেছে।
এ সব বিষয়ে জেরেমি হান্ট বলেন, আমরা যদি দেখি এক্ষেত্রে ভালো কোনো অগ্রগতি হচ্ছে না তাহলে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের সব ধরনের উপায় অবলম্বন করব। বিশ্ব সবকিছু দেখতে বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
য‌শোর রো‌ডের গাছ কাটার ওপর শীর্ষ আদাল‌তের নি‌ষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: যশোর রোডের ভারতীয় অংশে শতাব্দী প্রাচীন গাছ কাটায় কলকাতা হাইকোর্ট অনুমতি দিলেও তার ওপর স্থগিতাদেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল পর্যন্ত যশোর রোডের দুই ধারে তাবুর মতো বিছিয়ে থাকা বহু মূল্যবান ওই গাছ কাটার প্রয়োজনীয়তা নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি মদন ভীমরাও লকুর এবং বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ নোটিশ ইস্যু করে আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন। ততদিন পর্যন্ত যশোর রোডের কোন গাছ কাটা যাবে না।
যশোর রোড সম্প্রসারণের উদ্দেশ্যেই গত আগস্ট মাসে এই সড়কের দুই ধারে থাকা ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে একটি শর্ত দিয়ে বলা হয়েছিল যে, একটি গাছ কাটার পরিবর্তে ওই অঞ্চলেই নতুন করে ওই প্রজাতিরই পাঁচটি চারা গাছ রোপণ করতে হবে। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেসরকারি সমাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফল প্রোটেকশন অব ডেমোক্রাটিক রাইটস (এপিডিআর)। গতকাল বৃহস্পতিবার শীর্ষ আদালতের দুই বিচারপতি মদন.বি.লকুর ও দীপক গুপ্তার এজলাসে প্রথমবারের মতো এই মামলাটি উঠে। সেখানেই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানাতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৫ অক্টোবর।

উল্লেখ্য, ভারতের সাথে বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ সড়ক হল যশোর রোড বা জাতীয় সড়ক-১১২। বারাসাত থেকে পেট্রাপোল পর্যন্ত ৬১ কিলোমিটার দীর্ঘ এই যশোর রোডের দুই ধারে মোট গাছের সংখ্যা প্রায় ৪ হাজার, যার অনেকগুলোই প্রায় ২ শতাধিক বছরের পুরোনো। কিন্তু এই সড়ক সম্প্রসারণ ও এর ওপর ওভার ব্রিজ বা উড়ালপুল তৈরির জন্য গত বছরের মার্চ-এপ্রিল নাগাদ এই রাস্তার দুই ধারে ২ থেকে ৩ শতাধিক গাছ নির্বিচারে কাটা পড়ে। এরপরই ওই গাছ কাটার প্রতিবাদ করে তার স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। যদিও এরপর কয়েক দফায় আদালতের পক্ষ থেকে এই মামলায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশও জারি করা হয়। অবশেষে গত ৩১ আগষ্ট উন্নয়নের স্বার্থেই কলকাতা হাইকোর্ট ৩৫৬টি গাছ কেটে ফেলার অনুমতি দেয়। কিন্তু হাইকোর্টের সেই রায়ের ওপরেই এদিন ফের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের ৪ তরুণী গ্রেফতার

অনলাইন ডেস্ক: নওগাঁয় ধনাঢ্য পরিবারের সদস্যদের টার্গেট করে প্রেমের আহ্বান জানিয়ে বাড়িতে ডেকে এনে বিশেষ কৌশলে বেকায়দায় ফেলে অর্থ আদায়ের মতো প্রতারক চক্রের ৪ তরুণী ও তাদের সহযোগী ৪ যুবককে আটক করেছে পুলিশ। এই চক্র বেশ কিছুদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে এই অপকর্ম করে আসছিল।অবশেষে গত বৃহস্পতিবার গভীর রাতে একজনের অভিযোগের ভিত্তিতে নওগাঁ শহরের পার-নওগাঁ (দক্ষিনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মৃত শহিদুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো পার-নওগাঁ দক্ষিনপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের মেয়ে শান্তা খাতুন (৩০), নিপা খাতুন (৩২) ও সন্ধ্যা খাতুন (১৯), বগুড়া জেলাধীন আদমদিঘী থানার কেল্লা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে হারুন মন্ডল (৩৬), আজাহার আলীর ছেলে মো. আরিফ হোসেন (২৫), মো. আফজাল হোসন মোল্লার ছেলে নুর ইসলাম নোবেল (২০) এবং আব্দুস সালামের ছেলে মো. আশিক (১৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার শিউলী ম্যানসনের চতুর্থতলায় ভাড়া থাকাকালীন সময় মঙ্গলপুর গ্রামের জনৈক রফিকুল ইসলামকে এমন ফাঁদে ফেলে নগদ ৫০ হাজার টাকা আদায় করে এবং ৮ লাখ টাকা দাবী করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিন, শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারের সহকারী পরিচালককে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে ফাঁসিয়ে অর্থ আদায়ের কৌশল অবলম্বন করে। কৌশলে তিনি থানায় জানালে পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাই জানান, গ্রেফতারকৃত শান্তা, নিপা, সন্ধ্যা ও রিয়া নামের মেয়ের সহযোগিতায় যে কোন ধনাঢ্য ব্যক্তিকে টার্গেট করে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের প্রথমে প্রেমের অফার দিয়ে বাড়িতে ডাকে। এই ডাকে কেউ কেউ সাড়া দিয়ে ফেঁসে যায়। তাদের বাড়িতে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে উভয়ে বিবস্ত্র হয়। তারপর ছেলে সহযোগীদের ফোন করে। তারা এসে দরজা নক করে ভিতরে প্রবেশ করে। তাদের বিবস্ত্র অবস্থায় বিভিন্ন আঙ্গিকের ছবি তোলে। সেই ছবি ফেসবুকে বা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনহার বই প্রকাশ উদ্দেশ্যমূলক: সেতুমন্ত্রী

দেশের খবর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই প্রকাশটি উদ্দেশ্যমূলক। এই সময়ে বইটি প্রকাশ করে তিনি সরকারবিরোধী অপপ্রচারের উসকানি না দিলেও পারতেন।
শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সাবেক বিচারপতি এস কে সিনহার বই প্রকাশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার লেখা বই তিনি প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার শুধু একটাই প্রশ্ন, তা বিদেশের মাটিতে বসে কেন? আর নির্বাচনকে সামনে রেখে কেন? বইটি আরও দুই-তিন মাস পরেও প্রকাশ করা যেত।
মন্ত্রী আরো বলেন, বইটি এ সময়ে প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারের উসকানি এ সময় তিনি না দিলেও পারতেন সিনহা। সাবেক প্রধান বিচারপতি, তার মনে কষ্ট থাকতে পারে, জ্বালা থাকতে পারে, প্রধান বিচারপতি পদ থেকে তিনি নিজেই সরে গেছেন। এখন বিদেশে গিয়ে মনগড়া তথ্য দিয়ে তিনি সরকারবিরোধী মহলের অপপ্রচারের সুবিধার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে আমার মনে হয়, তিনি একজন প্রধান বিচারপতি ছিলেন, এখানে তার দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকবে।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার সংসদের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এতে কারও আতঙ্কিত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একটা আইন, প্রায়োগিক বাস্তবটাই সবচেয়ে বড় কথা। ডিজিটাল ক্রাইমকে মোকাবিলা করতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এতে স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সেভাবেই আইনটি প্রয়োগ করা হবে।
যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দল ও নেতাদের ঐক্য প্রক্রিয়া, যুক্তফ্রন্টকে সরকার স্বাগত জানায়। তারা সভা–সমাবেশেরও অনুমতি পাচ্ছে। যারাই সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে চান, তাদের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আরিফুল ইসলাম, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সানাউল হক, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) আবদুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) মো. সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলার খবর: এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১।
বাংলাদেশ-ভারত ম্যাচ এখনও মহারণের মর্যাদা না পেলেও ২০১৫ বিশ্বকাপের পর থেকে এ দু’দলের লড়াই যথেষ্ট চিত্তাকর্ষক হয়ে উঠেছে। মাঠ ও মাঠের বাইরে কথার ঝাঁজ ও উত্তেজনার রসদের কোনো কমতি থাকে না।
এর পেছনে বড় ভূমিকা আছে মেলবোর্নে ২০১৫ বিশ্বকাপের সেই অগ্নিগর্ভ কোয়ার্টার ফাইনালের। যে ম্যাচে চরম বিতর্কিত আম্পায়ারিংয়ের বলি হতে হয়েছিল বাংলাদেশকে। ম্যাচে ভারতের অন্যয় সুবিধা পাওয়ার পাশাপাশি ভারতীয় মিডিয়ার ‘মওকা, মওকা’ স্লোগান আগুনে ঢেলেছিল ঘি।
বাংলাদেশ-ভারত ম্যাচে উত্তেজনা আমদানিতে দ্বিতীয় অনুঘটক ওয়ানডেতে বাংলাদেশের সমীহ জাগানো দল হয়ে ওঠা। ঘোষণা দিয়ে বাংলাদেশকে হারানোর দিন শেষ হয়ে যাওয়ায় ভারতও এখন এই ম্যাচের আগে চাপে থাকে। পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, ক্রমেই কমে আসছে দু’দলের ব্যবধান।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স মোটেই ভালো নয়। এখন পর্যন্ত এশিয়া কাপে ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারতের জয় নয়টিতে। বাংলাদেশ জিতেছে কেবল একটি ম্যাচে। সেটিও ২০১২ সালে ঘরের মাঠে। এছাড়া সব মিলিয়ে ৩৩ ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে হার রয়েছে ২৭টিতে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
আজকের ম্যাচ জিতে এ পরিসংখ্যানটিকে আরেকটু ভদ্রস্থ করে নিতে পারে মাশরাফি বাহিনী। তবে সেটি করতে হলে আজ ব্যাটে-বলে জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রণবীরকে বিয়ে করবেন না দীপিকা

বিনোদনের খবর: চলতি বছরের নভেম্বর মাসেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ইতালিতেই বসবে তাদের বিয়ের আসর। এমনকী দীপিকা-রণবীরের হাই প্রোফাইল বিয়ের আসরে মাত্র ৩০ জন অতিথি হাজির হবেন বলেও শোনা যায়। কিন্তু পিছিয়ে গেল দীপিকার বিয়ের তারিখ? অবাক লাগছে শুনে? ভাবছেন, শেষ মুহূর্তে এসে বিয়ে থেকে পিছিয়ে গেলেন নাকি দীপিকা পাড়ুকোন।
রিপাবলিক টিভির খবর অনুযায়ী, রণবীর সিং এর সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন দীপিকা। কিন্তু চলতি বছরের নভেম্বর মাসে নয়, ‘দিপবীর’ নাকি বিয়ে করবেন ২০১৯ সালের প্রথম দিকে। অর্থাৎ নভেম্বরে লেক কোমোর পাশে বসছে না রণবীর-দীপিকার বিয়ের আসর।
কিন্তু কেন বিয়ের দিন, তারিখ পিছিয়ে দিলেন তারা সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি বলিউডের এই দুই সেলিব্রিটিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
বর্তমানে ‘সিম্বা’র শুটিং শুরু করেছেন রণবীর সিং। এই সিনেমায় রণবীরের বিপরীতে রয়েছেন সারা আলি খান। তবে ‘গলি বয়’ এর শুটিং শেষ করার পরই ‘সিম্বা’র শুটিং শুরু করেন রণবীর। এই সিনেমায় রণবীর সিং এর বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। বিয়ের তোড়জোড়ের মাঝে রণবীর সিং শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু দীপিকা কী করছেন?
বলিউডের একাংশের খবর, সঞ্জয়লীলা বনশালির পরের সিনেমায় নাকি স্বাক্ষর করতে চলেছেন দীপিকা। যদিও এ বিষয়ে বনশালির তরফেও সঠিকভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি শোনা যাচ্ছে, দীপিকা নাকি এবার আবার হলিউডে খাতা খুলতে চলেছেন। অর্থাৎ, ‘ট্রিপল এক্স’ এর পর এবার ফের হলিউডে দেখা যেতে পারে দীপিকাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

দেশের খবর: কুমিল্লার নাঙ্গলকোটে সিএনজি চালিত অটোরিকশায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার দোলখার ও নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই পরিবারের হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে মাওলানা আবু বায়োজিদ (৩৮) ও মেয়ে ফাহিমা আক্তার (হেনা) (৩০) এবং সিএনজি চালিত অটোরিকশা চালক সারোয়ার হোসেন (৩০)। তাদের সবার বাড়ি নাঙ্গলকোটের জেড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে।
নাঙ্গলকোট থানার (পরিদর্শক, তদন্ত) আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় দোলখার-নাঙ্গলকোট সড়কের বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিঁড়ে সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরে যায়। এসময় অটোরিকশায় থাকা ছয় জনের মধ্যে একই পরিবারের তিনজনসহ চার যাত্রী মারা যায়।
এসময় আহত হয় নিহত মাওলানা আবু বায়োজিদের স্ত্রী মরিয়ম (১৯) ও কোলে থাকা শিশু আবদুল আফসার।
তিনি বলেন, দাওয়াত খাওয়া শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তবে কী কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল তা এখনও জানা যায়নি। আমরা তদন্ত করছি বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অমিতাভ নাতির সঙ্গে শাহরুখ কন্যার প্রেম

বিনোদনের খবর: কখনও বিকিনি তো কখনও গ্ল্যামলুক। আজকাল প্রায়শই সোশ্যাল মিডিয়ায় হটকেক হয়ে ওঠেন বাদশা কন্যা। তবে এবার একা নন। বন্ধু অগস্ত্য নন্দার সঙ্গে আজ টক অফ দ্য টাউন সুহানা।
নিজের ইনস্টা অ্যালবামে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে সুহানা। যা দেখতে দেখতে ছড়িয়ে পড়ে সাইবার দুনিয়ায়। তারপরই শুরু হয় নতুন জল্পনার। সমালোচকরা বলছেন, অমিতাভ নাতি অগস্ত্যের সঙ্গে প্রেম করছেন সুহানা!
তবে জানিয়ে রাখা ভাল, এটা প্রথম নয়! এর আগে বহুবার অগস্ত্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন সুহানা। আর তারা ছোট বেলার বন্ধু। তাই এর মধ্যে সমালোচনার চেষ্টা করা বৃথা বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
এদিকে শাহুরুখ কন্যার পাশাপাশি নিজের অন্য পরিচয় গড়ে ফেলেছেন সুহানা। কয়েক মাস ধরে সুহানার ট্রান্সফরমেশনে মুগ্ধ বলিপাড়া৷ ইতিমধ্যে হিউজ ফ্যান ফোলোয়িংও তৈরি হয়েছে মিস খানের৷ ‘ভোগ’ কভার গার্লের শিরোপা এখন সুহানার মাথায়৷ প্রতিটি ছবিতে বিভিন্ন আউটফিটে এক একরকম অ্যাটিটিউডে ধরা দিয়েছেন শাহরুখ-কন্যা৷ তাঁর নেভার সিন বিফোর অবতারে সম্মোহিত হয়ে চলেছে নেটিজেনরা৷ বলিউডের বড় বড় নায়িকাদের থেকে কোনও অংশে কম যান না সুহানা৷ শাহরুখ খান ইতিমধ্যেই আনন্দে আত্মহারা৷ একের পর এক সুহানার ফোটোশ্যুটের ছবি শেয়ার করে চলেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে৷ সেই পোস্টগুলোতে লেখা রয়েছে, শাহরুখের কিছু অনুভূতির কথা৷
প্রথম পোস্টটিতে লিখেছেন, “আবারও নিজের হাতে ধরে রয়েছি ওকে৷ ‘ভোগ’কে অসংখ্য ধন্যবাদ৷ ‘যে অপূর্ণ ভালোবাসা আমাদের মধ্যে থাকে’ আমাদের সন্তানদের থেকে এমন ভালোবাসা পাওয়া যায়। আমার সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে সুহানা৷”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest