সর্বশেষ সংবাদ-
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেকসাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ   সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সাতদিনের বিশেষ অভিযান চলবে- খুলনা রেঞ্জ ডিআইজি বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালাআকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিনবুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতেরটিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ইনজেকশন দেয়া গরু চেনার উপায়

স্বাস্থ্য বটিকা: পবিত্র ঈদুল আজহা আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। আর মাত্র ছয়দিন বাকি। ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামে পরিচিত। ঈদুল আজহা মূলত আরবী শব্দ এর অর্থ হলো ত্যাগের উৎসব। আসলে এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই দেয়।

ঈদুল আজহা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়ে থাকে। কিন্তু, কোরবানির ঈদ আসলেই কিছু অসাধু ব্যবসায়ীরা গবাদিপশু কৃত্রিম উপায়ে মোটাতাজা করতে ব্যস্ত হয়ে পড়েন।

সে সমস্ত অসাধু ব্যবসায়ীর এমন অসৎ চিন্তার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পশু বিক্রি করতে হবে এই সব চিন্তা নিয়ে নানা ধরনের পন্থা অবলম্বন করে থাকেন। এ সময় তারা বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এসব পশুকে মোটাতাজা করে থাকেন তারা, যা পুরোপুরি স্বাস্থ্যের জন ভয়ানক ক্ষতিকর।

এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, পানি জমে যাওয়া, মূত্রনালি ও যকৃতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এ কারণে এসব পশু ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

তবে মোটাতাজাকরণ গবাদিপশু চেনার কিছু উপায় রয়েছে।

চলুন জেনে নেয়া যাক, ইনজেকশন দেয়া কোরবানির পশু চিনবেন যেভাবে-

খুব শান্ত
স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারবে না। পশুর ঊরুতে অনেক মাংস মনে হবে।

খাবার
গরুর মুখের সামনে খাবার ধরলে যদি নিজ থেকে জিব দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকে তবে বোঝা যাবে গরুটি সুস্থ। যদি অসুস্থ হয়, তবে সে খাবার খেতে চায় না।

আঙুলের চাপ
কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে ওই স্থানের মাংস স্বাভাবিক হতে অনেক সময় লাগে। কিন্তু স্বাভাবিকভাবে মোটা গবাদিপশুর ক্ষেত্রে দ্রুতই মাংস স্বাভাবিক হয়।

লালা বা ফেনা
যেসব গরুর মুখে কম লালা বা ফেনা থাকে সেই গরু কেনার চেষ্টা করুন। এগুলো কৃত্রিম উপায়ে মোটা করা পশু নয়।

শরীরে পানি জমে
অতিরিক্ত হরমোনের কারণে পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে দেবে গিয়ে গর্ত হয়ে থাকবে।

দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ
কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরু দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। একটু হাঁটলেই হাঁপায়। খুবই ক্লান্ত দেখায়। ইনজেকশন দেয়া গরুর রানের মাংস নরম হয়। স্বাভাবিকভাবে যেসব গরু মোটা হয় সেগুলোর রানের মাংস শক্ত হয়।

নাকের ওপরটা ভেজা
সুস্থ গরুর নাকের ওপরটা ভেজা ভেজা থাকে। সুস্থ গরুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।

পা ও মুখ ফোলা
বিশেষ করে গরুর পা ও মুখ ফোলা, শরীর থলথল করবে, অধিকাংশ সময় গরু ঝিমাবে, সহজে নড়াচড়া করবে না। এসব গরু অসুস্থতার কারণে সব সময় নিরব থাকে। ঠিকমতো চলাফেরা করতে পারে না। খাবারও খেতে চায় না।

এছাড়াও চকচক করা গরু বা ছাগলকে দেয়া হয় ইনজেকশন। অন্যদিকে, উশকোখুশকো, চামড়ার ওপর দিয়ে হাড় বেরিয়ে পড়া পশু কিনতে চেষ্টা করুন। এগুলো কোনো রকম কৃত্রিম উপায় ছাড়াই বাজারে সরবরাহ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্বকের যত্নে নারিকেল তেল

স্বাস্থ্য বটিকা: আমাদের দেশে নারিকেল তেল বলতে চুলের পথ্য হিসেবেই ব্যবহৃত হয়। কিন্তু ত্বকের যত্নে এই তেলের জাদুকরী গুণের কথা অনেকেই জানেন না। এ তেল দিয়ে ত্বকের সুফল ভোগের উপায় নিয়ে আজকের টিপস—

ঠোঁটের যত্নে

শুধু শীতেই যে ঠোঁট ফাটে তা নয়, অনেকে সারা বছর এই যন্ত্রণা ভোগ করেন। তাঁদের ভরসা রাখতে হয় বাজারে পাওয়া রাসায়নিক জেলের ওপর। এটি অনেক সময়ই মুখের ভেতরে চলে যায়, যা মারাত্মক ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা দিতে পারে নারিকেল তেল। এটা খুব দ্রুত ঠোঁটের বিভিন্ন সমস্যা উপশম করে।

শুষ্ক ত্বকে

শুষ্ক ত্বকের জন্য নারিকেল তেলের বিকল্প নেই। সামান্য তেল হাতের তালুতে নিয়ে ত্বকে ধীরে ধীরে ঘষে নিন। এটা মুখসহ দেহের যেকোনো স্থানে মাখা যায়। ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল তেল অনন্য। পায়ের গোড়ালিতে ফাটা থাকলে নির্দ্বিধায় নারিকেল তেলে বিশ্বাস রাখুন। কয়েক দিন ব্যবহার করলেই যন্ত্রণা কমে আসবে। এর সঙ্গে লবণ বা চিনি মিশিয়ে মৃত ত্বক পরিষ্কারের কাজটিও করতে পারেন।

মেকআপ পরিষ্কারে

মেকআপের পর তা তোলার কাজটা অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ। কারণ, রাসায়নিক রিমোভার অনেকের ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে। তাই নারিকেল তেল প্রাকৃতিক মেকআপ রিমোভার হিসেবে কাজ করে।

ত্বকের সমস্যায়

একনিম সোরিয়াসিস ও একজিমার মতো সমস্যা থেকে মুক্তি পেতে নারিকেল তেল বেশ উপকারী বলে মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। তবে এ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে। ত্বকের রোগে কোষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক কোষ মরে যায়। এদের সরিয়ে দিয়ে নতুন কোষ গজাতে সহায়তা করে নারিকেল তেলের প্রোটিন। পাশাপাশি দৃশ্যমান ক্ষতও দূর করে।

বয়স ধরে রাখতে

বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, নারিকেল তেল চেহারায় বলিরেখা পড়তে দেয় না। ফলে বয়স ধরে রাখতে এই তেল ব্যবহার করতে পারেন। এটা অ্যান্টি-এজিং ক্রিম হিসেবে খুবই জনপ্রিয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় শতাধিক বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কলারোয়া ডেস্ক: কলারোয়ায় ১০১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মনিরুল ইসলাম মনির (২৮) উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের দক্ষিন পাড়ার মৃত আবুল হোসেন মোড়লের পুত্র।

মঙ্গলবার (১৪আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিংগা গ্রামের তিন রাস্তার মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্র জানায়- মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মনিরকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে কলারোয়া থানার মামলা (নং-১৪, তাং-১৪/০৮/২০১৮ইং) হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘মাদক ও মাদকসেবিদের কোন ছাড় নেই। কলারোয়া থানাকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীসহ যুবক আটক

ধুলিহর প্রতিনিধি : দুবাই প্রবাসী স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় বে-রসিক জনতার সহায়তায় পুলিশের হাতে দুই সন্তানের জননীসহ এক যুবক আটক হয়েছে।
সোমবার রাতে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজ‏পুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, কালেরডাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী মোঃ হাফিজুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী মোছাঃ মুন্নী খাতুন (৩৫) এর সাথে বড়খামার গ্রামের কামাল উদ্দীন সরদারের অবিবাহিত পুত্র মোঃ রুহুল আমিন (২৯) এর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে রুহুল আমিন প্রায় রাতে তাদের বাড়ীতে যাতায়াত করত।
সোমবার দিবাগত গভীর রাতে রুহুল আমিন ওই বাড়ীতে ঢুকে মুন্নী খাতুনের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হলে বে-রসিক জনতা বিষয়টি টের পেয়ে বাড়ী ঘেরাও করে পুলিশে খবর দেয়।
ব্র‏হ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই শেখ মোঃ মিরাজ আহম্মদ ও এ,এস,আই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৪ আগষ্ট) ভোর বেলা হাজির হয়ে তাদেরকে ঘর থেকে আটকের পর সাতক্ষীরা থানায় সোপর্দ করে।
পরবর্তীতে তাদেরকে দন্ডবিধির ২৯০ ধারায় আটক দেখিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে সাতক্ষীরা থানার নন এফআই আর প্রসিকিউসন নং-৫১, তাং-১৪/০৮/১৮ ইং।
এ ঘটনায় উৎসুক জনতার আলোচনায় এলাকায় ব্যাপক হাসি রহস্যের সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশের খবর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বিউগলে করুন সুর বেজে ওঠে। এ সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এরপর শ্রদ্ধা জানান। দলের সভাপতি হিসেবে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এরপর পুনরায় শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর ওপর রাগ করে নিজ বাড়িতে প্লেনসহ আত্মঘাতী হামলা!

ভিন্ন স্বাদের সংবাদ: বউয়ের ওপর রাগ করে নিজের বাড়িতেই প্লেন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এক আমেরিকান। যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের এ ঘটনা দুনিয়াজুড়ে মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। নিজের বাড়িতে আত্মঘাতী হামলা চালানেওয়ালা জুড নামের ওই মার্কিনি খুবই দক্ষ একজন পাইলট ছিলেন।

ঘটনার পটভূমি অনুসন্ধানে জানা যায় স্ত্রীর ওপর মারাত্মক রেগে গিয়েছিলেন জুড। পারিবারিক ঝগড়া-মারামারির সূত্রে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তাকে। তারই ‘প্রতিশোধ’ নিতে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

জুড আকাশ থেকে সেসনা-২৫ মডেলের প্লেন নিয়ে নিজের বাড়িতে যখন ঢুকে পড়েন তখন সেখানে ছিলেন তার পত্মী এবং সন্তান। ভয়াবহ এই ঘটনায় জুডের মর্মান্তিক মৃত্যু হলেও বেঁচে গেছেন সন্তানসহ স্ত্রী।

প্লেনটি আছড়ে পড়ার ফলে দ্বিতল বাড়িটির সামনের অংশ ভষ্মীভূত হয়েছে। চুরমার হয়ে গেছে সেখানে পার্ক করে রাখা গাড়ি।

রাত আড়াইটায় ইউটাহর পেসন শহরের নিজ বাড়িতে টুইন টাওয়ার স্টাইলে প্লেন নিয়ে হামলার এই ঘটনা ঘটান চাকরিজীবী জুড। পুলিশ জানায়, তিনি যে কোম্পানিতে চাকরি করতেন প্লেনটির মালিক সেই কোম্পানি।

পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ৪৭ বছর বয়সী জুডকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্ত্রীকে প্রতারণা এবং পারিবারিক সহিংসতা।

তবে ঘণ্টা কয়েক পরই জামিনে মুক্তি পাওয়ার পর নিজের বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরের এয়ারপোর্টে যান তিনি। সেখান থেকে সেসনা প্লেনটি উড়িয়ে নিয়ে সরাসরি ঢুকে পড়েন নিজের বাড়িতে যেখানে ছিল তার স্ত্রী ও সন্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একমাত্র টি-টোয়েন্টিতে দ. আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়

খেলার খবর: ওয়ানডে সিরিজ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিও জিতে নিয়েছে লঙ্কানরা। কলম্বোয় উত্তেজনা ছড়ানো কুড়ি ওভারের ম্যাচটি স্বাগতিকরা জিতেছে ৩ উইকেটে।

প্রোটিয়াদের দাঁড়াতেই দেয়নি শ্রীলঙ্কা। স্বাগতিকদের স্পিন বিষে নীল হয়েছে সফরকারীরা। লাকশান সান্দাকান (৩/১৯), আকিলা ধনাঞ্জয়া (২/১৫) ও ধনাঞ্জয়া ডি সিলভার (২/২২) ঘূর্ণির সামনে ১৬.৪ ওভারে তারা অলআউট মাত্র ৯৮ রানে। সহজ এই লক্ষ্যটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিকদের। যদিও শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।

টস জিতে ব্যাটিং নেমে শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন হাশিম আমলা। কুইন্টন ডি ককের শুরুটা ভালো হলেও দুঃখজনক রান আউটে থামেন ১১ রানে। ৩০ রানে ২ উইকেট হারানো দলকে টেনে তুলতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক জেপি দুমিনি। ফাফ দু প্লেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পেলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। মাত্র ৩ রান করে আউট হয়ে দলের বিপদ আরও বাড়িয়ে যান এই ব্যাটসম্যান।

রেজা হেনড্রিকস আশা জাগিয়েও ফেরেন ১৯ রান করে। হেনরিখ ক্লাসেন (১৮) ও ডেভিড মিলারও (১৪) লম্বা করতে পারেননি ইনিংস। লোয়ার অর্ডারেও ব্যর্থতার মিছিল সচল থাকলে মাত্র ৯৮ রানে ‍গুটিয়ে যায় প্রোটিয়ারা।

সহজ লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ছিল নড়বড়ে। ৬ রানের মধ্যে স্বাগতিকরা হারায় দুই ওপেনার কুশল পেরেরা (৩) ও কুশল মেন্ডিসকে (১)। শুরুর ধাক্কা অবশ্য ভালোভাবেই কাটিয়ে ওঠে তারা দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয় ডি সিলভার ব্যাটে। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৩ রান।

এই জুটিটাই আসলে গড়ে দেয় জয়ের পথ। যদিও ডি সিলভা ২৬ বলে ৩১ রান করে আউট হওয়ার পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ শূন্য রানে ফিরে গেলে আবার এলোমেলো শ্রীলঙ্কা। দাসুন শানাকা (১৬), থিসারা পেরেরা (০) ও আকিলা ধনাঞ্জয়া (২) আউট হওয়ার হলে হারের আশঙ্কাও জন্মেছিল স্বাগতিকদের। তবে ক্রিজে দিনেশ চান্ডিমাল থাকায় সেটা আর হয়নি। ৩৩ বলে হার না মানা ৩৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

জিততে না পারলেও বল হাতে দিনটা খারাপ কাটেনি প্রোটিয়া বোলারদের। কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও জুনিয়র ডালা প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট। আর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি ক্যাম্পাস থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

শিক্ষা সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত এক ছাত্রীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আমরা বিষয়টি অবহিত আছি।’

মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ইমি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়কর্মী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে তিনি কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest