সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা দলকোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না – ওসি জাহাঙ্গীর আরিফপ্রাণ সায়র খাল ধারে সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের বৃক্ষ রোপন কর্মসূচিকলারোয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: বিয়ের দাবিতে তরুণীর অনশনদেবহাটার খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট : ডিপ টিউবওয়েল স্থাপনের দাবিসি.আর দত্ত এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী এবং রঞ্জন কর্মকারের মৃত্যুতে স্মরণসভাজিএম নূর ইসলাম -দৃঢচেতা এক সফল মানুষ্বিশ^জিৎ সাধুর ভোগ দখলীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতিদৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোকদেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক

বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল

বিনোদনের খবর: নানা দাবি নিয়ে সিরিয়ালের তারকা ও সাধারণ অভিনয়শিল্পীদের ধর্মঘট চলছে টালিগঞ্জে। এতে হুমকিতে পড়েছে সম্প্রচারিত নাটকগুলো।
জানা গেছে, শনিবার (১৮ আগস্ট) সকালে টালিপাড়ার বিভিন্ন স্টুডিতে অভিনেতারা হাজির হলেও কাজে যোগ দেননি। এরই মধ্যে প্রকট হয়ে উঠেছে আর্টিস্ট ফোরামের অভ্যন্তরীণ রাজনীতি। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের হাতে ধারাবাহিকের কোনো অসম্প্রচারিত পর্ব মজুদ নেই। ফলে অবিলম্বে শুটিং চালু না হলে সোমবার থেকে বন্ধ হয়ে যেতে পারে বহু ধারাবাহিকের সম্প্রচার।
অভিনেতাদের সংগঠনের দাবি মেনে নিতেই ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল কিছুদিন আগেই। সেই চুক্তি মেনে জনপ্রিয় অভিনেতাদের বকেয়া মেটানো হলেও অপেক্ষাকৃত কমপরিচিত অভিনেতাদের টাকা এখনও মেটায়নি বেশ কয়েকজন প্রযোজক। অভিনেতাদের পাওনা বকেয়া রেখেছে এমন প্রযোজনা সংস্থার তালিকায় রয়েছে ব্ল্যাক ম্যাজিক ও ভেঙ্কটেশের নামও। তাছাড়া সেদিনের চুক্তির কোনো লিখিত দলিলও অভিনেতাদের সংগঠনকে দেওয়া হয়নি। তাই ধর্মঘট চলছেই।
অভিনেতাদের দাবি, মাসখানেক আগে টালিগঞ্জের প্রযোজকদের সঙ্গে অভিনেতা ও কলাকুশলীদের একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে কলাকুশলীদের বেতন বাড়ে ৪০ শতাংশ। তাদের কাজের সময় সর্বোচ্চ ১২ ঘণ্টা বেঁধে দেওয়া হয়।
অভিনেতাদের কাজের সময় বেঁধে দেওয়া হয় ১০ ঘণ্টা। তাছাড়া অবিলম্বে অভিনেতাদের বকেয়া বেতন মেটানো হবে বলে জানান প্রযোজকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শারীরিক সমস্যা মেটাতে সক্ষম বাসি ভাত

স্বাস্থ্য কণিকা: ভাত আমাদের প্রধান খাদ্য। তবে ভাত বাসি হলেই খাওয়ার ইচ্ছে হারান বেশিরভাগ মানুষ ৷ রাতের বাসি ভাতের বেশিরভাগ সময়ই ঠাঁই হয় ডাস্টবিন বা রাস্তার কুকুর বিড়ালের পাতে৷ কিন্তু বাসি ভাতের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা বহু শারীরিক সমস্যা মেটাতে সক্ষম।
ব্রেকফার্স্টের টেবিলে আপন করে নিন বাসি ভাতকে ৷ কারণ পুষ্টিবিদরা জানাচ্ছেন, ভাতের মতো বাসি ভাতেও রয়েছে অনেক খাদ্য গুণ।
তাদের মতে বাসি ভাত খেলে অনেকসময় মিটে যায় আলসারের সমস্যা। সপ্তাহে তিন দিন বাসি ভাত খেলেই মুক্তি পেতে পারেন আলসারের মতো পেটের সমস্যা থেকে। আসলে বাসি ভাতে থাকা খাদ্যগুণ পেটের ঘা ও জ্বালা কমিয়ে দেয়।
সকালবেলা ব্রেকফার্স্টে বাসি ভাত খেলে দূর হয়ে যাবে গ্যাসের সমস্যা ৷ ডায়েটিশিয়ানরা বলেন, আমরা সারাদিন যাই খাই না কেন, সকালের প্রথম খাবারটি সবসময় ভারি হওয়া উচিত। পাউরুটি বা কর্নফ্লেক্সের থেকে ভাত পুষ্টিগুণে অনেকটাই এগিয়ে, তাই ব্রেকফার্স্টে ভাত খেলে বহুক্ষণ পেট ভর্তি থাকে। ফলে গ্যাসের সমস্যা থেকে রেহাই মেলে।
কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ বাসি ভাত। ভাত যেমন হজম করা সহজ, তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ভাত। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূরে রাখে।
এছাড়া সকালের খাবারের তালিকায় বাসি ভাত আসলে শরীরে যোগান দেয় পর্যাপ্ত পরিমাণ এনার্জি ৷ ভাতে থাকা প্রোটিন, সোডিয়াম ও কার্বোহাইড্রেট শরীরে পুষ্টিগুণ যোগায়।
আগেকার দিনে বহু বাড়িতেই সকালের টিফিনে আগের দিনের বাসি ভাত খাওয়ার প্রচলন ছিল। এমনকি নিম্নমধ্যবিত্ত বহু পরিবারে সকালে বাসি ভাত খাওয়ার প্রথা এখনও রয়েছে। যদিও পুষ্টিগুণের থেকেও বহুক্ষণ পেট ভর্তি থাকার কারণেই এই সব পরিবারের কাছে বাসি ভাত সকালের মেনুতে সবচেয়ে পছন্দের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সেমাই ও চিনি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ব্যক্তিদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কাটিয়া আমতলা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সেমাই চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান জেমস, ওকিফুল কবির, মোঃ আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সংগঠনটি দীর্ঘদিন যাবত স্বেচ্ছায় রক্ত দানসহ বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচয় গোপন করে ফুটবল ট্রায়ালে রোনালদিনহোর ছেলে

খেলার খবর: ছেলে হবে বাবার মতো। সাধারণ বাড়ির ছেলের কাছে পাড়া-পড়শি, আত্মীয়-স্বজনের প্রত্যাশা অনেক সময় এমন না-ও থাকতে পারে। কিন্তু সেলিব্রিটি বাবার ছেলে হলে আর রক্ষা নেই! বাবা বিখ্যাত হলে ছেলেকেও তার মতো হতে হবে। এমন একটা ধারণা সমাজে রয়েছে। আর তাতেই অনেক সময় মাথায় প্রত্যাশার পাহাড় নিয়ে মাঠে নামতে হয় ছেলেকে।
বিখ্যাত বাবার ছেলে। তাই একটা সময় নিজের পরিচয় বদলাতে ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ছেলে পদবিটাই বদলে ফেলেছিলেন। এবার একই কাণ্ড করল ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর ছেলে। ফুটবল ট্রায়াল দিতে গিয়ে বাবার নাম একবারের জন্যও বলল না সে। এমনকী পরিচয় জানাজানি হতে বেশ অস্বস্তিতেই পড়ল রোনালদিনহোর ছেলে। হোয়াও মেন্দেস নিজের প্রতিভার জোরেই বড় ক্লাবে খেলতে চায়।
বয়স মাত্র ১৩। স্কিল ও টেকনিকের বিচার করলে রোনালদিনহোর সঙ্গে অনেক মিল। বলতে পারেন, বাপ কা বেটা! এত অল্প বয়সেই হোয়াও তার প্রতিভার ঝলক দেখিয়েছে। ব্রাসিলিয়াতে বাবার পুরনো ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের ট্রায়ালে অংশ নিয়েছিল রোনালদিনহোর ছেলে। এরপর ক্রুজেইরোর ট্রায়ালেও গিয়েছিল সে। তবে দুই জায়গাতেই হোয়াও নিজের পরিচয় গোপন করল। নাম গোপন করার কারণ, বাবার জন্য তাকে দলে নেওয়া হোক এমনটা চায় না মেন্দেস।
জানা গেছে, ট্রায়ালেই স্কাউটদের মুগ্ধ করেছেন হোয়াও। ইয়ানানিনা নাতালিয়া মেন্দেস নামের এক নৃত্যশিল্পীকে ২০০৪ সালে বিয়ে করেছিলেন রোনালদিনহোর। তবে মাত্র দুই বছর টিকেছিল সেই বিয়ে। নাতালিয়া আর রোনালদিনহোর সন্তান হোয়াও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

বিদেশের খবর: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তাঁর অতুলনীয় কাজের জন্য নোবেল পুরস্কারও অর্জন করেন।
আর্ন্তজাতিক কুটনীতিকদের বরাতে এ তথ্য জানা গেছে।
কফি আনানই ছিলেন প্রথম কালো আফ্রিকান যিনি প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় সংগঠন জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হন। তিনি দুই মেয়াদে ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত এই দ্বায়িত্ব পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাব্বির-নাসিরের ১০ বছরের নিষেধাজ্ঞা চান সুজন

খেলার খবর: জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেনের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্ত ও সমর্থকরা। তাদের ওপর বেজায় চটেছেন সাবেক ক্রিকেটাররাও। অনেকেই দাবি তুলেছেন দুই বন্ধু প্রতীম সতীর্থকে ৫-৬ বছর নিষিদ্ধ করার।
গত মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও তাদের শাস্তির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
এবার বিসিবির আর এক পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও এর ব্যতিক্রম নন। তিনি বরং নাসির-সাব্বিরের বড় শাস্তি চান। সাব্বির-নাসিরের বিতর্কিত কাণ্ডে সুজন বলেন, “তাদের (নাসির-সাব্বিরের) ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। আশরাফুল যদি এক অপরাধের জন্য এত বছর নিষিদ্ধ হতে পারে, তাহলে তারা নয় কেন?”
তিনি বলেন, “আমার তো ইচ্ছে করে তাদের ১০ বছর নিষিদ্ধ করতে। সত্যি কথা হলো- আমি চাই যে, এরা আর না খেলুক। আমার কথা হলো, ভুল করা ভিন্ন ব্যাপার। আর একটা ব্যাপার ক্রমাগত করে যাওয়া আরেকটা ব্যাপার। বার বার এরকমটা করলে বুঝতে হবে সেটি আপনার চরিত্রের মধ্যেই আছে। এটা ভুল নয়, অপরাধ।”
সুজন আরও বলেন, “তাদের সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। আর কোন ছাড় নেই। যখন আপনি খেলতে পারবেন না, আপনার পকেটে টাকা থাকবে না এবং যখন আপনি এই হিরোইজম দেখাতে পারবেন না, তখন কিন্তু একেবারে মানুষ হয়ে যাবেন।”
উল্লেখ্য, মাঠে ও মাঠের বাইরে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে কিছু দিন আগেই ২০ লাখ টাকা জরিমানা, ৬ মাস ঘরোয়া ক্রি‌কেট থেকে বহিষ্কার এবং জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার বাজে পারফরম্যান্সের কারণে ফেসবুকে এক ভক্তের পোস্টের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাব্বির। এছাড়া নাসির হোসেনের বিরুদ্ধে আর এক নারী নানা অভিযোগ তুলেছেন কয়েক দিন আগেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপল চন্দ্র সরদারের পিএইচ.ডি. ডিগ্রি অর্জন

 

জি এম আবুল হোসাইন : গোপাল চন্দ্র সরদার, পিতা-সাধন কুমার সরদার, মাতা-রাঁধামণি বালা, গ্রাম-মোহনপুর, ডাকঘর- ঝাউডাঙ্গা, উপজেলা ও জেলা ও জেলা-সাতক্ষীরা ‘লোকধর্ম ও মতুয়া সম্প্রদায় ঃ একটি সমাজতাত্ত্বিক সমীক্ষা’ শীর্ষক অভিসন্দর্ভের উপর ২০১৮ সনের ২৯ জুলাই তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশে ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে অধ্যাপক ড. নেহাল করিমের তত্ত্বাবধানে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত গাবেষণামূলক লেখালেখির সাথে জড়িত। আন্তর্জাতিক মানের জার্নালে লোকসংস্কৃতি বিষয়ে তাঁর আটটি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর লেখা প্রবন্ধ ‘গোপাল চন্দ্র সরদারের সমাজ দর্পণ’ শিরোনামে বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকর বিশ^জিৎ ঘোষের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তিনি সমাজবীক্ষণ গবেষণা কেন্দ্র, সাতক্ষীরার প্রতিষ্ঠাতা হিসেবে ‘সমাজবীক্ষণ’ নামের একটি গবেষণা পত্রিকা নিয়মিত সম্পাদনা করে আসছেন। তিনি সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি রোটারী ইন্টারন্যাশনালের ৩২৮১ বাংলাদেশ এর রোটারী ক্লাব সাতক্ষীরার নিয়মিত সদস্য। তাঁর দুই পুত্র কৌশিক সরদার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে এবং জয়ন্ত সরদার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তাঁর স্ত্রী শিখা রাণী গৃহিনী হিসেবে স্বামীর সকল কাজে নিরবচ্ছিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সকলের আশীর্বাদপ্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়া থেকে কফিন পৌছালো সাতক্ষীরার নির্মান শ্রমিক লুৎফরের

 

নিজস্ব প্রতিবেদক ঃ ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়েছিলেন ১২ বছর আগে সাতক্ষীরার নির্মান শ্রমিক লুৎফর রহমান। মালয়েশিয়ায় নির্মান শ্রমিক হিসাবে কাজ করে পরিবারের ভাগ্যের চাকাও ঘুরিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না তার। এক মর্মান্তি দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে তিনি বাড়ি ফিরলেন পরিবারের জন্য এক রাশ দুর্ভাগ্য নিয়ে।
শনিবার সকালে গ্রামের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দায় বরফ আচ্ছাদিত কফিন পৌছায় নির্মান শ্রমিক লুৎফর রহমানের। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রী, স্বজনরা ছাড়াও গ্রামবাসীারা। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
গত ১১ আগস্ট মালয়েশিয়ার কর্মস্থলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন লুৎফর রহমান। তাকে হাসপাতালে নেওয়া হলে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি জীবন যুদ্ধে হেরে যান। এ ঘটনার পর তার সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা।
শনিবার বাদ আছর তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest