ভিন্ন স্বাদের খবর: সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে মামলা করেছেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না।
দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল এবং বেপরোয়া কথাবার্তা ছড়ানোর দায়ে অস্ট্রিয়া প্রবাসী সেফুদার বিরুদ্ধে এই মামলা করা হয়।
বাংলাদেশ সময় সোমবার বেলা ১২টার দিকে জার্মান বোন পুলিশ স্টেশনে এই মামলা করা হয়।
এ ব্যাপারে বাদী মেহেদী হাসান মুন্না জানান, ইউরোপে বসে একজন ব্যক্তি এসব কুরুচিপূর্ণ মন্তব্য করছে অথচ সেখানে আমাদের অনেক নেতা আছেন তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না।
মেহেদী হাসান মুন্না আরও জানান, সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সাথে পরামর্শ সাপেক্ষে মামলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি।
এদিকে সিফাত উল্লাহ’র স্ত্রী বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন, তিনি আসলে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ২৮ বছর ধরে তিনি অস্ট্রিয়ায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী শাল্যে পশ্চিমপাড়ার নুর ইসলাম, আলাল হোসেন, আরশাদ আলী, সাদ্দাম হোসেন , রুস্তুম আলী, ইমমাইল হোসেন ও ফয়সাল আহম্মেদ সহ কয়েকজন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত দরিদ্রদের মাঝে পরিবার পিছু ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল বিতরনের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ি ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে চাল বিতরনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওনের বাবা ও জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাহমিনা খাতুনের স্বামী ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম ভিজিএফ কার্ডের চাল যথাযথভাবে বিতরন না করে আত্মসাৎ করেন। এর একাংশ তিনি স্থানীয়দের কাছে বিক্রি করেন। কিছু চাল বিক্রির জন্য নিজের কাছের লোকদের বাড়িতে লুকিয়ে রাখেন।
