সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

ঈদে মুক্তি পেয়েছে চার সিনেমা

বিনোদন সংবাদ: ইদের ছুটি সাধারণত মানুষ বিনোদন করেই কাটায়। কেউ ঘুরতে যায়, আবার কেউ বা সিনেমা দেখে কাটায়। তাই জেনে নেয়া যাক এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা কয়েকটি উল্লেখযোগ্য ছবির নাম। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’।

দর্শক চাহিদায় হল সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ছবিটি। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো আছেন মিশা সওদাগর। ‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।

মনে রেখো: ‘মনে রেখো’ ছবিতে কলকাতার নায়ক বনি সেনগুপ্ত রয়েছেন মাহির বিপরীতে। হার্টবিট প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জয়ী, তুলিকাসহ আরও অনেকেই। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

জান্নাত: ‘জান্নাত’ ছবি নিয়ে এসেছেন মাহি-সাইমন জুটি। এই ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। ‘জান্নাত’ ছবিটি পরিচালনা করেছন মোস্তাফিজুর রহমান মানিক।

বেপরোয়া: ‘বেপরোয়া’ ছবিটি নিয়ে শুরুতে আলোচনা থাকলেও জানা গেছে এটি এখন ঢাকার বাইরে মাত্র একটি হলে মুক্তি পাবে। তবে সেই একটি প্রেক্ষাগৃহের নাম জানা যায়নি। কলকাতার পরিচালক রাজা চন্দ ‘বেপরোয়া’ পরিচালনা করেছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি এটি। এতে আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা প্রমুখ।

https://www.youtube.com/watch?v=faZW2adXcvI

ফেসবুকে এক স্ট্যাটাসে রোশান বলেন, আমরা চাইলেই ঈদে বেশকিছু হলে হয়তো মুক্তি দিতে পারতাম। কারণ বেপরোয়া দেশীয় ছবি হিসেবে অনেক বড় বাজেটের (৪ কোটি প্লাস) ছবি। ব্যক্তিগতভাবে যদি বলি অনেক প্রত্যাশা আমার এই ছবিটিকে ঘিরে। কারণ এর আগে আমি কোন ছবিতে আমার মতো করে আপনাদের সামনে নিজেকে তুলে ধরতে পারিনি। আমি এবং আমরা চাই ছবিটি অনেকগুলো হলে মুক্তি দিতে। ১৯ তারিখ সেন্সর পেলে হয়তো ৭০-৮০ টি হলে আমরা মুক্তি দিয়ে দিতে পারতাম। কিন্তু তা না হবার কারণে আমরা ছবি রিলিজের তারিখ পিছিয়েছি৷

একটি হলে মুক্তি দেওয়ার বিষয়ে তিনি লিখেন, কমিটমেন্ট রক্ষার জন্য শুধুমাত্র ১টি হলে নাম মাত্র দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

বিদেশের খবর: ভারতের সেন্ট্রাল মুম্বাইয়ের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন। আজ সকালে ব্যস্ত পারেল এলাকার ক্রিস্টাল টাওয়ার ভবনে আগুন লাগে। ভবনের অনেকেই প্রাণ বাঁচাতে ভবনের ওপরের তলাগুলোতে আশ্রয় নেন। পরে উদ্ধারকারী দল এসে ক্রেনে করে তাদের নিরাপদে নামিয়ে আনে। ইতিমধ্যে আগুনও নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপক কর্মীরা।

আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে ভবন থেকে। আজ সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার ব্রিগেড আগুনের খবর পায়। পারেলের হিন্দমাতা সিনেমা’র কাছেই অবস্থিত ক্রিস্টাল টাওয়ার নামের এই বহুতল অ্যাপার্টমেন্ট ভবন। এতে শতাধিক মানুষের বাস রয়েছে। ১৭ তলা ভবনের ১২ তলা থেকে আগুন বেরিয়ে আসতে দেখা যায়। বিপদগ্রস্তরা দ্রুত গতিতে ওপরের দিকে উঠতে থাকেন। প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। মানুষজন মূলত সিঁড়িতে আটকে পড়ে।

পরে সময়মতো ফায়ার ব্রিগেড এসে সবাইকে উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ভবনটিকে অনিরাপদ হিসেবে ঘোষণা দিয়ে সবাইকে সরিয়ে নেয়া হচ্ছে। এ ভবনে আগুন নেভানোর স্বয়ংক্রিয়ব্যবস্থা কাজ করে না।

আহতদের শহরের কেএম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রী ধর্ষণকারী শিক্ষককে নগ্ন করে রাস্তায় ঘোরাল জনতা

বিদেশের খবর: ছাত্রীকে নিয়মিত ধর্ষণ ও তাকে গর্ভবতী করে ফেলার অভিযোগে এক শিক্ষককে নগ্ন করে রাস্তায় ঘোরাল উত্তেজিত জনতা। তাকে বেধড়ক পিটুনিও করা হলো। ভারতের হায়দরাবাদে ঘটেছে এই ঘটনা।

পশ্চিম গোদাবরী জেলার ইলুরু শহরে ব্যস্ত রাস্তায় ৪০ বছরের ওই ইংরেজি শিক্ষককে নগ্ন করে ঘোরানোর ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন পথচলতি মানুষজন। অভিযোগ, গত ২ বছর ধরে এক ছাত্রীকে নিয়মিত ধর্ষণ করে চলেছেন রামবাবু নামে ওই শিক্ষক। এখন সেই ছাত্রীর বয়স ১৮। কিছুদিন আগে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে ওই শিক্ষক গর্ভপাতের ওষুধ দেয়। মেয়েটির প্রবল রক্তপাত শুরু হলে বিষয়টি পরিবারের নজরে আসে।

ছাত্রীর কাছে থেকে সব শুনে অভিযুক্ত শিক্ষককে বেধড়ক পেটায় মেয়েটির পরিবার ও স্থানীয়রা। রামবাবুকে নগ্ন করে প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। থানা থেকে অভিযুক্তকে একটি শার্ট ও একটি তোয়ালে দেওয়া হয়। পুলিশ রামবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়েদের লাশ ব্যাগে, স্ত্রীর লাশ ফ্রিজে, স্বামী ঝুলছেন ফ্যানে

ভিন্ন রকমের খবর: একই পরিবারের ৫ সদস্যের লাশ পাওয়া গেছে ঘরের বিভিন্ন যায়গায়। পুলিশের অনুমান গৃহকর্তা মনোজ কুশওয়াহাই তার স্ত্রী ও তিন সন্তানকে খুন করে পরে নিজেও আত্মহত্যা করেন।

এ ঘটনা ঘটেছে ভারতের এলাহাবাদে। এদের মধ্যে আছেন দুইজন স্বামী ও স্ত্রী। নিহত শিশুরা তাদেরই মেয়ে।

পুলিশের কাছ থেকে জানা যায়, মরদেহগুলো বাড়িটির একেক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। স্বামীর মরদেহটি ঝুলছিল সিলিংফ্যানের সঙ্গে। তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে ফ্রিজ থেকে। এছাড়া তিন শিশুর মধ্যে দুইজনের মরদেহ একটি সুটকেস থেকে উদ্ধার করেছে পুলিশ। বাকি একজনের মরদেহ রাখা ছিল অন্যঘরে, একটি আলমারিতে।

তবে কি কারণে এই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে তাদের অনুমান, সম্ভবত কোনো পারিবারিক কলহ বা স্ত্রীর অবৈধ সম্পর্কের জের ধরে এই হত্যাগুলো হয়ে থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ শেখ হাসিনার

রাজনীতির খবর: সরকারের উন্নয়ন চিত্র যার যার এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার (২২ আগস্ট) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়েরর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, ‘জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও ক্ষমতায় আসবো। ভোট না দিলে আফসোস নেই। দেশের মানুষের জন্য কাজ করছি।’

এসময় প্রধানমন্ত্রী জাতির পিতাসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সবার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। শোক ও ব্যথা বুকে নিয়ে শোকের মাসেও সবার জন্য ঈদআনন্দ শান্তিপূর্ণ করতে কাজ করছি।’
এর আগে তিনি গণভবনে দলীয় নেতাকর্মী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবচেয়ে ক্ষতিকর অভ্যাস ধূমপান ও মদপান!

লাইফস্টাইল: মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিকর ও বাজে অভ্যাস তামাকজাতপণ্য গ্রহণ, ধূমপান ও মদপান। কারণ এগুলো মানুষকে অব্যহতভাবে নেশাগ্রস্থ করে এবং সরাসরি মস্তিষ্কো অপ্রয়োজনীয়ভাবে উত্তেজিত করে। খুব সচেতনতার সাথে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরও ধূমপান ও মদপান ত্যাগ না করলে কিছু রোগ প্রতিরোধ করা যাবে না। কারণ এ দুটি উপাদান গ্রহণের ফলে শরীরে এনজাইম অতিরিক্ত ব্যবহার হয় বা শরীরে কাজ করতে বাধাগ্রস্থ হয়। তামাক ও মদ দেহে অ্যাসিডের পরিমান বাড়ায় যা নানা রকম রোগ সৃষ্টিতে সহায়ক।

ধূমপান দেহের শিরাগুলো সংকোচন করে দেয় এবং অতি সুক্ষ শিরাগুলোতে রক্তপ্রবাহ, দেহে অক্সিজেন প্রবাহ এবং পুষ্টিপ্রবাহ মারাত্মক বাধাগ্রস্থ করে। এ কারণে দেহবর্জ্য প্রয়োজনীয় মাত্রায় বের হতে না পেরে দিনদিন বর্জ্য পরিমাণ বাড়তে থাকে। ধূমপানে শুধু ফুসফুসের কার্জক্ষমতা কমতে থাকে তা নয়, বরং শিরা উপশিরাগুলো সঙ্কুচিত হয়, অতিরিক্ত এনজাইম ব্যবহৃত হয়, শরীরে অ্যাসিড বেড়ে যায়, অক্সিজেন স্বল্পতা দেখাদেয়; ফলশ্রুতিতে চরম শক্তিঘাটতি দেখা দেয়।

যেসমস্ত বস্তুর ব্যবহার বাদ দিলে অকাল মৃত্যু ঝুঁকি হ্রাস করা যায় তামাক এর মধ্যে শীর্ষে। যত লোক তামাক ব্যবহার করে তার প্রায় অর্ধেক এর ক্ষতিকর প্রভাবে মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, প্রতিবছর সারাবিশ্বে প্রায ৬০ লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায় (সর্বমোট মৃত্যুর প্রায় ১০%) যার প্রায় ৬ লাখ পরোক্ষ ধূমপানের স্বীকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টারও এটাকে বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) (এমফাইসিমা ও ক্রনিক ব্রংকাইটিস), ক্যান্সার (বিশেষত ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, ল্যারিংস ও মুখগহ্বরের ক্যান্সার) এর ঝুঁকি বহুগুণ বাড়ায়। তামাক উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালীর রোগ সৃষ্টি করে।

গর্ভবতী নারীদের উপর তামাকের ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে। ধূমপায়ী নারীদের ক্ষেত্রে গর্ভপাত ঘটার হার বেশি। এছাড়া গর্ভস্থ ভ্রূণেরও অনেক ক্ষতি করে- যেমন অকালে শিশুর জন্ম হওয়া (প্রিম্যাচুর বার্থ), জন্মের সময় নবজাতকের ওজন আদর্শ ওজনের তুলনায় কম হওয়া (LBW) ও সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম (SIDS) এর হার বেশি । ধূমপাযীদের ক্ষেত্রে যৌন অক্ষমতায় আক্রান্তের আশঙ্কা বেশি।

ধূমপানের মতো মদপানের ক্ষতিকর প্রভাবগুলোও একই। তবে মদপান লিভার ও মস্তিষ্ক আরো বেশি বিষিয়ে তোলে। এর পাশাপাশি বিষণ্নতা (depression)মারাত্মক আকার ধারণ করে।

শারীরিক জটিল সমস্যাগুলোর অন্যতম প্রধাণ কারণ এই দুটি বদ অভ্যাস। এরা দেহকোষগুলোর কার্যক্ষমতা ধীরেধীরে কমায়, আর মানুষ অসুস্থ হতে থাকে। এখন প্রশ্ন করতে পারেন, অনেকেই ধূমপান করেন না কিন্তু তারাও রোগাক্রান্ত হচ্ছেন? উত্তর হলো- তারা অন্যকোনোভাবে অস্বাস্থকর খাদ্যগ্রহণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিদেশের খবর: ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কারণে রাজধানী কারাকাসের ভবনগুলো খালি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় সঙ্গলবার বিকেলে অনভূত হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ইরাপ প্রদেশ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, মঙ্গলবারের এ ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় ইরাপ প্রদেশে। যা কেরাকাস রাজ্যের রাজধানী ২৮৬ মাইল দূরে।

এ ব্যাপারে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উপকেন্দ্রের প্রায় ২০০ মাইলের মধ্যে সুনামি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে এরইমধ্যে গ্রানাডা, ত্রিনিদাদ ও টোবাগোসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোরবানির মাংস সংরক্ষণ

স্বাস্থ্য কণিকা: কোরবানির ঈদে মাংস সংরক্ষণ অনেকের চিন্তা বিষয় হয়ে ওঠে। ফ্রিজের কল্যাণে সে কাজটা সহজ হয়ে গেছে। এ কারণে অনেকেই কোরবানির আগে নয়া ফ্রিজ কেনেন। নিয়ম মেনে কোরবানির মাংস গরীবদের এবং আত্মীয়-স্বজনদের দেওয়ার পরও প্রয়োজন হয় সংরক্ষণের। অনেকেই জানেন না কোরবানির মাংস কতদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়। এখানে মাংস সংরক্ষণ বিষয়ে কিছু তথ্য দেয়া হলো।

১. ফ্রিজে গরুর মাংস ৫-৬ মাস, খাসির মাংস ৪-৫ মাস পর্যন্ত রাখা যায়। তবে কলিজা বেশিদিন ফ্রিজে না রাখাই ভালো। এ ছাড়া উট, মহিষের মাংস ৩-৪ মাস রাখা যাবে। আর ভেড়া রাখা যাবে ২-৩ মাস।

২. ফ্রিজের মধ্যে যে বাক্স থাকে সেখানে খোলা মাংস রাখবেন না। প্লাস্টিকের ব্যাগেই মাংস রাখা উচিত। চর্বিসহ মাংসগুলো আলাদা রাখাই ভালো। ফ্রিজে রাখার আগে, ধোয়ার পর পানি ভালো করে ঝরিয়ে নিন। না হলে অনেক দিন রেখে দিলে মাংস নষ্ট হয়ে যাবে।

৩. মাংস ফ্রিজে রাখার এক সপ্তাহের মধ্যে বাসায় ইলেকট্রিসিটি না থাকলে খুব একটা ফ্রিজ খুলবেন না। এতে মাংস শক্ত হওয়ার আগেই বাতাস লাগলে বেশিদিন ভালো থাকবে না।

৪. রান্না করা মাংস ছোট বাক্সে রাখুন। না হলে ফ্রিজ থেকে বের করে মাংস গরম করে আবার ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।

৫. ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে তাপমাত্রায় কাঁচা মাংস ৪ থেকে ৬ দিন রাখা যায়।

৬. জিরো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস ১২ মাস ভালো থাকবে।

৭. মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা হয়েছে সেটা সহজেই বোঝা যাবে।

৮. ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে তাপমাত্রা ঠিক আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।

৯. আর ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে বড় বড় টুকরা করে রাখতে হবে। কারণ, ছোট টুকরাতেও অনেক সময় পানি ও রক্ত জমে থাকে।

১০. মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই মাংস থেকে রক্ত, চর্বি, পানি পরিষ্কার করে নিতে হবে। এগুলো থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

১১. মাংস অবশ্যই প্লাস্টিকের ব্যাগে বা অ্যালমুনিয়াম ফয়েলে রাখতে হবে। প্লাস্টিকের ব্যাগ বা অ্যালমুনিয়াম ফয়েলে রাখলে বাতাস থাকে না। বাতাস ঢুকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

১২. তবে পুষ্টিগুণের কথা চিন্তা করতে হলে অবশ্যই মাংস এক মাসের মধ্যে খেয়ে ফেলা উচিত বলে পরামর্শ দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest